সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

চিকিৎসা সেবা নেওয়ার জন্য

ডাক্তারের সিরিয়াল আগে দেওয়ার জন্য ১০০ টাকা ঘুষ চাই আমি দিতে অস্বীকার করি। এরপর ডাক্তারের কাছে যাওয়ার পর বিভিন্ন রকম টেস্ট দেয় এই টেস্টগুলো নির্দিষ্ট ডায়াগনস্টিক থেকে পড়তে বলে যার ফলে আমি রিপোর্ট ভালোভাবে পাইনি এবং থেকে কোন প্রকার ছাড় পাইনি। কিন্তু এই রিপোর্টটি আমি ভালো জায়গা থেকে করলে ছাড়ো পেতাম আবার রিপোর্টটাও ভালো হতো।

কুষ্টিয়া শহর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

হাইকোর্টের মামলা

বর্তমান দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান জামিন দেয়ার জন্যে নিয়মিত ঘুষ নিতেন এবং আমার এবং আমার পরিচিত অনেকের কাছে চেয়েছেন।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.৭ হাজার

জমির দলিল , নকল তোলা, নাম খারিজ

কেনা জমি দলিল কারার জন্য সরকারি ফি ব্যংকের মাধ্যেমে পরিশোধ করার পর যে দলিল লেখক সে বলছে তার খরচ বদেও অফিস খরচ 6000 দিতে হবে তা-নাহলে দলিল করবে না। নকল তুলতে 1700 এবং নাম খারিজ করতে 4000 টাকা দিতে হয়েছে।

চিলমারি, কুড়িগ্রাম, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New Passport

আমার পাসপোর্ট ঘুষ ছাড়া করতে অনেক কষ্ট হয়েছে। ১ লাইনে ৭–১২ বার দাঁড়াতে হয়েছে। কিন্তু আম্মুর জন্য ঘুষ দিতে হয়েছে, যেন কোনো ঝামেলা না হয় বা লাইনে বারবার দাঁড়াতে না হয়। দালাল একজন লন্ড্রি দোকানদার Barishal passport office

Barishal Sadar, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

আন ম্যারিড সনদ

সকল অফিশিয়াল কার্যক্রম শেষ করে যখন সনদ ইস্যু করা হবে তখন ফাইনাল ষ্টেজে যেয়ে পিয়ন ১০,০০০/- টাকা দাবী করে বসল। তখন অনেক রিকুয়েস্ট করে ৭০০০/- (সাত হাজার ) টাকায় দিয়ে রফাদফা করতে হয়েছে

Brahmanbaria, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

খারিজ

নাম জারী করা প্রয়োজন হওয়াতে আমি টঙ্গির অন্তরভূক্ত কাশিমপুর ভূমি অফিসে ৭/৮ বছর ধরে চেষ্টা করে এসেছিলাম এবং তখন অনেক ব্যাক্তিকেই ঘুস দিতে হয়েছিলো কিন্তু ফলাফল ছিলো শূণ্য। পরে কাশিমপুর ভূমি অফিসের এক পিয়ন ৪৫০০০ টাকার বিনিময়ে আমার খারিজের কাজটি নেয় এবং ৬/৭ মাস পরে কাজটি করে দেয়। দ্বিতীয় ঘটনাটি ও নাম জারী সংক্রান্ত, ১০ দিনের ভিতর খারিজ করে দিবে বলে ২৫০০০ টাকা নগদ নেয় এবং বাকী ১৫০০০ টাকা কাজ শেষে নিবে বলে ওয়াদা করেন, এখন পর্যন্ত যা করে দেয়নি।

টঙ্গি এবং সেনপাড়া পর্বতা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

SSC Certificate Withdraw (Jhenaidah Govt. High school)

Whenever you go to collect your certificate, you are required to pay Tk 100 to the clerk. Otherwise, he refuses to hand over the certificate. When I asked for a receipt for the payment, the clerk refused to provide one and said, “Without the money, I will not give you the certificate. Do whatever you want.” This is extremely concerning, as the payment appears to be unofficial and no receipt is being provided. I would like this matter to be investigated and appropriate action taken.

Jhenaidah, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳২.০ হাজার

মোটর সাইকেল রেজিষ্ট্রেশন করার জন্য চুয়াডাঙ্গা বি আর টি এ তে

মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য দালাল বা শো রুমের লোক ছাড়া তারা ফাইল জমা নেন না। তারা বলে এটা হতেও পারে আবার নাও হতে পারে,। হলে কত দিন সময় লাগবে আমি জানি না। আমি বললাম আপনি ফাইল চেক করে দেখেন কোন পেপার এ সমস্যা আছে কী, সমস্যা থাকলে আমি সমাধান করে জমা দিব। তার কোন জবাব দেয় না। বলে শো রুমই তো জমা নেই আপনি নিজে আসছেন কেনও, আমি বলি তারা বলেছে, আমাদের কাজ শেষ, এবার আমাদের মাধ্যমে জমা দিলে ৩ হাজার টাকা লাগবে। যখন দিতে চায় নি তখন বলে তাহলে আপনি নিজে জমা দিন।

চুয়াডাঙ্গা সদর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

পাসপোর্ট সংশোধন

পাসপোর্টে নাম ঠিক করার জন্য। সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও ইনিয়ে বিনিয়ে টাকা চাইলো। বলে দিলো হবে না। পরে এক দালাল টাকা চাইলো। তখন বাধ্য হয়ে দিলাম

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য