সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

DPDC new connection.

নতুন ১২০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে, এ সকল সংযোগ পাওয়ার জন্য বিদ্যুৎ অফিস ঘুষ না দিলে অনেক হয়রানি ও সময়ক্ষেপণ হয়,,,,, এসব কাজ প্রতিনিয়ত করা হয় বলে, পূর্বের খারাপ অভিজ্ঞতার কথা স্মরণ করে, আগেভাগেই কন্টাক করে নেই, যে কত টাকা দেওয়া হবে বা উনারা কত টাকা নিবেন।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.২০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKUW9NLG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় মামলা

থানায় মামলা করতে গিয়েছিলাম ওসি মামলা এজাহার ভুক্ত করতে টাকা চেয়েছিল। এস আই এর মাধ্যমে

ঘুষ দিইনি
তারাকান্দা থানা ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYD6CB8J
মন্তব্য
শিক্ষা অফিস

ঘুষ দিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো

স্কুলের একজন প্রধান শিক্ষক তিনি স্টুডেন্ট দের অভিভাবকদের অফার করেন ২৫ হাজার টাকা দিলে ভালো রেজাল্ট নিয়ে দিবে। টাকা দেওয়ার পর ভালো রেজাল্ট হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা অনেক দুর্নীতি হয় আমি চাই ভালো একটা তদন্ত হওয়া উচিত। এটা দুই বছর আগের ঘটনা আমার শালিকার জন্য ঘোষ দেওয়া হয়েছিল।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ বিভাগ ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MY4K5JL9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নওয়াপাড়া পৌরসভা যশোর বাড়ি প্লানিং

বাড়ি প্লানিং পাশ এর জন্য আবেদন করছিলাম, একজন ইঞ্জিনিয়ার আছে সে সমস্ত প্লানিং এর কাজ নিয়ন্ত্রন করে, আমার কাছে ২০০০০/- চাইছিল পরে ১৫০০০/- দিলে কাজ করে দিছিল।

ঘুষ দিয়েছি
নোয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর ৳১৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KH9XWVQT
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট উত্তোলন

আমি আমার সার্টিফিকেট তুলতে গেলে সরকারি ফি জমা দেবার পরও তাদের আলাদা ভাবে টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKHZ7LYD
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা দেওয়ার জন্য জমির খতিয়ান উত্তোলন

বাৎসরিক জমির খাজনা দেওয়ার জন্য সদর ভূমি অফিস থেকে খাজনা কোডসম্বলিত খতিয়ান চিঠি। আমার কাছ থেকে খরচ বাবদ ২০০০ টাকা চাওয়া হয়। যেহেতু টাকা চেয়ে নিচ্ছে তাই চিঠি রেডি হলে হাতে হাতে টাকা দিবো বলেছি। আর না হয় বিকাশ নাম্বারে। নানা আজুহাত দেখিয়ে বলে ডিসি রাজস্ব অফিসে থেকে খতিয়ান আসেনি। হারিয়েছে। সর্বশেষ মোবাইল ফোনে আমি বলি আমাকে কোথায় যেতে হবে যেহেতু এটা সরকারি রাজস্ব জমা দেওয়ার ব্যাপার। আমি যখনই ডিসি রাজস্ব অফিসে যাবো আমাকে ফোন দিয়ে বলে খতিয়ান পাওয়া গেছে যাওয়া লাগবে না। খাজনা খতিয়ান চিঠি তৈরি হলে আমাকে ফোন দিবে। সপ্তাহ যায় মাস যায়। ফোন আর আছে না। আমি ফোন দিলে রিসিভ হয় না। কয়েকদিন পর আমার নাম্বার ব্লক দিয়ে রেখেছে। সেটা বুঝলাম আমি ২ সপ্তাহ ভূমি অফিসে গিয়ে দেখি সে থাকে না। তাহাদের অফিস থেকে ফোন যায়।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি সদর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT5SPAWE
মন্তব্য
ভূমি অফিস

Namjari

Namjari korte Sorkari free lage 1100 takar moton. Ami Nijei bhumi office jai and namjari korte bolle amake prothome bole total 25000 taka lagbe pre ami unake kaz ta dey but kichu din pore uni abar bole amar ar kichu papers ready nai tar jonno r o 15000 taka lagbe pore ami unar k believe kori nai ami amar porichito ekjon k dea korai uni 35000 takay kaz ta kore dey. Mane 1000 takar kaz ami 35000 hazar taka dea korechi. But ami 1100 taka dea korate cheachilam but amar onk porichito lok tara online try korechilo kintu lav hoi nai tader file hold kore rekhechilo. pore taka dea ei korano lagche. Ami khub e berioktto ei Govt. office er ghus er bapare. Er bruddhe ekta kichu kora dorkar.

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKMZ8K9P
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারির সব কাগজ ঠিক থাকাবস্থায় সেখানকার ভূমি সহকারির সহকারি ৩০০০ টাকা চান নামজারির জন্য, প্রথমবার দিতে অস্বীকার করলে তারা নামজারি বাতিল করে। পরে আবার আবেদন করা ৩০০০ টাকা দিতে বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ভূমি অফিস ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT2ZTCWY
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

আমাদের ভূমির খাজনা এসেছে তিন হাজার টাকা , দিয়েছি তিন হাজার টাকা, কিন্তু আমাকে দিয়েছে একহাজার টাকার রশিদ।

ঘুষ দিয়েছি
তাজপুর ভুমি অফিস ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYPDR2Y3
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূতাপেক্ষ অনুমোদন

কোম্পানির নামে জমির মিউটেশন করাতে গেলে সেখানের সার্ভেয়ার আমার কাছে থেকে ৫০০০০ টাকা ঘুষ দাবী করেন, পরবর্তীতে কাজটি আমার করতে হবেই বিধায় তাকে ৩০০০০ টাকা আমার বাধ্যতামূলক ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
খিলক্ষেত ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKEXBVSF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি তথ্য জাচাই

নামজারির প্রথম স্তরে ফাইল জমার সাথে ১০০০ টাকা না দিলে ফাইল নেয় না,নামজারি করে আনলে সেটি জমা দিলে আবারও ১০০০ টাকা দিতে হয় না হলে কাজ হয় না। মানুষ জমির খতিয়ান নিবে তাতেও ১০০ টাকা করে নেওয়া হয়, সেবা ২০ মিনিট এর অধিক সময় হলে টাকার পরিমান বাড়ে

ঘুষ দিয়েছি
আলাইয়ারপুর ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTAB4AXF
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ওভার স্প্রিড-৭০ কি.মি.

ঢাকা-মাওয়া হাইওয়েতে, ভাটিয়াপাড়া একটু পর প্রাইভেট কারের স্প্রীড ছিল ৭০, যেখানে হাইওয়ে স্প্রিড ৮০কি.মি. অযথা হয়রানি করে ৭০০০/- টাকা ঘুষ নিয়েছে।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKVE2JSY
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্যাক্স টোকেনের সফট কপি দেখানোয় অনৈতিক অর্থ দাবী

আমার বাইকের ট্যাক্স-টোকেনের মেয়াদ শেষ হয় ১৯ আগস্ট। আমি ১৮ আগস্ট অনলাইনে ট্যাক্স পেমেন্ট করি। যার কাগজপত্র ডেলিভারি হতে ৩ (তিন) দিন সময় লাগতে পারে বলে ওয়েবসাইটে জানানো হয়। ২০ আগস্ট যাত্রাবাড়িতে এক সার্জেন্ট আমার বাইকের কাগজ দেখতে চায়। আমি যথারীতি সকল কাগজ দেখানোর পর তিনি জানান আমার ট্যাক্সের পেপারের মেয়াদ নেই। আমি তাকে ট্যাক্স পেমেন্টের মেসেজ, ওয়েবসাইটে থাকা আপডেটেড ট্যাক্স-টোকেনের সফট কপি সবকিছু তাকে দেখাই। কিন্তু সে বারবার ট্যাক্সের হার্ড পেপারের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তার এক কনস্টেবল এসে আমাকে জানায় যে, তার স্যারকে খুশি করলে ছেড়ে দিবে, এজন্য আমাকে ১০০০ টাকা দেয়া লাগবে। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আমাকে ৪০০০ টাকার একটি অযৌক্তিক মামলা দেয়া হয়।

ঘুষ দিইনি
যাত্রাবাড়ি ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKUDWY8Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

হাসপাতালে দৈনিক রোগি

হাসপাতালে রোগী দেখার জন্য আমি ১০ টাকা দিয়েছি তা খাতায় লিষ্টি না করে টাকা নিয়ে নিচ্ছে। আমি প্রতিবাদ করেছি। যা সরকার বড় রাজস্ব হারাচ্ছে

ঘুষ দিয়েছি
চকরিয়া ৳১০
২৫ আগস্ট ২০২৬ CTLQ8YN9
মন্তব্য
ভূমি অফিস

এসি ল্যান্ড, কানোনগো ও তহসিলদার এর রিপোর্ট এবং নামজারি

অর্পিত সম্পত্তির রায় ও ডিকরি আদালত থেকে প্রাপ্ত হয়ে ডিসি মহোদযের নিকট অবমুক্তির জন্য আবেদন করলে ডিসি অফিস এসিল্যানড অফিস থেকে একটি রিপোর্ট এর জন্যে বললে, আমি এসিল্যানড অফিসে যোগাযোগ করি।জমির পরিমান বড় হবার কারণে উহার বাজার মূল্য ক্যালকুলেসন করে, আমার কাছে সর্বমোট ২৬,০০,০০০ টাকা এসিল্যানড অফিসের অফিস সহকারীর মাধ্যমে উক্ত টাকা ঘুষ দাবি করেন। আর এখন অন্যান্য জমি নামজারি করতে গেলে "খ" তফসিলভূকত জমি যা সরকার ইতিমধ্যে কোনরকম হযরাণী ছাড়া নামজারি করতে পারব বলে পরিপতর জারি করেছে। অথচ, সেই "খ" তফসিলভূকত জমির জন্য এসিল্যানড অফিস প্রতি শতাংশের জন্য 10,000 টাকা দাবি করছে। টাকা না দিলে ওই জমির জন্য আদালতে কেস করতে বলছে। আমি লুকিয়ে তার কিছু কথা ভিডিও ও করে রেখেছি। যদি চাওয়া হয়, আমি দিতে পারব।

ঘুষ দিইনি
ঢাকা ৳২৬.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKV4MPN9
মন্তব্য