সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি হেবা

জমি হেবা করতে হবে। সব কাগজ পত্র ঠিক আছে, তবুও দুর্ত করতে টাকা চেয়ে বসেছে, টাকা না দিলে কাজ কবে হবে সেটা বলতে পারে না।

শুধু দাবি করেছে
সিরাজগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJPSRJR2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এটার মানে বুঝতে পারিনি তাই দেয়া হয় নি কিন্তু বাকি তথ্য গুলো সঠিক দিয়েছি

একটি মামলায় উকিল চেয়েছিলো ১০০০০০ টাকা একই মামলায় থানাতে দিতে হয়েছে ৫০০০০ পিবিআই নিয়েছে ২০০০০ ডিবি অফিসার নিয়েছে ৫০০০(দাবি ছিলো ৩০-৫০হাজার) যে কারণে ডিবি অফিসার তার রিপোর্বিট মিথ্যা দিয়েছে কাঙ্খিত টাকা না পেয়ে। বিএনপি নেতাদের চাঁদা দিতে হয়েছে ৫০ হাজার। দুই ব্যাক্তিকেদেয়া হয়েছে ১৬০০০ আরো অনেক জায়গায় টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ RJEEH2AH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট আবেদন

ঠিকানায় থানা সিলেক্ট করতে ভুল ছিলো। আমি ভেবেছিলাম মিরপুর ১২, মিরপুর থানার অধিনে। কিন্তু এটি মুলত পল্লবী থানায়

ঘুষ দিয়েছি
মিরপুর মডেল থানা ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKNUP3SZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স বানানো

ট্রেড লাইসেন্স বানাতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব কিছু বখশিশ (ঘুষ) দাবি করর। কিন্তু পরে আমি শুধু কাজের বৈধ টাকাটা দিয়েই ট্রেড লাইসেন্স নিয়ে আসি।

ঘুষ দিইনি
বগুড়া ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RJK825FX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমার জেলার, সদর মডেল থানার পুলিশ/কর্মচারী এসআই/এএসআই পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যাকে যেমন পারে তেমন করে অর্থের দাবি করে যে, আমাদের তো বিভিন্ন জিনিস যাচাই করতে হয় এখানে যেতে হয় ওখানে যেতে হয়, তো কিছু খরচ হয় একটা আমরা নিজেদের পকেট হতে দি তো এই টাকাটা আপনি দেন, যেমন 500/700/1000 টাকা কেও না দিতে চাইলে তার আবেদনটি অনেক দিন দেরি করে সম্পন্ন করা হয়।

শুধু দাবি করেছে
Chapainawabganj ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJMM32VV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারী জমিআদালতের ডিক্রি পাওয়ার পর ডি.সি অফিসে নামজারী বা অবমুক্ত করার জন্য।

অর্পিত সম্পত্তি বা সরকারী ১/১নম্বর খতিয়ানের ভুমি আদালতের রায়-ডিক্রির মাধ্যমে ডিসি অফিসে জমি নামজারী কিংবা অবমুক্ত এর আবেদন করলে দায়িত্বরত কমচারী আবেদন প্রতি ৫০০০ টাকা করে দাবী করেন। টাকা না দিলে কাজ হয় না।

ঘুষ দিয়েছি
ভোলা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR3ZEEY6
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ঠিকাদারি বিল পাস

প্রতি ১লাখ টাকায় বিল পাশের জন্য ---- হিসাবরক্ষণ অফিসের রেট নিম্নরূপ : অডিটর ২০০/- সুপার : ২০০/- হিসাবরক্ষণ অফিসার : ৫০০/- যিনি চেক লিখেন তার পাওনা: ১০০/- এই টাকা দিলে কয়েক ঘণ্টার মধ্যে বিল পাস হয়ে যায়। কম দিতে চাইলে বিভিন্ন কাগজপত্রের অজুহাতে কয়েক দিন ঘুরায়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.১ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTTKXSM9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারি বিল নেয়ার ক্ষেত্রে উপজেলা এল জি আর ডি অফিস এবং প্রধান এল জি আর ডি অফিস বরিশালের একাউন্টস

ঠিকাদারি বিল নেয়ার জন্য উপজেলা এল জি আর ডি অফিসে ৩% এবং প্রধান নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ৫% দিতে হয় মোট বিলের প্রত্যেক ঠিকাদারকে আর ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নিতে পিয়নদের দিতে হয় ৫০০-৫০০০ পর্যন্ত আর এ জি আফিসের পিয়ন কেও দিতে হয়।

ঘুষ দিয়েছি
হিজলা উপজেলা এবং বরিশাল প্নধান নির্বাহী প্রকৌশলী অফিস ৳৪.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ BRETCVRL
মন্তব্য
কাস্টমস অফিস

Examine

জেটি কাস্টম চট্টগ্রামের ডেলটা জোনের সহকারী কমিশনার — পণ্য পরীক্ষণের নামে অহেতুক হয়রানি করেন। একটি পণ্য চালান পরীক্ষণে তিনি ৫০০০০ টাকা দাবি করেন।পরবর্তীতে ৫০০০০ টাকা দিয়ে রিপোর্ট নিয়েছি।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTNQEM2B
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নাম জারি

জমি রেজিস্ট্রেশন করার পরে নামজারী করতে আফতাব নগর ভূমি অফিস এ গিয়েছিলাম, সরকারি ফ্র্রি ১১০০ টাকা করে ২২০০ টাকা তারা প্রথম এ ২৫০০০০ টাকা দাবি করে, কোনো উপায় না দেখে আমরা ২০০, ০০০ টাকা রাজি হয়। এতো টাকা দিয়ে কোথাও নামজারী কেউ করসে কি না জানা নাই। বাড্ডা আফতাব নগর ভূমি অফিস যেনো ঘুষ এর রাজ্যে।

ঘুষ দিয়েছি
আফতাব নগর ভূমি অফিস ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ ১০ DKJ2PUZJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কৃষিগবেষণা ভিতরে বহিরাগতরা ডুকতে চাইলে গেইটে যে আনসার ও সেবার লোক থাকে তাদের ৫০-৫০০ টাকা ঘুষ দিত হ

কৃষিগবেষণা ভিতরে বহিরাগতরা ডুকতে চাইলে গেইটে যে আনসার ও সেবার লোক থাকে তাদের ৫০-৫০০ টাকা ঘুষ দিত হয়। সরকারি ছুটির দিন আরো বেশি টাকা দাবি করে।

ঘুষ দিইনি
গাজিপুর ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKKJXQV6
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি মোট জমি ৩ বিঘা চার বারে আমার জমি খারিজ বাবদ ৪০০০ টাকা করে ঘুষ বাদি করে মোট ১২০০০ টাকা সহ আরও খাজনা বাবাদ ৯৬০০ টাকা নিয়ে মাত্র ১৮০ টাকার রশিদ হাতে ধরিয়ে দিয়েছে। নতুন নামজারির হোল্ডিং খুলতে আরও ৫০০/৩০০ টাকা আদায় করতেছে প্রতিনিয়ত।

ঘুষ দিয়েছি
বোনারপাড়া ইউনিয়ন ভূমি অফিস ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNYA9R3T
মন্তব্য
ভূমি অফিস

নামজারি/ খারিজ

5000 হাজার টাকা দেওয়ার পরো নামজারি হয় নি, নায়েব বদলি হয়ে গেছে টাকা ফেরত পাইনি করোনিয়ো?

ঘুষ দিয়েছি
কুমিল্লা, মুরাদনগর 19নং দররোরা ইউনিয়ন ৳৯০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTRSMFFR
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

জমির নামজারী করা বাবদ। সরকার প্রচলিত নিয়ম অনুযায়ী নামজারী করতে গিয়ে করতে পারিনি। কোন না কোন অযুহাত দেখিয়ে তা বাতিল করে দেয় । পরে ঘুষ দিয়ে 1 সপ্তাহের মধ্যে নাম জারি করতে পেরেছি।

ঘুষ দিয়েছি
মুন্সীগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKABJZFH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

RJSC company registration

বাংলাদেশ কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জয়েন স্টক সার্ভিসের কাওরণ বাজার অফিসে, ঘুষ ছাড়া কোন কাজে সম্পাদন করা সম্ভব না। প্রত্যেকটা ফাইলে সর্বনিম্ন ৫ হাজার থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন করা লাগে। এই নিয়ে অনেকগুলো রিপোর্ট করা হলেও কোন প্রতিকার কখনোই আসে নাই।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2ZSXXT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হানিট্রাপ কোরেছিলো এক মেয়ে মেয়ের অভিযোগ আমার বাসায় তাকে আমি নিয়ে আসি বিয়ের প্রলভন দেখিয়ে

হানিট্যাপ একটা মেয়ে সে পুলিশের কাছে অভিযোগ করেছে তাকে আমি নাকি বাসাতে ডেকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেছি এবং এসব কিছুর প্রমাণ মেয়েটির কাছে আছে ঘটনা সূত্র হচ্ছে মেয়েটি তার অসহায়ত্বের কথা বলে আমার কাছে সাহায্য চেয়ে আমাদের বাসায় আসে এবং গোপন ক্যামেরায় রুমের ভিডিও করে নিয়ে যায় এবং কয়েকবার সাহায্য চাওয়ার জন্য সে আমাকে ফোন করে অসহায় তোর কথা বলে সে এগুলোকে ডকুমেন্ট হিসেবে কাজে লাগায় পুলিশ অন্য বিচার পরিপূর্ণ কথা না শুনে কোন প্রমাণ ছাড়াই আমার বাসায় এসে হাজিরা এবং যখন জানতে পারে যে আমার স্ত্রীর সন্তান সবই আছে এবং সে যে নারী নির্যাতন মামলা করতে চাচ্ছে মেয়েটি সেটা মোটামুটি অযৌক্তিক কারণ মেয়েটির বাসায় আমি যাই নাই মেয়েটি আমার বাসায় আসছিল তো নির্যাতন করতে তো নিজের বাসায় কেউ ডেকে

ঘুষ দিয়েছি
ঢাকা আসুলিয়া ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKW5Z2Q7
মন্তব্য