সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে

আমার বাবা বেঁচে আছে কিনা এটা যাচাই করার জন্য বলে তাদের টাকা দিতে হবে এই দাবি করে আমার কাছে তারপর আমার কাছে পাসপোর্টটা দরকার এর জন্য সামনে যে বসে থাকে কম্পিউটারে যাচাই করে সে নিচে এক পিওনের মাধ্যমে নিছে

ঘুষ দিয়েছি
পটুয়াখালী পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ BR5GP72D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দেওয়ানী মামলা

একটি দেওয়ানি মামলা চিটি পৌঁছানোর খরচ বাবদ ২৫০০ টাকা ঘুষ নিয়েছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা দেওয়ানি আদালত।

ঘুষ দিইনি
কিশোরগঞ্জ ৳২.৫ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKSQPCH8
মন্তব্য
ভূমি অফিস

ইনামজারি

আমার পরিবারের জমি আছে আমার, আমার ভাই, মা ও বাবা সবার নামে। তাছাড়া আমার কাকা, ফুফু, একেক সময় খতিয়ান হালনাগাদ করে।বিভিন্ন সময় ৫ টি খতিয়ান আমি নিজের হাতে জমা দেই। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ৫০০০,৭০০০, ১০০০০, এমনকি ৩০০০০ টাকা মোট ৫৭০০০ টাকা নেওয়া হয়। তবে দাবি অনেক বেশি ছিলো। তাছাড়া কাগজ পত্রে কোনো ভুল না থাকলেও কাগজে সই না করা, খতিয়ান প্রস্তু না করা, মুল কাগজপত্র না যাচাই করে হেয়ারিং এর আগের দিন আবেদন না মন্জুর করা। টাকা দেওয়ার পরও খতিয়ানে ইচ্ছাকৃত ভুল করে টাকা দাবি করা। নথি হারনোর অজুহাত ইত্যাদি হয়রানি বাধ্য হয়ে টাকা প্রদান করা। শুধু তাই নয়, আমার বোনের স্বামী মারা যাওয়ার পর তাদের ই নামজারি করার জন্য ৪টা খতিয়ানে আরো ৬০০০০টাকা দিতে বাধ্য হই। তাছাড়া না দিয়ে তো উপায় নেই বাংলাদেশের বাস্তব চিত্র

ঘুষ দিয়েছি
গ্রাম ৳১.৭০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DK4DJAWF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দোকান খোলা রাখা এবং লাইসেন্স নবায়ন

বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নরসিংদীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে সকল ব্র্যান্ড শপ/শোরুমকে সপ্তাহে একদিন (বুধবার) বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু তারা সেই নিয়ম না মেনে সপ্তাহে ৭ দিনই শোরুম খোলা রাখে। এর বিনিময়ে প্রতি মাসে প্রতি শোরুম থেকে ১,৫০০ টাকা করে নিচ্ছে। নরসিংদীতে বর্তমানে ২০টির বেশি শোরুম রয়েছে। সে হিসেবে প্রতি মাসে (১,৫০০ × ২০) = ৩০,০০০ টাকা নেওয়া হচ্ছে। এভাবে এক বছরে ৩,৬০,০০০ টাকা নেওয়া হচ্ছে। আমি এই বিষয়টি ডিসেম্বর ২০২৪ সাল থেকে দেখে আসছি। আবার প্রতি ঈদে শর্ট প্যান্ট গিফট নেওয়া হয়। এছাড়াও বছরে দোকান লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফির চেয়ে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳৩.৬০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ DKZMBN6Q
মন্তব্য
শিক্ষা অফিস

বাবার পেনশনের টাকা

আমার বাবা আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর এর একজন শিক্ষক ছিলেন। উনি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপরে আজ অব্দি ওনার পেনশন, মৃত্যু কালিন টাকা, বকেয়া বেতন কোন কিছুরই কোন কুল কিনারা করতে পারিনি। স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সময় ধাপে ধাপে অসংখ্য টাকা নিয়েছেন। সর্বশেষ কুমিল্লা অফিসে ছয় হাজার টাকা পরিশোধ করেছি। টাকা দিচ্ছি কিন্তু তারপরেও আজকে এখন পর্যন্ত কোথায় গেলে এই বিষয়ে সমাধান পাব তারও কোন আগা মাথা পাচ্ছি না। খুবই অসহায় অবস্থায় আছি আমরা দুই ভাই। আমাদের মা বাবার মৃত্যুর আগে মারা গিয়েছেন।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ CT6SASG9
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমি আমার নামজারী করতে ভূমি অফিস নারায়নগঞ্জ(সিদ্দিরগঞ্জ AC LAND OFFICE দুই বার Apply করি। ঘুষ না দেয়ায় দুই বার ই রিজেক্ট হয়।

ঘুষ দিইনি
নারায়নগঞ্জ ৳১০
৩ সেপ্টেম্বর ২০২৬ DKSBP4B5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ

শম্ভুগঞ্জ অফিসের বিদ্যুৎ এর বড় স্যার রাঘব বোয়াল। হের কাছে একটা মিল করার জন্য কানেকশন আনতে যাই। ৫ লাখ টাকা দাবি করে ট্রান্সফার সহ লাইন করে দেওয়ার জন্য। কত শত নিয়ম দেখায়। আমাকে কোন রকমের রিসিট দেয় নাই ৫ লাখ টাকা ক্যাশ নেয় তার সহকারী প্রকৌশলীর মাধ্যমে। পরে লাইন করে দেয়।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৫.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬ MY5AMXZS
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস

আমি সহ পাঁচজন গিয়েছিলাম জামালপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে। সকল কাগজপতি ঠিক থাকার পরেও বারবার ঘোরানোর কারণে বিরক্ত হয়ে ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেওয়ার পর। সময় শেষ হওয়ার পরেও পাঁচ মিনিটের ভিতরে কাজ শেষ করতে পারি। এমনিতেই পাসপোর্ট অফিসে চারটার পরে কাগজ জামা নেই না। কিন্তু টাকা দেওয়ার কারণে ছয় টার পরও কাজ করতে পেরেছিলাম। শুধু ঘুষ দেওয়ার কারণেই। আমার মত হাজারো মানুষ ভোগান্তির শিকার।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ MYU95U28
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সিটি করপোরেশন টেক্স

সিটি করপোরেশনের আওতায় জমি থাকার কারনে গ্যাস লাইন সংযোগের জ একটি এক রুমের টিনের ঘর বানিয়ে ছিলাম। সেটাকে সিটিকরপোরেশনের লোকরা একটা কাচা পাকা বাড়ি দেখায়। যা থেকে আমাদের কোন আয় হতো না। সেখান থেকে তারা ২৮০০০ টাকা আয় দেখায়। পরবর্তীতে জানতে চাওয়া হলে বলে এই নাম কাটতে হলে ২৫০০০ টাকা লাগবে। আর যদি এই নাম এখন চেঞ্জ না করেন তাহলে আগামী ২০ বছর এই টেক্স পাকা বাড়ি হিসেবে দিতে হবে। তখন বাধ্য হয়ে তাদের দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKKH5K8Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

বিদেশি মেডিকেল সেবা

আমাকে এজেন্সির লোক বলেছে যদি তুমি ১৯ হাজার টাকা দাও তাহলে তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে আর যদি তুমি না দাও তাহলে তুমি ফিট থাকার পরেও তোমাকে হয়তো আনফিট দেখাতে পারে এজন্য আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে

ঘুষ দিয়েছি
ঢাকা শহর ৳১৯.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKUXNFVH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিঠামইন থানা

আমি একটি কম্পিউটারের দোকান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করছি সেখানে ১৫১৫ টাকা আর এটা থানায় যাওয়ার পরে সেখানে আরো একটি অফিসার আরো ১৪০০ টাকার মত দাবি করে না দিলে আমার কাজটি হবে না বিদায় আমি ওনাদেরকে টাকা দেই কাজটি হয় আর কি আর আমি যদি টাকা না দিতাম ওনারা বলছে যে আমার কোন পুলিশ ক্লিয়ারেন্স হবে না কিন্তু কোন মামলা টামলা কোন কিছু নাই তারপরও আমার কাছ থেকে ১৪০০ টাকা একটা নিছে সরকারি ফি বাতে উনারা চৌদ্দশ টাকা আমার এখান থেকে নিছে

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳১.৪ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ DKNSKYBA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশে চাকরির জন‍্য ম‍্যানপাওয়ার করা।

বিদেশে চাকরির জন্য ম‍্যানপাওয়ার করতে গিয়েছিলাম। আইডি কার্ড না থাকায় ফিঙ্গার করতে পারি নাই। উনারা সরাসরি না বলে দিলো আইডি না থাকলে ম‍্যানপাওয়ার করা যায় না । ঠিক তখনই একজন তৃতীয় পক্ষের ব‍্যক্তির খোঁজ পাই। উনি ৫ হাজার টাকার বিনিময়ে কাজটি করে দেন। অথচ সিস্টেম চেঞ্জ হলেও আমরা কিছুই জানি না ।

ঘুষ দিয়েছি
পাবনা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RJANQZX9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

MPO শিক্ষক বদলী

বদলীর জন‌্য হার্ডক‌পি আবেদন কর‌তে বলা হ‌য়ে‌ছিল। সময় ছিল সে‌প্টেম্বর মা‌সের ৬ তা‌রিখ বিকাল ৪টা পর্যন্ত। আমি সরাস‌রি যে‌তে পারব না, তাই বুধবা‌রের ম‌ধ্যে ডা‌কে না দি‌লে ফেরৎ আসবে। এদি‌কে আমার সুপার টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর কর‌বে না। দীর্ঘ‌দিন প‌রিবার ছে‌ড়ে দু‌রে আছি, তাই বাধ‌্য হ‌য়ে ঘু‌ষের বি‌নিম‌য়ে ফাইলে সুপা‌রিশ নি‌তে হ‌য়ে‌ছে।

ঘুষ দিয়েছি
পঞ্চগড় ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNTXABHR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির জন্য ভেরিফিকেশন

২০২২ সালে বাংলাদেশ বিমানে চাকরির জন্য আমি নির্বাচিত হই। পরবর্তীতে চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে ভেরিফিকেশন রিপোর্টের জন্য বাংলাদেশ বিমানের এইচআর বিভাগ থেকে আমার নিজ জেলা ঠাকুরগাঁও সদর থানায় একটি চিঠি পাঠানো হয়। উক্ত চিঠির ভিত্তিতে ডিএসবি (DSB)-এর একজন এসআই আমার পরিবারের সদস্যদের কাছে গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ১০০০০ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আমাকে জানান যে, টাকা না দিলে আমার বিরুদ্ধে খারাপ/নেতিবাচক ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার পর শেষ পর্যন্ত আমার কাছ থেকে মোট ৫,০০০ টাকা নেওয়া হয়। চাকরির ভেরিফিকেশন প্রক্রিয়ায় এ ধরনের অর্থ দাবি ও নেওয়ার ঘটনায় আমি অত্যন্ত বিব্রত ও উদ্বিগ্ন হয়ে পড

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬ RNWURB5P
মন্তব্য