সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

সি এস খতিয়ান

অনলাইনে সিএস খতিয়ান সার্টিফাইড কপির জন্য আবেদন করি,তারা আমাকে ডাকযোগে পৌঁছানোর কথা।পরে আমি সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হই।কয়েকবার তারিখ দেয়।পরে নির্দ্দিষ্ট তারিখে যখন আনতে যাই।২০০ টাকা নেয় আমার কাছ থেকে।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳২০০
২৫ আগস্ট ২০২৬ CTKXKTX8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

BIWTA

BIWTA বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নারায়নগঞ্জে শাখায় যারা গ্রেজার হিসাবে চাকুরি করে মাসে ৫ হাজার টাকা প্রতি মাসে অফিস এ বস কে দিয়ে দেয় একমাসের হাজিরা খাতা তারা পুরন করে দেয়। আর এখানকার চাকুরিজীবিরা বাসায় ঘুমিয়ে থাকে এবং মাস শেষে একদিন আসে টাকা উত্তলনের জন্যে। হাজিরা খাতা গুলু উপস্তিতি কর্মচারী অনুযায়ী ভেরিফাই করলে জানতে পারবেন।

শুধু দাবি করেছে
Narayangonj ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKEYGBNZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নরমাল জিডি করতে গিয়ে

আমি একটা জিডি করার জন্য গেছি, ওখানে আমার থেকে ৬০০ টাকা নিয়েছে, আমার একটা ফোন হারানো গিয়েছে

ঘুষ দিয়েছি
চৌদ্দগ্রাম ৳৬০০
২৫ আগস্ট ২০২৬ CT95ALGR
মন্তব্য
ভূমি অফিস

বি‌ডিএস জ‌রিপ

‌বি‌ডি্এস ভূমি জ‌রি‌পে তশ‌দিদকরণ/যাচাইকরণ।চার-পাচটা দা‌গের বি‌ডিএস জ‌রিপের খ‌তিয়া‌নে তশ‌দিদকৃত কর‌তে ৫০০০০ টাকা দা‌বি ক‌রে।

শুধু দাবি করেছে
সাভার, ঢাকা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6NQ3EB
মন্তব্য
ভূমি অফিস

ময়মনসিংহ ভাবখালী ভূমি অফিসের ঘুষ লেনদেন।

ভাবখালী ভূমি অফিস যেন ঘুষের প্রধান প্রাণ কেন্দ্র এখানে ঘুষ ছাড়া কোন খারিজ বা নামজারী সই হয় না। এই অফিস টিতে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়। আর এই অফিসের মত দালাল আর অন্য কোন ভূমি অফিসে নেই,, নায়েবে দালাল দিয়ে ঘুষের লেনদেন করে। আমার বাবা একটি জমির খারিজ করাতে গেছিলো, বাবার কাছে ১৫ হাজার টাকা চাইছে। সব কিছুর দূর্নীতি দূর হয় কিন্তুু এই ভূমি অফিসের দূর্নীতি বন্ধ হয় না

ঘুষ দিইনি
Mymensingh ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY3L7M3C
মন্তব্য
বিআরটিএ

Driving licence, fitness, registration

Ami Amar pickup garir fitness Korte giyecilam khulna brta office a Ami nij a bank a tk joma dey appointment nici gari poridorson Kore — inspector uni bole ai garir fitness hobena karon samne bumper lagano ace tokhon oner Sathe aktu akoti kori fitness ta Kore Dewar Jonno tokhon uni akti lok re dekhiye bole or Sathe jogajog koren Ami tokhon loktar Sathe jogajog kori sey Amar kace 4000tk chay Ami tk deyni pore khoj nilam loktar nam — fulbarigate bari Kore dalali — 1no gatiz tar sokol ghush lenden tar hat theke hoy,erpor oikhane ricerge korlam khulna brta prottokta section a tk newa hoy abong prottokta section a bahirer Dalal ra Bose kaj Kore Tara ghush lenden

ঘুষ দিইনি
Khulna khanjahan ali ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHYAJRCJ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

এজি অফিসে পে-ফিক্সেশন করতে

এজিতে বেতনের জন্য পে-ফিক্সেশন এর জন্য চা নাস্তা বাবদ দিতে বলেছে । ৫০০ টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া সুপ্রিম কোর্ট এর‌ CAFO, সেগুনবাগিচা অফিসের একাউন্টস‌ অফিসার — কোনো কাজই করে না ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DK9MF3NP
মন্তব্য
শিক্ষা অফিস

শ্রান্তি বিনোদন ভাতা

জলঢাকা উপজেলা শিক্ষা অফিসে। শ্রান্ত বিনোদন ভাতার জন্য আবেদন করতে যায়। অফিসে একজন নাম — বলেন বরাদ্দ কম আছে, এবার সবাই পাবে না। যদি আপনি শিওর পেতে চান তাহলে ৫০০ টাকা দেন। না দিলে আপনি এ বছর পাবেন না হয়তো।

ঘুষ দিয়েছি
জলঢাকা, নীলফামারি। ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RN882KU4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার নিবন্ধন

ছবি তোলার সময় ৩০০ টাকা দাবি করে তা নাহলে ছবি তুলতে রাজি নয়।তার পরে আমি ৩০০ টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
নবাবগঞ্জ উপজেলা ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ DKX8JV3N
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

৫ শতক নামজারি করতে

আমি গতকাল জগন্নাথপুর রেজিস্টার অফিসে যাই আমার পাঁচশতক জমি নামজারি করার জন্য অফিসের কর্মচারী আমার কাছে নগদ 50000 টাকা চার্জ করে।

ঘুষ দিইনি
জগন্নাথপুর পৌরসভা ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SY5WCEW7
মন্তব্য
পাসপোর্ট অফিস

পার্সপোর্ট করতে

পার্সপোর্ট করতে গিয়েছিলাম, অনলাইনে আবেদন করে তো টাকা ব্যাংকে বাংকের মাধ্যেমে টাকা দিয়ে ছিলাম ,তখন তারা কাগজ জমা নেয় না ,তারা বলে কিছূ একটা সমস্য আছে ,তার পর গেইট মেনকে বললাম তখন সে একতা দোকান দেখিয়ে দিয়েছে, তার কাছূ যাওয়ার পর সে কি একটা কাগজ দিলে তার আমি জমা দিলাম অফিসের লোকেরা আর কিছু বললো না

ঘুষ দিয়েছি
নারারনগঞ্জ ৳৪.২ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6EQHYU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Birth certificate correction

Union er sochib saheb prootekta birth certificate theke gush dabi kore, Gush chara birth certificate pawa jaina, tai nijer familyr birth certificate gulo correction korte pari nai..100 takar jaigai per certificate e 250 taka lagche, eita Brahmanbaria zillar Ashuganj upzillar Lalpur grame..

ঘুষ দিইনি
Ashuganj, Lalpur ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTWJ4S48
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ কৃষি ব্যাংক

অফিসার থেকে সিনিয়র অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বর্তমানে চরম অনিয়ম ও বৈষম্য চলছে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিন্ন নীতিমালার জটিল মারপ্যাঁচে ফেলে বারবার নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং কৃত্রিম 'বটলনেক' বা জটলা তৈরি করে আমার মতো বহু যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই কৃত্রিম সংকটকে পুঁজি করে একটি চক্র পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে সরাসরি আমার কাছে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেছে। গত বছরও এই ব্যাংকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে জ্যেষ্ঠতা চরমভাবে লঙ্ঘন করে অনেককে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৪.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK3MAZ8G
মন্তব্য
ভূমি অফিস

ভুমি নাম জারি

এখানে একজন কর্মচারী আছে, নাম —, উনার বাবাও ডিসি অফিসে কাজ করতেন, উনার ভাইও ফতুল্লা ভুমি অফিসে কাজ করেন। এরা সবাই নামজারি বা যেকোন ভুমি সংক্রান্ত কাজে ঘুষ দাবি করেন, অথবা আপনার কাজ আটকে থাকবে। এরা এলাকায় একাধিক বাড়ি, জমি কিনেছেন, যার মুল্য সব মিলিয়ে কয়েক কোটি টাকা। অথচ এদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হওয়ার কথা। এই লোক আবার নিট কর্ন্সার্ন নামক গার্মেন্টস এর জমি সংক্রান্ত কাজ করে, কারো জায়গা জোর করে দখল করতে হলে এরা সাহায্য করে।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKACEZHU
মন্তব্য
ভূমি অফিস

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন

ক তফসিল থেকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন লাগে মামলার শুনানি তে তারা বলছে দেরী হবে সময় লাগবে আজ নাই কাল সার্ভেয়ার থাকে না ঘুষ নেওয়ার জন্য দেরী করে সাথে সাথে ঘুষ না দিলে কাজ ভূল করানো হয়রানি করার রেকর্ড ও আছে

শুধু দাবি করেছে
গাজীপুর ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKZFMLK4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police verification

আমার বাবার হজের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়েছিল। কেন দিতে হবে জানতে চাইলে বাজে ব্যবহার করেছিল। আমার চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন এর নামেও টাকা নিয়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি, আতঙ্কের নাম হয়েছে।

ঘুষ দিয়েছি
Kushtia, kumarkhali ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHYAUEML
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ

জন্ম নিবন্ধন বাবা এবং মায়ের নাম ইংরেজিতে ছিল নাহ,, এইটা ঠিক করে দেবার জন্য ৪,০০০ টাকা নিয়েছে,,২ দিন দেখার পর কোনভাবেই পারতেছিলাম নাহ ইমার্জেন্সি ছিল তারপর ৪,০০০ টাকা দিয়েই নিতে হল।।

ঘুষ দিয়েছি
Cumilla ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTQLEECM
মন্তব্য
ভূমি অফিস

না।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ । আড়াইহাজার থানা নামজারী ভূমি অফিসে গিয়েছিলাম। আমার ৬ শতাংশের একটি ছোট কৃষি জমির নামজারী করাতে। গিয়ে দেখি তারা সিরিয়ালে সবার থেকে ৩০০০ টাকা করে ঘুষ নিচ্ছে নামজারী করাতে অন্যথায় নামজারী হয় না। স্যার আবার ঘুষও নেয় আবার দেরি করেও আসে। স্যারের জন্য ১ ঘন্টা বসে ছিলাম।

ঘুষ দিয়েছি
আড়াইহাজার থানা ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKW9QU5Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত আমাকে না জানিয়ে পথবা জানিয়ে আমার ঠিকানা অনুযায়ী নিশ্চিত করা, কিন্তু একজন সাব ইন্সপেক্টর ফোন করে বলে, পুলিশ সুপার এর অফিসের সামনে এসে আমাকে ফোন দেন আর সাথে বাসার বিদ্যুৎ বিল নিয়ে আসবেন, গিয়ে ফোন দিলে বলে পাশের দোকানে আসেন, দোকানে বসে দেখি একজন করে আসে, আর উনার কাছে টাকাসহ বিদ্যুতবিল দিয়ে যায়, আমাকে পাশের এক চামচা বলে ৫০০টাকা দিয়ে যান, কাজ তারাতাড়ি হয়ে যাবে, নয়তো ভেজালে পরবেন, আমার জরুরী প্রয়োজন হওয়ায় টাকা দিয়ে আসি।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKQK7SFL
মন্তব্য