সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৬ হাজার

Passport Issue

পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় সকল কাগজ থাকার পরেও আমাকে অপ্রোয়জনীয় অনেক কাগজের জন্য হয়রানি করা হচ্ছিলো । আমাকে আমার বাবার কাজের স্থানে সে কি কাজ করে সেগুলোর সত্যায়িত কপি , তারপর আমার মায়ের চাকরির ব্যাংক স্টেটমেন্ট , সত্যায়িত কপি । আমার ভার্সিটিতে যেখানে আমি পড়াশোনা করি এরকম অনেক কপি তারা চেয়ে বসে । যা আমার জন্য সংগ্রহ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার । এরপর এ পাশের ফটোকপির দোকান এর আড়ালে থাকা দালাল দের কাছে ২ টা ফটোকপি করেছি ২৬০০ টাকায় । আমার জন্ম নিবন্ধন টা পর্যন্ত আর লাগে নি তাদের । বায়োমেট্রিক কম্পলিট করে দিয়ে আসছি ৭ দিন পরে আমার পাসপোর্ট চলে আসছে ।

Nilphamari, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN9QCFB4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport renewal

প্রথমে আমি নিজে জমা দিতে গেছি তারা বলছে যে কাগজ অনেক সমস্যা , পরে যখন জানতে পারলাম দালাল ছাড়া কোন কাজ হবে না তাই বাধ্য হয়ে দালালকেটাকা দিলাম তখন সব কাজ একাই হয়ে গেল তখন আর কোন কাগজপত্র লাগে নাই।

Tangail, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKACHWNA
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সেনা বাহিনীর রেকর্ড অফিস

এখানে প্রতিটি সেনা সদস্যকে পেনশন আসার সময় চা মিস্টি খাবার জন্য ৬০০০০ থেকে ১৫০০০০ টাকা পর্যন্ত টাকা দাবি করে।যা বিভিন্ন র‍্যাংকের উপর নির্ধারণ করে থাকে।,না হলে পেনশন জড়িত অনেক হেনস্তার শিকার হতে হয়।এর বিরুদ্ধে প্রতিবাদ করার মত সৎ সাহস কাররই হয় না।

ইবি আরসি,চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTS9KAHQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

মৃত্যু ব্যক্তির পেনশনের জন্য

দীর্ঘ ১ বছর ৬ মাস লাগছে তারপর ৪০০০০ টাকা দিয়েছি ৪ টা ফাইল হয়েছে কিন্তু এখনও একটা ফাইল আছে, চাকরি চলমান অবস্থায় মারা গেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কতৃক অনুদানের আবেদন এটার জন্য আবার ৩০ হাজার চাচ্ছে এখনও দিতে না পারায় এখনও ফাইল সাইন হচ্ছে না। এছাড়াও উপজেলা একাউন্স অফিস ও জেলা শিক্ষা অফিসেও টাকা দিতে হয়েছে ২০ হাজার, যেই ফাইলটি আটকে আছে ওটার জন্য জেলা শিক্ষা অফিসেও টাকা দিতে হবে।

তজুমদ্দিন, ভোলা, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRTWYX72
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১

নতুন পাসপোর্ট

২০১৪ সালে আমার নতুন পাসপোর্ট করতে গেছিলাম। সবকিছু ঠিক থাকলেও দায়িত্বরত সহকারী পরিচালক এবং উনার সহকর্মী আমার পাসপোর্ট করতে দেন নি কারণ ওইটা আমার ইউনিভারসিটি টিচার সত্যায়িত করে দিছেন। পরে টাকা দিলে সবকিছু ঠিক হয়ে যায়।

হবিগঞ্জ, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY5LN8XE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

মিটিশন বা নামজারি

আমি আমার বাবার জমির মিউটেশন করার জন্য আবেদন করি। সরকারি নির্ধারিত খরচ ছিল মাত্র ১১৭০ টাকা। কিন্তু সংশ্লিষ্ট অফিস আমাদের কাছ থেকে ৮০০০ টাকা আদায় করেছে। প্রথমে আমি এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়েছে। এ ধরনের অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় জনসাধারণকে হয়রানির শিকার করছে। অভিযোগ দেওয়ার ক্ষেত্রেও দেখা যায়, ঘুষ ছাড়া অভিযোগ গ্রহণ করা হয় না। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

বরিশাল, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRVJJMGT
মন্তব্য
শুধু দাবি করেছে কাস্টমস অফিস ৳২০.০ হাজার

VAT PER MONTHE

প্রতি মাসের ভ্যাট জমা দিয়াৰ জন্য ৫ হাজার করে চাইছে, তখন সরকার কে কিছু দিতে হবে না, এক কালীন টোটাল 20000 টাকা চাই,uttara, customs & vat office,dhaka

DHAKA, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPBAYEW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খারিজ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নুরপুর উধুইর অফিসের ১১৭০ টাকার খারিজ ১০,০০০ টাকা চাওয়া হয়। যাহা না দিলে খারিজ হবে না বলে জানিয়ে দেয়া হয়। জমি খারিজের আবশ্যকতা আছে বলে টাকাটা দিতে বাধ্য ছিলাম

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT7PEY5P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

রাউজান থানা

রাউজান থানায় সেন্ডব্যাক এ না মারার শর্তে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল এক এসআই কে ২০২৩ সালে।

রাউজান, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVZLBTZ
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

এখানে কোন কাজ ঘুষ ছাড়া হয় না, প্রচুর অর্থ লেনদেন হয় এই ভুমি অফিসে, দিন শেষে সবাই টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে বাসায় যায়।

আগৈলঝারা, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRDXQYGA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

এফ পি ও ই এম ই সেন্টার

পেনশন হিসাবের জন্যে, যদি টাকা না দেই তাহলে আমাকে ৩থেকে ৪ লক্ষ টাকা কম দেবে।পরে ঠিক ই কম দিয়েছে।

সৈয়দপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNBKV5W3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

থানায় গিয়েছিলাম জিডি করেত৷ জিডি লিখতে ৫০০ টাকা এবং চা নাশতার জন্য ১০০০ টাকা এবং ২০০০ টাকা

একটা জিডি করতে থানায় যাই প্রথমে জিডি লিখতে ৫০০ টাকা তা জমা নেয়ার সময় ৫০০ টাকা। এলাকায় পুলিশ গিয়েছিলো কল করে ৩৫০০ টাকা গাড়ির তেল খরচ হয়েছে তার জন্য। মোট ৫০০০ টাকা নিয়েও কোন সমাধান হয় নি। পুলিশ সব সময় এই কাজ টা করছে৷ প্রতিরোধ চাই

ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYYYQ9N9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতার জন্য কালিয়াকৈর পৌরসভায় গিয়েছিলাম। গর্ভবতী ভাতার দায়ীত্বে থাকা কম্পিউটারে সামনে বসা দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন ফি লাগবে ৫০০ টাকা। কিসের ফি, কেন ফি দিতে হবে এটার কোন জবাব নেই। যাই হোক ভাতাটি খুবই প্রয়োজন বিধায় উক্ত অর্থ পরিশোধ করে আবেদন করতে হয়েছে।

কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJ6QVC6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৮.০ হাজার

নামজারি খাতিয়ান

২৮ শতক জমি খারিজ করতে ২৮ হাজার টাকা লেগেছিলো, দলিল লেখকের মাধ্যমে তহসিলদার অফিসের মাধ্যমে কাজ করতে হয়েছিল .

গ্রাম- লোট্রা, থানা-সাহারাস্তি, জেলা চাঁদপুর, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGP832N
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

নামজারি বাতিল আবেদন করলে তার বিপরীতে টাকা খেয়ে অন্য পক্ষকে ভিন্ন হোল্ডিংএ জমি হস্তান্তর ও প্রদান

সহকারী কমিশনার (পবা), রাজশাহীতে এ আমি গত ৪/৮/২০২৫ ইং তারিখে একটি অবৈধ জাল দলিলের মাধ্যমে সৃষ্ট নামজারি বাতিলের আবেদন করলে এসিল্যান্ড তাহার প্রকৃত তথ্য জানার জন্য রামচন্দ্রপুর ভূমি অফিস পবা, রাজশাহী বরাবর আদেশ জারি করলে তাহা তহশীল অফিসে আসে আমি যোগাযোগ করলে অফিসার আমাকে ২ দিন পর আসতে বলে পরবর্তীতে আমি গেলে প্রতিবেদন পাঠানের জন্য আমার নিকট ৫,০০,০০০ টাকা দাবি করে আমি তা প্রত্যাখ্যান করলে। আমার প্রতিপক্ষকে ফোন করে ডেকে ৭,০০,০০০ টাকার বিনিময়ে তার পক্ষে প্রতিবেদন পেশ করে। আমি এই বিষয়ে এসি ল্যান্ডকে অবগত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি বরং তহশীলদারকে এ সকল বিষয় জানিয়ে দিয়ে তাকে বাচানোর চেষ্টা করছে।

রাজশাহী, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ5H2JZD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ভুয়া অভিযোগের ভিত্তিতে মামলার হয়রানি

০৩ / ০৯ /২০২৬ পার্বতীপুর থানার বর্তমান ওসি ও কয়েকজন এ এস আই থানার মধ্যে সালিশের নামে নতুন ব্যবসা খুলে বসছে। কোনো কিছুর প্রমান ছাড়াই, মানুষের নামে মিথ্যা অভিযোগ দায়ের করিয়ে সেই অভিযোগের ভয় ভীতি দেখিয়ে থানায় বিচার সালিসের নামে টাকা পয়সা আদায় করছে। যে বিষয় গুলোতে কোর্ট সিদ্ধান্ত নিবে সেই বিষয় গুলোতে থানা কিভাবে সিদ্ধান্ত দেয় তা আমার বোধগম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা না থাকলেও তারা আমাকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে যেনো তাদের সাথে আমি একটা সেটেল ডাউন করি টাকা দিয়ে। নতুবা আমাকে অমুক তমুক করবে বলে হুমকি দিচ্ছে। অথচ মাদক নিয়ে এদের ফোন করলেও এরা কোনো পদক্ষেপ নেয় না কিন্তু মানুষকে হয়রানি করতে এরা সিদ্ধহস্ত।

পার্বতীপুর, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN6Y9VE9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ন্যাশনাল হাউজিং অথরিটি ঠিকাদারের নিকট থেকে মোটা অংকের ঘুষ গ্রহন করে

ন্যাশনাল হাউজিং অথরিটি ঠিকাদারের নিকট থেকে মোটা অংকের ঘুষ গ্রহন করে

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT5BF68R
মন্তব্য