সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ফোন হারানো Report

আমার মোবাইল ফোনটি সাভার সিটি সেন্টারের সামনে থেকে হারিয়ে যায়। এ বিষয়ে জিডি/রিপোর্ট করতে সাভার থানায় গেলে, শেষ পর্যন্ত যেন তারা বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজাখুঁজি করে সেই জন্য ১,০০০ টাকা দাবি করা হয়। আমি ৫০০ টাকা প্রদান করলেও কোনো ধরনের সেবা বা সহায়তা পাইনি।

Savar, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKYF49E5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

এনআইডি কার্ড

নোয়াখালী চাটখিলের উপজেলা অফিসে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে গেছে আমার একজন রিলেটিভ, অফিসের লোকজন কোনো পাত্তাই দেয় না৷ একবার বলে এই সমস্যা আর একবার বলে ওই সমস্যা। একবার বলে ওনার দাদার আইডি কার্ড লাগবে পরে আবার বলে দাদার আমলের বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। মানে বাড়ি থেকে অফিসের দূরত্ব ১০ কিলো প্রায় ৫ বার বাড়িতে আপ-ডাউন করা লাগছে। কিন্তু একবারে বলে না কি কি ডকুমেন্টস লাগবে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার কম্পিউটার দোকান থেকে সব রেডি করে আনতে হবে। যাইহোক সবশেষে ইনিয়ে বিনিয়ে বলে ৫০০০ টাকা লাগবে। আচ্ছা এইবার আমার ওই রিলেটিভ ৫০০০ টাকা দিলো তারপর ৩০ মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট। অথচ সকাল থেকে তাদেরকে সব ধরনের হেনস্তা করা শেষ। অথচ আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয় আমাদের সেবা দেওয়ার জন্য।

চাটখিল, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে CTWA7CU5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেতন/ভাতা/পেনশন

সাধারণ মানুষ জানেও না এজি অফিস বা জেলা আয়ন-ব্যয়ন কর্মকর্তার কার্যালয়ে কি হয়। এজি অফিস হচ্ছে সেই সরকারী অফিস যেটা অন্য সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের থেকে ঘুষ খায়। জয়েনিং এর পর বেতন চালু করতে, টিএ/ডিএ বিল তুলতে, অগ্রিম বর্ধিত বেতন এর এরিয়ার টাকা তুলতে এছাড়া আরো অসংখ্য কাজে এই অফিসের ধারস্থ হতে হয়। এরা ফাইল না ছাড়লে আপনি যত বড় কর্মকর্তাই হন, টাকা পাবেন না। এরা হলো ঘুষখোরদের ঘুষখোর, কিন্তু সাধারণ মানুষ এদের সাথে সম্পৃক্ত না হওয়ার দেশে যত বড় বিপ্লবই হোক না কেন এরা সোজা হবে না। আমাদের মতো যারা ছোটখাটো কর্মচারী-কর্মকর্তা আছি তারা সবসময় এদের হাতে জিম্মি। আমাকে জয়েনিং এর বেশ কয়েকমাস পরে গিয়েও বেতন চালু করতে ৫০০০ টাকার বেশি দিতে হয়েছে ওদের। এরপর "অগ্রিম ইনক্রিমেন্ট" এর বিল পেতে আরো ৩০০০।

ফেনী, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CT645TFM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

উন্মুক্ত Hsc এর বই বিতরণ

নরসিংদী সরকারি কলেজে যে লোক ভর্তির কাগজপত্র জমা নেয় উনি সবার কাছে থেকে বই দেয়ার সময় 100 করে টাকা নিয়েছে। অথচ এই বই ফ্রিতেই দেয়।

নরসিংদী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে DKEU3RGZ
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

থানায় জিডি করতে গেছিলাম

একটা জিডি করতে গেছিলাম। লেখালেখি করার জন্য ২০০ টাকা নিছে। পরে জমা দেওয়ার জন্য ৫০০০ টাকা দাবি করে। ৯৯৯ এ কল দিয়ে এটার সমাধান হয়। বাট সে আমার কাজটা করেনি আমি বুঝতে পারছি। কয়েকদিন পর জিডি তুলে নেওয়ার জন্য আবার যাই৷ এবং সে বলে "আগেরবার তো কিছু দিলেন না, এইবার যদি চা নাস্তার জন্য কিছু দিতেন" আমি পরে ৫০ টাকা দিয়ে আসছি।

দোয়ার বাজার, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে SYEXVPXX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport

আমার বাডি chittagong কিন্ত আমার বর্তমান ঠিকানা ঢাকা হওয়াতে আমি ঢাকা ( উত্তরা ) জমা দিতে গেলে তারা আমকে এইকাহ্নে হবে না বাদ দিয়ে দে । পরে ১৫০০ টাকা দেওয়াতে তা গ্রহণ করে এবং জমা নে ।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে DK5EU476
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য পুলিশ সুপারের কার্যালয়ে ডেকেছিলো,সেখানে আমার বিস্তারিত জানার পর‌ও কর্তব্যরত ডিএসবি অফিসার শেষ মুহূর্তে ঘুষ চেয়ে বসে । কিন্ত আমি দিতে রাজি হ‌ইনি ।

নাটোর, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে RJXRUMZD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.১ হাজার

মিউটেশন

বলা হয়েছিল এটা বেশ জটিল সমস্যা, যদিও তা নয় । তারপর নিম্নপদোস্থ কর্মকর্তা বাইরে গিয়ে জানান টাকার পরিমাণ বাড়ালে বিষয়টি তিনি বড় স্যারকে অনুরোধ করবেন ।

গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিস, রামপাল, বাগেরহাট।, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে KHM8MUKW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনে গেলে। আমার থেকে ১০০০ টাকা দাবি করে। যাতায়াত খরচ। যেখানে আমি এই সব already Online pay korsi.

দিনাজপুর, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে RN3ZFZAW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। নানান ধরনের জটিলতা দেখা যাওয়াতে দালাল করে ১২ হাজার টাকা দিলাম। আর যেতে হয়নি। দালাল সব করে হোয়াটস এপে ই-লাইসেন্স দিয়ে দিয়েছে।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে DK5VZ6DV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারী

ভূমি নামজারি করতে ১১০০ টাকা সরকারি চার্জ অথচ কালিকাপুর, মাদারীপুর সদর, মাদারীপুর ভূমি অফিস-এ থাকা সরকারি কর্মকর্তা আমার থেকে ৬০০০ টাকা নিয়েছে ১.২৫ শতাংশ জমির নাম জারি করতে.

MADARIPUR, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DKUCMTXE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

Mutation

বগুড়া সদর ভূমি অধিদপ্তর এ আমার মিউটেশন এর জন্য আমার থেকে ৯০০০ টাকা দিয়ে রাজি হয়েছে আরও চাচ্ছে। এখন আমি ৯০০০ টাকা পরিশোধ করেছি আরও দাবি করছে। প্রশাসন নিশ্চুপ।

Bogura, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে RJJP3C3S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

চাকারি ফিটনেস সাটিফিকেট

সেবাটি ছিল জেলা স্বাস্থ্য অফিস। চাকরির পরীক্ষার জন্য ফিটনেস সার্টিফিকেট দরকার হয়। সে সার্টিফিকেটের জন্য সরকারিভাবে ১০০ টাকা ফি জমা দিতে হয় , সাটিফিকেট তৈরি হলে শেষ মুহূর্তে ৩০০ টাকা অতিরিক্ত দাবি করেন,দিতেই হবে এইটা বলেন।

লালমনিরহাট, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে RNXUBA3M
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ট্রেজারি

নরসিংদী ট্রেজারির — এবং আরেকটা লোক পেনশনের বই বন্ধ হয়ে যাওয়ায় সেটা আবার চালু করার নামে 20000 টাকা দাবি করেছে। সেই টাকা পরিশোধের পরও কয়েকমাস ঘুরাইয়া তারপর কাজ করে দিছে।

নরসিংদী, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKN4HBUC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

জেলা প্রাইমারি শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)

ট্রান্সফার। এক স্কুল থেকে অন্য স্কুলে (প্রাইমারি স্কুল) ট্রান্সফার।

বান্দরবান পার্বত্য জেলা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে CT57SMRR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৭.০ হাজার

নামজারি

জরুরী ভিত্তিতে একটি ১৫ শতাংশ জমির নামজারি করার প্রয়োজন হয়। এমতাবস্থায় ভূমি অফিস কর্তৃপক্ষ মোটা অংকের টাকা দাবি করে অন্যথায় নামজারি করার জন্য লম্বা সময় ধরিয়ে দেয়‌। জরুরী অবস্থার বিবেচনায় সর্বমোট ২৭,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DK8TK765
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Police Clearence

আমি ৩ বার পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছিলাম। একবার বাইরে আবেদন করতে যাওয়ার আবেদন করতে আরেকবার আবেদন এক্সেপ্ট হওয়ার পরে। আরেকবার ভেরিফিকেশনে। ৩ বারে মোট ৮৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। যদিও তখন পুলিশ ক্লিয়ারেন্সে সরকারী আবেদন ফি ৫০০ টাকা ছিলো।

কক্সবাজার, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CT253TB6
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবু সালেহ পাটোয়ারি, সে একজন মুফাসসির, কিন্তু কোন ঘুষ ছাড়া কাজ করেনা, ইসলামিক ফাউন্ডেশন এর কলঙ্ক এই অফিসার

আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKVQRZD3
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

New Trade licence

এটা নাকি দেয়াই লাগবে, ১৭ দিন ঘুরাইয়া তারপর ৮০০০ টাকা খেয়ে ১২০০ টাকার ট্রেড লাইসেন্স করে দিসে!

যশোর ইউনিয়ন , শিবপুর, নরসিংদী, ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKLEZHWH
০ মন্তব্য