সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

Passport new applying

Ami 11-8-26 passport application form niye passport office e Jai but Amar shob documents thik thakar pore o amak rejected Kore then. Ami computer Dokan thake again application form niye apply kori then ora accept Kore er jonno Ami 5000 taka extra pay kori

Keraniganj Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVA9AQK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০২

১ মাসের বেতন আটকা পড়ে এবং সেই বেতন দিবে বলে + এবং ibas++ TA বিল দিবে বলে টাকা হাতিয়ে নেন।

গাজীপুর, টঙ্গী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVXZNJP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯৪৫

জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ফি

চেয়ারম্যান সার্টিফিকেট-১০০, জন্ম নিবন্ধন অনলাইন-৩০০, ট্রেডলাইসেন্স-৫৪৫, এই তিনটি জিনিস এর জন্য অফিসে যাই এবং তারা সরকারি ফি এর অধিক টাকা চাই। এত টাকা কেন জানতে চাইলে তারা খারাপ আচরন ও গালমন্দ করে। এবং সার্টিফিকেট ইসু করছিল না পরে বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হই।

খাগড়াছড়ি জেলা, মহালছড়ি উপজেলা, ০৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH8LCLH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

সিনিয়র স্কেল এর ফাইল ট্রান্সফার

উচ্চতর বেতন স্কেল এর ফাইল উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক দেখার পর এটি ট্রান্সফার করা হয় জেলা শিক্ষা অফিসে, উপজেলা থেকে এই ফাইলটি মাধ্যমিক শিক্ষা অফিসার জেলায় ট্রান্সফার করার জন্য ২০০০ দাবি করেন, এই অংক সবার জন্য নির্ধারিত ছিলো যতোজনের যতো ফাইল সংক্রান্ত কাজ আছে সবার জন্যই এই একাউন্ট।

চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUYWDV5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিদ্যুৎ ডিপিডিসি, ডেসকো

বিদ্যুৎ অফিসে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে টাকা ছারা ফাইল চলে না এবং মিটার কেনা বেচায় অতিরিক্ত টাকা ব্যায় করা হয়,। আমার নাম প্রচার করা যাবেনা তবে অাপনারা আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রমাণ দিতে পারবো

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ65BZW
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

৯ম গ্রেডের চাকরির জন্য ঘুষ

আমি বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর আগে পাশ করেছি। ৫০ তম বিসিএস রিটেন দিয়েছি। অন্যান্য চাকরির জন্যও চেষ্টা করছি। কিন্তুু বর্তমানে আমার পরিচিত অনেকেই ১০,১১ গ্রেডের চাকরিতে ডুকেছে ২৫/৩০ লক্ষ টাকা খরচ করে। অতীতে ভার্সিটির ছাত্র থাকাকালীন সময়ে দেখতাম ১৬-২০ গ্রেডের চাকরিগুলো টাকার মাধ্যমে হতো কিন্তুু উপরের চাকরিগুলো মেধার মাধ্যমেই বেশি হতো। কিন্তুু বর্তমানে যা দেখছি তা দেখে দিন দিন আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি,২০ টা পদ থাকলেও সেখান থেকে ১০-১৫ জন টাকার মাধ্যমে বিক্রি হয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ চাই আমরা, অতীতে এসবের উপরে বিভিন্ন কার্যক্রম চোখে পড়তো পুলিশ বা অন্যান্য বাহিনীর। কিন্তুু বর্তমানে কি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS6JL4T
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

অতিরিক্ত টাকা আদায়ে শাস্তি দাবি করছি

ভুমি রেজিস্ট্রেশন করার পর প্রতি দলিলে টিপসই দিতে অতিরিক্ত ৫০০ টাকা দিতে। আমি প্রতিবাদ করলে টাকা টিপস ই দানে সাহায্য কারি আমাকে বলেন সবাই ৫০০ টাকা দেয় আপনি দিবেন না কেন। আপনাকে কেন টাকা দিতে হবে। আপনি সরকারি চাকরি করেন।না পোষালে দরখাস্ত দিয়ে চলে যান।আরেক জন কে চাকুরীর সুযোগ করে দিন। তখন বলে টাকা দেয়া লাগবে না। আমি তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করছি। প্রতিটি ভুমি অফিসে নকল তুলতে ১০০ টাকা নেন এটা কি সরকারি চার্জ কিনা। যদি চার্জ না হয় এর বিচার দাবি করছি।

শরীয়তপুর নড়িয়া ভুমি রেজিস্ট্রেশন অফিস।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS3PAQB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটিশন

একটা মিউটেশন করতে দিয়েছিলাম ৫ হাজার টাকা চুক্তিতে পরে সেটি এসিল্যান্ড প্রত্যাখ্যান করে দেয় পরবত্যিতে ১০ হাজার চুক্তি করেলে কাজ তা করে dey

ঢাকা ফরিদপুর রূপপাত, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK66M282
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, গত বছর নিয়েছিল ৮৫০ টাকা। এবারে ২,০০০ টাকা দাবী করে।

ঈদগাহ ইউনিয়ন পরিষদ, ঈদগাহ, কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTAF2EXA
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১২.০ হাজার

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির হুমকি।

হোল্ডিং ট্যাক্স দিতে গেলে জানায় আমার ট্যাক্স অনেক বেশী ধরা হবে, প্রায় ১০ গুণ বেশী করে দেওয়ার হুমকি দেয়। পরে তার বিকাশ নম্বর দিয়ে ১২০০০ টাকা দিলে কোন সমস্যা হবে না জানায়। শেষে আমি দিতে বাধ্য হই। এই ঘটনা ঘটে — পালানোর একদিন আগে, অর্থাৎ ৪ আগস্ট ২০২৪ সালে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK5QMGHN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির রেকর্ড এর জন্য

দাবি করা হয়েছিল ৪০ হাজার পরে বলে সামনে কোরবানি ঈদ স্যারের খরচ বেশি

ঢাকার খিলখেত ভূমি অফিস, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7CWUQ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

Mutation

এখানে নামজারি করার সরকারি ফি তে কোন কাজ হয়না । প্রতিটা কাজের ধরন অনুযায়ী ঘুষের রেট ফিক্স করা । কোনভাবেই এড়ানো সম্ভব নয় ।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKWZUP3K
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

ভ্রমণবিল

ভ্রমণভাতার ৫% হারে এজি অফিস, গাজীপুরকে দেওয়া লাগে। অফিসটি গাজীপুর ডিসি অফিসের ভেতর।

গাজীপুর জেলা সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3WH94W
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

মালিকানা পরিবর্তন

মালিকাানা ট্রান্সপার করার জন্য ঘরে বসেই নিজেই আবেদন করছিলাম। সকল কাগজপত্র সঠিক থাকার পরও বলে কার মাধ্যমে আসছে, যখন বলছি নিজেই সব করছি। তখন বলেছে বাহিরের কারো কাছে ফাইল জমা দিয়ে যান। সরাসরি ফাইল জমা নেওয়া হয় না।

লক্ষ্মীপুর সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT2RAFUB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমির নামজারি

আমি একটা নামজারি আবেদন করিয়াছি কানুনগো সারবেয়ার এবং এসিল্যান্ডের সহকারী মিলে ৭০০০ টাকা চেয়ে নেয় এবং আমার নামজারিটা করে দেয় নাই ভান্ডারিয়া উপজেলার ভুমি অফিস ঘুস ছাড়া কাজ করে না

ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিস, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRKNQ2DQ
মন্তব্য