সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমি নামজারি

একটা জমি নামজারি করার জন্য ৭০০০ টাকা নিয়েছে। আমাদের নামজারি করা দরকার ছিল তাই করে নিয়েছি। জমির কাগজপত্র সব একদম ঠিকঠাক ছিল।তারপরেও এত টাকা নিয়েছে একটা জমি নামজারি করতে।

মুরাদনগর,কুমিল্লা।, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CTTKXNVV
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিসকেস সমাধানে ঘুষ চাওয়া

মালিক এর মৃত্যুর পর তার ভাই জালিয়াতি করে আমদের জমি (মঝিনা গ্রাম) বিক্রি করে ফেলায় গত দেড় বছর আগে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে মিসকেস করা হয় তখন সেখানের দায়িত্বরত কর্মচারীরা জানাই 20000 টাকা দিলে তারা আমদের কেস দ্রুত সমাধান করে দিবে কিন্তু ঘুষ না দেয়ায় তারা কোনো সমাধানে যায় নি এখন ও তারা সেই টাকা দাবি করে এবং শুনানির তারিখ পিছিয়ে দেয় ।

নারায়ণগঞ্জ - রুপগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DKPNR9SY
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দেওয়া নিয়ে।

পাসপোর্ট অফিসের কম্পিউটারের দোকানিরা মুল অফিসার যিনি সই করে পাঠায় যার কারণে ছবি তোলা যায় পরবর্তীতে। তার সাথে যুক্ত কাগজ পর্যাপ্ত থাকা সত্ত্বেও নানাভাবে হয়রানি করতে থাকে। এভাবে অনেক মানুষের থেকে ঘুস নেয় । ইনাদেরকে চেনাতে অফিসের গার্ড হেল্প করে।

সাতক্ষীরা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে KH3MUUBP
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

PEC Certificate সংশোধন

থানা শিক্ষা অফিসে তারা প্রতি সার্টিফিকেট সংশোধনের জন্য ৫০০ টাকা চায়, এটা নাকি তাঁদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাওয়ার ভাড়া, এই টাকা তাঁদের সরকার দেয় না। সরকারের দেওয়ার কথাও না কারণ এটা সংশোধন থানা শিক্ষা অফিসার নিজেই করবেন, এই সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোনদিনই যায় না। আমি টাকা দেইনাই বইলা আমারটা ১০ মাস ঘুরাইসে, যা কিনা ১ মাসেই করা সম্ভব ছিল।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKG5BBAY
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট

আমার বাবা-মায়ের পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। NID নম্বরের তথ্যে অসঙ্গতি দেখিয়ে বারবার ঘোরানো, আবার নতুন করে টাকা দিয়ে আবেদন করতে বলা এবং শেষ পর্যন্ত একজন কর্মকর্তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। পরে পুলিশ ভেরিফিকেশনের সময় ইউনিফর্ম/পরিচয়পত্র ছাড়া একজন বাইরে দেখা করে টাকা নেন। এছাড়া অফিসের বাইরের দালালরাও টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত পাসপোর্ট পেলেও পুরো প্রক্রিয়াটি ছিল বেশ হয়রানিমূলক ও প্রশ্নবিদ্ধ।

উত্তরা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK6GGDW2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

নকল দলিল উত্তোলন

আমি পীরগাছা ভুমি অফিসে নকল দলিল তুলতে গেছিলাম। সরকারী হিসেবে ৬০টাকা হলেও ২০০০ টাকার নিছে এখানে দলিলের নকল পাওয়া যায় না। প্রতি সপ্তাহে ১০০-৩০০ দলিল উত্তোলন হয়। সবাই টাকা দিয়েই করে। না হলে নকল উঠানো যায় না।

পীরগাছা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে RNGHKMSF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

পারিবারিক সনদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে নাগরিক সনদ, পারিবারিক সনদ নিতে গেলেই ওরা প্রতি দফায় টাকা নেয়।গত বছরের মাঝামাঝি সময়ে আমার মায়ের ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারিবারিক সনদ চায়,সেটা করতে গিয়ে ওয়ার্ড অফিসে সচিবকে টাকা দিতে হয় গাড়ি ভাড়া দিতে হয়, এভাবে ২/৩দফায় ১০০০টাকা দিয়েছি।

খুলশী, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CT46UHWZ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫০ লাখ

বিদ্যালয়ের অডিট

কয়েক বছর পরপর বিদ্যালয়ে মন্ত্রণালয়ের অডিট হয়। আমার বিদ্যালয়ে তখন আমি নতুন যোগদান করেছি। এর মধ্যে শুনি অডিট আসছে। অডিট শেষে অডিটের প্রধান সব শিক্ষক-কর্মচারীর ১ মাসের বেতন দাবি করল না হলে নেগেটিভ রিপোর্ট দিবে বলেছিল। পরে তা দেওয়া হয়। এবং একটা ওপেন সিক্রেট বিষয়।

মেহেরপুর, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে KHTEGFCR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার

ওয়ারিশান সনদ

ওয়ারিশন সনদ এর জন্য ৬০০০টাকা দাবী করে এবং কম নিতে বলায় পেপার ছুড়ে টেবিলে ফেলেছেন । প্রায় ১.৫ মাস সময় নিয়ে ৮-১০ বার অফিসে গিয়ে তারপর কাগজ হাতে পাই।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK3PLF5Y
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধীন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিস এর একাউন্টস অফিসে মেডিকেল বিল,এরিয়া বিল করতে গেলেই টাকা দিয়ে কাজ করাতে হয়।গত বছরের শেষের দিকে ৩৮,০০০টাকার একটা বিল করতে ৬০০০টাকা ঘুষ দিতে হয়েছে। নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিস এর পিয়নরা ঘুষ নেওয়ার জন্য বিখ্যাত।

নাঙ্গলকোট, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CT8JU7YF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

নিজে নিজে বহু ঝামেলার পরেও ৩ বার পাসপোর্ট অফিসে যাওয়ার পর পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন আসে আমার থানায় এসবি শাখায়,পুলিশ আমার কাছে ১৫০০ টাকা দাবি করে আমি দিতে রাজি হয়নি সে কাগজ জেলায় রিটার্ণ পাঠিয়ে দেয়, জেলা এসবি অফিস থেকে কয়েকবার যোগাযোগ করা হয় তবুও আমি রাজি ছিলাম ঘুস দিতে এদিকে আমার পাসপোর্ট জরুরী হওয়ায় অপারগ হয়ে জেলা এসবি অফিসে ১০০০ টাকা দেওয়াই লেগেছে।

ভোলা, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে BR8DE97N
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

স্মার্ট কার্ড ফিঙ্গারপ্রিন্ট

বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CT2T5BEE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

Passport police verification

ei desh kuttar baccha der desh. ekhane jei khankir pola power e ashe she e hoy khaleda nahole hasina chude. same tarek khankir pola kortase. atto taka electricity bill dei tao electricity thake na. Bustard.Jotoi Gali dei na kano kuttar baccha ra thik hobe cause they are bastards

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে DK3ZUMHE
০ মন্তব্য