সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

নতুন লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স করব, দালালরা আমাকে বলেছে কোন পরীক্ষা দিতে হবে না ৯০০০ টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। কাজও হয়েছে কিন্তু ফিংগারিং দেওয়ার সময় এবং স্মার্ট কার্ড আনার সময় আবার বকশিশ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৯.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR735BPS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলি ও হয়রানি

নেত্রকোনা জেলার উপপরিচালক —, এবং তার সহযোগী — দুই জনই দুর্নীতি পরায়ন অফিসার। টাকা ছাড়া কোন কাজ করেনা। তাদের চাহিদা মতো টাকা না দিলে দূরে বদলি করে দেয়। আমাকে কয়েকবার বদলি করা হয়েছে। আমি অসুস্থ মানুষ, হাটতে সমস্যা হয় এর পরেও আমাকে দুরবর্তী উপজেলায় বদলি করা হইছে চাহিদা অনুযায়ী টাকা প্রদান না করায়।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MY2CJ4TW
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন এর সময় রেকর্ডে বাড়ি থাকার কারনে দলিল প্রতি ২০০০ টাকা দাবি করেছে, সাবরেজিস্টার।

শুধু দাবি করেছে
কালুখালী ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKHRGT86
মন্তব্য
কর অফিস

ফাইল অডিট, এসেসমেন্ট করার জন্য সরাসরি টাকা দাবি।

আমার কোম্পানির টেক্স ফাইল অডিটের জন্য নির্বাচত হয়েছে। ডিসিটি অফিস থেকে প্রথমে ২০,০০,০০০/- টাকা চেয়েছে। পরে সেটা ৮,০০,০০০/- টাকায় এসেছে। আমরা তাদের দাবি প্রত্যাখান করেছি। তারা এখনো এসেসমেন্ট করে নি।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৮.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKC7BJSR
মন্তব্য
ভূমি অফিস

ভূল দাগ সংশোধন

আমাদের একটা বি এস খতিয়ানের দাগে ভূল ছিল আমি এ সি লেন্ড স্যার বরাবর ভূল দাগ সংশোধনের আবেদন করি।সাথে আমাদের বি এস খতিয়ান, পি এস,দাগে ৪ টা খতিয়ান সহ মাঠ জরিপ পর্চা, ইউনিয়ন ভূমি অফিস থেকে নেওয়া রিপোর্ট সহ সব জমা দি, জমি দেওয়ার পর ২/৩ বার শুনানি করে কানুনগো শুনানি করে সরজমিনে সার্ভেয়ার গিয়ে তদন্ত করে ভূল সংশোধন করে দিবে বলে রাউজান এ সি লেন্ড অফিসে একটা বাটি করে একটা মহিলা আছে স্যারের পাশের রুমে বসেন ওনি ২০ হাজার টাকা চেয়েছিল স্যারের কথা বলে কিন্তু আমি দি নি কারন ডকুমেন্ট ঠিক থাকার পর কেন আমি টাকা দিবো? যখন বলি আমি প্রবাসী আমার ছুটি শেষ তখন ওনি বলেন সময় লাগবে নিবাচনের পর করে দিবো যেহেতু সামনে এম পি নির্বাচন কিন্তু আজকের দিন পর্যন্ত হয় নি।আমি প্রবাস থেকে ফোন করছি ওনারা ব্যস্ততা দেখায়।

ঘুষ দিইনি
রাউজান চট্টগ্রাম ৳১৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2YDNFN
মন্তব্য
ভূমি অফিস

জমি নাম জারি

আমি ২০১৪ ২০ এবং ২৫ সালে জমি খারিজ করেছি নামজারি করেছি আর কি তো তুলনামূলক প্রায় 20 কোন টাকা বেশি দিন উনারা করতে চাবে না তোমাদেরকে টাকা না দিলে বা অনেক লেট করবে

ঘুষ দিয়েছি
নরসিংদী রায়পুর রাধানগর ইউনিয় ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKTVPSYC
মন্তব্য
ভূমি অফিস

বিডি এস খতিয়ান

আমার সব ডকুমেন্টস টিক থাকার পর ও সার্ভেয়র আমার কাছে টাকা দাবি করছে না হয় খতিয়ান দিবে না , তাই পরবর্তী জামেলা এড়াতে টাকা দিতে বাদ্য হলাম , কিন্তু আমি ল্যান্ড মিনিস্টার তে ইমেল করে কমপ্লেন করেছি কোনও রেসপন্স পাইনাই, আমার কাছ থেকে একা টাকা নেয় নো পুরো থেকে কম পক্ষে ২০-৩০ লক্ষ টাকা নিয়া গেছে ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTGKPZ58
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

আমার বাবার সম্পত্তি (মৃত) বিক্রি করতে গেলে ৫০০০ টাকা দাবি করে। সব রেজিস্টার ফেনী।বন্টনের জন্য ২০ হাজার টাকা দাবি করেন।

ঘুষ দিইনি
সদর ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT6JRWPR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংশোধন ‌

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করতে বাড়তি টাকা নিয়েছে এবং জন্মনিবন্ধনের সংশোধন করতে টাকা ছাড়া কাজ হয় না। আমি সাত মাসেও নিবন্ধন হাতে পাই নি। সরকারি কোন কর্মকর্তা কর্মচারী অফিস সময়ে অফিসে আসে না। আমি এই সেবায় বিরক্ত। জন্মনিবন্ধন ইচ্ছা করেই ভুল করে টাকা দাবি করে সংশোধন করতে।

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNSN7GH2
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায় নিয়ে একটি নামজারি সম্পাদনের জন্য সহকারী ভূমি কর্মকর্তা এর নিকট গেলে তিনি আমার কাছে ১৫০০০/- টাকা দাবি করেন, এবং তিনি এটাও বলেন যে টাকা না‌ দিয়ে অনলাইনে আবেদন করলে তিনি আবেদন অসম্পূর্ণ হিসেবে রিপোর্ট করে খারিজ করে দেবেন।

ঘুষ দিইনি
নেহালপুর মৌজার, মনিরামপুর, যশোর। ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHKWRQWW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police IS

Jamin cilo paribarik adalot theke. tarpor o rat 1 tar dike eshe paper dekhe bole apnar name warrent ache case koita chole. amake tow niye jete hobe apni dui din pore chole jaben amader kache sob information ache. keno jhamelai porben kicu den, ar kono problrm nai. pore 1500 taka dite chaile bole 4000 kom nibo na. pore seta dite baddho hoi. Jessore, Sharsha, Gorpara fari SI —.

ঘুষ দিয়েছি
jessore ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHDYKQZ7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট ভেরিফিকেশন

এসবি অফিসে, থানা।পাসপোর্ট ভেরিফিকেশন।হুমকি ও ভয়ভীতি প্রদর্শন। টাকা দিতে চাপ প্রয়োগ করলেও টাকা দেইনি।অন্যায়ের সাথে আপোষ নয়।

ঘুষ দিইনি
কুলাউড়া ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYRNTADW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

BMET Emigration Clearance

প্রতি সাপ্তায় এই টাকা বিএমইটির কিছু কর্মকর্তাদের দিতে হয় যেসব এজেন্সি রেগুলার ইমিগ্রেশনের জন্য ফাইল জমা দেয়। এটা সর্বনিম্ন।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK23VFMF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চিকিৎসক অনুদান

সরকারি কর্মচারী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান এর জন্য প্রয়োজনীয় কাগজসহ আবেদন করা হলেও টাকা না দোয়াও জন্য অনুদান হয় না

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRH58YYS
মন্তব্য