সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

প্রাথমিক থানা শিক্ষা বোর্ড অনলাইন পোর্টাল নিষ্ক্রিয় থেকে সক্রিয় করা এবং জরিপ সংক্রান্ত সেবায়

সেবাটি ছিলো থানা শিক্ষা অফিসে প্রাইমরি IPMS পোর্টালে স্কুলের একাউন্ট নিষ্ক্রিয় করে দেয়া হয়, সলটি সক্রিয় করার তাগিদ দিয়ে এবং ২০২৬ শিক্ষাবর্ষে বই বিতরণের জন্য আবেদন, জরিপ, চালান তৈরি করার সেবা দেয়ার পরিবর্তে ১০০০ টাকা দাবি করেছে, খরচ হিসেবে চেয়েছে এই টাকা, দিতে না চাইলে বা কম দিতে চাইলে অ্যাকাউন্টের জটিলতা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5J28HC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫ হাজার

অপারেশন

সোহরাওয়ার্দী হাসপাতাল. ঢাকা. তিনতলা গাইনী বিভাগের সামনে অপারেশন থিয়েটারেন যেকোন অপারেশন পর টাকা এনেস্থিসিয়া দেওয়ার সময় টাকা নেয়। তবে ১০০০/- নিচে দিলে তারা নেয় না বাধ্য হয়ে দিতে হয়েছে। এই টাকাটা মনে হয় নাস নিয়ে থাকে তাদের পদবী ঊল্লেখ ছিলো না। মা ও শিশু হাসপাতাল, মোহাম্মদপুর বাচ্চা হওয়ার পরই আয়াদের টাকা দিতে হয় ওটি রুম থেকে চেয়ে টাকা নেয় কম দিলে মানে না সাথে আনসার জড়িত। বাচ্চা হওয়ার পরই আয়া

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBX79YF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি (Mutation) - শ্রীপুর ভূমি অফিস এবং বরমী ভূমি অফিস

নামজারি (Mutation) করতে ১০ হাজার টা দাবি করেছিল । ১০ হাজার টাকা ছাড়া নামজারি (Mutation) করা যাবে না। যেহেতু সকল কাগজপত্র ভুমি অফিস এ তাদের কাছেই আসে তাই বাধ্য হয়ে দিতে হয়েছে -অন্যথায় নামজারি বাতিল হয়ে যায়

শ্রীপুর, গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBAGKCJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

কুমিল্লা দাউদকান্দি উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ এ বিগত বছর থেকেই ইউনিয়ন পরিষদ এ জন্ম নিবন্ধন করতে গেলে ২০০ টাকা করে নিচ্ছে যেখানে জন্ম নিবন্ধন নতুন করতে গেলে ৫০ টাকা লাগে এবং সংশোধন করতে 100 টাকা লাগে কিন্তু এখন পর্যন্ত ২০০ টাকা করেই নেয় যেটা প্রকাশ্যে সবাই জানে কিন্তু ভয়ে প্রতিবাদ করে না। দাউদকান্দি উপজেলা সকল ইউনিয়ন এ একই অবস্থা আপনারা সরেজমিনে তথ্য নিলে জানতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। দয়া করে আমার পরিচয় পাবলিক করবেন না। ধন্যবাদ

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTAER877
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ড্রেসিং বা সেলাই

গাইবান্ধা সদর হাসপাতালের দূর্নীতি থামবে কবে? আজ আমি বাইক এক্সিডেন্ট করে সদর হাসপাতালে যাই। আমার গোরালি ফেটে গেছে এবং অনবরত রক্ত ঝরছে। আমি সদর হাসপাতালের জরুরী বিভাগে গেলে তারা আমার পায়ের গোরালি সেলাইয়ের কথা বলে সুতা কেনার জন্য ৩৫০/- এবং ড্রেসিং করার জন্য ৫০/- টাকা দাবী করে। বিষয়টি যে অনিয়ম তা আমি স্পষ্ট জানি কিন্তু আমার করার কিছু নেই্।। গোরালি থেকে রক্ত ঝরছে এবং আমি অসুস্থ। এ। অবস্থায় ঝামেলা করলে হয়তো তারা আমার চিকিৎসায় করতো না আর হয়তো উল্টো পয়জন ইনজেকশন পুস করতো। কারন দূর্নীতিবাজের ধর্ম নেই। আমি প্রমান রাখার জন্য তাকে কৌশল করে বলি ক্যাশ টাকা নেই। বিকাশ নাম্বার দেন। পরে সে বিকাশ নাম্বার দেয় আর আমি ৪০০ টাকা সেন্ড মানি করি। জরুরী বিভাগের যে কয়টা লোক রয়েছে এরা প্রতিনিয়ত রোগীদের সাথে

গাইবান্ধা সদর হাসপাতাল, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNCYNS8D
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নিজে নিজে জমির নামজারি করতে গেলে অনেক ভুল দেখিয়ে দেয় এবং একই জমির নামজারি দালাল দিয়ে করলে হয়ে যায় কেমন করে। দালাল আমার কাছ থেকে ১০০০০ হাজার টাকা চেয়েছে।

নিয়ামতপুর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJW66B7S
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

টাকা না দেয়ার জন্য নাম মঞ্জুর করে দেয় এবং বলেছে আমরা উক্ত সময় উপস্থিত ছিলাম না কিন্তু উক্ত সময় আমরা উপস্থিত থেকে কাগজ জমা দিয়েছি বাদী এবং বিবাদী মিলে

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH86X3HM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ

একই দলিল এর জাগা শরিকধারের নামে অতিরিক্ত রেকর্ড করা হয়েছে l সংশোধন করার জন্যে আবেদন করেছিলাম l আমার কাগজপত্র সব সঠিক ছিল l আমি কিছু বলার আগেই ভদ্রলোক বললেন পনেরো হাজার টাকা লাগবে l এই কাজের জন্য অনেকবার গিয়েছি, কেউ কথা বলেনা l অবশেষে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হলো l ওই লোকের বাড়ি কুমিল্লা বুড়িচং

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCEYM3W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে ইউনিয়ন পরিষদ গিয়েছিলাম। জন্ম তারিখের সাল ভূল। এটার জন্য ৫০০০ টাকা দাবি করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTYJ7RTP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

TA বিলের জন্য ঘুষ দাবি

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের ভ্রমণ ভাতা বিল দিয়ে মোট বিলের ২০% টাকা ঘুষ দাবি করে

লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNBS9HPD
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ কোটি

দক্ষিন আইচা কলেজ চরফ্যাশন, ভোলা

দক্ষিন আইচা কলেজ চরফ্যাশন, ভোলা অধ্যক্ষ মহোদয় ব্যাপক অনিয়ম করে থাকেন, অধিকাংশ শিক্ষক কলেজে না এসে বিল তুলে নেয়,কলেজে অধ্যক্ষকে আর্থিক সুবিধা দিয়ে।

ভোলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRM7GE59
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

রাজউক

রাজউক এর কর্মকর্তারা যখন কোনো ব্যক্তি কোনো বাড়ি বানান, তখন তাদের কিছু প্রতিনিধি বা দালাল চক্র বিভিন্ন এলাকায় থাকে, যখন কেও বাড়ী বানান , তখন ওই সব দালাল , বাড়ি বানানোর তথ্য রাজউক কর্মকর্তাদের জানান, পরে কর্মকর্তরা বাড়ির মালিকের কাছে টাকা দাবি করেন না দিলে বিভিন্ন ভয় দেখিয়ে বাড়ি বানানো বন্ধ করে দেন, পরে টাকা দিলে সকল সমস্যা ঠিক হয়ে যায়, তাদের অবশ্যই টাকা দিয়ে বাড়ী বানাতে হয়। @

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK97C8AV
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন করা

আমি যথারিতি আমার পাসপোর্ট এর আবেদন করার জন্য যাই,আমি সমস্ত কাগজ সাবমিট করার পর সরকারি চার্জ অনুযায়ী টাকা পরিশোধ করতে গেলে ওখানকার একজন বলে এ টাকায় হবেনা,আপনাকে মোট ১৫০০০ টাকা দিতে হবে,,কিসের জানতে চাইলে ঝামেলা করে,,অতপর আমি না বলে চলে আসি।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJUEK8XW
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

জমি রেজিষ্ট্রেসন

ফুফুর কাছ থেকে ৫০ লাখ টাকার জায়গা ক্রয় করি। রেজিষ্টি করতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভূমি অফিসে গেলে জানানো হয় আমার দাদার নামের বানান ভুল আছে। ফলে রেজিষ্টি হবে না। অফিসের বাইরে আসলে একজন দালাল এসে বলে ৫ লাখ দিলে রেজিষ্ট্রেসন হবে। দালাল জানায় অফিসের কেউ এ বিষয়ে কথা বলবে না। এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। বানান সংশোধনের পর আমরা আবার গেলে, এবার আরেকটি বানান ভুলের কথা জানিয়ে আবারো রেজিষ্ট্রি প্রত্যাখ্যান করে। এভাবে প্রায় ৮/১০ বার নানা অজুহাতে রেজিষ্ট্রি করেনি। সরকারের কাছে সুপারিসের অনুরোধ: জমি রেজিষ্টির জন্য ভূমি অফিসে উঠার পরে যদি সাব রেজিষ্টার তা রেষ্টি না করেন, তবে কি কারণে তিনি রেষ্ট্রি করছেন না তার যেনো একটি লিখিত কারণ সংশ্লিষ্ঠ সেবা গ্রহীতাকে প্রদানের বাধ্যবাধকতা সরকার থেকে আরোপ করা হয়।

Khulna, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHESR6ZK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

Fitness certificate

আমার কাছে মেসেজ আসে যে গাড়ি ফিট। কিছুক্ষনের মধ‍্যেই সার্টিফিকেট পাব। এমন সময় এক লোক আমার ফাইল হাতে নিয়ে এসে বলে আপনার চাকার মাপ গড়মিল আছে। ১৪০০০ টাকা লাগবে। আমি বললাম আমারতো ফিটনেসের মেসেজ এসেছে। বলে যে, ঐ মেসেজে কাজ হবেনা। গাড়ি নিয়ে চলে যান। পরে ৫০০০/- নগদ দেয়ার ৫ মিনিট পরেই আমার সার্টিফিকেট হাতে দিয়ে দেয়।

শহর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZ5MCL6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ইন্ড্রাস্ট্রি এটাচমেন্ট

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর সি আই প্রতি স্টুডেন্ট ৫০০টাকা চায় যা বে-আইনি।তাছাড়া উনি এবং প্রিন্সিপ্যাল সিন্ডিকেট করে যা টাকা মেরে দেয় হিসাব করতে পারবেন না।হাজার হাজার টাকা লুটপাট করে খাচ্ছে দেখার কেউ নেই।

ফরিদপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLLWRFF
মন্তব্য