সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

খারিজ

খারিজ করতে গেলে ৩০০০ টাকা দাবি করে ২০০০ টাকা দেই এবং কাজ পরবর্তী আরও ১০০০ টাকা দাবি করে।

তারাকান্দা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২৫.০ হাজার

কাস্টমস লাইসেন্স নবায়ন

ফ্রেইটের লাইসেন্স নবায়ন বাবদ পরিশোধ.. টাকার পরিমান কিছু কিছু ক্ষেত্রে কম হয় না বেশি হয়.. শাখার পিয়ন ফাইল খোজার জন্য, তারপরে কম্পিউটার অপারেটরে নোট করার জন্য, তারপরে শাখা সুপারিন্টেন্ডেন্ট, এআরও, এসিপি, এসিপি পিয়ন, এডিসি পিয়ন ও পিএ.. আল্লাহ রক্ষা করছে এডিসি স্যার এ বাবদ নেয় না.. ফাইল প্রসেসের সময় সব টাকা একসাথে দিয়ে দিতে হয়, তারপরে তারা ভাগ করে নিয়ে নেয় আর ফাইলের কাজ শেষ করে লাইসেন্স এনে দেয়.. নবায়নের ক্ষেত্রে এ অবস্থা নতুন দেওয়ার অবস্থা আশা করি রিপোর্ট পাবো, দেখার অপেক্ষায়..

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আগে ডিজিটাল ই সিগনেচার ছিল। এবং বর্তমান উত্তর সিটি কর্পোরেশনেও ডিজিটাল ই সিগনেচার বহাল আছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সুপার ভাইজার,টিও স্যার রা ম্যানুয়াল সিগনেচার চালু করেছে টাকা খাওয়ার জন্য। ৫০০ টাকা দিবেন সাথে সাথে সিগনেচার করে দিবে।আর টাকা দিবেন না ৫ দিন, বা ১০ দিন পরে আসেন।ট্রেড লাইসেন্স নবায়নে যে হারে সবাই কে ভোগান্তিতে ফেলে তা ধারণার বাহিরে।দেখার কেউ নাই। টাকার বানিজ্য রমরমা চালিয়ে যাচ্ছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

Vat return posting

বিগত মাসের ভ্যাট রিটার্ন পোস্টিংয়ের জন্য ৩০ হাজার টাকা দাবী করে,উপায় না দেখে দিয়েছি বিকাশে প্রমানও আছে।

Mymensingh, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

দলিল রেজিষ্ট্রি

সাবরেজিস্ট্রি অফিসে প্রতিটি দলিল মুল্যৈর বিপরীতে প্রতি লাখে এক হাজার টাকা করে ঘুষ দিতে যা, দলিল লিখকরা ঐ টাকা সাধারণ জনগণের কাছ থেকে সংগ্রহ করে দেয়। বিষয়টা বুঝিয়ে বলি যেমন দশ লাখ টাকার দলিল রেজিষ্ট্রি করতে হলে আপনি যে দলিল লিখক এর কাছে যাবেন উনি সাবরেজিস্ট্রি অফিসের ঘুষ ধরে আপনাকে হিসাব দিবে এবং সাবরেজিস্ট্রি অফিস ও ঐ টাকা নিতে দলিল লিখকদের বাধ্য করেন। তাছাড়া কাগজের সামন্য ত্রুটি থাকলে আলাদা ভাবে হাজার থেকে লাখ টাকার উপরে ঘুষ দিতে হয়। বিঃদ্রঃ এটা সারা বাংলাদেশে হয়। কারণ এর ভাগ জেলা রেজিষ্ট্রার, থেকে আই.জি আর অফিস পর্যন্ত যায়।

মাধবপুর, জেলা- হবিগঞ্জ, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

পক্রিয়া

চেয়ারম্যন সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। ১০০ টাকা দিয়েছি পরে দিয়েছে। আগেহ কখনো এসব এ জড়াই নাই দেখে বুঝিনি। ২ দিন ঘুড়েছিলাম।অনেক ডকুমেন্টস দিয়েছিলাম যা যা চেয়েছিলো। তারপর ও দিচ্ছিলো না পরে এক বড় ভাই এর কাছ থেকে জানলাম টাকা ছাড়া কিছু হয় না। পরের দিন গিয়ে লুকিয়ে ১০০ টাকার নোট হাতে ধরিয়ে দিলাম। ৫ মিনিটের মধ্যে দিয়ে দিলো। আইলা জাদু😶।

নারায়নগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

প্রশংসা পত্র

প্রশংসাপত্র নিতে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার জন্য জনপ্রতি ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশংসাপত্র সংগ্রহের সময় তাদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ টাকা কোন খাতে নেওয়া হচ্ছে এবং এর জন্য সরকারি বা বিদ্যালয়ের অনুমোদিত কোনো নির্ধারিত ফি রয়েছে কি না—তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিভাবকদের দাবি, কোনো ফি নেওয়া হলে তার কারণ, নির্ধারিত পরিমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি স্পষ্ট করা উচিত। একই সঙ্গে টাকা নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে যথাযথ রসিদ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপ

নারায়ণগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

attestation

Greese এ আবেদনের জন্য bd appostile হয় না। বলাতে তালবাহানা করে অনলাইন করতে হবে, মিনিস্ট্রি এটাসটেসন করে তারপর নবাব জাদার কাছে নিয়ে যেতে টাকা দিয়েছি সব ঠিক। হারামজাদা দের জন্য দেশ ছাড়তেছি

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

বেতন, টিএডিএ, পেনশন

ঢাকা ক্যান্টনমেন্ট এর মধ্যে ফাইন্যান্স কন্ট্রোলার (বিবিধ) এ শতকরা ১০%-২৫ ঘুষ দিতে হয়।

Dhaka Cantonment, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট

5 বছর মেয়াদি ৪৮ পাতার জন্য ৬২০০ দাবি করে। যা সরকারি দাম ৪০২৫৳. পাসপোর্ট অফিস থেকে নানা ধরনের হয়রানি করা হয়। পরে বাধ্য হয়ে ৬০০০ দিয়ে করতে হয়েছে। 2টি পাসপোর্ট এ ২০০০ করে ৪০০০ বেশী দেওয়া লাগছে

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরি স্থায়ীকরণের পুলিশ ( গোয়েন্দা শাখা SB ) ভেরিফিকেশন

চাকুরী স্থায়ীকরণের জন্য চূড়ান্ত ভেরিফিকেশনে এসবি শাখা থেকে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। পরবর্তীতে তিন হাজার টাকায় মীমাংসিত হয়।

পাটগ্রাম , লালমনিরহাট, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য