সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়ে চেকলিস্ট অনুযায়ে সব নিয়ে গেলেও, কোনও না কোনও ভুল ধরে এই রুম টু ওই রুম ঘুরায়। যার জন্য অনেক সময় নষ্ট হয়। আর যারা দালাল ধরে যায়, কাগজে কোনও সমস্যা থাকলেও এক চান্স এ পার হয়ে যায়। পরবর্তীতে দালাল এর মাধ্যমে এক চান্স এ পাসপোর্ট করি। অতিরিক্ত অর্থ পরিশোধ করে। অন্তত হয়রানি থেকে বাঁচতে চাই।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKCBYSLX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০

নাগরিক সনদ

পাসপোর্ট এর জন্য নাগরিক সনদ করতে গেছিলাম। দপ্তরে যে বসেছিল, তার চা-নাস্তা খাওয়ার খরচ চাইছে শেষে 70 টাকায় দফারফা করেছি।

২ নং ওয়ার্ড ,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKZRYSZJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

মুক্তাগাছা দায়ারা আদালত এ নকল তুলতে ২৫০০/- টাকা প্রধান পেশকার ও সহকারী কে

২০২৪ সালে একটা জমি এর রায় পাওয়া পর সেটার নকল তুলতে মুক্তাগাছা দায়ারা জজ (ময়মনসিংহ এর বিদ্যুৎ অফিস এর ২য় তালায় এক দাত ওয়ার করানো ফসা লোক (উন্নত শিক্ষিত) তাকে ২৫০০/- টাকা দিতে হয় এবং কপি পেতে নিচ তালায় কে ১৫০০/- দেই যদিও ২০০/- ফেরত দিসে বলছিলও এতেই হবে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে MYGYGG79
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স তৈরী

ট্রেড লাইসেন্স করার জন্য অফিসার বা দ্বায়িত্বপ্রাপ্ত উনি কোনো তথ্য দেয় না। প্রতিষ্ঠানেও কোনো তথ্য নাই। তাই পিয়ন এর কাছে যাইতে বলে। পিয়ন সরকারি খরচ হতে ১০০০-৩০০০ টাকা বেশি দাবি করে যা পরিশোধ না করলে সেবা পাওয়া যায় না।

DHAKA AZIMPUR ONCHOL -3, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKWK4F4J
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী

যে কোনো মানুষ ভূমি অফিসে গেলে নায়েবের কাছে একটা সোজা দলিল নিয়ে গেলে নায়েব ৫০০০ টাকার নিচে কাজ হাতে নেয়না। এবং কি অত্র মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলাঃ মেলান্দহ, জেলাঃ জামালপুর। এ অত্র ভূমি অফিসে ১০ থেকে ১৫জনের বেশি দালাল দাড়াইয়া থাকে তারা মানুষকে হয়রানির শিকার করে এবং ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে একটা খারিজের জন্য। সেই দালালের সাথে নায়েবের অনেক ঘনিষ্ট সম্পর্ক এসব কেন থাকবে। আর যে পিয়ন সেও ঘোষখোর সে হোল্ডিংয়ে জমি এন্ট্রি করতে জন প্রতি ১০০ টাকা করে নেয়। এবং দালালদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে। দালালগণ (১) মাহমুদপুর কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা

গ্রামঃ মাহমুদপুর, ডাকঘরঃ মাহমুদপুর, ইউনিয়নঃ মাহমুদপুর, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে MYUZHFEN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

ফিটনেস নবায়ন

ফিটনেস নবায়ন করার জন্য গাড়ি নিয়ে গেলে। তারা চেসিস চেক করে। চেসিস ঠিক আছে। তারপর বলে আপনার গাড়ির রঙ ঠিক নেই। অফিস থেকে লেটার হেডে আবেদন নিয়ে আসেন। ইত্যাদি ইত্যাদি। তারপর তাদের এসিস্টেন্ট আমাকে ডাক দেয়। বলে রেট ১৫০০/-। এটা দিলে হয়ে যাবে। আমি বাধ্য হয়।

নতুন পাড়া, চট্টগ্রাম সদর, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে CTE55V8J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

ভূমি অধিগ্রহন শাখা, গাইবান্ধা ডিসি অফিস.

গাইবান্ধা ডিসি অফিস ভূমি অধিগ্রহণ শাখা হতে ঝুকিপূর্ণ সেতুর জমি অধিগ্রহণ করা হয় এবং তার অর্থ উত্তোলন করার জন্য মোট মূল্যের ৩% দাবি করা যা উপরে উল্লেখিত অর্থ গিয়ে দারায় যাহা পরিশোধ না করিলে অর্থ উত্তোলন তো দূরের কথা ১ বছরে আপনার ফাইলটা পর্যন্ত খুলে দেখার প্রয়োজন মনে করে না। বাধ্য করা হয় টাকা প্রদানে অতঃপর নগদ অর্থ পরিশোধের মাধ্যমে কাজ সম্পাদন করা হয়। এখানে প্রায় ১০০ টি বাড়ি অধিগ্রহণ করা হয়। এই অর্থ সকলের জন্য প্রযোজ্য। গাইবান্ধা ডিসি অফিসের ৩ তলা LO Officer এই সমস্ত কিছু গোপনে পরিচালনা করেন। টাকা উত্তোলনের দায়িত্ব বড় বাবু সে পরিচালনা করেন।

গাইবান্ধা, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RNFHCZD8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

Driving license

ড্রাইভিং পরীক্ষায় পাস করা সত্ত্বেও ফেল করানো হয় , কাগজ আটকে রেখে হয়রানি এবং চা নাস্তার জন্যে এই টাকা নেয়া হয়। দিলে ১ দিনেই অনূমোদন এবং ইস্যু করে দেয়

Joarsahara,Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে DKRL829B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পেমেন্ট প্রাপ্তি

আমার কোম্পানীর পেমেন্ট ও তা থেকে কর্তিত ভ্যাট-ট্যাক্সের ডকুমেন্টস সংগ্রহ, দুই বারই হিসাব বিভাগে ঘুষ দিতে হয়েছে৷ আরো অনেক টাকা লাগতো, কিন্তু ফাইক নিয়ে কয়েকটা রুমে নিজে দৌড়েছি বিধায় কিছু খরচ এড়ানো গেছে৷ টাকা ছাড়া বিল ছাড়তে চায় না৷ ভ্যাট-ট্যাক্সের কাগজও দিতে চায় না৷

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DK9X3VCR
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বড় স্পস্ট সাইনবোর্ড না থাকায় একমুখী রোডে প্রবেশ

আমি একমুখী রোড সাইন কোথাও দেখতে পাইনি এবং মোটর সাইকেল নিয়ে প্রবেশ করি। সাঁথে সাঁথে একজন কনস্টেবল আটকায় এবং সার্জেন্ট কে 1000 টাকা ক্যাশ দিলে তিনি ছেড়ে দেন।

গুলিস্তান, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKXQHJ3V
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New Passport

amr boro vabir jonno passport korte giyeci sob paper thik thakar poreo Marrige certificate er orginial ta caccilo bollam photocopy eneci, unara bole colbe na orginial tai ante hobe. Jehetu oi time e orginal copy manage kora impossible chilo tai bahire giye ek dalal er kace bollam ar se 2500 tk niye same paper joma diye oidin ey finger kore diyece. Chandpur passport office er sob gula gushkhor, Oderke ami situation ta bujanor poreo tk chara kore dey nai.

Chandpur, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে CTCVE5QN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

খাজনা

আমার জমি খাজনা আসছে অনলাইনে ৬০০০, কিন্তু আগে আমি খাজনা দিসি তবে রশিদ হারিয়ে গেছে, তাদের বললাম রশিদ এর এন্টি খুজে দেখতে তারা বলে নাই, সময় লাগবে খুজতে সব তাখে না, তাই ৬০০০ দিতে হবে অনলাইনে, তারা বলে পিছনে সাইডে আসেন একজন বললেন কমিয়ে দিব ৪০০০ দিবেন, পরে আর কোনো রাস্তা না পেয়ে ৪০০০ দিলাম, পরে দেখি একটা অনলাইন খাজনা রশিদ দিল সেখানে জমা ১১০০ আমি অবাক হয়ে চলে আসছি, এর মানে তাদের কাছে আগের রশিদ ছিল ইচ্ছে করে খুজে দেয় নাই, এটা বুল্লা ভুমি অফিস, লাখাই, হবিগঞ্জ জেলা

বুল্লা লাখাই ভুমি অফিস, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে SYKJXC7C
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

রায় এর কপিতে এসিল্যান্ড কর্মকর্তার স্বাক্ষর সংগ্রহ

আমাদের একটি জমির ওপর মিস কেইস করা হলে আমরা আমাদের পক্ষে রায় পাই প্রায় ১৫ দিন আগে। সেই রায়ের কপিতে এসিল্যান্ডের স্বাক্ষর দরকার। তারজন্য আমাদের কাছে এখন এই টাকা চাচ্ছে সেখানকার সার্ভেয়ার।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKTTQGAE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করেছি। অনলাই খরচ ৪০০০, কিন্তু সরাসরি এক্সাম দিয়ে পাশ করা যায়না। আমি খবর নিয়ে জেনেছি। মোটামুটি কেউই পাশ করেনি নিজে দিয়ে। তো দালাল দিয়ে করাচ্ছি। ৮০০০ টাকা বেয়াসি দিয়ে

সিলেট, সিলেট ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে SYUGSEXZ
০ মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

যেকোন কাজ

পটুয়াখালী পাসপোর্ট অফিসের আনসারদের সাথে ঘুষের বিনিময়ে চুক্তি করে নিলে, মরা মাইনষেরও পাসপোর্ট করা যায়। মামলা নিষ্পত্তির কাগজ মূলকপি দেখানোর পরেও, থানার অনুমোদন লাগবে, জেলা প্রশাসকের অনুমোদন লাগবে ব্লা ব্লা... আমি স্ট্রেইট বলে দিছিলাম প্রতিদিন ২০০-৩০০ খরচ করে প্রতিদিন আসবো, তাও আমি ১ টাকাও ঘুষ দিব না। এবং পরেরদিন সাংবাদিক নিয়ে যাওয়ার হুমকি দেই। তারপর বাসায় এসে বিকেলে পাসপোর্ট অফিসের মেসেজ পাই। পরেরদিন ঘুষ ছাড়াই পাসপোর্ট পেয়েছিলাম। ওদিকে আমার সামনে আমার এলাকার এক ছেলে ৩ হাজার ঘুষ দিছিল। তাকে অফিস থেকে ৩ দিন পর যেতে বলেছিল, কিন্তু ছেলেটি সেদিনই নিতে চাইছিল। পাসপোর্ট অফিসে গেলে ভুলেও তাড়া দেখাবেন নাহ। তাহলে পাসপোর্ট অফিসের সবকিছু থেমে যাবে ৩-৪ দিনের জন্য।

পটুয়াখালী, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে BR3JR785
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স করা ( নতুন) + নবায়ন

ই-কমার্স এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম ।গ্যাজেট নাম্বার অনুযায়ী ইউনিয়ন পরিষদের টাকা আসে আনুমানিক ৪২০০ টাকা ,ভ্যাট;ট্যাক্স সহ । তারা দাবি করে ৬০০০ টাকা ।তা না হলে সময় লাগবে ২-৩ মাস ।তাই ৫৫০০ টাকা পরিশোধ করা লাগে । ২য়: বাড়ির ট্রেড লাইসেন্স রিনিউ করতে গিয়েছিলাম ।ভ্যাট ট্যাক্স সহ চার্জ আসে ২৭৯০ আনুমানিক ।তারা ৩৫০০ টাকা নিয়েছে ।এগুলো রিসেন্ট কথা বললাম ।আগে পরে সকল কাজে ১০০০-৩০০০ টাকা প্রতি কাজে ঘুষ নিয়েছে ও নিয়ে থাকে তা ব্যাক্তি ভেদে কমবেশি

কোনাবাড়ি , গাজিপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DKAV4WKC
০ মন্তব্য