সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

Pulice Enquiry

যেকোনো পুলিশি তদন্তে ঘুষ না দিলে পুলিশ (আইও) কোনো প্রতিবেদন দেয় না। ঘুষ না দিলে পুলিশ (আইও) আমার বিপক্ষে প্রতিবেদন দেবে।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গেলে আমার সম্পূর্ণ ডকুমেন্ট সবকিছু ঠিক থাকার পরও আমার কাছে হয়রানি করা হয় এবং বারবার আমাকে বলা হয় আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাকে হয়রানি করতে করতে একটা সময় আমি তাদের সাথে জড়িয়ে পড়ি, এবং পরবর্তীতে তারা আমার কাছে ৩ হাজার টাকা দাবি করে এবং আমি সেই টাকা দিতে অস্বী কিছু জানালে আমাকে আরো হয়রানি করা হয় এবং একটা সময় পাসপোর্ট অফিসের যে হেড থাকে তার সাথে কথা বলে বিষয়টি বিস্তারিত বলে তাকে কনভেন্স করে আমি পাসপোর্ট করতে সক্ষম হই।

ঝিনাইদহ, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

নতুন গাড়ি রেজিষ্ট্রেশন

দালাল ছড়াই নিজে নিজে নতুন গাড়ি রেজিষ্ট্রেশন করতে ওজন ইনপুট ভুল হয়, এটা সমাধান করতে অফিসে গেলে কুড়িগ্রাম brta দায়িত্বশীল কর্মকর্তা দালালের কাছে যেতে বলে, দালাল ৪০০০ দাবি করে, ৪০০০ দেওয়ার পরদিন গাড়ির রেজিষ্ট্রেশন সম্পুর্ন হয়।

কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

BDS Survey

There is a BDS survey running on Aminbazar. I have a land there. I had to file a case to get the name transfer process from the previous owner. To write the verdict, I had to pay 9000 to them. Paid To: — Designation: Clerk (not sure) Room No: 5 Land Settlement Office, Alamnagar, Hemayetpur

Dhaka - Aminbazar, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৫.০ হাজার

জমির দলিল করা

দলিল রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত অর্ধের থেকেও অতিরিক্ত 35 হাজার টাকা দাবি। পরবর্তীতে সেবা গ্রহনের জন্য নিরুপায় হয়ে 15000 টাকা পরিশোধ করতে হইসে।

নাটোর জেলা, বাগাতিপাড়া উপজেলা, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করাত জানতাম যে দুইশ আড়াইশো টাকা দিতে হতো। কিন্তু আমাদের পৌরসভায় সবার থেকে নেওয়া হয়েছে এক হাজার টাকা করে।

কাঞ্চন পৌরসভা, রুপগঞ্জ উপজেলা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০০ লাখ

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য

বড় বড় শিল্প প্রতিষ্টানের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ৪ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঘুস দিতে হয় সিটি কর্পোরেশনকে

Gazipur, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

বেতন করার জন্য

সরকারী চাকুরীজীবীদের এক জেলা হতে অন্য জেলায় বদলী হলে বেতন ও বদলী হয়। তখন অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে ৩০০০ টাকা দেয়া লাগছে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

বাইক রেজিষ্ট্রেশন

বাইক রেজিস্ট্রেশন করতে গিয়ে হয়রানির শিকার হয়ে পরবর্তীতে এক হাজার টাকা পরিশোধ করে সেটা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়

ঝিনাইদহ, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

সরাসরি একটা ভুয়া বিল তৈরী করে আামকে ফাঁদে ফেলা হয়েছে। পরবর্তীতে ১০,০০০/- টাকা দিয়ে দাখিলা নিতে হয়েছে। দাখিলাতে শুধু ১৩০০ টাকা দেখিয়েছে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন তমরদ্দি ভূমি অফিস, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

সরকারি চাকরি জীবীদের এডভান্স ইনক্রিমেন্ট যোগ করা

সরকারি চাকরির এডভান্স ইনক্রিমেন্ট আই বাস প্লাস প্লাস এ যোগ করার জন্য আমাকে টাকা দিতে বাধ্য করেছে

হবিগঞ্জ, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

নামজারী, জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ।

ফ্ল্যাট এর নামজারীর জন্য সরকারি খরচ ছাড়া অতিরিক্ত ৳৬০০০০ দাবি করেছেন মিরপুরের দায়িত্বপ্রাপ্ত।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport করা

পাসপোর্ট অফিসের সামনেই কতগুলো কম্পিউটার টাইপিং দোকান আছে তারা ফিক্সড ১৫০০ টাকা দাবি করে। বলে আমাদের ২০০ টাকা থাকে বাকি টাকা ভেতরে দিতে হয়। সরাসরি কর্মকর্তারা ঘুষ নেয় না। এই মাধ্যমেই নেয়। নাহলে কাগজে একটা না একটা ভুল ধরবেই। আর দিনের পর দিন ঘুরাবে। ১৫০০ টাকা দিলে শুধু এনআইডি কার্ড থাকলেই পাসপোর্ট হয়ে যাবে। আমি দুইবার গিয়েছি। একবার আমার জন্য একবার আমার ছোট ভাইয়ের জন্য। একই অভিজ্ঞতা।

বরিশাল, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

দাগ নম্বর দেখতেও টাকা লাগে, পর্চা নম্বর দেখতেও টাকা লাগে।

টাকা ছাড়া দেখানো যাবে না, যে দলিল কবে হয়েছে।

গোবিন্দগঞ্জ,গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য