সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Passport Office Dalal to Passport office Officer

পাসপোর্ট অফিসের বাইরে যেই প্রিন্ট, ফটোকপির দোকান থাকে, ঐ দোকানের একজন বললেন আমার আরও কাগজ লাগবে নাইলে আটকাই দিবে & ব্লা ব্লা, পরে আমি তাও রাজি ছিলাম না। পরে তারা আমার বাবাকে কনভিন্স করে, তারপর ১৫০০টাকা নেই। সেইটা অফিসে বসে থাকা একজনকে আমার সাথে যেয়ে জানাই, সে আবার আমার ফাইলের ওপর মার্ক করে রাখে, তারপর আমাকে কোথাও, কোনো কিছুর জন্যই দেরি করতে হয়নাই, সাথে সাথে হয়ে গেছে সব। তার পরিবর্তে তাকে টাকা দেওয়া লেগেছে।

ঘুষ দিয়েছি
Rajshahi ৳১.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৬ RJVEVJG7
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জিগাতলা পোস্ট অফিস

গুগোল এডসেন্স এর চিঠি আসছিলো। এরা ঐটা আটকে মিষ্টির টাকা চায়। ৫০ টাকা দিতে চাইলে প্রত্যাখ্যান করে। সম্ভবত ১০০ দিয়ে পরে ম্যানেজ করেছিলাম। ঘটনা ২০২১ এর সম্ভবত।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৩ আগস্ট ২০২৬ ২৬ DKMQ3654
০ মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

আমি মিউটেশনের জন্য আবেদন করি। আবেদন এরপর উপজেলা ভূমি অফিস হতে ইউনিয়ন ভূমি অফিসে আসে, তদন্তের জন্য। আমি সেখানে ফাইল জমা দিলে তারা তদন্তের জন্য আসে। তদন্ত করে যাওয়ার সময় গাড়ি ভাড়া দাবি করছে, আমি কতদিবো জানতে চাইলে হাতের ইশারায় ৫দেখায়। আমি ৫শ না ৫হাজার বুঝিনি। তখন হাতের ইশারা দেখে আমি বলছি, আমার অতো টাকা নেই, তখন সে বলছে এখানে গাড়ি ভাড়াও তো ৫০০টাকা লাগে। তখন আমি বলছি, এখানে আমরা রিজার্ভ আসি ১৫০টাকায়, আপনি ২০০নেন। কিন্তু ওরা ৩০০টাকা নিয়ে গেছে।

ঘুষ দিয়েছি
চকরিয়া ৳৫০০
২৩ আগস্ট ২০২৬ ২৬ CT8CGVHW
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন

জন্মনিবন্ধন করতে ১০০০ টাকা ইউনিয়ন পরিষদের কম্পিউটার যে অপারেট করে ওনি নিয়েছে। তারপর আবার ভুল ওনি ই করে সংশোধন করার নামে ৩০০ টাকা নিয়েছে।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳১.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৪ BR6K7EMH
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এডভান্স ইনক্রিমেন্টের টাকা উত্তোলন

বরগুনা সদরের ২ টি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতনের টাকা উত্তোলন করার জন্য প্রত্যেক শিক্ষককে ন্যূনতম ৩০০০ টাকা দিতে বাধ্য করা হয়েছিলো।

ঘুষ দিয়েছি
বরগুনা সদর ৳৩.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৬ BR9PXDPP
০ মন্তব্য
বিআরটিএ

Driving licence

ড্রাইভিং এ কার এ ২০০ টাকা এবং মোটরবাইকে ১০০ টাকা করে ঘুষ দিয়েছে । না দিলে ফেইল করে দেই । তার সাথে দালাল ধরেছিলাম ওকে দিছি ১১ হাজার ৫০০ টাকা লাইসেন্স বানানু জন্য । দালাল ছাড়া যতই দক্ষ গাড়ি চালক হুক না কেন পাস করতে দেই না

ঘুষ দিয়েছি
বায়েজিদ বোস্তামি, চট্রগ্রাম ৳৩০০
২৩ আগস্ট ২০২৬ ২৬ CT76ZLRJ
০ মন্তব্য
ভূমি অফিস

জমির হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ করা

আমার জমির খাজনা দিতে হবে কিন্তু হোল্ডিং নাম্বার স্থগিত করে রেখেছে সেটা ঠিক করার জন্য 5000 টাকা দাবি করে পরে আমি 2000 টাকা দেই

ঘুষ দিয়েছি
পাংশা, রাজবাড়ী ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৬ DKMVG576
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Pay Fixation,TA DA bill pass,LPC Certificate

পরশুরাম উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কিবরিয়া,জুনিয়র অডিটর সুব্রত ঘুষ ছাড়া কোন কাজই করেনা। যেকোন বপতন বিল,টিএডিএ ভাতা,এলপিসি সনদ পাশ করতে হলে ওনাদের ঘুষ দিতে হয়।যেটাকে ওনারা অফিসের ভাষায় বলে 'সমন্বয়' করা। আমার বিভিন্ন কাজে বারবার অনুরোধ করলেও ওনারা সমন্বয় না করে কোন ফাইল ছাড়ে না।

ঘুষ দিয়েছি
Porshuram,Feni ৳১০.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৭ CTMH8UDJ
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট এপ্লাই করার সময় আমার নামে একটু ভুল হয়েছিল এর জন্য তারা দুই হাজার টাকা দাবি করেছে এবং আমি পরিশোধ করতে বাধ্যক আমি কারণ আমি একজন প্রবাসী আমার হাতে অতটা সময় ছিল না তাই তারা এটাই সুযোগ টা কাজে লাগিয়েছে

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳২.০ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৮ BRP7QJLZ
০ মন্তব্য
ভূমি অফিস

খাজনা

গত বছর ৩৫০০টকা নিয়ে খাজনার রশিদ দিয়ে ছিল ৫২০ টাকা এবং সাথে একটি জমির অর্ধেক খাজনাতে তুলে ছিলনা এবং বলছিল এটা ভুলে হয়ে গেছে পরের বছর ঠিক করে দিবে কিন্তু এই বছর ঠিক করে দিল তবে ২৫৩০ দিতে হবে নাহলে কাজ করে দিবে না আমার ও খাজনা দেওয়া জরুরী ছিলো তাই উপায় না পেয়ে দিতে হয়েছে এবং সে রিসিভ দিল ৫১০৳

ঘুষ দিয়েছি
বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন ভুমিঅফিস ৳২.৫ হাজার
২৩ আগস্ট ২০২৬ ২৭ RJWBSSCE
০ মন্তব্য