সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী আবেদন

আসলে তারা সরাসরি বলেনি আমার কাছে, কিন্তু আমার সকল কাগজ ঠিক থাকার পরেও, নানান তালবাহানা করছিলো। বলছিলো ওই রুমে যান, এটা করা লাগবে, অইটা করা লাগবে, এটা হবে না। ওইটা হবে না এমন। কিন্তু অবাক করার বিষয় হলো, দালাল দিয়ে করলে কিছুই লাগে না সব নিয়ম বাদ কাজ হয়ে যাবে। দালালের সাথে এদের কন্টাক্ট থাকে।

খিলক্ষেত, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4NEFUD
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

সেলাই, ব্যান্ডেজ

হাতে ৯টি সেলাই দিয়ে ব্যান্ডেজ করে সেবার জন্য খুশি করতে বললে ১০০টাকা দিলাম খুশি না পরে ২০০ টাকা দিলাম

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH6S54J3
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭৫.০০ লাখ

হেবা দলিল সংক্রান্ত

আমার নিজের খরিদকৃত 0.04125 একর জমি আমার আপন ছোট ভাইকে হেবা করিয়া দি। উক্ত হেবা দলিল 10/08/2026 তারিখে রেজিস্ট্রি করিতে গেলে সাব-রেজিস্ট্রর দলিল লেখকের মাধ্যমে 75,000/- দাবি করেন। কারন আমার আইডি কার্ডে পিতার নাম — ও আমার ভাইয়ের আইডি কার্ডে — হয়েছে। ঐদিন টাকার ব্যবস্থা না থাকায় 12/08/2026 তারিখে টাকা পরিশোধ করার পর উক্ত দলিল রেজিস্ট্রি করিয়া দিয়াছে।

ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHL9NXZE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

ভুমির রেকর্ড এবং নাম জারি

আমার ক্রয় করা জমির পরিমাণ ২২ শতক , আমি যার থেকে জমি কিনেছি তার মালিকানা ১২.৫ শতক, বাকী অংশ উনার ভাইয়ের। কিন্তু দুই ভাইয়ের মধ্যে আপোস বন্টন হয়েছে। আমি যার কাছ থেকে নিয়েছি উনি আপোস বন্টন এর মাধ্যমে ২২ শতকের মালিক হয়েছে। এবং তার দলিল ও আছে। কিন্তু অফিসার ওই দলিল দেখতেও রাজি না। অফিসার বলেছে মিষ্টি খাওয়ার টাকা দিলে রেকর্ড ঠিক করে দিবে। কাগজ পত্র ১০০০০% ওকে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9VNQ93
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

Holding tax registration

Flat er holding number and holding tax er Jonno city corp er protinidhi eshe janay je ei amount extra Dile holding tax reg Kore debe ebog poriman o kome Hobe. Na hole previous somoy tene onek fine kora Hobe. Baddya Hoye amra 25 floater Malik protteke extra 10kx25 prodan Korte baddya hoi. Ekhon Abar apil er Jonno flat proni 6k demand korece, na hole tax value kombe na. Ekhon BDT6060 ebong apil o extra 6k Dile Hobe BDT4500. I don't know is this site secure or not. Hope we will not face any haragement or any

Mohammadpur, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZTA2UG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিদ্যুৎ নতুন মিটার নেওয়ার জন্য

পল্লী বিদ্যুৎ অফিসে গেলাম নতুন মিটার এর আবেদন করতে তখনই বললো, আপনার এলাকার টেকনিশিয়ান এর সাথে যোগাযোগ করুন, টেকনিশিয়ান বললো মিটার নামাতে ৫০০০ টাকা দিতে হবে আমি বললাম সরকারি জমা কতো? উনি উত্তর দিলো ১০০০ + আমি বললাম নিজে জমা দিলে কি হবেনা? উনি বললো দিতে পারেন তবে কবে পাবেন সেটার গ্যারান্টি নেই। স্যারেরা তো ঐ ফাইল ৬ মাসেও দেখে না, এমনিতেই যে চাপ তার সট এরপর নতুন কাজ এগুলো তো আপনি বুঝবেন না, সবাই ৮০০০ টাকা করে দিচ্ছে এখন রেট ই এটা, আপনি এলাকার জন্য আমি ৫ হাজার এর কথা বলছি, আর আমরাই তো ওয়ারিং করবো নিঃচিন্তে থাকুন। শেষে ৪ হাজারে রাজি হলাম দুজন, আমরা তো মাজলুম, আল্লাহ এদের বিচার করবেন এ বিশ্বাস রাখি,

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWYVCBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট করার জন্য

গোপালগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট তৈরি করার জন্য ৪৮ পেজ ১০ বছর মেয়াদি তখন তারা দুই দিন ঘুরাইছে এই সমস্যা এন্ড সমস্যা বলে যেমন এনআইডির ভেরিফাই কপি লাগবে নিয়ে আসেন আর ডিজিটাল নাগরিক সনদ লাগবে নিয়ে আসেন পিতার এনআইডি নামের আগে এমডি নাই আপনার এনআইডি তে এমডি আছে । তারপর সরাসরি এক পুলিশ সদস্য ঘুষের টাকা চাইছে যে পাসপোর্ট করতে চাইলে ২৫০০ দেন এখন করে দিচ্ছি।

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9Y9P66
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বাংলাদেশের এক নম্বর কর্মচারী ও কর্মকর্তাদের ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে ঘুস

বাংলাদেশের এক নম্বর কেবল কম্পানি তার কর্মচারী ও কর্মকর্তা দের চাকুরী থেকে বিনা কারনে বিদায় করে তাদের পাওনা টাকা/ ফাইনাল পেমেন্ট এর টাকা যেন না দেওয়া লাগে সেকারনে কলকার খানা অফিস এ ২,০০,০০০/- টাকা ঘুস দেওয়া লাগে

কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8GC3ST
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫০ লাখ

রেলওয়ে ডিভিশন পরিবর্তনের জন্য ডিটিও ও সিওপিএস ছাড়পত্র নেওয়া

রেলওয়ে পাকশী ডিভিশন হতে লালমনি ডিভিশনে যাওয়ার জন্য ডিটিও সাইন এবং সিওপিএস ছাড়পত্রের জন্য ডিটিও অফিস এর অফিস সহায়ক পুরো প্রক্রিয়ার জন্য ৪৫০০০ টাকা দাবি করেন, ৩৫০০০ পরিশোধ করে এই সেবাটি নিয়েছি। যা সম্পূর্ণ অতিরিক্ত মানি কোনো সরকারি ফি না।

পাকশী ও রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ3GRM5H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport

In 2022, I applied for my first passport at the Thakurgaon Sadar Regional Passport Office. Although I submitted all required documents correctly, the passport officer rejected my first application because my e-challan had “Md” without a dot, following the bank officer’s advice. I reapplied with “Md.”, only to be questioned again by the same officer about the dot. I later discovered that the officer was reportedly refusing applicants who had not applied through a nearby photocopy shop, where applicants were required to pay extra cash. I was ultimately forced to pay the amount to have my application accepted.

Thakurgaon, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNTCSK96
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৪.০ হাজার

জমি রেজিস্ট্রার

প্রথম দিন জমি রেজিস্ট্রেশনের জন্য গেলে ম্যাজিস্ট্রেট জানান যে জমিটি রেজিস্ট্রেশন করা হবে না। পরবর্তীতে একজন দালালের মাধ্যমে ১৪,০০০ টাকা প্রদান করার পর জমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। সরকারি নির্ধারিত ফি ও খরচের বাইরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই অতিরিক্ত টাকা প্রদান করতে হয়েছে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDVA8UN
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

বদলী জনিত এলপিসি, অবসরজনিত ই-এলপিসি, বিভিন্ন বিল ভাউচার, টিএ বিল ইত্যাদি

বিভিন্ন বিল ভাউচার বাবদ কমিশন দাবি করে। তাছাড়া, বদলীজনিত কারণে এলপিসি টাকা না দিলে আটকিয়ে দেয়। অবসরজনিত কারণে ই-এলপিসির জন্য টাকা দাবী করে। মোট কথা, হিসাবরক্ষণ অফিসের যেকোন কাজে তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করবেই।

সুনামগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY6U2SKN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত দল কর্তৃক স্রেজমিনে তদন্ত

আমার বাড়িতে যে মিস্ত্রি কাজ করে তাকে অন্য একজন মিস্ত্রি পরিকল্পিতভাবে ও সদল বলে প্রহার করে আহত করে। সাভার থানার অভিযোগ দেয়া হলে, হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি থেকে অভিযোগ তদন্তে পুলিশ টিম ঘটনাস্থলে গমন করে। তাদেরকে ১০০০ টাকা বস্তুত প্রদান করতে হয়। আপনাদের এখানে থানা পুলিশ ডিপার্টমেন্টের নাম নাই কেন, ঘুষের বিরাট অংশ পুলিশ বহন করে প্রতিদিন।

সাভার, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGF7MGJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি করতে

দুইটা নামজারি করতে আকুবপুর ইউনিয়ন ভূমি অফিস, মুরাদনগর ৩০০০০ হাজার টাকা নিছে। যা বাধ্য হয়ে পরিশোধ করছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSF39EE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

ভুয়া মামলা উঠানোর জন্য আমার কাছে 2 লক্ষ 50 হাজার টাকা দাবি করে

আমাদের জেলা নেত্রকোনা চল্লিশা ইউনিয়নের একজন প্রতিনিধির নেতা আমার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দেওয়াই আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে যার কোন প্রমাণ কিছুই নেই এবং এই মামলাতে আমাদেরকে দিয়ে আমলা খারিজ করার জন্য হলে তারা হুমকি দিচ্ছে এখন আমাদের জমিজমা বেদখল দিবে এই বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। জনপ্রতিনিধি নেতার নাম হচ্ছে — এবং — ইউনিয়নের নাম চল্লিশা বাজার। আমি যদিও বা ওই ফ্যামিলির কোন সদস্য না আমি এটা বলতে বাধ্য হয়েছি আমার দেখতে খুব খারাপ লাগছে ওই ফ্যামিলিদের লোকজন সবাই সরল সোজা এবং খুবই নম্র ভদ্রলোক তোর উপরে বিপদ মানুষের ঠেলে দিচ্ছে বিশেষ করে এই দুইটা লোক সবচেয়ে বেশি কাজ করছে এমনকি একটি মেয়েকেও তাদের পিছনে লেলিয়ে দিয়েছে মেয়েটি হচ্ছে জজ মিয়া

নেত্রকোনা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYYSPSR5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৭০

জেলা নির্বাচন অফিস

আমার জাতীয় পরিচয়পত্র তুলতে গিয়ে ৩৭০ টাকা নির্বাচন অফিসের এক কর্মকর্তাকে দিতে হয়েছিলো

নরসিংদী সদর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7K66K3
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯০০

জন্ম সনদ এ বাবার নাম সংশোধ

সংশোধ ফি ৫০টাকা ৯০০টাকা চেয়ে ছিল আমি ৮০০টাকা দিয়েছি। কুকুরের বাচ্চারা এখন ও কাজটি করে দেয়নি।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNWC86NR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০.০০ লাখ

কোন সেবা নেই পুরোটুকু হয়রানি

অবৈধ ইজিবাইক বলে আটক করে প্রতিদিন ৭০ থেকে ৮০ টি ইজিবাইক ধরে প্রত্যেক টি ২০০০ হাজার করে ছাড়েন, এই টাকা সরাসরি পকেটে যায় , সরকারি কোন ফান্ডে জমা হয় না।

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQ3J2NP
মন্তব্য