সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১১.০ হাজার

MPO/ BEd Scale ফাইল অনুমোদন

আমার BEd scale প্রাপ্তির জন্য স্কুল থেকে ফাইল অনলাইনে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠিয়েছিলাম। সাথে এমপিও এর অনুমোদনের জন্য আমার ২ জন কলিগও তার বরাবর ফাইল পাঠায়। তিনি টাকা না দেওয়ায় ফাইল আটকে রাখেন। পরে ৬০০০ টাকা দিলে সবার ফাইল জেলা শিক্ষা অফিসার বরাবর ফরোয়ার্ড করেন। জেলা শিক্ষা অফিসের কর্মচারিকে টাকা না দেওয়ায় সেসব ফাইল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ফরওয়ার্ড করা হয়নি। পরে ঐ কর্মচারিকে ৫০০০ টাকা দিলে ফাইল ফরওয়ার্ড করা হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির খাজনা

গামে ভুমি অফিস তহশিলদার কাগজ দেখিয়ে চায় বেশি, ঘুষ দিয়ে কম টাকায় কাজ হয়ে যায় এবং অসি্ননট কিভাবে মেনে নেয়। সরকারি কাগজে জমির খাজনা ৪০,০০০ টাকা তহশিলদারকে ৩০,০০০ টাকা দেন। সে অাপনাকে ৷ ৫,০০০ টাকার খাজনার রশিদ ধরিয়ে দিবে। কিভাবে সম্ভব???? তহশিল অফিসে কি হয়???????? মএী সাহেবকে বলেন, খবর নিতে। খুঁজে বের করেন। এটা বন্ধ করেন।সব বনধ হয়ে যাবে। ধন্যবাদ।

গামে ভুমি অফিস তহশিলদার কাগজ দেখিয়ে চায় বেশি, ঘুষ দিয়ে কম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.০ হাজার

নামজারি করতে বাড়তি টাকা আদায়।

কোন প্রকার সেবা পাইনি। বিভিন্ন কারণ দেখিয়ে নামজারি বাতিল করে দিয়েছে।

Netrakona, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি খারিজ সংক্রান্ত বিষয়ে

জমি খারিজ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন 5000 থাকা দিতে হবে না হলে কাজ হবে না।

শিবগঞ্জ, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি আমার আইডি সংশোধন করে পাসপোর্ট নবায়ন করতে গিয়েছিলাম কুমিল্লা পাসপোর্ট অফিসে,তারা প্রথমে আমার ফাইল পেরত দিয়ে দেয়, পরে আমি চলে যাওয়ার সময় গেট পুলিশ আমাকে ডেকে বলে আপডনার তো ভাই চ্যানেল লাগানো নাই তাই ফেরত পাঠাইছে,পরে পুলিশ স্থানীয় একজন দালাল ডেকে 2000 টাকা নিয়ে আমার ফাইলে লাগায়,তারপপর আমার কাজ হয়্ এ বিষয়টা আমি মহাপরিচালককেও অবহিত করি,কিন্তু তিনি কোন একশান নেননিঅ বরং আমার মনে হয়েছে এই চক্রের সাথে তিনিও জড়িত

CUMILLA, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্মনিবন্ধন সংশোধন

আমি জন্মনিবন্ধন সংশোধন আবেদন করি আমি একজন প্রবাসী কার সাথে ফোনে যোগাযোগ করার পর সে আমার কাছ থেকে ৫০০০ টাকা চায় আমি তা দিতে চাই না সে আমার কাজটা পেন্ডিং এ রেখে দেয । প্রশাসনিক কর্মকর্তা জোন — জোন ৪

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police clearance certificate

২ টার্ম এ দুইজন আলাদা আলাদা এসআই মোটর সাইকেল এর তেল খরচ বাবদ থানার বাইরে চায়ের দোকানে টাকা নিয়েছে।

Mithapukur, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৩.০ হাজার

মোটরসাইকেলের মালিকানা বদল

প্রাথমিক ভাবে কাগজের ত্রুটি, পরবর্তীতে অনলাইন এন্ট্রি নেই এরুপ কথা। কাজটি এখনো পরিপূর্ণ শেষ করতে পারি নাই। এক মাস পরে আবার যেতে বলেছে।

মিরপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারী

সর্বশেষ প্রকাশিত জরিপ খতিয়ানে করণিক ভুল থাকায় নামজারী করতে ১,০০,০০০ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে।

আশুলিয়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৮ হাজার

বি এডি সি সার (ডিলার :anonymous, anonymous)

দীর্ঘদিন থেকে সরকারি সার ডিলার হিসেবে — রাজাগাঁও ইউনিয়নে সার বিতরণ করছেন। বরাদ্দ কৃত সার কৃষক কখনো পায় নি ওই ইউনিয়নের সাধারণ কৃষকেরা। এই কাজে তাকে উপজেলা কৃষি অফিসার, ইউনিয়ন কৃষি কর্মকর্তা রm বি এস, — (সার চুরির মুল হোতা) জড়িত৷ আমরা নিরুপায় কোথায় গেলে এর বিচার পাবো জানি না। তাদের নাম্বার দেয়া হলো —--[redacted](সরকারি সার ডিলার) —-[redacted]

ঠাকুরগাঁও, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারী

খতিয়ানে করণিক ভুল থাকায় এবং জমি অর্পিত সম্পত্তির খ তফসিল (যা সরকার কতৃক অবমুক্ত) হওয়ায় নামজারী করতে ২,০০,০০০ টাকা প্রদান করতে হয়!

আশুলিয়া, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট এর আবেদন করার সময় বারোশো টাকা ঘুষ নিছে দেশকে বসে ন্যাড়া মাথার একটা লোক

আমি কেয়ামতের মাঠে এই বারোশো টাকার দাবি না ছাড়া পর্যন্ত আর বিচার হইতে দেবো না আমি যেভাবে খুচরা ঢাকায় তার টাকা পরিশোধ করছি তাকেও সে টাকা পরিশোধ করে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে

নওগা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি

জমির নামজারি করতে সরকারি ফি ১১৭০/- কিন্তু ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমার ৩০ ডিং জমি নামজারি করতে ১০০০০ টাকা চেয়েছে। আমার কাছে তখন টাকা ছিলনা বলে আমি কাজটি করিনি।

নোয়াখালী জে দ্বীপ উপজেলা হাতিয়া'র জাহাজমারা ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা দাখিল সংক্রান্ত

নোয়াখালী জেলা জজ আদালতে দেওয়ানী মামলা পরিচালনার বিভিন্ন পর্যায়ে নিয়মিতভাবে অননুমোদিত অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। মামলা দাখিলের সময় সেরেস্তাদারকে প্রায় ৫০০ টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সমন ইস্যু, হাওলা, এফিডেভিটসহ বিভিন্ন প্রক্রিয়ায় আনুমানিক ১,৫০০ টাকা বা তার বেশি অর্থ দাবি/প্রদান করতে হয় বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া রায় ও ডিক্রির নকল সংগ্রহের ক্ষেত্রেও কাজের ধরন ও জরুরিতার ওপর নির্ভর করে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অননুমোদিত অর্থ দাবি/প্রদানের অভিযোগ রয়েছে। এসব অর্থ সরকারি নির্ধারিত ফি/খরচের অতিরিক্ত বলে অভিযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আদালতের দেওয়ানী মামলার প্রতিটি ধাপে সরকারি নির্ধারিত ফি ব্যতীত অর্থ লেনদেন হচ্ছে।

মাইজদী , নোয়াখালী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বিদ্যুতের কিলোয়াট বাড়ানোর জন্য টোকেন নাম্বারের বিপরীতে ঘুস

বাসার বিদ্যুতের মিটারের কিলোয়াট বাড়াতে বিদ্যুৎ অফিসে গেলে টোকেনের জন্য ১০০০ টাকা দাবি করে৷ যদিও সরকারি ফি ১৬০ টাকা। আমি যখন প্রতিবাদ করলাম তখন তারা একটা ফরম দেয়। কিন্তু ফরম পূরণ করে জমা দেয়ার সময় বলল ৩জন কর্মকর্তার সাইন লাগবে। উপর তলা আর নিচ তলা দৌঁড়াদৌঁড়ি করে ২ জনের সাইন নিলাম। কিন্ত ৩য় জন অফিস টাইমে অফিসে ছিলনা। তাই সাইন নিতে পারছিলাম না। এদিকে যেখানে টোকেন দেয়ার কথা তাদের সাফ কথা ৩জনের সাইন না দিলে টোকেন দেয়া যাবেনা। আমার জন্য তখন টোকেন নেয়াটা ইমার্জেন্সি ছিল। গ্যাস সংকটের কারনে বাসায় রান্না করা যাচ্ছেনা। ইলেক্ট্রিক চুলায় রান্না করার জন্য মিটারের লোড বাড়াতে হবে। সেদিন ছিল বৃহস্পতিবার। যদি টোকেন না নি তবে ২ দিন কষ্ট করতে হবে। তাই এক প্রকার বাধ্য হয়ে শেষ পর্যন্ত ৫০০ টাকা দিয়ে টোকেন নি।

হাটহাজারি বিদ্যুৎ অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য