সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

প্রথমে আমি অনলাইনে নতুন ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করি। কিন্তু আমার আমার আবেদন টি গ্রহণ না করে তৈরি করে রেখেছিল। তখন আমি তাদের শরণাপন্ন হই এবং সকল প্রকার ডকুমেন্ট নিয়ে তাদেরকে জমা দিতে গেলে তারা বলে আমার এপ্লিকেশন যেটা অনলাইনে করেছি সেটা ঠিক হয় নাই নতুন করে আবেদন করতে বলে এবং আমার কাছে তারা ৫০০০ টাকা দাবি করে সরকারি ফি ব্যতীত পরে সে আমার কাছে ২৫০০ টাকা নিয়েছে। পরে তারা আবার আমাকে নতুন ফর্ম তাদের মনোনীত দোকান থেকে ফিলাপ করতে বলে। কারণ আমি যেসব ব্যবসায়িক ধরন উল্লেখ করেছিলাম অনলাইনে তা অনেকগুলো তাদের মতে একসেপ্টেবল নয়। তখন আমি আবার তাদের মনোনীত দোকান থেকে ফর্ম পূরণ করে তাদের কাছে জমা দিই টাকা সহ তখন তার পরের দিন আমাকে অনুমোদন দেয় তারপর আমি সরকারি ফ্রি জমা দিয়ে অনুমোদন পাই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোঃপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKTFVNCA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Passport verification

বলা হয়েছে টাকা না দিলে ভেরিফিকেশন করে দিবে না, আমি বলেছিলাম টাকা নাই বলেছে তুমি ম্যাচে গিয়ে আমার নাম্বারে পাঠায়া দিও পরে বাধ্য হয়ে টাকা দিয়েছি

Kazipur, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ49NNNP
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

সম্পত্তির বন্টকনামা করতে সরকারি পারমিশন নিতে ঘুষ দিতে হবে

আমাদের বাবা মারা যাওয়ার পরে বাড়িটির আমরা মা সহ ৩ ভাইবোন এর নামে জানজারি করি। এতো বছর সরকারি ভাবে বন্টকনামা করিনি, এবার সেটা করতে হচ্ছে পারিবারিক কারণে, খোজ নিতে গিয়ে জানতে পারি, আগে পারমিশন নিতে ঘুষ লাগতো না বা বাড়তি কিছু দিতে হতো না। এখন সেটা নিতম করেছে ১,৫০,০০০ টাকা সরকারি পারমিশন নিতে দিতে হবে, আমাদের পৃত্রিক বাড়ি, আগেও নামজারি করাতে গিয়ে ১,৮০,০০০ টাকা বাড়তি দিতে হয়েছিলো। আর এখন যার যার নামে বন্টকনামা করতে যে খরচ হবে সেটা বাদেই ওই এমাউন্টও দিতে হবে হাউজিং মানে সেগুনবাগিচার সরকারি অফিসে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKCXBYRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

নামজারীর আবেদন নায়েব অফিসে জমা

আমি নড়াইল জেলার সদর উপজেলার গোবরা ভূমি অফিসে গিয়েছিলাম দুইটা নামজারীর আবেদন জমা দিতে। নায়েব সাহেব কাগজ গুলো রেখে দিয়ে বলল “আমাদের কিছু খরচা-পানি দিয়ে যান কাজ হয়ে যাবে” আমি কিছু না বলে ৫০০ টাকা দিয়ে চলে এলাম।

গোবরা ভূমি অফিস, গোবরা বাজার, নড়াইল, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH79PNJD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমি ঢাকার বাসিন্দা নই—এই বিষয়টি আগে না বলায় আমাকে দুইবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ২,০০০ টাকা নেন। এরপর ছবি তোলার রুমে নিয়ে গিয়ে আমার সব কাগজপত্রের কাজ সম্পন্ন করে দেন।

ঢাকার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWCBVFF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

শিক্ষামূলক নথি উত্তোলন

সার্টিফিকেট তুলতে ঘুষ, জাল সনদে লাখ টাকা: শিক্ষাঙ্গনে ‘সওয়াবের’ ব্যবসা রাজশাহী কলেজে একটি সাধারণ HSC সনদ তুলতেই নেওয়া হয় ৫০০ টাকা। অন্য কোনো শিক্ষাগত নথি তুলতে গেলেই অফিস বা চা-পানের নামে আরও ১০০–৩০০ টাকা। বছরে এমন কত টাকা আদায় হয় তার হিসাব কি কেউ রাখে? অভিযোগ আরও গুরুতর: আশপাশের কিছু প্রতিষ্ঠানে বিপুল অর্থের বিনিময়ে বৈধ হিসেবে দেখানো নিবন্ধিত পাস-কোর্স সনদ বিক্রির কথাও শোনা যায়। এমনকি চাকরিতে পদোন্নতির জন্য ২ লাখ টাকায় ‘বৈধ’ অনার্স সনদ নেওয়ার ঘটনাও রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, ঘুষগ্রহীতারা বলেন এভাবে ‘সহায়তা’ করে তারা সওয়াব অর্জন করছেন, যা তাদের জান্নাতে নিয়ে যাবে বিশ্ববিদ্যালয় ডিগ্রির ক্ষেত্রেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগ রয়েছে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJN5TM5M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুমি খতিয়ান জরিপ

আমাদের এলাকায় ভূমি জরিপ করতে এসেছিলেন ভূমি অফিসের কিছু লোক অস্থায়ীভাবে একটা অফিস খুলেন । আমার বাড়ির কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও আমরা কাগজ জমা দেয়ার পরও আমাদের জরিপ আটকে দেয় এই বলে আপনাদের কিছু কাগজ মিসিং আছে কিন্তু সম্পূর্ণ কাগজ আমরা জমা দিয়েছিলাম তাদের কাছে। অনেকদিন ঘোরানোর পরে ৪০০০০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে তারা ১০ হাজার টাকায় রাজি হয়। আমরা চেয়েছিলাম যেন কোন টাকা ঘুষ না দিয়ে কাজটা যাতে আমাদের সম্পন্ন হয় তারা কাগজ দিতে রাজি হয়নি। অনেকদিন ঘোরানোর পর আমরা বাধ্য হয়ে ১০ হাজার টাকা দেই।এরকম করে ওই এলাকার সকল লোকের থেকে তারা ঘুষ নিচ্ছে এবং কাগজ দিচ্ছে।কারো থেকে দশ হাজার কারো থেকে বিশ হাজার কারো থেকে ৪০ হাজার পর্যন্ত টাকা নিয়েছে তারা।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXATNB2
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৮০.০ হাজার

License

কাস্টম হাউস চট্টগ্রামের এসিপি — লাইসেন্স শাখার প্রতিটা ফাইল করতে ১০০০০০ লক্ষ টাকা করে নেন। লাইসেন্স শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা — এই টাকা সংগ্রহ করে তাকে দেন। আমার ফাইল এর জন্য ৮০০০০ টাকা দিয়েছি। প্রথমে ঘুষ না দেয়ায় ১ সপ্তাহ ঘুরেছি। এভাবেই চলছে লাইসেন্স শাখা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTD5NHQZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

ঢাকা ওয়াসা, লালমাটিয়া

লালমাটিয়ার বেশিরভাগ বাড়িতে ওয়াসার লোকজন ১। অতরিক্ত বিলের ভয় দেখাচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত বিল করছে ও মা্নথলি ঘুষের বিনিময়ে মিটার টেম্পারিং করে বিল কমিয়ে দেওয়ার অফার করছে। ২। বাণিজ্যিক বিল করার ভয় দেখিয়ে মাসিক চাঁদা দাবি করছে। তাদের দাবি অনুযায়ী একটা বিল্ডিং এ মাসিক ৫+৫=১০ হাজার করে =বাৎসরিক ১,২০,০০০ টাকা অনেক বিন্ডিং এর কমিটিই ঘুষ দিতে বাধ্য হচ্ছে। আমরা এখনো দেই নাই দেখে প্রতি মাসে অন্যায্য বাড়তি বিল দিচ্ছি।

DHAKA, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKSFHHU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বিদ্যুৎ অফিস

বরিশাল সিটি। জিয়া স্বরকে আমার তিনটি রুমে লোকজন না থাকায় তিনটি রুমের ইলেক্ট্রিক তার,সুইচ বোর্ড, পানির মোটর চুরি হয়ে যায়। এবং খাম্বা থেকে মিটার পর্যন্ত ইলেক্ট্রিক সার্ভিস তার কেটে রাখে কিন্তু নিতে পারে নায়। পরে বরিশাল চাঁনমারি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে লাইন ম্যান একজনের ফোন নাম্বার দেয়। পরে তার সাথে যোগাযোগ করলে মিটারের সার্ভিস তার কানেকশন করে দিবে এবং তাকে ৭০০০ টাকা দিতে হবে। আমার প্রশ্ন - এখানে কেন আমি টাকা দিবো? আমার তার চুরি হয়ে গেছে। আমি থানায় জিডি করছি তারপরও আমাকে টাকা দিতে হবে কেন? এখানে আমার কোন দোষ আছে?

বরিশাল শহর, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRFYVRUJ
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০০ লাখ

দলিল রেজিষ্ট্রেশন

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসে যেকোনো দলিল রেজিষ্ট্রেশন করতে গেলেই নানা অংকে ঘুষ দিতেই হয়।

খুলনা সদর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHJDEMUJ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০০ লাখ

সরকারি খাজনা

আমি নামজারি করার জন্য খাজনা দিতে যাই,এতে আমার জমিতে খাজনা দেখানো হয় চার লক্ষ টাকা।কিন্তু চালান বা অনলাইন কপি নিতে গেলে এর পরিমাণ ৪০ হাজারও আসেনা।তাই আমি নিরুপায় হয়ে বসে আছি।আমি কেরুন তলী,হোয়ানক মহেশখালী সাব-ভূমি অফিসের কথা বললাম।

মহেশখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTB8B9XL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

সকালে লাইনে দাঁড়িয়ে বিকেলে বলে এন আইডির সাথে ঠিকানা মিলছে না এন আইডি ঠিক করে আনেন। পরে আমি নিচের দালাল ধরলে তারা এন আইডি না দেখেই এপ্রুভ করে দেয়। 😁

ঢাকা উত্তরা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6MRTZW
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৪৫.০ হাজার

মূল্য ঘোষণা অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ মুল্য অনুমোদন এর প্রমাণ চাইলে ভ্যাট অফিসে যোগাযোগ করি। তারা জানায় এটি করতে ৫০০০০+ টাকা লাগবে।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKBVBUDD
মন্তব্য