সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৮৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

Bpsc

২০১৮ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল midwife সে পরীক্ষা ২০২১ সালে হয় এবং ২১ সালের নিয়োগ হয় সেখানে ১৮৪৭ জন নিয়োগের জায়গায় ১৪০্১ একজন নিয়োগ হয় সরাসরি সেখানে শুধু পরীক্ষা হয় কোনটাই হয় না করোনা মহামারী কারণে তখন মোটামুটি ২২৪৬ জন সেখানে তারা পিলি পরীক্ষা উত্তীর্ণ হয়, সেখানে ১৮৪৭ জন নিয়োগ হবে হবে মোটামুটি সবাই শিওর ছিল তাদের সরকার চাকরিটা হয়ে যাবে কিন্তু দুর্নীতি কারণে ঘুষ লেনদেনের কারণে , তারা জরুরী ভিত্তিতে বিপিএস ৫ পেপার সহ সকল সার্টিফিকেট এবং জরির কাগজপত্র সনদ ফার্স্ট ক্লাস অফিস জমা দিতে বলেন তখন করোনা কারণে কোন গাড়ি-ঘোড়া চলতেছিল না সবাই প্রাইভেটকার সিএনজির হিসাব নিয়ে ঢাকায় এসে কাগজপত্র জমা দেয় কিন্তু তারা কাগজপত্র জমা দেওয়ার তিন দিনে মাথায় ফাইনাল শিট রেজাল্ট দিয়ে

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKY3865A
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৮

হোল্ডিং টেক্স গ্রহণে

হোল্ডিং টেক্স দিতে গিয়ে লোক পাওয়া যায় না। থাকলে ৯১৫ টাকা হলে ১০০০ টাকা দিলে অবশিষ্ট ৮৫ টাকা ফেরত দিতে চায় না। এখনও হাতে ও রিসিপ্ট কাটা হয় যার কোন দালিলিক প্রমাণ থাকে না। অথচ ঢাকা উত্তর অনেক আগে থেকেই অনলাইনে হোল্ডিং টেক দেওয়া যায়। দক্ষিণে কেনো এটা হয় না?

Dhaka, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6ARGU9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খারিজ অনুমোদন

আমি প্রথমে ভূমি অফিসে গিয়েছি আমার পরিচিত লোকের সাথে খারিজ এর বিষয়ে আলোচনা করার জন্য, সে আমাকে খারিজ প্রক্রিয়া বলে দিলো এবং অফিসিয়াল প্রসেসে কাজ করলে অনেক দেরি হবে বলে তারা জানায়, কত দিন লাগবে তা সে বলতে পারবে না। যদি অতিরিক্ত কিছু টাকা প্রদান করা হয় তাহলে দ্রুত কাজ হয়ে যাবে এবং আমাকে বার বার অফিসে আসতে হবে না, তারাই আমাকে কাজ শেষ করে কল দিবে বলে জানায়। সরকারি ফি বাদ দিয়ে 8000 টাকা পরিশোধ করিলাম।

করিমগঞ্জ, কিশোরগঞ্জ।, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKC5P5R3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১

দিরাই উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলায় অনলাইনে বদলি

আমার স্ত্রী দিরাই উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলায় অনলাইনে বদলির আবেদন করেন। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন যাওয়ার পর ত্রুটি দেখিয়ে বদলি আটকে দেওয়ার পরিস্থিতি তৈরি করে অফিস সহকারীর মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জন্য ৬০,০০০ টাকা ঘুষ নেওয়া হয়। বদলির পর দিরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাড়পত্রের জন্য আরও ১২,০০০ টাকা নেন। পরে জামালগঞ্জে যোগদানের সময় আবার বাধা সৃষ্টি করে অফিস সহকারী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার জন্য আরও ১৬,০০০ টাকা নেওয়া হয়। এভাবে একটি অনলাইন বদলি সম্পন্ন করতে মোট ৮৮,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

দিরাই, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY2EMFUL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

রিটার্ড ম্যান টাকা তোলা

টাকা তারাতাড়ি তুলে দিয়ায়র জন্য দাবি করে টাকা।। টাকা না দিতে চাইলে অনেক খারাপ ব্যবহার করে,,,।।। পরে বাধ্য হয়ে টাকা দিয়া লাগে

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ3QQW96
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

রিটার্ড ম্যান টাকা তোলা

চারঘাট,,, রাজশাহী পরিসংখ্যান অফিস এক পিয়ন ৫০০০০ হাজার টাকা দাবি করে।। কাজ তারাতারি করার জন্য।। আমার নানার প্রভিডেন্ট ফান্ড টাকা তারাতারি তোলার জন্য

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJXMD96H
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

টিসিবির ডিলারশিপ

টিসিবির ডিলারশিপ নিতে বাধ্য করা হয় নতুবা ডিলারশিপ দিবেনা।আমি একজনের পক্ষ হয়ে রিপোর্ট করতে বাধ্য হলাম।আমি নিজে ওই প্রতিষ্ঠানে একসময় কর্মরত ছিলাম।

প্রধান কার্যালয়, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9MAANQ
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নতুন ট্রেডলাইসেন্স

আমি ৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১১:৩০ টার মধ্যে দক্ষিন সিটি করপোরেশন এ যায় নতুন ট্রেডলাইসেন্স করার জন্য। যখন বললাম নতুন করব তখন এক লোক বল্ল কি কি লাগবে আর ফর্ম পুরন করতে হবে আমি বললাম ঠিক আছে করেন কাগজ পত্র সব দিলাম তারপর উনি ফরম পুরন করল। এখন হল আসল ঘটনা তারপর বল্ল সরকারি ফি এত টাকা আর খরচ পাতি ৩ হাজার টাকা আমি বললাম সরকারি ফি ঠিক আছে যত টাকা আসে দিব কিন্তু খরচ পাতি কি ফি ছাড়া আবার কি এটা বলার পর উনি আমাকে আরেক রুমে পাঠালেন ওখানে দেখি আরেক বাটপার বসে সে ও আমাকে এটা লাগবে ওটা লাগবে বল্ল তারপর সেও সরাসরি ৩ হাজার টাকা চাইল তাকেও আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা তার কথা ও একই খরচ পাতি আছে এই হল অবস্থা

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKB7M7SV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নকল উত্তোলনের জন্য

মোবাইল কোর্টের মামলার নথির নকলের জন্য তলব করিলে উক্ত নকলের নথি আটক রাখিয়া টাকা দাবী করে।টাকা না দেওয়ার কারনে নকল আটক রাখে পরবর্তিতে আমি ১৫০০ টাকা দিলে সে নকল না দিয়ে আটক রাখে।

বাগেরহাট জেলার, কচুয়া থানার ভূমি অফিস।, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHZA5B56
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি আবেদন ফি

আমি আমাদের জমি নামজারি করতে গেলে বলে সরকারি ভাবে করলে অনেক সময় লাগবে আবার নাও হতে পারে।অথচ সরকারি ফি মাত্র ১১৫০ টাকা।আর যদি কনটাকে করি তাড়াতাড়ি হয়ে যাবে।টাকা লাগবে ৬০,০০০।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZRFZG5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

সৌদি আরবের যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন

আমি সৌদি আরবে আসার জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য সরকারি ফি দিয়ে অনলাইনে আবেদন করি, তারপর থানা থেকে একজন ফোন দিয়ে আমার কাছে ২০০০ টাকা দাবি করে প্রথমে আমারে টাকা দিতে আপত্তি জানাই তার পর তারা বলে যে টাকা না দিলে ভেরিফিকেশন খারাপ রিপোর্ট দিবে, যদিও আমাদের নামে থানায় অথবা অন্য কোথাও কোন প্রকারের অভিযোগ ছিল না, তারপর নেগোসিয়েশনে করে পনেরশো টাকা দিয়ে ভেরিফিকেশনটি নিয়ে আসতে হয়

থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTESWF2C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০

বিদেশে যাওয়ার ফিঙ্গারপ্রিন্ট

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত ০৬/০২/২০২৬ ইং তারিখে সৌদি আরব এসেছি। সৌদি আরব আসার জন্য আমি PDO সার্টিফিকেটের জন্য মোবাইল থেকে রেজিস্ট্রেশন করে পরে ট্রেনিং শেষ করি। যখন আমি ফিঙ্গারপ্রিন্ট এর জন্য গিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে তখন দেখতেছি সিরিয়াল ধরে সবাই টাকা জমা দিচ্ছে কেউ দিচ্ছে২৩০ আর কেউ ৩০ টাকা। যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা ২৩০ টাকা যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা শুধু ৩০ টাকা।কিন্তু আমার জানা আছে ফিঙ্গারপ্রিন্টের জন্য কোন টাকা লাগে না।সিরিয়ালে থাকা ব্যক্তিদের কে আমি জিজ্ঞেস করলাম ৩০ টাকা কেন দিচ্ছেন আপনাদের তো রেজিস্ট্রেশন বাইরে থেকে করে নিয়ে আসছেন কম্পিউটার দোকান থেকে তারা বললো ৩০ টাকা চাইতেছে তাই দিতেছি। পরবর্তীতে যখন আমার সিরিয়াল আসে আমি আমার রেজিস্ট্রেশনের পেপারটি তাদ

brahmanbaria Sadar, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2UTQH7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৭ হাজার

ফ্যামিলি সার্টিফিকেট

ফ্যামিলি সার্টিফিকেট আজেন্ট দরকার ছিল তাই দিতে বাধ্য হয়েছি সালারা সব ঘুষখোর

রাজৈর পৌরসভা মাদারীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDY8LU8
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৪ হাজার

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি

পোস্ট অফিস থেকে টাকা তুলতে হয়রানি । তাদের টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন অজুহাতে সময় খেপন করে এবং পরবর্তীতে তাদের আবদার পুরুন করে টাকা তুলতে সক্ষম হই।

পাবনা জেলার চাটমোহর উপজেলা পোস্ট অফিস, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJKR6FQS
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

নতুন এমপিও ফাইল উপজেলা থেকে জেলায় ফরওয়ার্ড করতে

২০২৩ সালে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে জয়েন করে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করি। তখন এই আবেদন আড়াইহাজার উপজেলা থেকে নারায়নগন্জ জেলায় ফরওয়ার্ড করার জন্য আমার কাছে ৫ হজার টাকা খরচ চাওয়া হয়। আমি পরিশোধ করি।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYHZQBQ
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳৫৫.০ হাজার

Bribe against my funds from USAID

In 2023 from USAID I've a package in USD 3000,000(Three million) and after reaching out Dhaka airport customs delivery department someone named Murad informed me and; he advised me to send him TK 55000 to his bkash number but I requested him that I'll pay him TK 100,000 please wait for only one week but he refunded to USAID bd office.

উত্তরা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5B7HEQ
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সমাজসেবা কার্যালয়

হাসপাতালে ভর্তি গরিব রোগির ওষুধ কিনে দেয়ার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থিত সমাজসেবা কার্যালয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১০০০ টাকা চা খাওয়ার জন্য দাবি করেন।ওখানে আসা আরও অনেকের সাথে কথা বলে জানলাম যে রি কর্মকর্তা এরকম ভর্তি গরিব রোগিদের ওষুধ না দিয়েই ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

কিশোরগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2MHK6B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ইউপি অফিস

আমি প্রথমমত একটি চেয়াম্যান সার্টিফিকেট আবেদন করি অনলাইন থেকে। পরবর্তীতে তা ইউপি অফিস থেকে তুলতে গিয়ে আমাকে চেয়ারম্যান কার্যালয়ে প্রায় একঘন্টা অপেক্ষা করানো হয় এবং আমার কাছে একশত টাকা দাবি করে। আমি তা প্রত্যাখ্যান করেছি এই কারণে যে, আমরা সরকারকে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রেই ট্যাক্স দিচ্ছি যাতে সরকার আমাদের সেবা প্রদান করে। কিন্তু ট্যাক্স দেওয়ার পরও যখন সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে, তাহলে আমি কেন রাষ্ট্রকে ট্যাক্স প্রদান করবো?

কুমিল্লা, নাঙ্গলকোট, বক্সগনঞ্জ ইউপি পরিষোদ, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVT4G6N
মন্তব্য