সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

সকালে লাইনে দাঁড়িয়ে বিকেলে বলে এন আইডির সাথে ঠিকানা মিলছে না এন আইডি ঠিক করে আনেন। পরে আমি নিচের দালাল ধরলে তারা এন আইডি না দেখেই এপ্রুভ করে দেয়। 😁

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তরা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6MRTZW
মন্তব্য
কর অফিস

মূল্য ঘোষণা অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ মুল্য অনুমোদন এর প্রমাণ চাইলে ভ্যাট অফিসে যোগাযোগ করি। তারা জানায় এটি করতে ৫০০০০+ টাকা লাগবে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳৪৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKBVBUDD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Labour office shop licence Renewal

শ্রমিক অফিসের অধীনে দোকান লাইসেন্স রিনিউয়াল পারপাস মাত্র ১২০ টাকা লাইসেন্স রিনিউয়াল ফিস সেইখানে ৩০০০ টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
City corporation ৳২.৮ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTXS7D63
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

একটা জমির নামজারি করতে লাগে সরকারি ফি অনুসারে ১৫০০ টাকা। আমি আবেদন করার পরে এই ফি পরিশোধ করেও বিভিন্ন টেবিলে মোট ২৫,০০০ টাকা খরচ করতে হয়েছে নামজারি করানোর জন্য।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5C8LXA
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স সংযোজন

আমার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করা ছিল। তারপর আমি অপেশাদার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চেয়েছিলাম। প্রথম থেকে সব পরীক্ষাই দিতে হয়েছিল। পরীক্ষায় পাস করবো, সেই বাবদ ৫০০০ টাকা চেয়েছিল। এটা ওদের fixed price.

ঘুষ দিয়েছি
রংপুর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RN98U5NU
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমাকে ফোন দিয়ে বলছে নামজারি করার জন্য ৩০০০০ টাকা দেন না হলে আপনার নাম জারি করা যাবে না। আশুলিয়া এসিল্যান্ড অফিস

ঘুষ দিইনি
আশুলিয়া ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKJ475MB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ক্রয়কৃত জমি বেদখল মুক্তকরন করতে থানার সহযোগিতা চাই

ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে থানার সহযোগিতা চাই। ওসি বলে অবৈধ ভাবে দখলে যারা আছে তাদেরকে উচ্ছেদ করতে থানাকে ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা দিতে হবে। আমাদের কাছে জায়গা ক্রয়ের লিগ্যাল ডকুমেন্টস আছে।

শুধু দাবি করেছে
উত্তর খান থানা, ঢাকা নর্থ সিটি। ৳৬.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKUEL5ZV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রেশন

টাকা না দেওয়ায় বারবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল, তাই সব শেষে টাকা দিয়ে, রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করলাম.

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTMWCTNS
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী করতে আসলে তহশীলদার সেবাগ্রহিতা হতে সরাসরি ৬০০০টাকা না দিলে হবে না বলেন। সবার হতে ৬০০০টাকা করে নেন।

ঘুষ দিইনি
পাঁচথুবী ভূমি অফিস ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTK6AQUP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদের সচিব ৩০০০ টাকা দাবি করে। টাকা ছাড়া কাজ হবে না বলে জানিয়ে দেয়।

ঘুষ দিইনি
কুড়িগ্রাম ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNEKMALX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

LGED

লক্ষীপুর জেলা এলজিইডি অফিসে প্রতিটি বিল পাস করাতে মোট বিলের ৪% টাকা হিসেব শাখা কেটে রাখে।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর জেলা সদর। ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTVWW924
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স কার্ড গ্রহণের সময় ১০০ টাকা খরচ চাওয়া হয়েছিল । আমি বলেছি বিকাশ নাম্বার দেন সেখানে দিচ্ছি তারপর ভয় পেয়ে বলেছে আপনি চলে যান ।

ঘুষ দিইনি
বগুড়া বিআরটিএ ৳১০০
২৫ আগস্ট ২০২৬ RJWCTNKA
মন্তব্য