সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি খারিজ, খাস জমি দখলে থাকতে চাইলে

আমার একজন চাচা সে খাস অবৈধভাবে মার্কেটে তৈরি করেছে, সে অবৈধ মার্কেট টিকিয়ে রাখার লক্ষ্যে এই ঘোষ প্রদান করা হয়েছে

নিয়ামতপুর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9YW732
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ইউনিয়ন পরিষদে একটা নিবন্ধন করতে হলে আবেদন করানো সহ 150 টাকা দিতে হয়।কিন্তু সরকারি ফি ৫0 টাকা।

ইউনিয়ন পরিষদের সেবা। একটা নতুন জন্ম নিবন্ধন করতে 150 টাকা দিতে হয়।কিন্তু সরকারি ফি ৫০ টাকা। এরকম সংশোধন থেকে শুরু করে প্রতিটি কাজের জন দ্বিগুন বা তিনগুন দিতে হয়। ধরি প্রতিটি নিবন্ধন এ 100 টাকা বেশি দেই তাহলে 100 টি নিবন্ধন হতে 10000 টাকা ঘুষ। যদি কেউ জিজ্ঞেস করে এটি এত কেন, সরকারি ফি তো এতো না। তখন তারা বলে এটা ইউনিয়ন অফিসের নির্ধারিত ফি।

Sylhet, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYFYXCXN
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

ডিভাইস কম পাওয়া

আমার কোম্পানি চায়না থেকে একটা ডিভাইস ইম্পোর্ট করে কিন্তু যতবারই প্রোডাক্ট রিসিভ করি ডিভাইস কম পাই আর এই বার ১২ পিছ কম পাইছি যার মূল্য ৩০০০০ টাকা । যার কারনে ডিভাইসের দাম বাড়াতে হয়ছে ফলে ডিভাইস সেল করতে কষ্ট হচ্ছে ।

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLD4R7C
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ট্রলিতে রোগী ওয়ার্ডে নিয়ে যাওয়া

হাসপাতালে ভর্তির পর হাসপাতাল কতৃক সিন্ডিকেট রোগীকে ট্রলিতে নিলে জোর পুর্বক ১০০ টাকা আদায় করে। তারা বলে এই টাকা অনেককে ভাগ দিতে হয়।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYN26RC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

নালিতাবাড়ী উপজেলা সাবরেজিট্রি অফিস এ দলিল রেজিস্ট্রেশন করতে ঘুষ লাগে।

নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY7L89NR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

DBC jorip

DBC jorip kora holo kichu din agay . unara bollo amar 10 katha jomir modhay 3 katha onno nama a registration korchay akhon jodi amar name nitay chai 1 lac taka ditay hobay. ami taka prodan kori abong unara amar name a 10 katha jorip koray den. ai sompotti amar ma ar name . akon amader name transfer kortay abar 1 lac taka chai. amar ma maragachen 3 years agay. warish deat certifickate sob documents achay taka chara unara korben na.

Narayangonj, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCYZ27B
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০

জন,ম নিবন্ধন সংশোধন

আমি জন্মনিবন্ধনের সংশোধনের আবেদন জমা দিতে গিয়ে এক্সট্রা ৫০ টাকা দাবি করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQ8NZRE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.২ হাজার

গাড়ি নাম্বার

মোটর সাইকের নাম্বার করতে আমার কাছ থেকে 16000 টাকা দাবী করে । পরে আমি অনেক চেষ্টা করি 1000 টাকা কমিয়ে 15000 টাকা দিয়ে কাজ করিয়েছি। সরকারি ফি ছিলে 11764 টাকা। আমার কাছ থেকে 3236 টাকা বেশি নেন। নিজে নিজে করতে তার কোন প্রকার সহযোগীতা করে না।

চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTN36TRG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স

brta mymensingh এর এক ব্যাক্তি ২০০০ টাকা নিয়ে রিটেন পাশ করিয়ে দিয়েছিলো ২০২৩ সালে

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY72CPMS
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট নবায়ন

ট্রেড লাইসেন্স লাগবে। যখন এটা লাগবে না তখন বলে তাহলে টাকা লাগবে। আমি টাকা লাগবে কেন? শেষ পর্যন্ত পরিচালকের সাথে কথা বলে উদ্ধার হই।

টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK8LXL9Z
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৯০ লাখ

ফান্ড ট্রান্সফার এর জন্য।

আমার ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজের বিলের জন্য পিডি অফিসে ফান্ড ট্রান্সফার করার জন্য ১.৫% টাকা দাবি করা হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4AXC9N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Polli Biddud Office, Mitter ownership change.

আমি আমার মিটারের মালিকানা পরিবর্তনের জন্য গাজীপুর শালনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আবেদন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মাসের পর মাস আমার ফাইলটি আটকে রাখে এবং AGM-এর কাছে উপস্থাপন করেনি। পরে সাইডম্যানের মাধ্যমে জানতে পারি, টাকা না দিলে ফাইলটি এগিয়ে নেওয়া হবে না। আমার বাচ্চার জন্মনিবন্ধনের জন্য স্থায়ী ঠিকানা হিসেবে মিটারের ঠিকানা অত্যন্ত জরুরি হওয়ায় বিষয়টি দ্রুত সমাধান করা দরকার ছিল। তাই বাধ্য হয়ে ৫,০০০ টাকা দিয়ে কাজটি সম্পন্ন করে এনেছি।

Gazipur Shalna Jonal Office, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKD2H2J
মন্তব্য