সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জরিপ

আমরা ২৭ নং ওয়ার্ড এলাকাবাসী আমার মূল দলিলে জায়গা আছে শোয়া পাঁচ শতাংশ সেখান থেকে ওরা মেপে নিয়ে আমাদের দলিলে এসেছে ৪.৪০ শতাংশ এখন যখন আমি তাকে বললাম আমার জায়গা কম কেন আমার দলিল তো ঠিক আছে জায়গাও ঠিক আছে আমার বাপ দাদার ভিটা তাহলে এখানে কম কেন তখন ওরা বলে আপনাদের জায়গায় জায়গার মতোই আছে তোর কাছে ঠিক করার জন্য আমরা গেলে বলে আজকে জানাতে গেলে বলে কালকে আসেন বড় চান নাই হেনতেন নানান বাহানা করে পরে আরো অনেক এলাকাবাসীর কাছ থেকে জায়গায় ভাবে কম লিখে নিয়ে যাবেন তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK55VJWN
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Registration

জমি রেজিস্ট্রেশনের সময় আমাদের কাছে ১,০০,০০০ টাকা অতিরিক্ত অর্থ দাবি করা হয়, যা ‘সিস্টেম’ বলে উল্লেখ করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর আমি মোট ৮৪,০০০ টাকা প্রদান করি। অর্থ গ্রহণকারী ব্যক্তি রেজিস্ট্রি অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী ছিলেন, যিনি বিভিন্ন কাগজপত্র ও সমন্বয়ের কাজ করতেন বলে আমার ধারণা। আমি নিজ চোখে দেখেছি যে তিনি প্রাপ্ত অর্থের একটি অংশ আলাদা করে রাখেন এবং বাকি অর্থ অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে এ ধরনের অর্থ অফিসের বিভিন্ন স্তরে ভাগাভাগি হতে পারে। তবে এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ কোনো প্রমাণ বা প্রত্যক্ষ পর্যবেক্ষণ নেই। তাই এই অংশটিকে আমি শোনা তথ্য বা ধারণা হিসেবেই উল্লেখ করছি।

ঘুষ দিয়েছি
Tejgaon Registration Complex ৳৮৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK82QX4U
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন

আমার বাচ্চার জন নিবন্ধন করার জন্য টাকা দিতে হয়েছে, সরকারি সঠিক নিয়ম এ নিবন্ধন করতে হলে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, কারণ সরকারি অফিসাররা প্রতিটা সাক্ষর এর জন্য একটা নির্দিষ্ট ফি দিতে হয়।তবে ঘুষ দিলে ২ দিনের ভেতর কাজ হয়ে যায়। প্রতিটা জন্ম নিবন্ধন এর জন্য আলাদা আলাদা পরিমাণের টাকা প্রয়োজন হয়। কর্মকর্তারা সরাসরি ঘুষ নেন না, তাদের পক্ষে তৃতীয় পক্ষের মাধ্যমে ঘুষ নেন। @

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
২৫ আগস্ট ২০২৬ DKGJPPZR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সামাজিক সুরক্ষা ক্ষাত

নরসিংদী জেলার সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের, সামাজিক সুরক্ষা ক্ষাতে, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতা সহ সমস্ত ভাতার অন্তর্ভুক্ত হতে হলে, প্রত্যেক ব্যক্তিকেই ৫০০০/৭০০০ টাকা করে দিতে হয়, এটা তাঁরা ভুক্তভোগীকে প্রচন্ড চাপ ও হুমকি ধমকির মাধ্যমে গোপন রাখতে বাধ্য করে থাকে। পাশাপাশি ইউনিয়নিয়নের প্রতিটি সরকারি সেবা ক্ষাতকেই দুর্নিতির চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, যেমন ইউনিয়ন ভুমি অফিস, স্বাস্থ্যকেন্দ্র, তথ্যকেন্দ্র, ঘুস, চাঁদাবাজি সহ নানা ধরনের অন্যায় অত্যাচারে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। দেখার কেউ নেই।

ঘুষ দিয়েছি
নরসিংদী সদর উপজেলা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTLZVQE
মন্তব্য
ভূমি অফিস

পরিবেশ ছাড়পত্র এর ক্লিয়ারেন্স

একটা শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের সনদের জন্য এসি ল্যান্ড এর মতামতের জন্য উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর চিঠি দেন। প্রথমে চিঠি খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে অনেক দৌড় ঝাঁপ করে চিঠি পাওয়া গেল। বাহাদুর এসি(মহিলা) র সাথে কথা বললাম।উনি সহকারীর কাছে চিঠি পাঠানোর জন্য বললেন। উনাকে একটা টেক্সট মেসেজ করে রাখতে বললেন। উনি ইউনিয়ন ভূমি অফিসের মতামত চেয়ে চিঠি ফরোয়ার্ড করলেন। ইউনিয়ন ভূমি অফিস সার্ভে করে অনুকূলে প্রতিবেদন দিলো। এসি ল্যান্ড রাজস্ব অফিসে একবার এসি, একবার কানূনগুহ একবার সহকারীর কাছে ধর্না দেয়া শুরু হলো। একপর্যায়ে এসি কানুনগো কে আলোচনা করতে বললেন। আলোচনা আর শেষ হয় না, কানুনগো বললেন তিনি সরেজমিনে যাবেন। সিএনজি যোগে আসলেন, রাস্তা দিয়ে হাঁটলেন। এরপর বললেন ইউনিয়ন ভূমি অফিসের রিপো

ঘুষ দিইনি
কাঁচপুর ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKHLFV6W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

Fire লাইসেন্স করার জন্য , দালালদের মাধ্যমে লিয়াজো করে এই লাইসেন্স লাইসেন্স নিতে হয়, বর্তমানে এই সার্ভিস আরও জটিল করা হয়েছে, যার জন্য দালালের মাধ্যমে কাজ করতে হয় এবং তাদের সাথে লেনদেন ছাড়া এটা পাওয়া সম্ভব হচ্ছে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7TLE2D
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম। পাসপোর্ট অফিস মনসুরাবাদ, চট্টগ্রাম এ। পিতার নাম লেখার নিয়ম NID অনুসারে। NID তে পিতার নাম এর আগে মৃত একটি শব্দ ছিলো, এটা ভুল বলে আবেদন নেই নি। বাইরে কিছু ফটোকপির দোকান আছে, সেখানে গেলাম একজন রেন্ডম মানুষের তথ্যে, গিয়ে সব বলতে ওরা ২০০০ টাকা চাই। ২০০০ টাকা দেয়ার পরে, NID এর ফটোকপিতে একটা সিল দিয়ে এটেস্টেড লিখে দেই। এরপর ওই কাগজ নিয়ে একই ব্যক্তির কাছে যাওয়ার পর সে সিল দেখে সরাসরি আম্মা বলে সম্বোধন করে এবং ছবি তোলার রুমে পাঠায়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTL37V6K
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

17045074357825

বরিশাল সিটি কর্পোরেশনের আমানতগজ্জ ভূমি অফিস খাজনার বইতে নাম উঠানোর জন্য ১০০০ টাকা দাবি করে সেখানের অফিস সহায়ক মহিলা, সে ঐ অফিসের সকল অবৈধ কাজের সহায়ক, সে অফিসারদের হয়েই কাজ করে, সে ঐ অফিসে দীর্ঘদিন ধরে কাজ করে, যে কোন সেবা নিতে আসা লোকদের কে হয়রানি ছাড়া কাজ করে দেন না, বরিশাল সিটি কর্পোরেশন,আমানতগজ্জ মৌজা, আমানতগজ্জ ভূমি অফিস

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ BRF7F4YS
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রেসন

ফুফুর কাছ থেকে ৫০ লাখ টাকার জায়গা ক্রয় করি। রেজিষ্টি করতে গেলে জানানো হয় আমার দাদার নামের বানান ভুল আছে। ফলে রেজিষ্টি হবে না। অফিসের বাইরে আসলে একজন দালাল এসে বলে ৫ লাখ দিলে রেজিষ্ট্রেসন হবে। দায়িত্বশীলদের সাথে কথা বলতে চাই। দালাল জানায় অফিসের কেউ এ বিষয়ে কথা বলবে না। এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। বানান সংশোধনের পর আবার গেলে, এবার আরেকটি বানান ভুলের কথা জানিয়ে আবারো রেজিষ্ট্রি প্রত্যাখ্যান করে। এভাবে প্রায় ৮/১০ বার নানা অজুহাতে রেজিষ্ট্রি করেনি। সরকারের কাছে সুপারিসের অনুরোধ: জমি রেজিষ্টির জন্য ভূমি অফিসে উঠার পরে যদি সাব রেজিষ্টার তা রেষ্টি না করেন, তবে কি কারণে তিনি রেষ্ট্রি করছেন না তার যেনো একটি লিখিত কারণ সংশ্লিষ্ঠ সেবা গ্রহীতাকে প্রদানের বাধ্যবাধকতা সরকার থেকে আরোপ করা হয়।

ঘুষ দিইনি
Khulna ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KHKRUXD4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আই আর সি নবায়ন

সরকার আইআরসি নবায়ন সরকারী ফি প্রদান সাপেক্ষে সার্টিফিকেট প্রদান করে থাকে। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় কাগজ পত্র অনলাইনে প্রদান করার পরও তারা সকলকে দিনাজপুর আমদানী-রপ্তানী অফিসে আসতে বলে এবং তাদের সরকারী ক্ষমতা বল দেখিয়ে কি কি করতে পারে তার ভয়ভীতি দিখেয়ে সার্টিফিকেট প্রদান করার জন্য অর্থ দাবি করে।

শুধু দাবি করেছে
দিনাজপুর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNB4B33X
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সড়ক ও জনপথে চাকুরী

সড়ক ও জনপদ অধিদপ্তরের চাকরীর প্রতিশ্রুতি দিয়ে। কুমিল্লা জোনের কর্মকর্তা আমার কাছ থেকে ৫৪৮০০০ টাকা নেয়। পরে চাকরি ওহয় নাই টাকা ও ফেরত দেয় নাই।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫.৪৮ লাখ
২৫ আগস্ট ২০২৬ CT3DHYJ6
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন এর - ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোর্ট (তসিলদার)

চরফ্যাশন উপজেলার ভূমি অফিস এর সকল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন হয়। টাকা ছাড়া ভূমি সংক্রান্ত কোনো সেবা পাওয়া যায় না। চর কলমি ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা, চর কলমি ভূমি অফিসে নামজারি আবাদেন এর ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি রিপোট এর জন্য আমাকে ১৫০০ টাকা দেওয়া লাগছে। টাকা দেওয়ার আগে পর্যন্ত অনেকদিন আমার হয়রানির শিকার হতে হয়েছে। সরজমিন প্রমাণ পাবেন।

ঘুষ দিয়েছি
চরফ্যাশন (চর কলমি ইউনিয়ন) ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRTX7Z59
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট এর আবেদন জমা।

নতুন পাসপোর্ট এর আবেদন জমা দিতে গেলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা। সমস্যা সমাধানের জন্য কম্পিউটার কম্পোজ এর দোকানে গেলে, তারা বলে কোনো সমস্যা নাই। টাকার জন্য জমা নিচ্ছে না। আমি বললাম টাকা তো চাইলো না। সে বললো আপনার কাছে টাকা চাইবে না আমাদের মাধ্যমে (কম্পিউটার কম্পোজ এর দোকানদার) দিতে হবে। সে বললো আমাকে ১৩০০ টাকা দিয়ে আপনি ২ তলায় একটা রুমে যাবেন, আমি তাকে ফোনে জানিয়ে দিবো। উনি স্বাক্ষর করে দিলে জমা নিবে।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳১.৩ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRHMFWEW
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি করা

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ভূমি অফিসে একদিন আমরা নাম জারি করতে গিয়েছিলাম তারপর সেখানকার বড় অফিসার বলল আপনারা কাউকে টাকা দিয়েছেন আমরা বললাম না তারপরে তিনি সিকিউরিটি দিকে টাকা চাওয়ালেন এছাড়া বন্দর জরিপ করতে আসছে হরিপুর বঙ্গ শাসন এলাকায় মোটা অংকের টাকা দাবি করে এছাড়া জমির পরিমাণ কম লিখে নিয়েছি এবং ঠিক করার জন্য অনেক টাকা দাবি করছে আমাদের কাছে ২ লক্ষ টাকা দাবি করেছে

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKSGBSJF
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

অধিকাল ভাতা পাশ করানোর জন্য এসএফসি আর্মি ঢাকা সেনানিবাস অফিসে শতকরা ১০%হারে ঘুষ দাবি করে

এসএফসি আর্মি ঢাকা সেনানিবাস অফিসে অধিকাল বিল পাশনকরানো শতকরা হিসেবে ১০% টাকা এবং টিএডিএ বিল থেকে শতকরা ২৫% দাবি করে। কয়েকজনের অধিকাল বিল একসাথে যদি এক লক্ষ টাকা হয় তাহলে অডিটরকে ১০ হাজার টাকা ঘুষ না দিলে পাশ করে দেয়না এমনকি বাজে ব্যবহার করে। এমনকি মোট হিসেব করে ঘুষের টাকা থেকে দু চার শো টাকা কম দিলে তাদের নাকি লস হয়ে যায়..এ বাবে জিম্মি করে যখন টাকা আদায় করে তখন তাদের গালাগলি কিংবা মারতে ইচ্ছে করে কিন্তুু সরকারী বিধিমালা অনুযায়ী সরকারী কর্মচারির গায়ে হাত তোলা অপরাধ তাই কিছু করতে পারিনা। এই এসএফসি অফিসটায় ঘুষের রমরমা বিজনেস চলে ঠিকাদার থেকেও জিম্মি করে টাকা নেয়..একটা বিল ডেসপাচ করতে ২০০-৫০০ টাকা পযন্ত নেয়।বিল পাশ হলে চেক নিতেও এসএফসি আর্ম অফিসে যাহা সেনানিবাসের লগ এরিয়া অফিসের ভিতরে অবস্থিত

ঘুষ দিইনি
ঢাকা সেনানিবাস এসএফসি আর্মি ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKMADH8D
মন্তব্য