সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

ট্যাক্স টোকেন

আমাকে বলা হয়েছিল ৫০০০ টাকার বিনিময়ে পাঁচ বছর ট্যাক্স টোকেন এর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। অথচ সরকারি ব্যাংক জমা ১৫২৫ টাকা। বাকি টাকা তারা দালালের মাধ্যমে সেবাগ গ্রহীতার কাছ থেকে হাতিয়ে নেয়।

ঘুষ দিইনি
মিরপুর ১০ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK2DDERY
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে

আমার নাগরিকত্ব তে চেয়ারম্যানের সাইন ডেট তিন মাস পার হয়েছিল । আমার ওয়াইফের আইডি কার্ডের নাম আর কাবিন নামায় নাম আলাদা ছিল । কাবিনে খাতুন আর ভোটার আইডি কার্ডে — এর জন্য ।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNTPWXP9
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

সেবা টির নাম ,জমি নামজারি করা। ২২ শতাংশ জমি নাম জারি করতে আমার কাছে খরচ চাইছে বিশ হাজার টাকা। অথচ সরকারি খরচ ১১৭০ টাকা আমি সেটা প্রত্যাখান করে চলে আসছি। আমি কোন ঘুষ দিয়ে জমি নামজারি করাবো না আমি চাচ্ছি সরকার নির্ধারিত ১১৭০ টাকা দিয়ে নামজারি করতে।

ঘুষ দিইনি
সনমান্দি ইউনিয়ন, ওলিপুরা ভূমি অফিস। সোনারগাঁও , নারায়ণগঞ্ ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK58BAXH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার নিবন্ধন

দ্বৈত নাগরিকত্ব থাকায় ভোটার লিস্টে নাম তোলার জন্য আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে টাকা দাবি করে। যেহেতু আঞ্চলিক অফিসে যাওয়া কাষ্টসাধ্য কাজ এজন্য দাবীকৃত অর্থ পরিশোধ করে ভোটার লিস্টে নাম দেখানো হয়েছে।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYL9HKMN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

গার্মেন্ট ফেক্টরির ফায়ার লাইসেন্স করতে হবে। না করলে ব্যবসা করতে দিবে না । লাইসেন্স করতে গেলে বার হাজার ২৫০ টাকার জায়গায় ত্রিশ হাজার টাকা দিতে হবে।

ঘুষ দিয়েছি
সাভার, ঢাকা। ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKXN8JU9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সার্টিফিকেট

নাগরিক সার্টিফিকেট আনাত গেলে আমার কাছ থেকে চাঁদা দাবি করে। কিন্তু আমি তা না দিয়ে তর্কাতর্কি করে চলে আসি।

ঘুষ দিইনি
মৌলভীবাজার, রাজনগর, ৮ নং মনসুরনগর ইউনিয়ন ৳১০০
২৫ আগস্ট ২০২৬ SYYBKQCG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

ফায়ার লাইসেন্স অনলাইনে আবেদন করার পর যখন পরিদর্শন এর সময় হয়েছে তখন তাকে প্রদান করতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
বগুড়া ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ4C7NW2
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে চাইলে

আমি প্রথমে পাসপোর্ট করতে ফাইল রেডি করে অফিসে যাই । প্রথমে তারা আমার ফাইল দেখে বিভিন্ন অজুহাতে আবেদনে ভুল আছে, কাগজ সব নেই এইরকম অনেকগুলো অজুহাতে আমার ফাইল রিজেক্ট করে দেয় । আমি তাদেরকে কি কি সমস্যা আছে সেগুলো লিখে দিতে বললে তারা আমার সাথে ধমক দিয়ে বের করে দেন। পরে অফিসের বাইরে একজন আমাকে পার্শ্ববর্তী কম্পিউটার দোকান থেকে অতিরিক্ত ২০০০ টাকা দিয়ে আবার আবেদন করতে বললে আমি আবার আবেদন করে নিয়ে গেলেই তারা পাসপোর্ট করার সুযোগ করে দেন। আগের আবেদন আর নতুন আবেদনের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের বানানো একটি ইমেইল আইডি বসাতে হয় যা দ্বারা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সন্ধ্যার পর টাকা পেয়ে থাকেন।

ঘুষ দিইনি
ব্রাহ্মণবাড়িয়া ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTKZJQA9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা পরিষদ

যে কোন কাজের জন্য ১০০০০০ টাকা জন্য তাদের কে ২০০০০টাকা ঘুস দিতে হয়। এবং টাকা পেমেন্ট না করলে চেক দেওয়া হয় না।

ঘুষ দিয়েছি
জেলা শহর ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRQGP43T
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

মিটিশন

দুইটা মিটিশন এর জন্য ১৬হাজার চুক্তি , ১টা হওয়ার পর , বলে তোমার কাগজে সমস্যা আছে বাড়তি টাকা লাগবে, পরে টাকা দিলে ঠিক হয়

ঘুষ দিয়েছি
বটিয়াঘাটা ৳২৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHSTS7LE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ট্রেড লাইসেন্স

একটি এগ্রো ফার্মের জন্য ট্রেড লাইসেন্স করতে গেলে এটি দাবি করা হয়। দুইদিন ঘোরাঘুরি করে অবশেষে পরিশোধ করলে আবেদন নেয়া হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা দক্ষিণ সিটি ৳৮.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUNPZXT
মন্তব্য