সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম সনদ নিবন্ধন

আমার মেয়ের জন্ম সনদ করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমি ও আমার স্ত্রী সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা নানা ধরনের জটিলতা তৈরি করছিল এবং প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও অতিরিক্ত কিছু কাগজ চাইছিল। অথচ জন্ম সনদের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই আমরা জমা দিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমাকে বারবার ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে বাধ্য হয়ে টাকা দেওয়ার প্রস্তাব করি। আশ্চর্যের বিষয় হলো, টাকা দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গেই মাত্র ২০ মিনিটের মধ্যে আমার মেয়ের জন্ম সনদ তৈরি করে দেওয়া হয়।

বেতিল বোর্ড ঘর / এনায়েতপুর/ সিরাজগন্জ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJAZTKLU
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

সরকারি বরাদ্দকৃত বাজেট হতে স্হানীয় কর্তৃপক্ষ বিল প্রস্তুত করে প্রেরণকালে ঘোষ আড়ালে গ্রহন প্রসঙ্গে।

স্হানীয় কর্তৃপক্ষ হিসাবরক্ষণ অফিসে বিল প্রস্তুত করে স্ব স্ব ক্যাশ অর্ডার়লী মাধ্যমে বিল প্রেরণকালে বিল ৪ শাখার দায়িত্বরত নারী অডিটর — ও অন্যান্য অডিটরণ প্রত্যেক বিভাগের ক্যাশ অর্ডালীদের নিকট হতে আড়ালে ঘোষ বা ৪-১০℅ কমিশন নিয়ে বিল প্রস্তুতসহ পাশ করিয়ে সেবা দেন। আড়ালে টাকা বা তাদের ব্যক্তিগত ইচ্ছা পুরণ না করলে বিল টুকেন নাম্বার দিয়ে ফেরত দেন। আর কোন ক্যাশ অর্ডারলী প্রতিবাদ করলে উল্টো তাদের অফিস প্রধানের নিকট অভিযোগ করেন। বলেন সে এসে খারাপ আচরণ করে তাদের কথা মানেন না।

চারাদিঘিরপাড়, সিলেট মেট্রোপলিটন এলাকা।, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYCQ3P8J
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

পদোন্নতি

সিনিয়র চিকিৎসকদের প্রাপ্য পদোন্নতি না দিয়ে চাকুরীতে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। এটার কারন হিসেবে জানানো হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা। কিন্তু কিছু সংখককে একই অভিযোগের লিস্টে নাম থাকার পরো টাকা লেনদেনের মাধ্যম্যে পদোন্নতি দেয়া হয় পরে। বাকিদের কাছেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVY7J38
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি করতে গিয়ে

সম্প্রতি আমি আমার জমির নামজারি করতে গিয়ে ভূমি অফিসে, অনেক সময় বসে থেকে এবং আমার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র দলিল, নকল, আইডি ইত্যাদি সব নিয়ে শেষ বলে কাজ হবে তবে ১৫০০০/- ২০০০০/- হাজার টাকা দিতে হবে। পরে আমি কোনো রিপ্লাই না করে কাগজপত্র সব রেখে চলে আসি। আমার সামনে আরো কয়েকজনের কাছ থেকেও ঘুষ দাবি করে। আমার কাজটি এখনো হয়নি। অথচ নামজারি করতে সরকারি হিসেবে ১২০০/-শত টাকা পর্যন্ত খরচ হ‌ওয়ার কথা। যদি দুই হাজার বা তিন হাজার চাইতো তাহলে একটা লিমিট ছিলো।

আমিশাপাড়া, সোনাইমুড়ী নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT3JVKX6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ডাক্তারি সার্টিফিকেট,

সরকারি চাকরিজীবী হিসেবে বিদেশে যাওয়ার অনুমতির জন্য সিভিল সার্জন অফিসের একটি প্রত্যয়ন প্রয়োজন হয়। সেজন্য ২১ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8W83EN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স

ফায়ার লাইসেন্স করার জন্য অফিসিয়াল খরচ ৮০০০ টাকা। কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ২৩০০০ টাকা। ১৫০০ টাকা ঘুষ নিয়েছে। সারা বাংলাদেশে ফায়ার লাইসেন্স ও কলকারখানা লাইসেন্স বাবদ প্রতিটি প্রতিষ্ঠান থেকে নিম্নে ৫০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা পর্যন্ত ধুষ নিচ্ছে। সারা বাংলাদেশে একই চিত্র।

চুয়াডাঙ্গা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHSH8ML9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

Consultancy Services

The Project Director of a Development Project demanded 5 lac taka to settle down government audit outcomes against him. The most corrupt person I have seen in a government department who ruined the project because of his corruption and now the project loan is being repaid by the tax payers of Bangladesh without any tangible outcome of the project.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3BUYEG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ভুলে অন্যের নামে রের্কড হেইছিলাে তা সংশোধন করা

2022 সাল কাজ চলছে , প্রতি দিন ঘুরায়। যে কোন কাজ করতে গেলে যেমন পেশকার থেকে শুরু করে নাজির সহকারি, খারিজ সহকারি,পিয়ন যত লােক আছে আপনি যেদিন দেখা করবনে সেদিন 1000-1500 টাকা দিতে হবে । টাকা না দিলে কাজ পার হবে না। এরকম করে 25000-50000 টাকা শেষ । আর ভুমি অফিসের কর্মচারি রা ওপেনে ঘুষ নিচ্ছে কিন্তু দেখার কেউই নেই। আফসোস।

সুন্দরগঞ্জ , গাইবান্ধা , রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNS9LDGR
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করার জন্য

ভোলা পাসপোর্ট করার সময় আমার সব কাগজ ওকে ছিলো।অফিস অফ হওয়ার কথা ছিলো ৪ টায়।আমি ১২ টায় গেছি বলে হবে না,পরে এক আনসার এসে বলে টাকা ছাড়া হবে না,টাকা দেন ১৫০০ এখন হয়ে যাবে।আমি নাছর বান্দা পরের দিন ৯ টায় এসে হাজির।সব কাগজ রেডি থাকার পর ও আমাকে নানান কাগজ আনতে বলে,আমি অইগুলাও নিয়ে আসি।পরে উপায় না পেয়ে করে দেয় পাসপোর্ট।

ভোলা,বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRJ5KHHW
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

বিএড ফাইল অনুমোদন

আমি একজন MPO শিক্ষক। বিএড না করেই হাই স্কুলে শিক্ষক হিসেবে NTRCA থেকে জয়েন করেছি, ফলে বেতন ১১তম গ্রেডে দেয়। যদি কেউ পরবর্তীতে বিএড করে তবে বেতন গ্রেড ১০ম হয়। আমি বিএড করার পরে বিএড ফাইল অনুমোদনের জন্য আবেদন করলে আমার কাছ থেকে কক্সবাজার জেলা শিক্ষা অফিস, ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিস সর্বমোট ৮ হাজার টাকা নেয়। মূলত সব এমপিও শিক্ষকগণকে বিএড ফাইল অনুমোদন করতে এভাবে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। অন্যথায় ফাইল আটকে রেখে দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম, মাউশি, ঢাকা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSGBBEW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

নতুন টিন সার্টিফিকেট

আমার নতুন ফার্মের টিন সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করি এবং সবকিছু পূরণ করার পর আমাকে ফিজিক্যালি সব ডকুমেন্ট নিয়ে উল্লেখিত বিভাগে জমা দিতে বলল। কারণ অনলাইনে তো আর এই ঘোষের টাকা নিয়ে যায় না তাই। তারপর কাগজপত্র জমা দিলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল। সরকারের অনলাইন মানে শুধু জনগণকে দেখানো বাকিটা সবকিছুই ফিজিক্যালি করতে হয় টাকার বিনিময়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAY545Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

ভূমি অধিগ্রহণ

ময়মনসিংহ সদর এলাকায় অধিগ্রহণকৃত অঞ্চলের গ্রাহকেরা টাকা তুলতে গেলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা — এবং সকল সার্ভেয়ার রা তাদের বিভিন্ন গ্রুপের লোক দিয়ে ১০% টাকা চাওয়া হয়। যারা তাদের শর্তে রাজি হয় কেবল তারাই কোনো ধরনের ভোগান্তি ছাড়া তাদের ন্যায্য টাকা তুলতে পারে। যারা রাজি না হয় তাদের টাকা বছরের পর বছর গেলেও সেই টাকার মুখ দেখতে পারে না। এই সমস্যার আশু সমাধান খুব দ্রুত চাই।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYK7F3QH
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

ফ্যামিলি কার্ড

কাকারে বলছিলাম একটা ফ্যামেলি কার্ড করে দেওয়ার জন্য। আমাকে আস্তে আস্তে বল্ল বিরিয়ানি আসার আগেই ফুরিয়ে যাবে। তুমি আপন মানুষ ৪০০ টাকা দিও তোমারটা আগে হয়ে যাবে।

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH4HNYGV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজনার অনুমোদন

আজ সাতকানিয়া ভুমি অফিসে খাজনার অনুমোদনের জন্য গিয়েছিলাম , সরকারি নিয়ম অনুযায়ী টাকা নেওয়ার কোন নিয়ম নেই, কিন্তু দায়ীত্বরত কর্মকর্তা উক্ত কাজের জন্য 500 টাকা ঘুষ চেয়েছে, আমার কাজটা জরুরী তাই ঘুষ দিতে বাধ্য হয়েছি, নচেৎ আমার কাজটা সম্পাদন করে দিচ্ছে না, মহোদয়ের সদয় দৃষ্টি আর্কষণ করছি।

সাতকানিয়া ভুমি অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBEV89Q
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২.০০ লাখ

সিডিএ দোকান স্থানান্তর এ দুর্নীতি

২০১৮ সালে চট্টগ্রাম কাজির দেঊরী কাঁচা বাজারে মার্কেটর এর দোকান স্থানান্তর এ বাজারের সহ সভাপতি, সভাপতি, কাউন্সিলর নেতৃত্ব অনিয়মের মাধ্যমে ঘুষ খেয়ে পিছনের দোকান কে সামনের পজিশন প্রদান করে কোটি টাকা দুর্নীতি করে। দুর্নীতি খতিয়ে দেখলেই প্রমান পাওয়া যাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTE23QJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমি ঢাকার বাসিন্দা নই—এই বিষয়টি আগে না বলায় আমাকে দুইবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ২,০০০ টাকা নেন। এরপর ছবি তোলার রুমে নিয়ে গিয়ে আমার সব কাগজপত্রের কাজ সম্পন্ন করে দেন।

ঢাকার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWCBVFF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারীর আবেদন নায়েব অফিসে জমা

আমি নড়াইল জেলার সদর উপজেলার গোবরা ভূমি অফিসে গিয়েছিলাম দুইটা নামজারীর আবেদন জমা দিতে। নায়েব সাহেব কাগজ গুলো রেখে দিয়ে বলল “আমাদের কিছু খরচা-পানি দিয়ে যান কাজ হয়ে যাবে” আমি কিছু না বলে ৫০০ টাকা দিয়ে চলে এলাম।

গোবরা ভূমি অফিস, গোবরা বাজার, নড়াইল, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH79PNJD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি অপেশাদার ড্রাইবিং লাইসেন্স করতে চাইছি। তারা আমার কাছে মোট ৯০০০ টাকা চাইছে এবং তাই দিতে হবে। আমি কাজ দিছি তবে পুরা টাকা এখনো দেয়া হয় নাই কিন্তু দিতে হবেই।

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAU2YA3
মন্তব্য