সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Consultancy Services

The Project Director of a Development Project demanded 5 lac taka to settle down government audit outcomes against him. The most corrupt person I have seen in a government department who ruined the project because of his corruption and now the project loan is being repaid by the tax payers of Bangladesh without any tangible outcome of the project.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3BUYEG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ভুলে অন্যের নামে রের্কড হেইছিলাে তা সংশোধন করা

2022 সাল কাজ চলছে , প্রতি দিন ঘুরায়। যে কোন কাজ করতে গেলে যেমন পেশকার থেকে শুরু করে নাজির সহকারি, খারিজ সহকারি,পিয়ন যত লােক আছে আপনি যেদিন দেখা করবনে সেদিন 1000-1500 টাকা দিতে হবে । টাকা না দিলে কাজ পার হবে না। এরকম করে 25000-50000 টাকা শেষ । আর ভুমি অফিসের কর্মচারি রা ওপেনে ঘুষ নিচ্ছে কিন্তু দেখার কেউই নেই। আফসোস।

সুন্দরগঞ্জ , গাইবান্ধা , রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNS9LDGR
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করার জন্য

ভোলা পাসপোর্ট করার সময় আমার সব কাগজ ওকে ছিলো।অফিস অফ হওয়ার কথা ছিলো ৪ টায়।আমি ১২ টায় গেছি বলে হবে না,পরে এক আনসার এসে বলে টাকা ছাড়া হবে না,টাকা দেন ১৫০০ এখন হয়ে যাবে।আমি নাছর বান্দা পরের দিন ৯ টায় এসে হাজির।সব কাগজ রেডি থাকার পর ও আমাকে নানান কাগজ আনতে বলে,আমি অইগুলাও নিয়ে আসি।পরে উপায় না পেয়ে করে দেয় পাসপোর্ট।

ভোলা,বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRJ5KHHW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

জমি আবেদন এবং জমির খাজনা দেওয়ার সময়

প্রতি নিহত জমি খাজনা দেওয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়া এবং জমি খতিয়ান এর জন্য আবেদন এ-র জন্যই অনেক অনেক টাকা খায়। শুধু ভমি অফিস এর সঙ্গে যারা মরি হয় মানে দালাল তারাও গুশ খায়। তারপর অনেক হয়রানি করে। লোকেশন জেলা:- মৌলভীবাজার এবং উপজেলা :- কুলাউড়া। এসব দালাল মুক্ত দেশ এর সকল কাজ চাই। সহজে যাতে করা যায়। টাকা পরিমান অনেক নিয়েছে জমি আবেদন এর সময় বেশি নেয়। আমাদের কাছে থেকে ২ লক্ষ + টাকা গুশ নেওয়া হয়েছে। ধারণা করে বললাম আরও বেশি নিয়েছে হিসাব করলে বুঝা যাবে।

Moulvibazar, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY2WALNW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

নতুন টিন সার্টিফিকেট

আমার নতুন ফার্মের টিন সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সবকিছু পূরণ করার পর আমাকে ফিজিক্যালি সব ডকুমেন্ট নিয়ে উল্লেখিত বিভাগে জমা দিতে বলল। কারণ অনলাইনে তো আর এই ঘোষের টাকা নিয়ে যায় না তাই। তারপর কাগজপত্র জমা দিলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল। সরকারের অনলাইন মানে শুধু জনগণকে দেখানো বাকিটা সবকিছুই ফিজিক্যালি করতে হয় টাকার বিনিময়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAY545Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

ভূমি অধিগ্রহণ

ময়মনসিংহ সদর এলাকায় অধিগ্রহণকৃত অঞ্চলের গ্রাহকেরা টাকা তুলতে গেলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা — এবং সকল সার্ভেয়ার রা তাদের বিভিন্ন গ্রুপের লোক দিয়ে ১০% টাকা চাওয়া হয়। যারা তাদের শর্তে রাজি হয় কেবল তারাই কোনো ধরনের ভোগান্তি ছাড়া তাদের ন্যায্য টাকা তুলতে পারে। যারা রাজি না হয় তাদের টাকা বছরের পর বছর গেলেও সেই টাকার মুখ দেখতে পারে না। এই সমস্যার আশু সমাধান খুব দ্রুত চাই।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYK7F3QH
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ফ্যামিলি কার্ড

কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH4HNYGV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

বিএড ফাইল অনুমোদন

আমি একজন MPO শিক্ষক। বিএড না করেই হাই স্কুলে শিক্ষক হিসেবে NTRCA থেকে জয়েন করেছি, ফলে বেতন ১১তম গ্রেডে দেয়। যদি কেউ পরবর্তীতে বিএড করে তবে বেতন গ্রেড ১০ম হয়। আমি বিএড করার পরে বিএড ফাইল অনুমোদনের জন্য আবেদন করলে আমার কাছ থেকে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সর্বমোট ৮ হাজার টাকা নেয়। মূলত সব এমপিও শিক্ষকগণকে বিএড ফাইল অনুমোদন করতে এভাবে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অন্যথায় ফাইল আটকে রেখে দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTSGBBEW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজনার অনুমোদন

আজ সাতকানিয়া ভুমি অফিসে খাজনার অনুমোদনের জন্য গিয়েছিলাম , সরকারি নিয়ম অনুযায়ী টাকা নেওয়ার কোন নিয়ম নেই, কিন্তু দায়ীত্বরত কর্মকর্তা উক্ত কাজের জন্য 500 টাকা ঘুষ চেয়েছে, আমার কাজটা জরুরী তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি, নচেৎ আমার কাজটা সম্পাদন করে দিচ্ছে না, মহোদয়ের সদয় দৃষ্টি আর্কষণ করছি।

সাতকানিয়া ভুমি অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBEV89Q
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ

সিডিএ দোকান স্থানান্তর এ দুর্নীতি

২০১৮ সালে চট্টগ্রাম কাজির দেঊরী কাঁচা বাজারে মার্কেটর এর দোকান স্থানান্তর এ বাজারের সহ সভাপতি, সভাপতি, কাউন্সিলর নেতৃত্ব অনিয়মের মাধ্যমে ঘুষ খেয়ে পিছনের দোকান কে সামনের পজিশন প্রদান করে কোটি টাকা দুর্নীতি করে। দুর্নীতি খতিয়ে দেখলেই প্রমান পাওয়া যাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTE23QJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

Voter id

I live in outside of my country.i went to the bangladesh on my holiday.i don't have my voter id card.so i have to do it.in this reason first i went to the my thana in austogram then officer send me in my district at kishoreganj.when i went to the inside of office he asked me to the pay 2000 taka for my voter id card.i was upset for his demand.

Kishoreganj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQC7HA3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খতিয়ান সংশোধন

আমার জমির খতিয়ান সংশোধন এর জন্য আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তারা আমার আবেদন মঞ্জুর করার জন্য বারবার ঘুড়িয়েছে এবং আমার থেকে টাকা নিয়ে কাজ করে দিছে পরবর্তীতে। টাকা ছাড়া কাজটি অনেক দিন জমে ছিলো।

ভূয়াপুর উপজেলা, টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKU9Z6TE
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.২০ লাখ

রেকর্ড ও জরিপের জন্য

গাজীপুর জেলা, বোর্ড বাজার মৌজায়, ভূমি জরিপ চলমান। আমাদের সম্পত্তি পৈত্রিক সম্পত্তি। যাহা আমার বাবা ক্রয় করিয়াছিল। যার কাছ থেকে ক্রয় করিয়াছিল। তাহারা বন্টনামা দলিল না করার কারণে, আমাদের কাছ থেকে এই টাকা দাবি করিতেছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছিল তাহাদের অলি ওয়ারিশগণ কখনো দাবি করে নাই। এখন জরিপকারী দল এই কারণে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করিয়া আসিতেছে।

গাজীপুর জেলার বোর্ডবাজার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJSKSV9
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৮০.০ হাজার

Examine

জেটি কাস্টম চট্টগ্রামের আলফা জোনের সহকারী কমিশনার — পণ্য পরীক্ষণের নামে অহেতুক হয়রানি করেন। একটি পণ্য চালান পরীক্ষণে তিনি ৮০০০০ টাকা দাবি করেন। রাজি না হলে তিনি পেপার আটকে রাখেন। পরবর্তীতে ৫০০০০ টাকা দিয়ে রিপোর্ট নিয়েছি। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMMV8QG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

নায়েব সাহেব, আমার দলিল/ নামজারির আবেদন দেখে একটা রিপোর্ট করবে সেই জন্য টাকা দিতে হইছিল, উনি আমার দলিল প্রথম এ বুঝতে পারছিল না, টাকা দেওয়া পরে বুঝতে পেরেছে

কোটচাঁদপুর, পৌরভুমি অফিস, থানাঃ কোটচাঁদপুর, জেলাঃ ঝিনাইদহ।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH8F7GDE
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

ভুমির ই নামজারি

সেখানের ইউনিয়ন কানুনগো ৫০০০ টাকার নিচে কাজটি করে দিবেনা বলে। উপজেলা ভুমি কমিশনার ও জড়িত ছিলো।

দাউদকান্দি কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9563EV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন প্রক্রিয়া

আমি নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত কাজে গেলে আমার Occupation (পেশা) নিয়ে অযথা সমস্যা সৃষ্টি করা হয়। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র থাকা সত্ত্বেও আমার আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের আপত্তি ও জটিলতা তৈরি করা হয়। পরবর্তীতে উক্ত সমস্যা সমাধানের জন্য আমার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা অতিরিক্ত নেওয়া হয়। টাকা দেওয়ার পর আমার Occupation সংক্রান্ত সমস্যাটি আর করা হয়নি এবং পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে যায়। এ ধরনের ঘটনা একজন সাধারণ সেবাগ্রহীতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া হলে তা তদন্ত করা প্রয়োজন।

নাটোর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ67P629
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫.০০ লাখ

জমি রেকর্ড

পলাশ হাউসিং, জিরানী, গাজিপুর এ সকল জমি নতুন করে রেকর্ড করা হচ্ছে। প্রত্যেক জমির মালিকের কাছ থেকে ২-৫ লাখ টাকা চাওয়া হচ্ছে।

পলাশ হাউসিং, জিরানী, গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK97XRPD
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

LPC সেবা

সরকারি চাকুরিজীবি রা এক জেলা হতে অন্য জেলায় বদলী হলে LPC গ্রহন ও প্রেরণ করতে প্রায় ২০০০ টাকা দিতে হয়। টাকা না দিলে ৩-৬ মাস বেতন হয় না।

Sylhet, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYU6EJQF
মন্তব্য