সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

সরকারি বরাদ্দের প্রকল্প।

জেলা পরিষদ,বরিশালের সহকারী প্রকৌশলী — নিয়ম বর্হিভুত ভাবে একজন সহকারী রেখেছে — নামে যার কোন নিয়োগ বা চাকরি কিছুই নাই জেলা পরিষিদে অথচ সে অনেক ক্ষমতার অধিকারি।বাবুগঞ্জ উপজেলার একটা মসজিদের জন্য সব সঠিক কাগজপত্র নিয়ে জেলা পরিষদের প্রকৌশলীর দপ্তরে গেলে সে তার ওই সহকারীর মারফত জানায় প্রকল্প নিতে প্রতি লাখে ২৫০০০/- করে দিতে হবে এর কম ১ টাকা হলেও প্রকল্প আসবে না দেওয়া হবে না।পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ২০ হাজার টাকায় রাজি করানো গেছে টাকা নিছে তারপর প্রকল্প পাইয়ে দিছে তারপরবর্তীতে সে দফায় দফায় ফাইল আটকে আর ও ৫০০০ টাকা নিয়েই ছাড়ছে।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRLQXR7E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

চেক বই হারিয়ে যাওয়ার অভিযোগ দিয়েছিলাম থানায়

মিসিং অভিযোগ দিতে চা-পানির জন্য এই খরচ নাকি সবাই এমনিতেই দেয়, চাওয়াও লাগে না। পরে আমিও লজ্জায় পড়ে দিয়ে দি। ১০০ টাকার জন্য ওখানে কথা বাড়ানো ঠিক হবে না মনে হলো।

রায়পুর, লক্ষীপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXM3QGP
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি

জমি খারিজ করতে সরকারি ফি ১১৭০ টাকা দিয়ে আবেদন করতে চাইলে, অফিসের কর্মকর্তা ১০ টাকা কর পরিশোধ করতে ১০০০০ টাকা ঘুষ দাবি করে দাখিলা কাটার জন্য। এখনো সমাধান হয়নি, আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছি। ফুলবাড়িয়া উপজেলা, এনায়েতপুর ইউনিয়ন পরিষদ ভূমি অফিস।

এনায়েতপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY7637F5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

LGED

বিল করতে হলে মোট বিলের ২℅+২℅ সহকারী ইন্জিনিয়ার + উপজেলা ইন্জিনিয়ারদের দিতে হয়। এছাড়াও হিসাবরক্ষক, পিওনদের দিতে হয়। ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে বিলের ১% দিতে হয়।

তাড়াশ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJZZMRH5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেশন

মিউটেশন করতে খরচ হয় ১১৭০ টাকা। আমি আবেদন করে গেলে তফসিলদার মহিলা বলেন এটা ইউনিয়ন এ অনলাইন এ নাই।যক্কত করতে হবে। এটা যুক্ত করতে অনেক বড় প্রক্রিয়া। তবে আমি কাউকে দিয়ে করাই দিতে পারি এতে হালকা খরচ বেশি। আমি বললাম কত? মহিলা তফসিলদার তার সামনে রাখা ক্যালকুলেটর চেপে ১৫০০০ চেপে দেখিয়ে বললেন এতো লাগবে। তারপর আমি বললাম এ তো অনেক বেশি। তারপর এসি ল্যান্ড এর কাছে যাওয়ার পর বললাম যে আমার খতিয়ান টি অনলাইন এ নাই।এখন কি করবো? তিনি বললেন এটা একটা প্রজেক্ট। কয়েক মাস পর হতে পারে। আমি বললাম এখন কি যুক্ত করা যায়? তিনি বললেন আপনার তফসিলদার চাইলে পারবে।কথা বলে দেখেন। সামান্য দাগ নম্বর তুলা প্রতি দাগ নম্বর ২০০ টাকা।

৬ং বাসন্ডা ইউনিয়ন পরিষদ, ঝালকাঠি, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRX9AXFV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আমি ২০২৩ সালে এমআরপি পাসপোর্ট দিয়ে ফিঙ্গার দিতে গিয়েছিলাম কুমিল্লা ফিঙ্গার বিএমইটি অফিস।অফিস

আমি ২০২৩ সালে ফিঙ্গার দিতে গিয়েছিলাম আমার পাসপোর্ট ছিল এমআরপি। কর্মকর্তারা বলছিল এমআরপি পাসপোর্ট এর সার্ভার কাজ করছে না। ই পাসপোর্ট লাগবে। আমার তখন ভিসা হয়েছিল এবং কি ফিঙ্গার দেওয়া খুব জরুরি ছিল। আমি প্রবাসী অ্যাপ থেকে তিনশত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার শুধু বাকি ছিল ফিঙ্গার দেওয়া। কিন্তু সেখানে ই পাসপোর্ট এবং সার্ভার অজুহাতে আমাকে কোনভাবেই ফিঙ্গার দিতে দেওয়া হচ্ছিল না। তখন আমি পুনরায় ৩০০ টাকা দিয়ে আমি ফিগারের জন্য আবেদন করি এবং পাঁচ হাজার টাকা দিয়ে তখনই এমআরপি পাসপোর্ট দিয়ে আমি ফিঙ্গার দিই। এখনো বিএমইটি অফিসে আমার দুইটি রেজিস্ট্রেশন রয়েছে এটা সরকারি কর্মকর্তাদের ধারা হয়রানির শিকার হয়েছি।

Comilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8W37DG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে ড্রাইভিং ট্রেনিং করি টিটিসি থেকে পরে লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য মধুপুরে ভেরিফিকেশনের জন্য ফাইল পাঠায় পরে পুলিশ আমাকে ফোন করে সেখানে দেখা করতে যাই তখন আমার কাছে 5000 টাকা ঘুষ দাবি করে তা না হলে ভেরিফিকেশন পাস করে দিবে না পরে তা আমি প্রত্যাখ্যান করি এবং লাইসেন্স করি না

মধুপুর উপজেলা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKSFV7F3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

Divorce certificate

লালবাগ সিটি করপোরেশন অফিসে আমার সাটিফিকেট তোলার জন্য গিয়েছিলাম। সিড়ি দিয়ে উঠে বাম পাশের রুম এ এক লোক আমাকে তিন দিন ঘুরাইছে ডিভোর্স এর কাগজ দিতে, পরে তিন হাজার টাকা দেয়ার পর কাগজ দিছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2FGTSY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির নামপত্তন ও হোল্ডিং সমস্যা

ঝিকরগাছা পৌর ভূমি অফিস এ, খাজনা এর হোল্ডিং এ, খাজনা দিয়ে হাল সনের নামজারি করলেও ৫০-৫১ বছরের খাজনা বাকি দেখাচ্ছে অনলাইনে পরে নয়েব স্যার কে ৫০০/১০০০ দিলে ঠিক করে দেয়। ইচ্ছে কৃত ভাবে এগুলো করা হচ্ছে অন্য জাগায় এমন করা হচ্ছে নাহ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা এগুলো করেন যেন তার কাছে যাওয়া লাগে,

ঝিকরগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHULT5QK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New passport

Passport apply kore file niye finger and face recognition dite gesilam passport office e Sob kagoj thik thaka sottew hudai ghuray Bole eita nai oita nai Pore jokhon পরিচালক এর lache gelam unibtokhon sigm diya dilo ar kaj o hoia gelo Ekdom kuno barti taka charai

Manikganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPHDDJM
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৭৫ লাখ

বন্টন নামা দলিল

ওয়ারিশ বন্টন নামা দলিল করতে গেলে তারা এই টাকা দাবি করে। পারে বাধ্য হয়ে এই টাকা পরিশোধ করি। আন্যান্য নিকট খবর নিয়ে জানতে পারি তারা এর চেয়ে বেশি টাকা দিসে

ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYPZHCN2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

যেমন: ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন

ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন করতে চালান করে, কর,ভ্যাট প্রদান করার পর ও স্ট্যাম্প নেওয়ার সময় অফিসে ৩০০ টাকা প্রতি প্যাকেট এর জন্য প্রদান করতে হয়।

নীলফামারীর ডিসি অফিস, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNPJFDNA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

এন আই ডি কার্ড সংশোধন

আমার আব্বা একজন প্রবাসী ছিলেন, প্রবাসে থাকাকালীন উনার ভিসা জটিলতার জন্য নাম পরিবর্তন করা হয়, এবং পরবর্তীতে সেই নামেই উনার এন আই ডি কার্ড হয়ে যায়। আমদের সবার ভোটার আইডি, স্কুল কলেজ সার্টিফিকেট ও উনার জমির দলিল সব খানে উনার নাম ভিন্ন হওয়ায় উনি একেবারে দেশে চলে আসার পরে আমরা সেটা সংশোধন এর জন্য আবেদন করি৷ প্রথমবার ঘুষ না দেওয়ায় আবেদনটি বাতিল হয়, দ্বিতীয় বার এলাকার এক দালালের ক্ষপ্পরে পড়ে ভুল ভাবে আবেদন করায় বাতিল হয় ৩য় বারে সব কিছু ঠিকঠাক করে এফডএফিড করে,পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে,উনার সার্টিফিকেট সব দিয়ে আবেদন করার পর সেটা উপজেলায় তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে এক দালাল মারফত তদন্ত পজেটিভ করানোর জন্য আমাদের ৩৫০০০ পরিশোধ করতে হয়, এবং তদন্ত পজেটিভ যাওয়ার পর আমাদের আবেদন মঞ্জুর হয়।

নাঙ্গলকোট, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTV43LVR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সেটা ছিল ২০০৭ সালের ঘটনা। থানায় গিয়েছিলাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য। তত্ত্বাবধায়ক সরকারের সময়। থানার ওসি বললেন টাকা বেশি লাগবে কারন এখন ঘুষ নেওয়ার রিস্ক বেশি। একই কাজ একই থানা থেকে রাজনৈতিক সরকারের (বিএনপির সরকার) সময় করেছিল ৫০০ টাকা ঘুষের বিনিময়ে।

বাঘারপাড়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHRL5ESL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০

জমি রেজিস্ট্রি করুন

সরকারি হিসাব অনুযায়ী সম্পূর্ণ টাকা এলাকার দাম অনুযায়ী জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পরেও দশ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল ২ লাখ টাকা দিয়ে এইচটি করতে হয়েছে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRBHGZZ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৪.০ হাজার

Driving license

ড্রাইভিং লাইসেন্স করার জন্য সরকারি অর্থের বাহিরে আলাদা টাকা চাওয়া হয়, তা না হলে পাশ করা হবে না বলে জানিয়ে দেয়।

Pabna, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ8LL54P
মন্তব্য