সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আই আর সি নবায়ন

সরকার আইআরসি নবায়ন সরকারী ফি প্রদান সাপেক্ষে সার্টিফিকেট প্রদান করে থাকে। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় কাগজ পত্র অনলাইনে প্রদান করার পরও তারা সকলকে দিনাজপুর আমদানী-রপ্তানী অফিসে আসতে বলে এবং তাদের সরকারী ক্ষমতা বল দেখিয়ে কি কি করতে পারে তার ভয়ভীতি দিখেয়ে সার্টিফিকেট প্রদান করার জন্য অর্থ দাবি করে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNB4B33X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৪৮ লাখ

সড়ক ও জনপথে চাকুরী

সড়ক ও জনপদ অধিদপ্তরের চাকরীর প্রতিশ্রুতি দিয়ে। কুমিল্লা জোনের কর্মকর্তা আমার কাছ থেকে ৫৪৮০০০ টাকা নেয়। পরে চাকরি ওহয় নাই টাকা ও ফেরত দেয় নাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT3DHYJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

নামজারি আবেদন এর - ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোর্ট (তসিলদার)

চরফ্যাশন উপজেলার ভূমি অফিস এর সকল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন হয়। টাকা ছাড়া ভূমি সংক্রান্ত কোনো সেবা পাওয়া যায় না। চর কলমি ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা, চর কলমি ভূমি অফিসে নামজারি আবাদেন এর ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোট এর জন্য আমাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে। টাকা দেওয়ার আগে পর্যন্ত অনেকদিন আমার হয়রানির শিকার হতে হয়েছে। সরজমিন প্রমাণ পাবেন।

চরফ্যাশন (চর কলমি ইউনিয়ন), বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRTX7Z59
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন জমা।

নতুন পাসপোর্ট এর আবেদন জমা দিতে গেলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা। সমস্যা সমাধানের জন্য কম্পিউটার কম্পোজ এর দোকানে গেলে, তারা বলে কোনো সমস্যা নাই। টাকার জন্য জমা নিচ্ছে না। আমি বললাম টাকা তো চাইলো না। সে বললো আপনার কাছে টাকা চাইবে না আমাদের মাধ্যমে (কম্পিউটার কম্পোজ এর দোকানদার) দিতে হবে। সে বললো আমাকে ১৩০০ টাকা দিয়ে আপনি ২ তলায় একটা রুমে যাবেন, আমি তাকে ফোনে জানিয়ে দিবো। উনি স্বাক্ষর করে দিলে জমা নিবে।

বরগুনা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRHMFWEW
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

নাম জারি করা

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ভূমি অফিসে একদিন আমরা নাম জারি করতে গিয়েছিলাম তারপর সেখানকার বড় অফিসার বলল আপনারা কাউকে টাকা দিয়েছেন আমরা বললাম না তারপরে তিনি সিকিউরিটি দিকে টাকা চাওয়ালেন এছাড়া বন্দর জরিপ করতে আসছে হরিপুর বঙ্গ শাসন এলাকায় মোটা অংকের টাকা দাবি করে এছাড়া জমির পরিমাণ কম লিখে নিয়েছি এবং ঠিক করার জন্য অনেক টাকা দাবি করছে আমাদের কাছে ২ লক্ষ টাকা দাবি করেছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKSGBSJF
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

অধিকাল ভাতা পাশ করানোর জন্য এসএফসি আর্মি ঢাকা সেনানিবাস অফিসে শতকরা ১০%হারে ঘুষ দাবি করে

এসএফসি আর্মি ঢাকা সেনানিবাস অফিসে অধিকাল বিল পাশনকরানো শতকরা হিসেবে ১০% টাকা এবং টিএডিএ বিল থেকে শতকরা ২৫% দাবি করে। কয়েকজনের অধিকাল বিল একসাথে যদি এক লক্ষ টাকা হয় তাহলে অডিটরকে ১০ হাজার টাকা ঘুষ না দিলে পাশ করে দেয়না এমনকি বাজে ব্যবহার করে। এমনকি মোট হিসেব করে ঘুষের টাকা থেকে দু চার শো টাকা কম দিলে তাদের নাকি লস হয়ে যায়..এ বাবে জিম্মি করে যখন টাকা আদায় করে তখন তাদের গালাগলি কিংবা মারতে ইচ্ছে করে কিন্তুু সরকারী বিধিমালা অনুযায়ী সরকারী কর্মচারির গায়ে হাত তোলা অপরাধ তাই কিছু করতে পারিনা। এই এসএফসি অফিসটায় ঘুষের রমরমা বিজনেস চলে ঠিকাদার থেকেও জিম্মি করে টাকা নেয়..একটা বিল ডেসপাচ করতে ২০০-৫০০ টাকা পযন্ত নেয়।বিল পাশ হলে চেক নিতেও এসএফসি আর্ম অফিসে যাহা সেনানিবাসের লগ এরিয়া অফিসের ভিতরে অবস্থিত

ঢাকা সেনানিবাস এসএফসি আর্মি, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKMADH8D
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স বানানো

প্রথমে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম । কিন্তু সবকিছু ঠিক থাকার পরও প্রথমবার ফেল করিয়ে দেয়। অন্যদিকে যারা দালাল ধরছিল তাদের মাঠে এক্সামও দেওয়া লাগে নাই শুধু নাম লিখে চলে আসছে, তাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে । পরে বাধ্য হয়ে আমাকেও দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা লাগছে। BRTA তে সব বাইনচোদ একসাথে জড়িত।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7H7WXA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় মোবাইল চুরির জিডি

একটি মোবাইল চুরির জিডি করেছিলাম অনলাইনে, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি প্রক্রিয়াধীন রেখে দেই এবং থানায় গিয়ে সেবা নিতে বলে মেসেজে। ২৫ আগষ্ট সকাল ১১ টাই থানায় গেলে জিডি কপি তদন্তাধীন করে দেই এরপর এটির জন্য ৫০০ টাকা দাবি করে চট্টগ্রাম বন্দর থানার তৃতীয় তলায় বসে থাকা একজন বয়স্ক বেতার অপারেটর।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTAYP9WV
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতন ফিক্সেশন

বেতন ফিক্সেশনের ফাইল অনুমোদন করার জন্য জেলা হিসাব রক্ষণ অফিস সরাসরি ঘুষ না চাইলেও ফাইল রেখে যেতে বলেছিল৷ পরে খোজ নিতে কল দিলে অডিটর জানায় যে একজন পিওন পাঠাতে তাহলে ফাইল অনুমোদন হয়ে যাবে। পিওন কে পাঠানোর পর পিওন আমাকে জানায় যে, এক হাজার টাকা না দিলে ফাইল অনুমোদন হবেনা।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJNXCZW5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খতিয়ান

আমি খতিয়ান প্রস্তুত করতে নিয়ে যায় আনোয়ারার একটি ভূমি অফিসে। সে কোনভাবে ফাইলটি দ্রুত উপজেলা ভূমি অফিসে পাঠাচ্ছিল না। পরে একজন বলে এই কাজ দ্রুত হওয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে কিছু টাকা দাও, তারা তখন করে দিবে। যথারীতি আমি ৬০০০ টাকা দিলে কাজটা হয়ে যায় দ্রুত। তবে উপজেলা ভূলি অফিস খতিয়ান দেয়ার সময় কোন চার্জ করেনি। ইউনিয়ন ভূমি অফিসকে বাধ্য হয়ে দিতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTXV9GWM
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

জেলা রেজিস্ট্রা অফিস

আমি ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রি অফিসে তারিখ দিয়ে দলিল খুঁজতে যায় । আমার কাছে তারিখ প্রতি ১ হাজার টাকা চায়। আমি ১৯৭০ সালের দলিল খুঁজতে যায়। একটা নকল দোয়ানি নিচ্ছে ৩০০০ থেকে ৬০০০ টাকা।। আমি চাই ঠাকুরগাঁও দুদক সাধারণ মানুষ হিসেবে অফিসে গিয়ে খবর যেন নেয়।

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNGZ5UZR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে সকল কাগজ পত্র জমা দিলে বিভিন্ন ভুল ধরে কাগজ পত্র ফেরত দিয়ে দায়। পরে পাসপোর্ট অফিসের পাশের বিভিন্ন ফটোকপির দোকানের লোকের সাথে পাসপোর্ট কর্মকর্তা দের সাথে একরকম লিয়াজো থাকে, ঘুষের টাকা তাদের কাছে জমা দিলে , দোকানদার ফরম এ একটা কোড দেয়, ওই কোড পাসপোর্ট কর্মকর্তারা দেখলে সব সমস্যা সমাধান হয়ে যায়। যার ফলে পাসপোর্ট অফিস দালাল মুক্ত কিন্তু বাস্তবে ফটোকপির দোকান সব সেটআপ হয়ে থাকে। @

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGZBB8L
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

নতুন লাইসেন্স তৈরি

বিআরটিএ ড্রাইভিং ট্রেইনিং এ ভর্তি হই আমি।যেখানে তারা(ট্রেইনিং ড্রাইভাররা) জানায় যে কাগজ আগাবে না এই যতই চেষ্টা করা হোক না কেন যদি এই ১০০০০ টাকা না দেয়া হয়। এভাবেই সবাই করে এবং করলে আপনার কাজ দ্রুত হয়ে যাবে এবং ঝামেলা ছাড়া। আমার পরিবারের ৩ সদস্যের এই ঝামেলায় পড়তে হয় লাইসেন্স করিয়ে নিতে মোট ৩০০০০ টাকা। পুরোটাই সিন্ডিকেট।খালি ড্রাইভার না সব স্তরের সবাই জরিত কম বেশি কারন ড্রাইভার রা কেউই বার্তি টাকা কম বেশি চায়না সবাই ১০০০০ এর আশেপাশে দাবি করেছে।এই টাকা ছাড়া নাকি কাজ আগায় না।

তেজগাও, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQMVH83
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

পরচা (খতিয়ান) এটেস্টেশন

গিয়েছিলাম খতিয়ান এটেস্টেশন করার জন্য। তারাই খবর দিয়েছিল আগস্টের ১৩ তারিখের মধ্যে করতে হবে। গেলাম ১০ তারিখ। যাওয়ার পর ব্বিভিন্ন ডকুমেন্টস চাইল যা সাথে ছিল না সব ফোটোকপি ছিল। তারপরও অরিজিনাল চাইছিল। পরে আমার লোক তাদের ডাকল। তারা খতিয়ান এটেস্টড করার জন্য প্রথমে ৫০,০০০ টাকা চাইল। পরে আমার লোক ওদের সাথে কতক্ষন দরাদরি করার পর ৩০,০০০টাকার কমে হবে না বলে চলে গেল। আমি পরে যোগাযোগ করব বলে চলে এলাম। ঘটনাটি ছিল কাশিমপুর ভুমি অফিসের সাথে লাগানো। শুধুমাত্র রেকর্ড অফিস। শুধুমাত্র একটা সাইন করার জন্য ৩০,০০০ টাকা। তারা দিনে কত টাকা ইনকাম করে?

কাশিমপুর, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQ4J8QA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিস মামলা

আমার আব্বা আর আমার চাচা ১৯৮৮ সালে ৫ গন্ডা আলাদা আলাদা দলিলে ২.৫ গন্ডা করে ক্রয় করে। পরে আমার বাবা ২০২৩ সালে আমার আববা তার জায়গা ২.৫ গন্ডা নামজারি করে কিন্তুু আমার চাচা করে নি। তিনি পুনরায় তার ছেলের নামে ২০২৫ সালে রেজিষ্ট্রেশন করে নামজারি করে এবং আমার আব্বার নাম জারি করছে ঐ জায়গায় উপর মিস মামলা করে। আমার আব্বা আমার চাচার ছেলের দলিলে বাতিলের জন্য মামলা করে যা এখনো চলমান।কিন্তু AC office মিস মামলা রায় হিসাবে আমার আব্বা নামজারি বাতিল করে দে। যা তিনি করার আধিকারিক নয়। AC land ৫০০০০ টাকা বিনিময়ে আমার চাচার সাথে contact করেন। AC Officer একজন মেয়ে লোক। খুব তারাতাড়ি তিনি প্রমোশন হয়ে uno হয়ে চলে যাচ্ছেন। এই হলো ভূমি অফিস। টাকা যার মুলুক তার।😭

বোয়ালখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTBGGDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

ড্রাগ লাইসেন্স নতুন

লাইসেন্স বাবদ ৩হাজার সামথিং চেয়েছে ১৪ হাজার নিজে নেন না পিউর নেয় না হলে কবে আসবে ঠিক নেই ১৪ হাজার দিলে ১ মাস সময়ে পাবেন লাইসেন্স

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPUUHA7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

গাজিপুর বাসন থানার তদন্ত ওসি ছিলো anonymous

আমার একটা ঘটনা আমি ভিক্টিম ছিলাম উল্টো আমাকেই দিতে হয়েছে ৫০০০০ পঞ্চাশ হাজার টাকা। টাকা টা নিয়েছে ২০২৩ সালে গাজিপুরের বাসন থানার তদন্ত ওসি

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7LETS7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪.০ হাজার

স মিলের লাইসেন্স নবায়ন

বন বিভাগ থেকে নবায়নকৃত করাত কলের লাইসেন্স। পাঠানো হয় ইউএনও'র অফিসে। সেখান থেকে ফোন করে কাগজ পত্র নেয়ার জন্য দেখা করতে বলা হয়। ইউএনও'র সহকারী আগেই বলে রাখে স্যারের বিষয়টা মনে রাইখেন। কথা অনুযায়ী ইউএনও অফিসে গেলে ইউএনওর সহকারী ৩০০০০ টাকা দাবী করে। পরে ২৪০০০ হাজার টাকা দিয়ে কাগজ নিয়ে আসি।

মোরেলগঞ্জ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHK9DKHF
মন্তব্য