সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

শান্তি বিনোদন ভাতার ছুটি ও টাকা উত্তোলন

শান্তি বিনোদন ভাতার জন্য গোটা বাংলাদেশের সকল সরকারি কর্মচারির থেকে, তাদের নিজ অফিস ১০০০-৩০০০ টাকা ঘুষ নেই। এছাড়া শান্তি বিনোদন ভাতা প্রধান সহকারী/ প্রশাসনিক কর্মকর্তারা সার্ভিস বুকে এন্ট্রি করে দেয় না এবং বিল ও ছুটি নিয়ে ও ঘোরাই। সর্বপরি বিল ও ছুটি মঞ্জুর করে না।

কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNX7FTGR
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১৫.০ হাজার

Return Certified Copy & Income Tex Certificate

রিটার্নের সার্টিফাইড কপি তুলতে গেলে তারা স্প্রীড মানি হিসেবে আমার নিকট ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে কাজ বিলম্ব হবে বলে মেনশন করেন।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLRTR6X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

ঢাকা ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অফিসে জন্ম নিবন্ধন করতে গেলে সচিব খুব সাবলিল ভাবে আবেদন পত্রটা জমা নিয়ে ৫০০ টাকা চান। কীসের টাকা জিজ্ঞেস করতেই বলেন আমার যাতায়ত খরচ; আর দিতে না চাইলে নিজে নিয়ে যান, এখানে জমা দেয়া লাগবে না। এভাবেই চলছে তার ঘুষ বাণিজ্য। মৃত্য সনদ, এনআইডি এসবের ক্ষেত্রে বাণিজ্য আরও রমরমা!

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTC3MYQ
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.০ হাজার

সার্টিফাইট কপির ফটোকপি

ইনকাম ট্যাক্স অফিসে একটা এক্সপার্ট হেয়ারিং এর বর্ডার এসেসমেন্ট জন্য ফটোকপি চাইলে ১০০০ টাকা দাবি করে। পরে আমি বলছি দিবোনা পরে বলছে আপনি আমাদের কাছে আসতে হবে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK4W9NZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.৫ হাজার

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করতে গিয়েছি পাসপোর্ট করার জন্য উক্ত টাকা দাবি করে না হলে নানান ভুলত্রুটি ধরে পরে টাকা পরিশোধ করার পরে আর কোন ভুল ধরে নাই এবং পাসপোর্ট হাতে পেয়ে যায়

টাঙ্গাইল সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKY33GK7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

নোয়াখালী জেলা প্রশাসকের স্হানীয় সরকার শাখা

আমার একটা বিষয় তদন্ত ছিল সেই তদন্তে রিপোর্ট আবার পক্ষে করবে বলে টাকা চেয়েছিল।

নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTF3PYR5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লি বিদ্যুতের মিটারে

পল্লি বিদ্যুৎ অফিসে গেলে সরাসরি কোনো নতুন মিটার দিচ্ছে না। দালালের মাধ্যমে ৫/১০/১৫ হাজার টাকা যার থেকে যেভাবে পারে ঘুষ নিচ্ছে। যদিও তারা বলছে, সরকারের খরচ বা অন্যান্য।

উখিয়া পল্লি বিদ্যুৎ অফিস, কক্সবাজার, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTPVAWK5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত

সরকারী চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিএসবি শাখা হইতে একজন কর্মকর্তা ৫০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে ভেরিফিকেশন রিপোর্ট যেন নেগেটিভ না দিতে পারে এই ভয়ে টাকাটা পরিশোধ করি।

বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ66DHQP
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট খুব দ্রুত করায় দিবে জন্য ১০ হাজার টাকা চেয়েছিল

আমি পাসপোর্ট করাবো এজন্য পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট খুব দ্রুত করাবে এজন্য ১০ হাজার টাকা অতিরিক্ত চেয়েছিল। পরবর্তীতে আমার পাসপোর্ট করানো হয়নি আর

Rangpur, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNRZWXRM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খারিজ

আমার একটি জমি বিক্রির উদ্দেশ্যে খারিজের প্রয়োজন ছিল। সে ক্ষেত্রে আমি যখন খারিজ করার জন্য ভূমি অফিসে যায় তখন তহশিলদার ছিলেন তাকে আট হাজার টাকা দিতে হয়। তারপরেও ছয় মাস অপেক্ষা করতে হয়।

Thakurgaon, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNK3J7RR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০.০ হাজার

Name transfer

I wanted to do name transfer of my car.as I am a busy I contacted with a person who is doing many types of work related to BRTA.like 3rd party. He told me name transfer processing govt.fee is18000 taka.and I have to pay ghush another 20000 taka.otherwise my transfer process will be very slow. I told him my all the documents are genuine. Why do I give ghush.he told me the BRTA officer would not accept this you can try yourself. But the total process is clumsy. To avoid harassment i gave him extra 20 thousand as ghush.

Sylhet, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYD9ED8B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার এম আর পি পাসপোর্ট আমার জন্ম নিবন্ধন জমা দিছি সে আইডি কার্ড চাইছে। এ ছাড়া হবেনা। কিন্তু দালাল ঠিক করে দিছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2UDV5B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

একটি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ছিল। পুলিশ ভেরিফিকেশনের জন্য বাড়ি আসল। সব যাচাই করল, সব ঠিক ঠাক থাকার পরও পুলিশ টাকা দাবি করল। তারপর ৫০০০ টাকা পরিশোধ করি।

শেরপুর জেলা, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYWVYAVU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

নামজারি

সাধারণত অফিসের মাধ্যমে নামজারি করা যায় না, দ্বারে দ্বারে ঘুরায়। কিন্তু রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক নামক দালালদের টাকা দিলে নামজারি করে দেয়। ১০ শতাংশ জায়গার জন্য ২০ হাজার টাকা নিয়েছিলো।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKEG9UAQ
মন্তব্য