সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নতুন ও পাসপোর্ট নবায়ন করতে হলে সাধারণ ব্যক্তিদের কে বিভিন্ন ভাবে ভুল ধরার চেষ্টা করে যেমন- বাবা মা নামের ভুল মৃত ব্যক্তির নামের ভুল বয়স্ক ব্যক্তির বিয়ের কাবিন 80/90 বছর আগের কাবিন দেওয়া কি সম্ভব বলেন, না দিলেই টাকা দিতে হবে, আগের বাবা মা নামের সাতে বর্তমান নাম যেমন নিজ আইডিতে বাবার হোসেন আছে, কিন্তু বাবার আইডিতে উদ্দিন আছে , মা নিজ টাতে বিবি আছে মায়ের টাতে বেগম আছে। যাহা করনিক ভুল এসবের জন্য টাকা দিতে হয়। আবার সব ঠিক আছে বলে যে আপনে আই ডি ভেরিভাই নিয়ে আসেন যাহা নির্বাচন আফিস দিতে চায় না ? নির্বাচন বলে যে এখন আর ভেরিভাই লাগে না। এসব নাটকের পর টাকা দিলে সব সম্ভব হয়। এবং পাসপোর্ট অফিসের সাইটে তো বিভিন্ন দোকানের সাথে তাদের কন্টাক আছে। তাদের থেকে ফাইল করে নিলে কোন সমস্যা নাই। অতিঃ টাকা

জয়পুরহাট, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJFT3MCM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করেছিলাম ২০২১ সালে। পাসপোর্ট ভেরিভিকেশন এর জন্য কল করা হয়েছিল সে বছরই। অগত্যা গেলাম কাগজপত্র নিয়ে (ফোনে বলেছিল কি কি লাগবে)। আমাকে দেখা করতে বলা হয়েছিল পৈরতলা (ব্রাহ্মণবাড়িয়া) বাসস্ট্যান্ডে। কোনো পুলিশের পোশাকে ছিলেন না। সে যাইহোক, অতঃপর কাগপত্র সব দেখে বললেন কিছু দিতে হবে। কিছু দিবে হবে বলার পরই বুঝে যাই। মোটামুটি আন্দাজ করেছিলাম যাওয়ার আগেই। তাই মানিব্যাগে এক পার্টে ১ হাজার টাকার একটা নোট আর বাকি পার্টে ৫০০+২০০ টাকার নোট। সো স্বাভাবিকভাবেই কম দিয়ে হয় কিনা দেখার জন্য ৫০০ টার নোট বের করলাম। [ আগেই বলে রেখেছিলাম আমি ঢাবির স্টুডেন্ট যাতে কিছু না দেয়া লাগে বা দেয়া লাগলেও অল্পস্বল্পতেই বনিবানা হয়ে যায়] নোট দেয়ার সময় ২০০ টাকার নোট দেখে ফেলে। সে আরও চায়, আমি আর কথা না বাড়িয়ে ২০০ দিয়ে দেই

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTAH2VX4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০০ লাখ

সার্ভিস বেনেফিট এর টাকা উত্তোলন

সরকারি একটি প্রকল্পে আমরা তিনজন কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি করতাম। প্রকল্পটি শেষ হলে সরকারি প্রঞ্জাপন বা পরিপত্র অনুযায়ী আমরা সর্বশেষ বেতনকে ভিত্তি ধরে প্রতি বছরের জন্য ২ মাসের বেতন ধরে টাকা প্রাপ্য। সে হিসেবে আমরা ১০ লাখের একটু বেশি টাকার বিল করি (নিয়মে যা আসে) এবং এজি অফিসে পাঠায় পরে তারা দিবে না বলে দেয়। এদিকে অর্থবছরও শেষ হয়ে যাচ্ছে মাত্র ২-১ দিন ছিল। অনেক অনুরোধ করে পরে ২ লাখ টাকা নিয়ে চেক দিয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWWDY5J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

নিয়োগ বাণিজ্য

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO) এর স্মারক নং ৪২.০২.০০০০.০০৩.১৮.০১০.১৯(৩য় খন্ড)-৬৩৯, তারিখ ১৯/০১/২০২২ খ্রি. নিয়োগের উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার পদের নিয়োগ পরীক্ষা ঢাকার নিজ ভবনে ডেকোরেটর থেকে গোল টেবিল ভাড়া করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ঐদিনই রেজাল্ট না দিয়ে সরাসরি ভাইভা প্রার্থীদের কাছে ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) টাকা করে দাবী করে। যারা আঠারো লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয় নি। ১৪জনের থেকে জনপ্রতি ১৫-১৮ লাখ করে নিয়ে ১৪জনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQ4NEKX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

খতিয়ান

আমার একটা মামলা রায় হয়েছে, কুমিল্লা চান্দিনা এসিস্ট্যান্ট অফিসের মধ্যে আছে, কিন্তু ঘুষ ছাড়া কাজ করবে না।2025সালের অফিসের মধ্যে গেলে ফাইল খুজে পায়না। মামলা নাম্বার 1999/16

কুমিল্লা চান্দিনা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTVT7SD7
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০ হাজার

Vat

প্রতি মাসেই এই ঘুষটি দিতে হচে।অন্যথাশ হয়রানি করা হয়। এভাবে কক্সবাজার সকল প্রতিষ্ঠান থেকেই নেয়া হয়।প্রতিষ্ঠান ছোট বড় যেটা যেমন ঘুষের আকারও সেই রকম হয়। কেউ মুখ খুলে কিছু বলে না শুধুই হয়রানির ভয়ে।

Cox'sbazar sador, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPWMJ33
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবাযন করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে, আবেদনের ঠিকানায় সমস্যা আছে বলে আবেদনটি গ্রহন করতে অস্বীকৃতি জানায়। তারপর, ঐ আবেদনটি বাতিল না করে দালালদের মাধ্যমর অতিরিক্ত বাড়তি টাকা দাবী করে। যার ফলে, অপারগ হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK85EVPE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিউ

২ বার সঠিক কাগজ নেওয়ার পর ভিবিন্ন সমস্যা দেখাই। তারপর অফিসের সামনে দালালের সাথে চুক্তি হই ২০০০ টাকা, যদি তারা চাই বেশি। টাকা দেবার পর সব কয়েক মিনিটে হয়ে যাই।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYM4S6BX
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যেকোনো কাজ

আমি অসুস্থজনীত ছুটি নিয়ে ছিলাম তখন বেতন বন্ধ হয়েছিল । অফিস সহায়ক বেতন চালু করতে/ বকেয়া বেতন উঠাতে টাকা দাবি করে, না দেওয়ায় অনেক ঘুরায়।পরে বাধ্য হয়েছি।

সাদুল্যাপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN95B9J6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি নাম জারি

আমি আমার নিকটস্থ রামপুর বাজার ভুমি অফিসে আমার নিজের একটি জমি নাম জারি করার জন্য সেখানে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, উনারা আমার কাছে ৭০০০(সাত হাজার) টাকা দাবি করেন, দাবি পুরন করা ছাড়া তারা কোনো ভাবেই তা করবেন না, অতঃপর আমি বাদ্য হয়ে অর্থ দিতে রাজি হই উনারা ১ মাসের সময় নিয়ে ৩ মাস ১০ দিন পরে কাজটা করেন তারপরে আমাকে পেপার দেওয়ার সময় আরো ১০০০(এক হাজার) টাকা দাবি করেন এবং এক প্রকার জোর করে এই টাকা আদায় করেন,,,,

রামপুর বাজার ভুমি অফিস / থানা ফরিদগঞ্জ /জেলা চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT4AGBWE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সুলভ মুল্য কার্ড; খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত সুলভ মুল্য কার্ড যার মাধ্যমে ৩০ কেজি চাল প্রতি কেজি ১৫টাকা করে দেয় । অধিদপ্তর হতে পুরাতন কার্ড নবায়ন করে ডিলারের কাছে পাঠানো হয়েছে বিতরণ করার জন্য। সেই কার্ড নিতে ১০০টাকা ঘুষ দিতে হয়।

তিস্তা, লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNHEXHT6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

রেলওয়ে ষ্টেশন পুলিশ।

গাড়ীতে লেগে ইন্টারনেটের তার ছিড়ে গিয়েছিলে, তার জোড়া লাগানোর সময় রেলওয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলতেছিলো আপনারা এখানে তার দিয়েছেন কেন ? ২০০০০ টাকা না দিলে যন্ত্রপাতি দেবো না, মামলা করবো, জেলেদিবো ইত্যাদি

Bogura, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJMK98Z
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.৫ হাজার

নামজারি খতিয়ান তৈরি

আমি নামজারি খতিয়ান তৈরির জন্য আবেদন করি‌। সেখানে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস থেকে ফোন করে টাকা চাই। পরিশোধ করি(৩০০০)।তারপর বলে উপজেলা ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ড স্যারের সাথে দেখা করতে।সেখানেও টাকা চাই(৫০০০)। আমি প্রত্যাখ্যান করি।আমার মতো আরো ভুক্তভোগী আছে।

খেলনা,ধামইরহাট, নওগাঁ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJZP4HLY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

Mutation

আমাদের স্বামী স্ত্রীর নামের সম্পত্তি, স্বামীর অংশ স্ত্রী কে হেবার মাধ্যমে দলিল সম্পাদন করে অনলাইনে আবেদন করে জমা দিয়ে অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। দিতে গিয়ে হয়রানি ও ভোগান্তির সম্মুখীন হতে হয়, ৩৫ হাজার টাকা দিতে হবে না হয় সময়মতো আসা যাওয়া করতে হবে। চলে এলান। দেখি কি হয়।

Chattagram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTY5P8D8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ঠিকাদারি কাজ

আমি একজন ঠিকাদার এলজিইডির একটা কাজ করতে গিয়ে, কালিয়া উপজেলা এলজিইডি অফিস এবং নড়াইল এলজিইডি অফিস আমার কাজের টোটাল বিলের ৫% টাকা অগ্রিম না দিলে আমার বিল ছাড়েনা,

কালিয়া,নড়াইল।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH4M3FL7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সরকারিভাবে লাইসেন্স করতে যাচ্ছি বলে অর্ডার করতে অনেক দীর্ঘ প্রক্রিয়া। আপনি আমরা প্রদান করুন দ্রুত লাইসেন্স হয়ে যাবে।

উত্তরা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFBA8QG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্টের আবেদন

পাসপোর্ট অফিসের ভিতরে এক দালালকে দিয়েছি, ৫ মাস ধরে কোনো আপডেট নেই।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYC4JS8Y
মন্তব্য