সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৩ হাজার

স্লিপ টাকা উত্তোলন

“প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছিলেন তখন মহিলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিদ্যালয়ের SLIP ফান্ডের টাকা উত্তোলনের জন্য ব্যাংকের চেকে স্বাক্ষরের জন্য 1300 টাকা দাবী করেন। এবং সেই টাকা তাকে টাকা উত্তোলনের পর পরিশোধ করতে হয়। না হলে বিভিন্ন হয়রানি মুলক কার্যক্রম করেন।”

গ্রামের প্রতিষ্ঠান, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVHUQ2D
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

নকল দলিলের জন্য আবেদন

নওগাঁ সদরে উকিলপাড়ায় আমার একটি পৈত্রিক ভিটা ছিল সেখানে আমি বাড়ি বানানোর জন্য অগ্রসর হয় এবং আমার দলিলটি হারিয়ে যাওয়ায় নকল দলিলে প্রয়োজন হয় পরে নওগাঁ সদরের রেজিস্ট্রি অফিসে গেলে সেখানে দালাল চক্রের খপ করে আমি পড়ে যায় পরে একজন পিওনের সঙ্গে কথা হয় | আমি টাকা দিতে বাধ্য ছিলাম কারণ জমিটি অন্যজনের দখলে ছিল দখল কারীরা তাকে সম্ভবত ঘুষ দিয়ে দলিল আমাদেরকে না দেওয়ার জন্য অনুরোধ করেছিল যার কারণে সে দলিল দিতে অস্বীকার করে পরে পাঁচ লক্ষ টাকা দাবি করে | যার নাম — (পদবী নাইটগার্ড পিয়ন) উনি আমাকে 5 লক্ষ টাকা নিয়ে সেই দলিলটি দেয়ার জন্য স্বীকারোক্তি প্রেরণ করেন পরে সাব রেজিস্টারের শরণাপন্ন হলে তিনি বলেন — দায়িত্বে আছেন উনি করে দিতে পারবেন আপনি ওনার সঙ্গে কথা বলেন|

নওগাঁ সদর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJLV8BMU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭২.০ হাজার

ড্রাফট খতিয়ান এবং নামজারি কেস অনুমোদন

সরকারি আইন অনুযায়ী ১১৭০ টাকা ফি হলেও। তাড়া বলে এসব কাগজে কলমে হলেও তাড়া তাদের অফিসিয়াল কাজ করার জন্য এসব নিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন ও নামজারি তাদের হাত দিয়েই হয় তাই তাদের কে চা খেতে দিতে হবে। একরকম জিম্মি দশায় বাধ্য হয়েই পয়সা গুনতে হয়েছে

রংপুর এবং লালমনিরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN83RDHY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০০

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থেকে ছাত্রছাত্রীদের সেবা দেওয়া হয়।

চট্টগ্রামে একটি সুপরিচিত কামিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ আলিম পরীক্ষার্থী থেকে ICT প্রাকটিক্যাল জমা নেওয়ার সময় ২০০ টাকা দাবি করে থাকে , যা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পরীক্ষার কোন প্রাকটিক্যাল নেওয়ার সময় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র ছাত্রীদের থেকে কোন ধরনের টাকা গ্রহণ না করতে, এটা আমার মতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকে ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTCXCGGW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

Passport Making

In January 2025, I applied for a passport outside my hometown. The office rejected my office ID and official testimonial, insisting on a Chairman Certificate, which the local chairman refused to issue since he didn't know me. To move forward, I paid a middleman 2,300 BDT to put a special code on my form so it would be accepted. I then had to pay an additional 2,000 BDT total in extra fees for police clearance in Panchlaish (500 BDT) and Gazipur (1,500 BDT).

Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT78J347
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৫০.০ হাজার

এনআইডি সংশোধন

আমি প্রবাসী। মুল নামের একটা শব্দ A এর জায়গায় O হবে, বাবা মায়ের নামের আগে মাওলানা ও মোসাম্মাৎ হবে। এতে তিন বছর গুরতেছি ।কিন্তুু এখনো ঠিক করতে পারি নাই

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCZLVRP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

আপনার জমি রেলওয়ে জমি অন্তভুক্ত আছে বলেছিল স্যারের সাথে আলাপ করে কিছু করা যায কি না পরে গেলে বলে যাবে তবে ১২০০০ টাকা লাগবে । আসলে সে জমি রেলওয়ে জমি অন্তভুক্ত ছিল না

সৈয়দপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNNE8M4P
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০০

অটো রিক্সা লাইসেন্স ২০২৭সালে ইউনিয়ন ছাড়ে নাই তাই টাকা দিতে হইছে

লাইসেন্স দেখান স্যার লাইসেন্স ইউনিয়ন ছাড়ে নাই তাহলে মামলা দিবো, না স্যার মামলা দিয়েন না আমি গরিব মানুষ ,, তাহলে ৫০০টাকা দে, স্যার দুই শত টাকা ভাড়া মারছি, দে, নেন স্যার

Sherpur, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYB77NFE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে

জন্ম নিবন্ধন ডিজিটাল করতে গিয়ে যতরকম সরকারি ফ্রি আছে সবকিছু পরিষদ করে যারা কাজ করেছে তাদের টাকা দিয়েও ইউনিয়ন পরিষদের সচিব শুধুমাত্র স্বাক্ষর করার জন্য ১৫০০ টাকা নিয়েছে।

৪ নং পশ্চিম ইউনিয়ন পরিষদ, ফরিদগঞ্জ চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLPE4E7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র আনতে।

আমার প্রবেশপত্রটি আমার সামনে ছিল। কিন্তু ঘুষের জন্য দেয়নি। ময়মনসিংহ ডিসি অফিসের দু তলায়। অফিস সহকারি। ৭০০ টাকার বেশি খরচ ছিল bank draft এর। ইউনিয়ন পরিষদের সচিব পোস্টে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYKZVQQM
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

trade licence

নতুন ঠিকাদারী লাইসেন্স করার জন্য সরকারি ফ্রি এর অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হয়েছে

Kurigram, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN2MMCQW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

দেওয়ানি রাজস্ব মামলা

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এর অফিস থেকে আমাকে বলা হয়েছিল যে, তাদের ২.৫ লক্ষ টাকা দিলে সঠিক রায় নিয়ে দিবে অনথায় আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর কাছে যে রায় পেয়েছি সেটা বাতিল করে পুনরায় এসি ল্যান্ডের অফিসে পাঠানো হবে। আমি টাকা না দেওয়ায় আমার মামলার বিরোধী পক্ষের কাছে টাকা নিয়ে আমার মামলা পুনরায় এসি ল্যান্ডের অফিসে পাঠানো হয়েছে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQ5R52U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

Chittagong Port Authority

টেন্ডার ঊর্ধ্বতন কর্মকর্তা হতে সিগনেচার হওয়ার পর সিস্টেম এনালিস্ট এর দপ্তরে আটকে রাখে। উনার মন মতো কোম্পানি না হইলে ওই টেন্ডার পাশ করেনা। "সিস্টেম এনালিস্ট কম্পিউটার সেন্টার" বিভিন্ন ভেন্ডর থেকে মোটা অংকের টাকা নিয়ে তাঁদের কাছে টেন্ডার হওয়ার আগে এস্টিমেট শেয়ার করে দেয়, যেন তার মন মতো পার্টি টেন্ডার পাই. ওনার অপকর্মের জন্য গত ২মাস বদলি ছিলেন। তার অধীনস্ত সকল কর্মচারী কর্মকর্তা সবসময় চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখে। সবাই তারউপর বিরক্ত হলেও কেউ মুখ খুলে না.

Chittagong Bondor thana & area, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMRS457
মন্তব্য