সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান

সরকারি অফিসগুলোর জন্য প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী সংগ্রহ ও সরবরাহ করা। কলেজ এ বাজেট অনুযায়ী ষ্টেশনারী সামগ্রী নিতে চা -নাস্তার টাকা দিতে হয়। তা না হলে বাজেট পণ্য সামগ্রী পযাপ্ত নেই বলে ঘুরায়। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, রংপুর

ঘুষ দিয়েছি
রংপুর ৳২০০
২৫ আগস্ট ২০২৬ RNWCW99G
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের টাকা উঠানোর জন্য

আমার আম্মুর পেনশনের টাকা প্রতি মাসে ব্যাংকে চলে আসতো আর ওই টাকা আমরা বছরে একবার অথবা দুইবার ব্যাংক থেকে উঠিয়ে নেই l কিন্তু যখন আমরা কিছুদিন আগে ব্যাংকে টাকা নিতে গিয়েছিলাম দেখলাম আম্মুর একাউন্টে কোন টাকা নেই l পরে আমরা জেলা হিসাবরক্ষকের কার্যালয়ে গিয়েছিলাম এবং এ বিষয় জানতে চাই যে কেন টাকা আমাদের একাউন্টে আসেনি l এবং তারা বলছে দুদিন পর আসুন আমরা দেখব কি প্রবলেম হয়েছে l তারপর আমরা যখন অফিসে উপস্থিত হই দুই দিন পর তখন তারা আমাদের কাছ থেকে 15000 টাকা দাবি করে l তারপর আমরা 12000 টাকা দিয়ে কাজ করিয়ে নিতে বাধ্য হই এবং এর আগেও একবার তারা সেইম সমস্যা ফেলে আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিল সেটা অন্য একদিন বলব l

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর সদর ৳১২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTBSPNF7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

nid সংশোধন

nid সংশোধনের জন্য আবেদন করা হলে তারা বললো জন্ম তারিখ পাল্টানো যাবে না, কিন্তু পাসপোর্টে সঠিক জন্ম তারিখ ছিলো এখন আমার মাত্র ৫ দিন আগ পিছ হয়েছে টাইপিং এ ভুলের কারনে এর জন্য ২ লাখ টাকা চাইছে, পরবর্তীতে আমি ঠিক করাতে পারি নি এখনো কারন এতো টাকা আমার কাছে নাই

ঘুষ দিইনি
মুন্সিগঞ্জ ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKSCEGEA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচন অফিস

আমি আমার NID কার্ড করার জন্য অনলাইনে আবেদন করে কাজগ অফিসে জমা দিতে যাই যাওয়ার পর নির্রবাচন অফিসের চোকজন বলে আরো কাগজ লাগবে যে কাগজ গুলোর কথা বলে ওগুলো নিয়ে আসার পর জানায় এগুলো সপ্তায়িত করা লাগবে তারপর তাই করলে বলে জমা দিয়ে চলে যেতে। তারপর ২ মাস পর যাইতে বলে গেলেে বলে আরো ২ মাস পর আসতে তারপরও গেলে বলে তোমার কাগজ দেখা লাগবে তখন বলে আমার কাগজ নাকি জমা দেওয়া নাই। ভালো করে খুজে দেখে কাগজ ডয়ারে এমনি পরে আছে ওরা আমাকে তারপর বলে কাগজ রেজিস্ট্রার করে জমা দাও মাই কেনো।তারপর রেজিস্ট্রার করে রেখে দেয় বলে পরের মাসে আসতে। তারপরের মাসে গেলে বলে আজকে সার্ভার বন্ধ কালকে আসিও পরের গিয়ে দেখি আমার এলাকার আরো কয়েজন ছবি তুলার জন্য আসছে ওদের বলল্লে ওরা বলে আমরা ৩০০ করে টাকা একজনকে দিছি সেই সব কাজ করে দিছে।

ঘুষ দিইনি
চিলমারী ৳২০০
২৫ আগস্ট ২০২৬ RNPFVL97
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

ডিসি অফিসে মাই গভ এর মাদ্যমে এনজিও সমূহের প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করি। এই আবেদনটি এনজিও শাখায় দাখিল হয়। শাখা হতে বলা হয় এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের কে কিছু খরছ দিতে হবে। না হলে ফাইল অনুমোদন হবে না। কিন্তু মাই গভে বলা আছে এই সেবার জন্য কোনো টাকা লাগবে না।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKBMR7TJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

একটি বাড়ি,একটি খামার প্রকল্প থাকাকালীন সময়ে এবং প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের পূর্বে যথাক্রমে ৫০০০ ও ৩০০০ ঘুষ দাবি করে এনএসআই ও এসআই। এটি ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঘটনা।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDGZX99
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা কেন্দ্রীয় কারাগার

জেলে থাকা হাজতিদের "কাপড়/ খাবার/ টাকা (পি.সি.)" প্রত্যেকটি বিভাগে প্রত্যেকবার লেনদেনের জন্য ১০০ থেকে ২০০ টাকা ঘুষ দায়িত্ব রত পুলিশরা আদায় করে থাকে, যারা ডেস্কে থেকে কাজগুলা করে থাকেন কেন্দ্রীয় কারাগার সম্মুখ বিভাগে অর্থাৎ যেখানে লাইনে দাঁড়াতে হয়

ঘুষ দিইনি
ঢাকা ৳১০০
২৫ আগস্ট ২০২৬ DKPKF7QZ
মন্তব্য
কর অফিস

ফাইল ট্রান্সফার

আমার ট্রাক্স সার্কেল পরিবর্তন জরুরি ছিলো। সাধারণত এই কাজ অনলাইনের মাধ্যমেই সম্ভব। কিন্তু এর জন্য খুব সম্ভবত Income Tax এর আইটি কর্তৃক অনুমোদন দেয়া হয়। জরুরী প্রয়োজনে আমার ফাইল ট্রান্সফার করতে গেলে Income Tax এর আইটি হতে ১০০০০ টাকা দাবী করা হয়। বাধ্য হয়ে আমি উক্ত অর্থ পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK6ZM5PR
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ফ্লাট রেজিস্ট্রেশন বাবদ

প্রত্যেক ফ্লাট রেজিস্ট্রেশন এ 1-2 লাখ টাকা নেয় এই সাবরেজিস্টার. তার প্রত্যেক দিন ইনকাম 10-15 লাখ টাকা.

ঘুষ দিয়েছি
Khulna ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KHQH9BAF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি আমার কয়েকটি জায়গার জন্য কয়েকবার ভূমি অফিসে গিয়েছি আমার জায়গাগুলোর নামজারি করার জন্য খাজনা দেয়ার জন।কিন্তু প্রত্যেকবারেই আমার থেকে মোটা টাকা দাবি করা হয়েছে আর টাকা না দিয়ে কাজগুলো করতেই পারিনি

ঘুষ দিয়েছি
শহর ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJCJHS6N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

টাকা না দিলে হুদাই রিপোর্ট ক্যানসেল করে দিত। অতছ আমার কোন মামলা বা এরকম কিছু ছিল না, আমি নিজে উপস্থিত হয়েছিলাম।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTM7L98K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন পত্র জমা

আমার জন্মনিবন্ধ করা হয়েছে ২০০৭ এর দিকে। পরবর্তীতে এগুলা অনলাইন করা হয়েছে। অনলাইন করতে মন ইচ্ছা মত নাম ঠিকানা উঠাইসে। মানে হার্ড কপির সাথে অনলাইন কপির কোনো কিছুই মিল নাই। যাইহোক, এখন এক কাজে জন্ম নিবন্ধ অনলাইন কপি লাগতেসে তাই সংশোধনের আবেদন করি আমি নিজেই৷ পরে আবেদন কপি জমা দেয়ার জন্য বুড়িচং উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নে সচিবের কাছে আবেদন কপি জমা দিতে গেলাম ওনি তখন ৩০০ টাকা চাইলো। আমি জান্তে চাইলাম ৩০০ টাকা কিসের ওনি বললো এইটা নাকি সরকারী ফি। আমি দিয়ে চলে আসলাম কিন্তু পরে জান্তে পারলাম এইটা কোনো সরকারি ফি না। আমি যতক্ষণ ছিলাম ওখানে দেখলাম যারাই সেবার জন্য আসছে সবার থেকেই ২০০/৩০০/৫০০ করে টাকা নিচ্ছে সরকারি ফি বলে বলে! আর যেটা একটু জটিল কাজ সেগুলার জন্য ওনি বলতেসে হয় সন্ধ্যায় দেখা করেন।

ঘুষ দিয়েছি
বুড়িচং, কুমিল্লা ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ CTMRWRKS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ময়মনসিংহ জেলা জজ এর পি পি

ময়মনসিংহ জেলা জজ কোর্টরে পিপি — প্রতি জামিন শুনানি তে 1000 থেকে 20000 টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় দূর্ব্যবহার করেন।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYJEYPME
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

court of settlement shengunbagicha

মামলার রায় দেওার জন্য জজ আমার কাছে এই পরিমান টাকা দাবি করে। আমি তার বাসায় গিয়ে তাকে এই টাকা দেই। বিকাশেও টাকা পাঠাই। কিন্তু টাকা নেওয়ার পর ও সে আমার কাজ করে দেয় নাই। এখন টাকা ফেরত দেওয়ার জন্য টাল বাহানা করছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKMPC5R2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লাইসেন্স এর জন্য টাকা নিয়েছিল ১৫৫০০ টাকা আবার ২৫০০ টাকা দাবি করছে

বিআরটিএ কপি না দিয়ে ২৫০০ টাকা দাবি করে

শুধু দাবি করেছে
Saidpur tahia bajaj ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNTNMBC5
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা

সেবাটি নেওয়ার জন্য প্রথমে 1500 টাকা দাবি করা হয়। না দিলে কাজ হবে না। খাজনা দিয়ে চেক নিতে হবে সে জন্য আমি নিজে তৈৗশিলদার ভুমি অফিসে আমার বড় আব্বার সাথে যায়। সেখানে থাকা তৈশিলদার ভুমি অফিসের 1500/- টাকা পরে 500 টাকা নিয়ে আমাদের কাজটি করে দেয়। খাজনার চেকে টাকা উল্লেখ করে 17 /-টাকা কথায় সতের টাকা মাত্র।

শুধু দাবি করেছে
নবাবগঞ্জ ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNPKJKRH
মন্তব্য