সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০০

নাগরিক সনদ

নাগরিক সনদ ও ওয়ারিশান নিতে টাকা দিতে হয় টাকা ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ড সচিব কোন কাজই করেন না। বিষয়টি কেবল আমার সাথেই নয়, ৯৫শতাংশ সাধারণের সাথে ঘটে অতএব যাচাই করা অতি সহজ

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7UGFE3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

মিটারের লোড বৃদ্ধি

বিদ্যুতের মিটারের লোড বাড়ানোর জন্য স্থানীয় বিএনপি নেতা আমার থেকে ৬৫০/- বেশি নিয়েছে। ৩০ মিনিটের মধ্যে কাজ করে দিয়েছে।

মানিকগঞ্জ সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ43G7E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নাম জারি খতিয়ান

আমার কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে শুধু ১টি নাম জারি খতিয়ান করার জন্য। আরেকটি হলো একটি নিখোঁজ বিবাহিত মহিলাকে খুজে দেওয়ার জন্য পুলিশ নিয়েছেন প্রায় ৩ লক্ষ টাকা

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXKTE5D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

অনাপত্তি সনদ

ডিপার্টমেন্ট অব শিপিং, এক টা অনাপত্তি সনতের জন্য ৫ বছর গুরছি। পরে ১২লাখ টাকা দিয়ে তা সংগ্রহ করি

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPP7KYF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৫.০ হাজার

লামগ্র্যান্ট ভাতা ও গ্র্যাচুয়িটি প্রাপ্তি

চাকুরীজীবন শেষে লামগ্রা্যান্ট ও গ্র্যাচুয়িটির অর্থ প্রাপ্তি। সরাসরি কর্কর্তা চাওয়া নয়, অডিটরের মাধ্যমে ১৫০০০ টাকা দাবি। আলচনার ভিত্তিতে ১২০০০ নিস্পত্তি।

তাহিরপুর, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY9KVBYU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি

তাদের সাথে আলোচনা হয়েছে আমার সমস্ত জমি (২ একর) নামজারি করে দিবে । তার বিনিময়ে ৮০'০০০ টাকা গ্রহণ করবে। কাগজ পাতি বিষয়ে সমস্ত ঝামেলা তাদের।

নওগাঁ, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXR8VBA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

পরিবেশ অধিদপ্তর

ঢাকার প্রতিটি পোশাক কারখানায় পানি পরিশোধনাগার আছে। এগুলো কোন ফ্যাক্টরী ভালোভাবে পরিচালনা করে আবার কোন ফ্যাক্টরী ঘুষ দিয়ে মেইনটেইন করে। পরিবেশের ছাড়পত্র ও ভালো টেস্ট রিপোর্ট নিতে চাইলে গুনতে হয় ৫০ হাজার থেকে ৫/১০ লাখ টাকা পর্যন্ত। ১০০% অথেনটিক রিপোর্ট, কারণ আমি নিজে এটা ফেস করি প্রতিনিয়ত।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP4SALQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

এনআইডি সংশোধন

এনআইডিতে জন্ম তারিখ সংশোধন এর জন্য অনলাইনে কয়েকবার আবেদন করি। সর্বশেষ আগারগাঁও এনআইডি অফিসে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করে। তখন অফিসের একজন স্টাফ কাগজগুলো দেখে বলে এই সংশোধন করতে আড়াই লাখ টাকা লাগবে। দুই দিনে এনআইডি পেয়ে যাবেন। ঘুষের এই টাকা রাজি না হওয়ায় ঐদিন ই আমার আবেদনটি বাতিল করে দেয়।

গ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH9UMBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

আমার পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য যখন আসি তখন দায়িত্বরত এসআই চট্টগ্রাম পুলিশ ৫০০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে ভয় ভীতি দেখায়। পরবর্তীতে আমার চাচা কে দিয়ে যোগাযোগ করালে রাতের ১১টার পর অফিসে দেখা করতে বলে। রাতে দেখা করলে পরে ২০০০ টাকা নেয় কিন্তু ভ্যারিফিকেশন না করে পরে বাতিল করে দেয়।

চট্টগ্রাম সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT763NHB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি করা

২০২২-২৩ এর দিকে আমরা আমাদের জমির নামজারি করাতে গেলে বলে এটা গিঞ্জি খতিয়ান হ্যান ত্যান এটা যদি আপনারা করেন ৮০ হাজার লাগবে পরে আমরা উপজেলায় গিয়ে আবেদন করে আসি এর পর কাগজ ওনাদের (গোলাকান্দাইল ভুমি অফিসের)কাছে গেলে বলে আমাদের লিখিত নেই হ্যান নেই ত্যান নেই।পরে বলে এটা আমরা পারমিশন দিতে পারবোনা আমরা অসহায় হয়ে তখন পরে টাকাটা পরিশোধ করতে হয়।

গোলাকান্দাইল ভুমি অফিস, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCE2ANP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ECG

ECG korar jnno PG hospital e gesilm.trpr amr Baki test ses sune okhane ekjn mohila chilo uni amr ECG koray trpr sekhane tk ney. Amr Kono oviggota na thakay report ta tkn kheyal korini bujhini o je dctr ECG koray pore report check korle dekhi je kisui nei ECG ta purai vul porer din Kotha bolte gesi sekhne Tara Kono kothay sunte chayni.oi mohila ta emn report protidin banay dey 2 1 jn er Kore holeo amr samne aro akjn er korse. K bondho korbe ei sob?

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEPP3D4
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

ফ্ল্যাট ও ভূমি রেজিষ্ট্রেশন

ফ্ল্যাট রেজিষ্ট্রেশনের সময় বিভিন্ন ভুল ধরে সেটি রেজিস্ট্রার হবেনা বলে দিছিল, পরবর্তীতে অন্য লোক দিয়ে মেসেজ দিছে ৩০০০০টাকা দিলে রেজিস্ট্রার হবে। টাকা দিলাম রেজিষ্ট্রেশন ও হল।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTE4DJ9N
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন তোলা

সরকারি চাকরিতে যোগদানের পর প্রথম বেতন তোলার সময় হিসাবরক্ষণ অফিসার চা মিষ্টি খাওয়ার জন্য ২০০০ টাকা চায়। আমি দিতে বাধ্য হই। নাহলে বেতন পেতাম না।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6BXCSV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

জিগজ্যাক পাশ করার পর টাকা দাবি করে ! নতুবা ফেল করিয়ে দিবে। প্রথমে ৩০০০/- টাকা চায় পরে ২০০০/- হাজারে করে দেয়। বিকাশের মাধ্যমে লেনদেন হয়।

মানিকগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNEDTTK
মন্তব্য