সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

থানায় মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানি করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার তদন্ত কর্মকর্তা একলক্ষ টাকা ঘোষ নিয়ে মিথ্যা মামলা গ্রহণ করে আমার বাবাকে আঠারো দিন বিনা অপরাধে জেল খাটানো হয়েছে, আল্লাহ একদিন অবশ্যই এই জুলুমের বিচার করবে, তিনি আসল বিচারক 🙏

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTX4GZRC
মন্তব্য
সরকারি হাসপাতাল

টিকা গ্রহণ

আমার সন্তানসম্ভবা স্ত্রীকে টিটি টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। টিকা দেওয়ার আগে কার্ড প্রদান এবং আমার স্ত্রীকে দ্রুত টিকা প্রদানের শর্তে টাকা দাবী করে সদর হাসপাতাল টিকা কেন্দ্রের আয়া। তাকে ১০০ টাকা দেওয়ায় তৎক্ষণাৎ টিকা প্রাপ্তির সুযোগ মেলে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳১০০
২৫ আগস্ট ২০২৬ KHN2YCNP
মন্তব্য
ভূমি অফিস

কোর্টের রায় বাস্তবায়ন ও নামজারি

কোর্টের রায় বাস্তবায়ন ও নাম জারিতে তাদের দিতে বাধ্য হয়েছি। ঘুষ ছাড়া কোন ফাইল লড়ে না। তাদেরকে বিকাশ ও নগদ টাকা ৫০০০০+ (পঞ্চাশ হাজার +) দেয়া লাগছে।

ঘুষ দিয়েছি
লাকসাম সাব রেজিষ্ট্রেশন অফিস ও ভূমি অফিস এবং নাঙ্গলকোট ভূমি ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT4QGPBZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেনাবাহিনীতে সৈনিক পদ

সঠিক সাল মনে নাই, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে হবে। সেনাবাহীতে চাকরির খুব ইচ্ছা ছিল এক বিশাল স্বপ্ন। তো তারপর একদিন — একদিন বলল চাকরি হবে কিন্তু কোনো এক ব্যক্তিকে ৭ লক্ষ টাকা ও একটি ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। টাকাটা এপয়েন্টমেন্ট লেটার পাওয়ায় পর দিলে হবে। যা আমার সাধ্যের বাইরে। এজন্য নিজের স্বপ্ন ওইখানেই আটকে গেছে।

ঘুষ দিইনি
বাগেরহাট ৳৭.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ KHW3ENG3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

আমি নিজে অনলাইনে আবেদন করছি সেই কপিসহ আমার অন্যান্য ডকুমেন্টস নেই ইউনিয়নপরিষদে গেছি এখন তারা আমার ডকুমেন্টসহ জমা নেবে না তারা বলতেছে যে এখান থেকে করতে হবে । আমি বললাম কেন তারা বলতেছে এখান থেকেই করতে হবে না হলে হবে না এবং আপনাকে 300 টাকা জমা দিতে হবে আমার বাচ্চার বয়স এক মাস এর কম ছিল ।

ঘুষ দিয়েছি
সোনামূখী, কাজিপুর উপজেলার সিরাজগঞ্জ জেলা ৳৩০০
২৫ আগস্ট ২০২৬ RJSAVHJV
মন্তব্য
সিটি কর্পোরেশন

মিউনিসিপ্যাল ট‍্যাক্স নির্ধারণ

পৌর কর নির্ধারণ নোটিশ পেয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (ঢাকা উত্তর) অফিসে যাই। আমাকে বলা হয় ২০২২ থেকে বর্তমান সাল পর্যন্ত প্রায় ৭ লক্ষ টাকা বকেয়া প্রদান করতে হবে (যদিও বিগত সময়ে কখনোই এই করের নোটিশ দেয়া হয়নি)। তাই সেই কর কমিয়ে নির্ধারণ করার জন‍্য প্রায় দেড় লক্ষ টাকা দাবি করা হয় এবং শেষে এক লক্ষ টাকায় রফা হয় ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DK8TRM3F
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশন পেতে

আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বাবার চাকরি শেখ তাই পেনশন এ গেছে।পেনশনের টাকা তোলা এবং মাসিক পেনশন চালু করতে চরফ্যাশন উপজেলা হিসাব রক্ষণ অফিস এর অডিটর — ১০০০০০ টাকা চাচ্ছে। নাহলে কাজ করবে না

শুধু দাবি করেছে
চরফ্যাশন, ভোলা, বরিশাল ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ BRTK8NPP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাটি কাটা শ্রমিক নিয়োগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কর্তৃক মাটিকাটা শ্রমিক নিয়োগে ৫০ হাজার টাকা দাবি করেন। মোট ৮৩ জন শ্রমিক নিয়োগ করবেন তারা। তাহলে মোট অঙ্ক দাঁড়ায় = ৪১ লক্ষ ৫০ হাজার টাকা।

শুধু দাবি করেছে
শেরপুর ৳৪১.৫০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYN7CNAN
মন্তব্য
শিক্ষা অফিস

বেসরকারি প্রতিষ্ঠান এর প্রমোশন ফাইল

আমার সহকারী অধ্যাপক এর প্রমোশন ফাইল ময়মনসিংহ আঞ্চলিক অফিসে জমা ছিলো এবং ডিডি ৪০০০০ টাকা দাবি করেছিলো, না দিলে প্রোমোশন হবে না, পরে দাবিকৃত টাকা দিছি এবং প্রমোশন হইছে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ MYVSMA5V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল্যাণ ট্রাস্টের টাকা উত্তলোন

আমার বাবা দাখিল মাদ্রাসা থেকে রিটায়ারমেন্ট করে। কল্যাণ ট্রাস্টের টাকা তুলতে এই টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKF5CWVB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

DAE

কৃষি মন্ত্রণালয়ের একজন দালাল নতুন কোম্পানি খুলে ১টি মাত্র পণ্যের অনুমতির জন্য ৩০০০০০ টাকা করে চায়। আমি সরেজমিনে অফিসে গেলে তারা বলে এখানে কোনো কাজ হয় না। বরং আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন তার সাথে আলাপ করেন।অর্থাৎ কেউ মুখ খুলতে চায় না। এমন হলে নতুন ব্যবসায়ী রা কিভাবে ব্যবসা শুরু করবে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৩.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKMQP9SY
মন্তব্য
পাসপোর্ট অফিস

সিঙ্গাপুরে পাসপোর্ট নবায়ন

আমি একজন সিঙ্গাপুর প্রবাসী । সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে গেলে দূতাবাসের কর্মকর্তারা সবসময় বলে ঢাকা ষ্টুডিও নামের একটা প্রতিষ্ঠান থেকে পাসপোর্টের ফরম ঢাকা ষ্টুডিও থেকে পূরণ করে আনতে । একটি ফর্ম পূরণ করতে বিশ থেকে পঞ্চাশ ডলার দিতে হয় । যেখানে দূতাবাসের কর্মকর্তার ও কর্মচারীর উচিৎ আমাদেরকে সাহায্য করার কারন সবাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারে না । যদি কারো আইডি ও জন্ম সনদে ভুল থাকে তাহলেও ঢাকা স্টুডিও এর কাছে যেতে হয়, না হলে পাসপোর্ট নবায়ন করে না ।

ঘুষ দিয়েছি
Singapore ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKVAW8S6
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে মা-বাবার আইডি কার্ড ঐচ্ছিক থাকার কারণে আমি সেটা পূরন করিনি,তাছাড়া আমার সকল ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট করতে গেছি। কিন্তু সেখানে আমাকে এপ্রোভাল দেয় নাই। বলে মা-বাবার আইডি কার্ডের ডকুমেন্টস দিতে হবে। কিন্তু পরিশেষে কিছুই লাগে নাই। মা-বাবার জিএইলের এর ঘরে দালাল এর একটি পার্সোনাল জিমেইল বসিয়ে প্রিন্ট করে দিছে। বাস এখন আর বা-বাবার আইডিকার্ডের ডকুমেন্টস লাগে নাই। মাঝখান থেকে আমার ৩ হাজার টাকা নাই। বি:দ্র: পাসপোর্ট আমার ইমার্জেন্সি করা দরকার ছিলো তাই করেছি। আবেধন ডিলিট করার জন্যে যে সময় টুকু লাগে সেটা দেওয়া সম্ভব ছিলো না

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTAX44EG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Court Service

“অভিযোগ রয়েছে যে, মাননীয় বিচারপতি —ের আদালতে মামলা ‘লিস্টে’ আনতে কিছু ক্ষেত্রে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত অবৈধ অর্থ বা ‘স্পিড মানি’ দাবি করা হয়। একইভাবে সুপ্রিম কোর্টে মামলা ফাইলিংয়ের সময় সংশ্লিষ্ট সেকশনে নির্ধারিত সরকারি ফি বা বৈধ খরচের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন

ঘুষ দিইনি
Dhaka ৳১০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKWCKAFK
মন্তব্য