সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমিরেজেসটি

দলিলে সকল প্রক্রিয়া সম্পন্নহওয়ার পর দিন দলিল লিখক ফোনদিয়া বলে ইকটু অফিসে আসেন আমাকেত অফিসে ডুকতে দেয়না । আমি বলি কেনো ওনি বলে কালকে ছার দলিলে ছাইন করেনাই আর ঐ দিলিল ওনার মহরি সবার সাক্ষর নিয়া জমা করে দিছে আপনি ইকটু আসে।আমও বল্লাম এখানে আমার কি দোস ওটাতো ওনার অফিসিয়াল বুল। ত ঔনি বল্লো টাকা খাওয়াজনয় এমন করে নাইলে দলিল লিখকের লাইছেঞ্চএ আগাত আসবে আর আমার দলিল বাতিল করে দিবে। জনতে চাইলা কত চায়। উত্তর ৫০০০ টাকা ৪০০০ টাকা দিতে চাইলে মানলোনা পুরাটাই নিছে। পরে জান লাম সবার সাথেই কোন না কোন অজুহাতে এসব করে। আবারপ্রতি দলিল এ সরকারি ফি উসক্র এর সাথে ওনাদের জন্য অফিস খরচ নামে আরও, বা২% টাকা এক্সটা নেয়

মহনপুর মতলব উত্তর চাঁদপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT88LAM5
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

আমার 50 শতাংশ জমির নামজারির জারির জন্য ইউনিয়ন পরিষদে গেলে তারা তার জন্য 12000 টাকা চায়। কিন্তু সরকারি খরচ সবোর্চ্চ 2000 টাকা ,এই হলো আমাদের দেশের অবস্থা।

২নং কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYJB7VWE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

এলপিসি ও বেতন নির্ধারণ

বেতন নির্ধারণের জন্য ৩০০০ টাকা দিতে হবে না হলে হবেনা ব্যস্ত আছি। শুধু ঐ হিসাবে রক্ষণ অফিস নয়, রাজশাহী, বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও হিসাব রক্ষণ অফিসে ঘুস দিতে হয়েছে এলপিসি আনার জন্য। প্রতি স্টেশনে ২০০০/২৫০০ টাকা দিতে হয়েছে।

চিলমারী কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNRTR973
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৩.০০ লাখ

VAT

ফ্যাক্টরি তে হামলা করে,লোকজন এর সংগে খারাপ আচরন করে। প্রতি মাসে তাদের কে নিদিষ্ট পরিমান টাকা দিতে হয়।তার পর ও মাঝে মাঝে হামলা করে ১৫/২০ জন গিয়ে।

DHAKA, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRY9BEB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন এর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা খরচের নাম দেখিয়ে ১০০০ ৳ চাইল এবং দিতে হল

চট্টগ্রাম, ফটিকছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT795ML4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

১৫০ ধারা(১৪১/২০২৪-২৫)

আমার নামে জমি না জানিয়ে নামপত্তন করে নেই ভুয়া পেপার দিয়ে।আমি জানতে পারলে অফিসে যায়।বলা হয় ১৫০ধারা করেন।আমি ১৪১/২০২৪-২৫মামলা করি।আমার কাছ থেকে ১২০০০/=ঘুস নেওয়া হয়।নাম জানা আছে।

কেশবপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH3UNGCX
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

বেতন বিল করতে টাকা নেই

বেতন বিল করতে হলে অবশ্যই টাকা দিতে হয়। টাকা না দিলে বেতন বিল চালু করে না। এক মিনিটের কাজ মাসের পর মাস ঘুরায়।এরকম ভোগান্তির জন্য বাধ্য হয়ে টাকা দিতে হয়। না হলে বেতন বিল পেতে অনেক বেগ পেতে হয়।

ধামরাই, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK44GTPE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

ফায়ার লাইসেন্স অনলাইন assessment

ফায়ার লাইসেন্স অনলাইনে assessment এর নামে হয়রানির শেষ সীমায় পৌঁছে গেছি। Digitalization এর নৈরাজ্য চলছে। বিদেশী বিনোযোগকারী হিসাবে আমরা চরম বিরক্ত। আমরা এই দেশে আর বিনিয়োগ করতে রাজি না। ফায়ার সার্ভিস আগ্রাবাদের বর্তমান ডিডি, আগের ডিডি এবং ইন্সপেক্টর চরম দুর্নীতিবাজ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW28NP9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৩.০ হাজার

হেবা ঘোষনা দলিল নিতে অফিসে ঘুস দিতে হয়েছে।

বাবা আমাকে দানপত্র করে জমি হেবা করে দিয়েছে যার জন্য সাব রেজিস্ট্রার অফিসে মোট মৌজা দামের ১% ঘুস চেয়েছে, এই টাকা চায় দলিল লেখকদের মাধ্যমে। অফিস বাসার পাশে হওয়ায় অনেক দেন দরবার করে ২৩০০০ এর যায়গায় ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। মানে আমি ঘুষে একটু ডিসকাউন্ট পাইছি। সকল দলিলে মৌজা রেটের ১% টাকা সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ হিসেবে দিতে হয়।

আমতলী, বরগুনা জেলা, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRFDW6DK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জি আর ও অফিস

জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়েছিলাম ভাতিজার মামলা নিষ্পত্তির কাগজ অর্থাৎ এম এফ রেকোর্ড তুলতে। গেলাম সাথে নিয়ে এক সরকারী কর্মকর্তা কে নিয়ে। যিনি অন্য ডিপার্টমেন্টের ছিলেন।তাও জি আর ও অফিসের এক কর্মকর্তা ঘুষ হিসেবে দাবি করে ৩০০০ হাজার টাকা এবং বলে যে,অন্য সাধারন লোক হইলে ৫০০০ হাজার নিতো।সাথে সাথে আমি কৌশলে ভিডিও করি এবং অন্য আরও কয়েকজনের নাম্বার সংগ্রহ করি। যাদের থেকেও ঘুষ নেয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWHFXBS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Desco ইলেকট্রিক লাইন

বিদ্যুৎ লাইন নেয়ার জন্য দরখাস্ত ৭ বার রিজেক্ট হয় এবং প্রতিবারই কাগজপত্র ভুল আছে বলা হয়। কমপ্লেন নম্বরে কল করলে ডিজিএম এর কাছে রিপোর্ট করতে বলা হয়। এরপর ১৫ দিনে ৫ বার অফিসে এদিকে সেদিকে পাঠান হয়। এপ্লিকেশনে পুনরায় বাতিল করে নতুন এপ্লিকেশন এর জন্য নির্দিষ্ট দোকানে পাঠানো হয়। এর পরই দোকানদার সব শুনে ১০,০০০ টাকা চায় ও পুরাতন এপ্লিকেশনেই কাজ ৫ দিনের মধ্যে হবে বলে দাবি করেন। এবং তার কথা মতো আর ডেসকো অফিসে না গিয়েই প্লটের মধ্যে লাইনম্যান একদিন ফোন করে সংযোগ দিয়ে যায়। টোটাল সিস্টেমে ঘুষ ১৩,০০০ টাকা খরচ দিতে হয়েছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKR3VKLW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারির কপি

আগ্রাবাদ ভূমি অফিস থেকে একটা নামজারির কপির জন্য ৩০/৫০ টাকার বিপরীতে ২০ দিন ঘুরিয়ে আমার কাছ থেকে ২০০০টাকা নিয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT8DCHKW
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১০.০ হাজার

বকেয়া বেতন তুলতে, ফাইল ছাড়।

১০০০০ টাকা চায়, এত টাকা কিভাবে দিবো। টাকা ছাড়া কোনো ফাইল ছাড়েনা মাউসি।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLNW9VL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

বাহিরে দালাল ছিল। তিনি সবকিছু সুষ্ঠুভাবে করে দেওয়ার জন্য এই পাঁচ হাজার টাকা বাড়তি নিয়েছিল।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSPPZ8E
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০০ লাখ

দৌলতপুর সরকারি মহিলা কলেজ

৭ জন শিক্ষককে আর্টিক্যাল ৪৭ অনুযায়ী যোগদান ও তাদের বেতন ভাতা যথাযথ ভাবে ছাড় করা হবে অন্যথায় তাদের কে সরকারি ভাবে যোগদান করানো হবে না বলে উক্ত কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ ৪০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন৷ বিষয়টি মাউশিকে লিখিতভাবে জানানো হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

দৌলতপুর , কুষ্টিয়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHTVJC59
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

রোডস এন্ড হাইওয়ের জমি লিজ নেওয়া

একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াতের জন্য এবং গ্যাসের পাইপ নেওয়ার জন্য তাদের মেইন গেট সংলগ্ন সরকারি জমি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের কাছ থেকে সরকারি ফিস ও আবেদন জমা দেওয়ার পরেও ঐ প্রতিষ্ঠানের কর্মচারীদের এ অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত ফাইল সামনে আগায়নি।

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYLPJAHR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

আমি নিজের নামে BSP অ্যাকাউন্ট খুলে নিজেই নিজের মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে যাই। তখন সকল কাগজ দেয়ার পরও বলে যে, এগুলোর মূল কাগজ লাগবে। কিন্তু আমাকে শোরুম থেকে সকল কাগজের সত্যায়িত ফটোকপি দেয়া হয়। সত্যায়িত কাগজ দিলে তো আর মূল কাগজ লাগে না। তখন বুঝতে পারলাম যে, ঘুষ ছাড়া কাজ হবে না। তারপর আমার কাছে ২০০০ টাকা দাবি করে। আমি বাধ্য হয়েই সেই টাকা পরিশোধ করি।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCWJ89A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০০ লাখ

অধিগ্রহণের অর্থ উত্তোলন

এইখানে অধিগ্রহণের অর্থ উত্তোলন করতে নির্দিষ্ট কমিশন ছাড়া ফাইল অনুমোদন দেওয়া হয় না।তাছাড়া বছরের পর বছর ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায়, তাই বাধ্য হয়ে আমি ও আমার আত্মীয় স্বজন রা শেষ পর্যন্ত এর ঘুষের টাকা দিতে বাধ্য হয়, সেই সাথে আমি এক একাউন্টস কে ১১০০০০/- দেই, সেই লোক আমার কাজ না করে টাকাটা মেরে দেয়। আহা আজব দেশ বাংলাদেশ

টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMSWW9N
মন্তব্য