সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৮২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমির নামজারি

৮ টা দলিলের নামজারি করাতে হয়রানির শিকার হয়। অনেক দিন ঘোরার পরেও নামজারি করাতে ব্যর্থ হয়। পরে দালালের মাধ্যমে যোগাযোগ করে টাকা পরিষধ করি।

ফকিরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHTYAENZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরি ঠিক রাখার জন্য

আমি টাকা দিতে পাড়বো না, এটা বলে অসম্মতি জানানোর কারণে আমাকে বিপদে ফেলে টাকাটা আদায় করে নিয়ে গেল।

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY33F2YN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

খাজনা

পূর্বে জমির খাজনা দেওয়ার কোন রেকর্ড নেই। ফলে অনেক টাকা খাজনা আসবে ঘুস দাবি করে। ১২০ টাকার ভাউচার দিয়ে ৪০০০ টাকা নিয়ে নেয়।

পাইকগাছা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHUYEVVX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জিডি

জমি সংক্রান্ত জিডি করার পর তদন্তের জন্য দেখা করতে বলে। কাগজ পত্র নিয়ে দেখা করার পর এক দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিবে বলেছে। বিদায় নেবার আগে যার রেফারেন্স এ গিয়েছিলাম তার পরামর্শ অনুযায়ী উল্লেখিত পরিমাণ টাকা প্রদান করি। এখনো রিপোর্ট দেয় নাই

থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT6AARG3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

খাজনা দেওয়ার জন্য

আমার জমি সম্পর্কে মিথ্যা তথ্য লিখে রেখেছিলো, খাসজমি খাতায় লিখে রাখে পেন্সিল দিয়ে, পরে টাকা চায়, টাকা দিলে মুছে দিবে

ঘাটাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK33HFEA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমা খারিজ বাবদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায় ভূমি অফিস গুলোতে নরমাল জমা খারিজ এর জন্য ৭০০০ থেকে শুরু করে একটু বেশি জমি বা জামেলা থাকলে ৫০ হাজার বা লাখ টাকাও দেওয়া লাগতে পারে

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYUGFEF4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্মনিবন্ধন সনদ / জন্ম নিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সনদ করতে ১০০ টাকা নেয়। অথচ ৫০ টাকা নেয়ার কথা । জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে ২৫০-৫০০টাকা দাবি করেছেন কিন্তু আমি বিশ্বাস করিনি এত টাকা লাগে

নরসিংদী, শিবপুর উপজেলা, মাছিমপুর ইউনিয়ন পরিষদ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4UQPDH
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা, ডহর নগর গ্রামে আমার কিছু জমি আছে তার নামজারির জন্য ১০ হাজার টাকা দাবি করেছে, তা না দিনে নামজারি করে দিবে না।

মন্ডেন্দিয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDNQULR
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

বাড়ি নির্মাণে চাঁদা।

টাংগাইল শহরে বাড়ির কাজ শুরু করি। কাজ শুরু হলে আশে পাশের নেতাদের চাঁদা দাবী শুরু হয়। বাসার কাজ নিয়ে ঝামেলা শুরু হয়। কমিশনার এসে ঝামেলা করে। তারপর তার লোকজনের মাধ্যমে তার অফিসে গিয়ে ৩০,০০০ চাঁদা পরিশোধ করে ঝামেলা বন্ধ হয়।

টাংগাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNMJLYV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

বিদ্যুৎ বিভাগ

আমার প্রিপেইড মিটার লক করে দিয়েছে এখন লক খুলতে গেলে আমার কাছে ১৫০০ টাকা দাবি করছে নোয়াখালী চৌমুহনী বেগমগঞ্জ বিদ্যুৎ অফিস

চৌমুহনে নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPP4D2B
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলি

সোনালী ব্যাংকের রংপুর শহরে বদলির জন্য ৫০ হাজার টাকা জিএম মহোদয় নিয়ে থাকেন

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNBSZ927
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

বিদুৎ মিটারের এর লোড বাড়ানো

আমি বিদুৎ এর মিটারের লোড বাড়ানোর আবেদন করেছিলাম টঙ্গী পূর্ব ডেস্কো বিদুৎ অফিসে। সেখানে আমার কাছে 2500 টাকা ঘুষ দাবি করা হয়েছে কিলোওয়াট বাড়ানোর জন্য।

টঙ্গী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKGYCMB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

New Trade Licence

প্রাকটিকাল, লিখিত পরীক্ষা ভালো করার পরও ফেল আসে,তারা বলে কখনো পাশ করতে পারবেন না।কিছু দিলে তারা।পাশের ব্যবস্থা করবে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUG49UJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

লাইসেন্স চেক

আমার আব্বার বাইক আমি চালাচ্ছিলাম। আমার কাছে তখন কাগজপত্র ছিল না। পুলিশ ধরেছে, বলছে 5000 টাকার কমে সম্ভব না। নইলে গাড়ি ছাড়বে না। বাড়ি থেকে দূরে ছিলাম বলে, কাগজ আনাও সম্ভব ছিল না।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRBAC5M
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারী

একজন গরীব মানুষের দশ শতাংশ জমি নাম জারি করার সময় আট হাজার টাকা চেয়েছিল ইউনিয়ন ভূমি অফিস। পরে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের নাম করা শিক্ষক মাধ্যমে মাত্র ১১৫০ টাকা এটা সম্পন্ন হয়। ওই শিক্ষক কয়েক হাজার লোকের নাম জারি করিয়েছিল সরকার নির্ধারিত মূল্য। কথা হলো সাধারণ মানুষের নিকট থেকে তো এরা অনেক টাকা বেশি দাবি করে। আর আমি শিওর সারা দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে একই দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত

নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ2R3JS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪০

খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন

আমি ২০২৫ সা‌লে অনলাইনে এক‌টি খ‌তিয়া‌নের সা‌র্টিফাইড ক‌পির জন‌্য আবেদন ক‌রি এবং ফি ১৪০টাকা প‌রি‌শে‌ধি ক‌রি। কথা ছিল আমা‌কে ১৪ই সে‌প্টেম্বর ২০২৫ তা‌রি‌খের ম‌ধ্যে ডাক‌যো‌গে সা‌র্টিফাইড ক‌পি পা‌ঠি‌য়ে দে‌বে। আজ ২৫ আগষ্ট, ২০২৬, এখ‌নো পাইনি। এরম‌ধ্যে ১৬১২২ নম্ব‌রে তিনবার অ‌ভি‌যোগ ক‌রে‌ছি, তারপ‌রেও সমাধান পাইি‌নি

বা‌লিয়াডাঙ্গী, ঠাকুরগাও, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZTHMHZ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারি/ মিউটেশন

আমার দখলকৃত ১২৯ শতাংশ ভিপি জমি খ তফসিলে রয়েছে, সঠিক কাগজ পত্র দিয়ে আবেদন করেছি, তশিলদার সাহেব বলেছে এ্যাসিল্যান্ড কে না জানিয়ে প্রস্তাব পাঠাতে পারবেন না,পরে একদিন জানিয়েছে তার ১ লক্ষ এবং এ্যাসিল্যান্ডের ২ লক্ষ মোট ৩ লক্ষ টাকা লাগবে, আমি মোট ২ লক্ষ টাকা দিবো জানিয়েছি বিষয়টি প্রক্রিয়াদিন রয়েছে।

গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKMVX6Y
মন্তব্য