সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি ঠিক রাখার জন্য

আমি টাকা দিতে পাড়বো না, এটা বলে অসম্মতি জানানোর কারণে আমাকে বিপদে ফেলে টাকাটা আদায় করে নিয়ে গেল।

ঘুষ দিয়েছি
শ্রীমঙ্গল, মৌলভীবাজার ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SY33F2YN
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

পূর্বে জমির খাজনা দেওয়ার কোন রেকর্ড নেই। ফলে অনেক টাকা খাজনা আসবে ঘুস দাবি করে। ১২০ টাকার ভাউচার দিয়ে ৪০০০ টাকা নিয়ে নেয়।

ঘুষ দিয়েছি
পাইকগাছা ৳৪.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHUYEVVX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জিডি

জমি সংক্রান্ত জিডি করার পর তদন্তের জন্য দেখা করতে বলে। কাগজ পত্র নিয়ে দেখা করার পর এক দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে বলেছে। বিদায় নেবার আগে যার রেফারেন্স এ গিয়েছিলাম তার পরামর্শ অনুযায়ী উল্লেখিত পরিমাণ টাকা প্রদান করি। এখনো রিপোর্ট দেয় নাই

ঘুষ দিয়েছি
থানা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT6AARG3
মন্তব্য
ভূমি অফিস

খাজনা দেওয়ার জন্য

আমার জমি সম্পর্কে মিথ্যা তথ্য লিখে রেখেছিলো, খাসজমি খাতায় লিখে রাখে পেন্সিল দিয়ে, পরে টাকা চায়, টাকা দিলে মুছে দিবে

ঘুষ দিইনি
ঘাটাইল ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK33HFEA
মন্তব্য
ভূমি অফিস

জমা খারিজ বাবদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায় ভূমি অফিস গুলোতে নরমাল জমা খারিজ এর জন্য ৭০০০ থেকে শুরু করে একটু বেশি জমি বা জামেলা থাকলে ৫০ হাজার বা লাখ টাকাও দেওয়া লাগতে পারে

ঘুষ দিয়েছি
ঈশ্বরগঞ্জ ৳৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYUGFEF4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন সনদ / জন্ম নিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সনদ করতে ১০০ টাকা নেয়। অথচ ৫০ টাকা নেয়ার কথা । জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে ২৫০-৫০০টাকা দাবি করেছেন কিন্তু আমি বিশ্বাস করিনি এত টাকা লাগে

ঘুষ দিয়েছি
নরসিংদী, শিবপুর উপজেলা, মাছিমপুর ইউনিয়ন পরিষদ ৳১০০
২৫ আগস্ট ২০২৬ DK4UQPDH
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা, ডহর নগর গ্রামে আমার কিছু জমি আছে তার নামজারির জন্য ১০ হাজার টাকা দাবি করেছে, তা না দিনে নামজারি করে দিবে না।

শুধু দাবি করেছে
মন্ডেন্দিয়া ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKDNQULR
মন্তব্য
সিটি কর্পোরেশন

বাড়ি নির্মাণে চাঁদা।

টাংগাইল শহরে বাড়ির কাজ শুরু করি। কাজ শুরু হলে আশে পাশের নেতাদের চাঁদা দাবী শুরু হয়। বাসার কাজ নিয়ে ঝামেলা শুরু হয়। কমিশনার এসে ঝামেলা করে। তারপর তার লোকজনের মাধ্যমে তার অফিসে গিয়ে ৩০,০০০ চাঁদা পরিশোধ করে ঝামেলা বন্ধ হয়।

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKNMJLYV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ বিভাগ

আমার প্রিপেইড মিটার লক করে দিয়েছে এখন লক খুলতে গেলে আমার কাছে ১৫০০ টাকা দাবি করছে নোয়াখালী চৌমুহনী বেগমগঞ্জ বিদ্যুৎ অফিস

শুধু দাবি করেছে
চৌমুহনে নোয়াখালী ৳১.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTPP4D2B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলি

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলির জন্য ৫০ হাজার টাকা জিএম মহোদয় নিয়ে থাকেন

শুধু দাবি করেছে
রংপুর ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNBSZ927
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদুৎ মিটারের এর লোড বাড়ানো

আমি বিদুৎ এর মিটারের লোড বাড়ানোর আবেদন করেছিলাম টঙ্গী পূর্ব ডেস্কো বিদুৎ অফিসে। সেখানে আমার কাছে 2500 টাকা ঘুষ দাবি করা হয়েছে কিলোওয়াট বাড়ানোর জন্য।

ঘুষ দিয়েছি
টঙ্গী ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKKGYCMB
মন্তব্য
ট্রাফিক পুলিশ

লাইসেন্স চেক

আমার আব্বার বাইক আমি চালাচ্ছিলাম। আমার কাছে তখন কাগজপত্র ছিল না। পুলিশ ধরেছে, বলছে 5000 টাকার কমে সম্ভব না। নইলে গাড়ি ছাড়বে না। বাড়ি থেকে দূরে ছিলাম বলে, কাগজ আনাও সম্ভব ছিল না।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTRBAC5M
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

একজন গরীব মানুষের দশ শতাংশ জমি নাম জারি করার সময় আট হাজার টাকা চেয়েছিল ইউনিয়ন ভূমি অফিস। পরে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের নাম করা শিক্ষক মাধ্যমে মাত্র ১১৫০ টাকা এটা সম্পন্ন হয়। ওই শিক্ষক কয়েক হাজার লোকের নাম জারি করিয়েছিল সরকার নির্ধারিত মূল্য। কথা হলো সাধারণ মানুষের নিকট থেকে তো এরা অনেক টাকা বেশি দাবি করে। আর আমি শিওর সারা দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে একই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত

ঘুষ দিইনি
নোয়াখালী ৳৮.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZ2R3JS
মন্তব্য
ভূমি অফিস

খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন

আমি ২০২৫ সা‌লে অনলাইনে এক‌টি খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন ক‌রি এবং ফি ১৪০টাকা প‌রি‌শে‌ধি ক‌রি। কথা ছিল আমা‌কে ১৪ই সে‌প্টেম্বর ২০২৫ তা‌রি‌খের ম‌ধ্যে ডাক‌যো‌গে সা‌র্টিফাইড ক‌পি পা‌ঠি‌য়ে দে‌বে। আজ ২৫ আগষ্ট, ২০২৬, এখ‌নো পাইনি। এরম‌ধ্যে ১৬১২২ নম্ব‌রে তিনবার অ‌ভি‌যোগ ক‌রে‌ছি, তারপ‌রেও সমাধান পাইি‌নি

ঘুষ দিয়েছি
বা‌লিয়াডাঙ্গী, ঠাকুরগাও ৳১৪০
২৫ আগস্ট ২০২৬ RNZTHMHZ
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

প্রথমে মিউটেশন করতে গেলে বলে, রেকর্ড সংশোধন করে মিউটেশন করতে আদালতে মামলা করতে হবে। আমি বুঝতে পারি নাই ওরা মুলত টাকার জন্য আমার রেকর্ড সংশোধনী মামলা এসি লান্ড এ করছে না, আদালতে যাই। 16 বছর আদালতে চক্কর কেটে ডিক্রী পাই আমার পক্ষে। এখন ও আদালতের রায় অনুযায়ী মিউটেশন করে দেয় নি, এখন ওদের কথা অনুযায়ী আবার এসি লান্ড এ মামলা করেছি , আদালতের রায় জমা দিয়ে। সরেজমিনে আসব দেখব বলে আসে নাই ২ বছর হয়. ওখানকার লোক 5 লাখ হলে করাতে পারবে বলে। এত দিনে আমি খরচ করতে করতে ফকির। টাকা নাই , ঘুষ দেই নাই , ফাইল ও আদালতের রায় পরে আছে, তাদের দেখার সময় নাই।

ঘুষ দিইনি
Narayanganj ৳৫.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK47RG9G
মন্তব্য