সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Consultancy Services

The Project Director of a Development Project demanded 5 lac taka to settle down government audit outcomes against him. The most corrupt person I have seen in a government department who ruined the project because of his corruption and now the project loan is being repaid by the tax payers of Bangladesh without any tangible outcome of the project.

ঘুষ দিইনি
Dhaka ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK3BUYEG
মন্তব্য
ভূমি অফিস

ভুলে অন্যের নামে রের্কড হেইছিলাে তা সংশোধন করা

2022 সাল কাজ চলছে , প্রতি দিন ঘুরায়। যে কোন কাজ করতে গেলে যেমন পেশকার থেকে শুরু করে নাজির সহকারি, খারিজ সহকারি,পিয়ন যত লােক আছে আপনি যেদিন দেখা করবনে সেদিন 1000-1500 টাকা দিতে হবে । টাকা না দিলে কাজ পার হবে না। এরকম করে 25000-50000 টাকা শেষ । আর ভুমি অফিসের কর্মচারি রা ওপেনে ঘুষ নিচ্ছে কিন্তু দেখার কেউই নেই। আফসোস।

ঘুষ দিয়েছি
সুন্দরগঞ্জ , গাইবান্ধা , রংপুর ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNS9LDGR
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করার জন্য

ভোলা পাসপোর্ট করার সময় আমার সব কাগজ ওকে ছিলো।অফিস অফ হওয়ার কথা ছিলো ৪ টায়।আমি ১২ টায় গেছি বলে হবে না,পরে এক আনসার এসে বলে টাকা ছাড়া হবে না,টাকা দেন ১৫০০ এখন হয়ে যাবে।আমি নাছর বান্দা পরের দিন ৯ টায় এসে হাজির।সব কাগজ রেডি থাকার পর ও আমাকে নানান কাগজ আনতে বলে,আমি অইগুলাও নিয়ে আসি।পরে উপায় না পেয়ে করে দেয় পাসপোর্ট।

ঘুষ দিইনি
ভোলা,বরিশাল ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRJ5KHHW
মন্তব্য
ভূমি অফিস

জমি আবেদন এবং জমির খাজনা দেওয়ার সময়

প্রতি নিহত জমি খাজনা দেওয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়া এবং জমি খতিয়ান এর জন্য আবেদন এ-র জন্যই অনেক অনেক টাকা খায়। শুধু ভমি অফিস এর সঙ্গে যারা মরি হয় মানে দালাল তারাও গুশ খায়। তারপর অনেক হয়রানি করে। লোকেশন জেলা:- মৌলভীবাজার এবং উপজেলা :- কুলাউড়া। এসব দালাল মুক্ত দেশ এর সকল কাজ চাই। সহজে যাতে করা যায়। টাকা পরিমান অনেক নিয়েছে জমি আবেদন এর সময় বেশি নেয়। আমাদের কাছে থেকে ২ লক্ষ + টাকা গুশ নেওয়া হয়েছে। ধারণা করে বললাম আরও বেশি নিয়েছে হিসাব করলে বুঝা যাবে।

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ SY2WALNW
মন্তব্য
কর অফিস

নতুন টিন সার্টিফিকেট

আমার নতুন ফার্মের টিন সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সবকিছু পূরণ করার পর আমাকে ফিজিক্যালি সব ডকুমেন্ট নিয়ে উল্লেখিত বিভাগে জমা দিতে বলল। কারণ অনলাইনে তো আর এই ঘোষের টাকা নিয়ে যায় না তাই। তারপর কাগজপত্র জমা দিলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল। সরকারের অনলাইন মানে শুধু জনগণকে দেখানো বাকিটা সবকিছুই ফিজিক্যালি করতে হয় টাকার বিনিময়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKAY545Y
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অধিগ্রহণ

ময়মনসিংহ সদর এলাকায় অধিগ্রহণকৃত অঞ্চলের গ্রাহকেরা টাকা তুলতে গেলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা — এবং সকল সার্ভেয়ার রা তাদের বিভিন্ন গ্রুপের লোক দিয়ে ১০% টাকা চাওয়া হয়। যারা তাদের শর্তে রাজি হয় কেবল তারাই কোনো ধরনের ভোগান্তি ছাড়া তাদের ন্যায্য টাকা তুলতে পারে। যারা রাজি না হয় তাদের টাকা বছরের পর বছর গেলেও সেই টাকার মুখ দেখতে পারে না। এই সমস্যার আশু সমাধান খুব দ্রুত চাই।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ সদর ৳৪৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYK7F3QH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফ্যামিলি কার্ড

কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।

শুধু দাবি করেছে
কুষ্টিয়া ৳৮০০
২৫ আগস্ট ২০২৬ KH4HNYGV
মন্তব্য
শিক্ষা অফিস

বিএড ফাইল অনুমোদন

আমি একজন MPO শিক্ষক। বিএড না করেই হাই স্কুলে শিক্ষক হিসেবে NTRCA থেকে জয়েন করেছি, ফলে বেতন ১১তম গ্রেডে দেয়। যদি কেউ পরবর্তীতে বিএড করে তবে বেতন গ্রেড ১০ম হয়। আমি বিএড করার পরে বিএড ফাইল অনুমোদনের জন্য আবেদন করলে আমার কাছ থেকে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সর্বমোট ৮ হাজার টাকা নেয়। মূলত সব এমপিও শিক্ষকগণকে বিএড ফাইল অনুমোদন করতে এভাবে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অন্যথায় ফাইল আটকে রেখে দেয়।

ঘুষ দিয়েছি
কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTSGBBEW
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনার অনুমোদন

আজ সাতকানিয়া ভুমি অফিসে খাজনার অনুমোদনের জন্য গিয়েছিলাম , সরকারি নিয়ম অনুযায়ী টাকা নেওয়ার কোন নিয়ম নেই, কিন্তু দায়ীত্বরত কর্মকর্তা উক্ত কাজের জন্য 500 টাকা ঘুষ চেয়েছে, আমার কাজটা জরুরী তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি, নচেৎ আমার কাজটা সম্পাদন করে দিচ্ছে না, মহোদয়ের সদয় দৃষ্টি আর্কষণ করছি।

ঘুষ দিয়েছি
সাতকানিয়া ভুমি অফিস ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ CTBEV89Q
মন্তব্য
সিটি কর্পোরেশন

সিডিএ দোকান স্থানান্তর এ দুর্নীতি

২০১৮ সালে চট্টগ্রাম কাজির দেঊরী কাঁচা বাজারে মার্কেটর এর দোকান স্থানান্তর এ বাজারের সহ সভাপতি, সভাপতি, কাউন্সিলর নেতৃত্ব অনিয়মের মাধ্যমে ঘুষ খেয়ে পিছনের দোকান কে সামনের পজিশন প্রদান করে কোটি টাকা দুর্নীতি করে। দুর্নীতি খতিয়ে দেখলেই প্রমান পাওয়া যাবে।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTTE23QJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমি ঢাকার বাসিন্দা নই—এই বিষয়টি আগে না বলায় আমাকে দুইবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ২,০০০ টাকা নেন। এরপর ছবি তোলার রুমে নিয়ে গিয়ে আমার সব কাগজপত্রের কাজ সম্পন্ন করে দেন।

ঘুষ দিয়েছি
ঢাকার ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKWCBVFF
মন্তব্য
ভূমি অফিস

নামজারীর আবেদন নায়েব অফিসে জমা

আমি নড়াইল জেলার সদর উপজেলার গোবরা ভূমি অফিসে গিয়েছিলাম দুইটা নামজারীর আবেদন জমা দিতে। নায়েব সাহেব কাগজ গুলো রেখে দিয়ে বলল “আমাদের কিছু খরচা-পানি দিয়ে যান কাজ হয়ে যাবে” আমি কিছু না বলে ৫০০ টাকা দিয়ে চলে এলাম।

ঘুষ দিয়েছি
গোবরা ভূমি অফিস, গোবরা বাজার, নড়াইল ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ KH79PNJD
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমি অপেশাদার ড্রাইবিং লাইসেন্স করতে চাইছি। তারা আমার কাছে মোট ৯০০০ টাকা চাইছে এবং তাই দিতে হবে। আমি কাজ দিছি তবে পুরা টাকা এখনো দেয়া হয় নাই কিন্তু দিতে হবেই।

ঘুষ দিয়েছি
গাজিপুর ৳৯.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKAU2YA3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Voter id

I live in outside of my country.i went to the bangladesh on my holiday.i don't have my voter id card.so i have to do it.in this reason first i went to the my thana in austogram then officer send me in my district at kishoreganj.when i went to the inside of office he asked me to the pay 2000 taka for my voter id card.i was upset for his demand.

ঘুষ দিয়েছি
Kishoreganj ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ DKQC7HA3
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান সংশোধন

আমার জমির খতিয়ান সংশোধন এর জন্য আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তারা আমার আবেদন মঞ্জুর করার জন্য বারবার ঘুড়িয়েছে এবং আমার থেকে টাকা নিয়ে কাজ করে দিছে পরবর্তীতে। টাকা ছাড়া কাজটি অনেক দিন জমে ছিলো।

ঘুষ দিয়েছি
ভূয়াপুর উপজেলা, টাঙ্গাইল ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKU9Z6TE
মন্তব্য
ভূমি অফিস

রেকর্ড ও জরিপের জন্য

গাজীপুর জেলা, বোর্ড বাজার মৌজায়, ভূমি জরিপ চলমান। আমাদের সম্পত্তি পৈত্রিক সম্পত্তি। যাহা আমার বাবা ক্রয় করিয়াছিল। যার কাছ থেকে ক্রয় করিয়াছিল। তাহারা বন্টনামা দলিল না করার কারণে, আমাদের কাছ থেকে এই টাকা দাবি করিতেছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছিল তাহাদের অলি ওয়ারিশগণ কখনো দাবি করে নাই। এখন জরিপকারী দল এই কারণে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করিয়া আসিতেছে।

শুধু দাবি করেছে
গাজীপুর জেলার বোর্ডবাজার ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKJSKSV9
মন্তব্য
কাস্টমস অফিস

Examine

জেটি কাস্টম চট্টগ্রামের আলফা জোনের সহকারী কমিশনার — পণ্য পরীক্ষণের নামে অহেতুক হয়রানি করেন। একটি পণ্য চালান পরীক্ষণে তিনি ৮০০০০ টাকা দাবি করেন। রাজি না হলে তিনি পেপার আটকে রাখেন। পরবর্তীতে ৫০০০০ টাকা দিয়ে রিপোর্ট নিয়েছি। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৮০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTMMV8QG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নায়েব সাহেব, আমার দলিল/ নামজারির আবেদন দেখে একটা রিপোর্ট করবে সেই জন্য টাকা দিতে হইছিল, উনি আমার দলিল প্রথম এ বুঝতে পারছিল না, টাকা দেওয়া পরে বুঝতে পেরেছে

ঘুষ দিয়েছি
কোটচাঁদপুর, পৌরভুমি অফিস, থানাঃ কোটচাঁদপুর, জেলাঃ ঝিনাইদহ। ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KH8F7GDE
মন্তব্য