নতুন পাসপোর্ট
নতুন পাসপোর্ট করতে টাকা নিয়েছে
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
নতুন পাসপোর্ট করতে টাকা নিয়েছে
আমার কোম্পানি চায়না থেকে একটা ডিভাইস ইম্পোর্ট করে কিন্তু যতবারই প্রোডাক্ট রিসিভ করি ডিভাইস কম পাই আর এই বার ১২ পিছ কম পাইছি যার মূল্য ৩০০০০ টাকা । যার কারনে ডিভাইসের দাম বাড়াতে হয়ছে ফলে ডিভাইস সেল করতে কষ্ট হচ্ছে ।
হাসপাতালে ভর্তির পর হাসপাতাল কতৃক সিন্ডিকেট রোগীকে ট্রলিতে নিলে জোর পুর্বক ১০০ টাকা আদায় করে। তারা বলে এই টাকা অনেককে ভাগ দিতে হয়।
নালিতাবাড়ী উপজেলা সাবরেজিট্রি অফিস এ দলিল রেজিস্ট্রেশন করতে ঘুষ লাগে।
DBC jorip kora holo kichu din agay . unara bollo amar 10 katha jomir modhay 3 katha onno nama a registration korchay akhon jodi amar name nitay chai 1 lac taka ditay hobay. ami taka prodan kori abong unara amar name a 10 katha jorip koray den. ai sompotti amar ma ar name . akon amader name transfer kortay abar 1 lac taka chai. amar ma maragachen 3 years agay. warish deat certifickate sob documents achay taka chara unara korben na.
আমি জন্মনিবন্ধনের সংশোধনের আবেদন জমা দিতে গিয়ে এক্সট্রা ৫০ টাকা দাবি করে।
মোটর সাইকের নাম্বার করতে আমার কাছ থেকে 16000 টাকা দাবী করে । পরে আমি অনেক চেষ্টা করি 1000 টাকা কমিয়ে 15000 টাকা দিয়ে কাজ করিয়েছি। সরকারি ফি ছিলে 11764 টাকা। আমার কাছ থেকে 3236 টাকা বেশি নেন। নিজে নিজে করতে তার কোন প্রকার সহযোগীতা করে না।
mutation korte giyesilam bolese 4000 tk na dile apnar kaj hobe na
রেললাইন এর ভুমি অধিগ্রহণ এর অর্থ উত্তোলন
brta mymensingh এর এক ব্যাক্তি ২০০০ টাকা নিয়ে রিটেন পাশ করিয়ে দিয়েছিলো ২০২৩ সালে
Jomi kagoj songkranto
দালালের মাধ্যমে নেওয়া হয়েছে।
ট্রেড লাইসেন্স লাগবে। যখন এটা লাগবে না তখন বলে তাহলে টাকা লাগবে। আমি টাকা লাগবে কেন? শেষ পর্যন্ত পরিচালকের সাথে কথা বলে উদ্ধার হই।
উত্তরাধিকার সূত্রে যৌথ মালিকানার জমি নামজারি করতে প্রাপ্ত অভিজ্ঞতা।
বার্ষিক ট্যাক্স সার্টিফিকেট দিতে ৫০০টাকা চেয়ে নিছে।
আমার ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজের বিলের জন্য পিডি অফিসে ফান্ড ট্রান্সফার করার জন্য ১.৫% টাকা দাবি করা হয়।
আমি আমার মিটারের মালিকানা পরিবর্তনের জন্য গাজীপুর শালনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আবেদন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মাসের পর মাস আমার ফাইলটি আটকে রাখে এবং AGM-এর কাছে উপস্থাপন করেনি। পরে সাইডম্যানের মাধ্যমে জানতে পারি, টাকা না দিলে ফাইলটি এগিয়ে নেওয়া হবে না। আমার বাচ্চার জন্মনিবন্ধনের জন্য স্থায়ী ঠিকানা হিসেবে মিটারের ঠিকানা অত্যন্ত জরুরি হওয়ায় বিষয়টি দ্রুত সমাধান করা দরকার ছিল। তাই বাধ্য হয়ে ৫,০০০ টাকা দিয়ে কাজটি সম্পন্ন করে এনেছি।
পরে ৮০০০ টাকা দেওয়া হয়
আমার চাচাতো ভাই মারা যাওয়ার পর তার আপন ছোট ভাই ও সন্তানদের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সম বন্টন করে দেই। জমিগুলো বন্টন হওয়ার পর বন্টকনামা দলিল করতে গেলে স্থানীয় দলিল লেখকের সাথে যোগাযোগ করি। ওনাকে সকল কাগজপত্র দেয়ার পর উনি উনার পার্টনার আরেকজন দলিল লেখকের সাথে সমন্বয় করে বন্টক নামা দালিল টি সম্পাদন করে দিবেন বলেন। সরকারি ওয়েব সাইটে যেটার মূল্য মাত্র 3410 টাকা মাত্র সেটাই করতে দালিল লেখক বললেন ২লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে। আমরা কারণ জিজ্ঞাসা করলাম বলল অফিস খরচ। আরেক জন দলিল লেখকের সাথে যোগাযোগ করলাম উনি ১৫০০০০টাকায় করে দিতে রাজি হলেন। এটা শুনে প্রথম দলিল লেখক ১৫০০০০ টাকায় ই করতে রাজি হলেন। এর পর আমরা অন্তত ১০ জন দলিল লেখকের সাথে যোগাযোগ করেছি কেহই এর নিচে রাজি হয় না। সিন্ডিকেট।
৮ টা দলিলের নামজারি করাতে হয়রানির শিকার হয়। অনেক দিন ঘোরার পরেও নামজারি করাতে ব্যর্থ হয়। পরে দালালের মাধ্যমে যোগাযোগ করে টাকা পরিষধ করি।