সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

প্রথমে তোশিলদারকে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তারপর AC ল্যান্ড অফিসে এক পিওনের মাধ্যমে ৭০০০ টাকা দিতে হয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে ঘুষের টাকা লিখা ছিল। কোন অ্যাপ্লিকেশনে কত টাকা নিবে।

Maijdee,Noakhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHE3FLA
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

বণ্টনামা দলিল

গত ১৮/৮/২৬ সাব রেজি অফিসে আমরা একটি পারিবারিক বন্টন নামা দলিল রেজিষ্ট্রেশন করার জন্য সাবমিট করি। প্রথমে অফিস চার লক্ষ টাকা দাবি করে। শেষ পর্যন্ত দফার ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করি।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNAXMWQN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ব্যাংক একাউন্ট

নতুন ব্যাংক একাউন্ট করতে গেলে কর্মকর্তারা জানায়, এক সপ্তাহ পর চেক বই নিয়ে আসতে। ইমার্জেন্সি দরকার হওয়ার কথা বলতেই নাস্তা খাওয়ার টাকা চায়। শেষমেষ ১০০০৳ দিতে হলো।

হবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY7NDTXD
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

MPO ফাইল

রাজারহাট উপজেলা শিক্ষা অফিসে mpo অনলাইন আবেদন প্রতিটি কাজের জন্য ঘুষ দিতে হয়

রাজারহাট, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6WPXHJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

রেলওয়ে চট্টগ্রাম

রেলওয়ে বানিজ্যিক লাইসেন্স করে দিবে বলে টাকা নেয়,এবং আরও টাকা দাবি করে,কাজ না করে দিয়ে ঘুরাচ্ছে ৩ বছর যাবত,তাদের ম্যাজিষ্টেট এর সামনে শিকারোক্তি লিখিত রয়েছে

চট্টগ্রাম রেলওয়ে পাহাড়তলী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTFLEGNG
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

ফাইল নিষ্পত্তি

চট্টগ্রাম কাস্টম হাউসের OPM সহকারী কমিশনার — বিভিন্ন কাজের জন্য অর্থ দাবি করেন। অর্থ পরিশোধ না করলে দিনের পর দিন ফাইল ফেলে রাখেন। দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTGZ64LX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা এবং সংশোধনী জন্য

আমি ০৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদে আমার, মা-বাবা ও ছোট ভাই জন্ম সনদ অনলাইন করতে দিয়েছিলাম । তারা ইচ্ছাকৃত ভাবে আমার মা ও বাবা নামের বানান ভুল করে । তা সংশোধনী জন্য ৩৫০০ টাকা দাবি করে ইউনিয়ন পরিষদে বর্তমান সচিব ও কম্পিউটার সহকারী । পরবর্তীতে আমি অপরাগতা হয়ে এটা পরিশোধ করি ।

Boalkhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZM2DZV
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

খারিজ

খারিজ করতে হবে।টাকা না দেওয়াতে দুইবার না মুঞ্জুর করেছে।কোন কারণ লিখে না। বলে অফিস খরচ লাগবে। পরে শিল্পিকে দিয়ে ১০০০০০ টাকা চাই। একটা জায়গা নাকি ভিপি সম্পত্তি।আমি বললাম সমস্যা কি এগুলি তু অবমুক্ত।আর আপনারা তু এই দাগের বিভিন্ন অংশ খারিজ করেছেন।আমাকে বলে এখন করবে না। আর একটা জমি আমি কিনেছি অনলাইন খারিজ করা।কোন সমস্যা নাই। এটা ওইটার জন্য খারিজ করে না।আমি দুই বার আবেদন করেছি। পরে তার অফিসের শিল্পীকে দিয়ে আক লক্ষ টাকা দাবী করে। আমি বলেছি আমি এত টাকা দিতে পারব না। কি করব বলেন।

নারায়নপুর ইউনিয়ন, বেলাব,নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5G9L7D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ বা নামজারি

আমার বাবা জমি খারিজ জন্য বহুদিন ধরে ঘুরতেছে একজন অফিসার জমে খারিজ কথা বলে ১৪ হাজার টাকা চেয়েছে আগে ৯০০০ টাকা বাবা পরিশোধ করেছে বাকি কাজের পরে বাকি টাকা গুলা দেবে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন গেছে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু বাবা আবার খারিজের জন্য বহুদিন ধরে ঘুরতেছে এই পেপার আনেন বলে ঘোড়াচ্ছে বলে বহুদিন ধরে ঘুরাচ্ছে কিন্তু গতকাল একজন ৫ হাজার টাকা চাইছে আবার সেটা দিয়েছে পরে টেবিলগুলো পার করে দিয়েছে এখন আবার বলেছে মূল যে অফিসার অফিসার সে ও ঘুসি খায় উনাকে এখন ওই টেবিল পার করতে আবার কত টাকা লাগবে সেটা আল্লাই ভালো জানে

বনপাড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJW6A454
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করতে ১১৭০ টাকা লাগে।কিন্তু নিজে চেষ্টা করছি বাতিল করে দেয়।দালালের মাধ্যমে ২৫০০০ টাকা দাবি করছে।২৪০০০ টাকা দিছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTA5U8AS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইলে উদ্ধারে পুলিশের সাহায্য

আমার মোবাইল হারিয়ে যাওয়ায় আমি কালকিনি থানা পুলিশের সাহায্য নিতে যাই। মোবাইলটি উদ্ধারে তারা আমাকে সহযোগিতা করবে বলে জানায়। এ কাজের জন্য তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করে এবং বলে, এই টাকা ছাড়া কোনোভাবেই মোবাইল উদ্ধারের কাজ সম্ভব নয়। পরে বাধ্য হয়ে আমি তাদের ২,০০০ টাকা দিই। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটি করে দেওয়া হয়নি। এমনকি তারা কাজটি করে দেওয়ার কোনো উদ্যোগও নিচ্ছে না।

Kalkini, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKL7WLRB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ করতে চাওয়ায়

আমার দাদা আমার বাবার নামে দলিলের মধ্যমে সম্পদ দান করেন যা বহু বছর খারিজ করা হয়নাই। দাদা পরলোকগম করায় খারিজের ব্যপারটা সামনে আসলে ১২০০টাকার খারিজ ৭-৮মাস ঘুরার পর পরে বধ্য হয়ে ২০০০০টাকায় স্যাটেল করতে হয়। ইউনিয়ন ভূমি অফিসের বড় স্যারের সাথে, তিনি বলেন আগেই যদি লেনদেন করতাম তাহলে এতো মাস ঘুরা লাগতোনা। উপরের টেবিলে নাকি টাকা ছাড়া কাজই হয়। এইখানে ওনার নাকি কোন দোষ নাই। বরং উনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন।😶

লক্ষীপুর ইউনিয়ন ভুমি অফিস, কুমিল্লা।, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLCNP4L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে ঠিকাদারি করতে গেলে সেখানে প্রতিটি সেকশানে নির্ধারিত ঘুষের রেট আছে চীফ ইন্জিনিয়ার ৫%,জি এম ৫% এভাবে অন্যান্য কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন দিয়ে কাজ পেতে হয়, অথবা কাজ পেলে এভাবে দিতে দিতে ফাইল প্রসেস করতে হয়। এরকম প্রায় সব দপ্তরে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3B4SKP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি ও খাজনা

কোন টাকা দাবি করা হয়নি,কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিল না,অন্যদের কাছে জেনেছি টাকা দিলে কাজ তারাতাড়ি হবে।টাকা বিকাশে নিয়েছে। দালাল আছে তাদের।

ঠাকুরগাঁও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHK2Q37
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন অনলাইন করা প্রসঙ্গে

জন্ম নিবন্ধন অনলাইন করতে সরকারের ফি ৩৫০ টাকা। কিন্তু আমার কাজ থেকে ৭/১০ দিনের মধ্যে করে দিবে বলে ১০০০০ টাকা চেয়েছে।

চকরিয়া, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJNJSCC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানিজ্য

হিলি সৌরভ ফটোষ্টেড, জয়পুরহাট পাসপোর্ট অফিসসের নাম করে আবেদন ফি ৫৭৫০ টাকার কাজ ৮০০০ করে রাখে

হিলি ও জয়পুরহাট, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNJAG6AH
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.৫০ লাখ

অডিট

আয়কর অডিটের নাম করে সম্পদের ওভার ভেল্যুয়েশন দেখিয়ে অনেক টাকা ট্যাক্স আসবে জানালো। চাহিদা মোতাবেক টাকা দিলে কম ভেল্যুয়েশন করবে। তাই টাকা দিতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVFPMGJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইউনিয়ন পরিষদ

ফেনী ধলিয়া ইউনিয়ন পরিষদে ঘুষ দেয়া ছাড়া ওয়ারিশ সনদ , মৃত্যু সনদ ও অন্যান্য সেবা পাওয়া যায় না

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTP6TKTW
মন্তব্য