সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আমার আম্মুকে নিয়ে একদিন হসপিটালে যাই যাওয়ার পরে ডাক্তারের বলে ডায়াবেটিস আর প্রেশার মাপতে হবে। যেহেতু এটা সরকারি হসপিটাল ওইখানে ব্যবস্থা ছিল দেন প্রেসার আর ডায়াবেটিস মাপার পরে বলতেছে ১০০ টাকা দিতে এটা নাকি সরকারি ফ্রি রিসেট চাইলে বলে আগামীকালকে এসে নিয়ে যাবেন

Dhka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKVFT942
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

শিক্ষকদের নাম সংশোধন

নামের বানান সংশোধন করার জন্য ফাইল জমা দিলাম তিন মাস হলো এখনো কাজ হলো না। এখন প্রতি ফাইলে দশ হাজার করে ঘুষ চায়

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে DKYYGXZG
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

রোগী ভর্তি (ফ্লোরে সিটের জন্য) (ময়মনসিংহ মেডিকেল, গাইনি বিভাগ))

এখানে অনেক গুলা নার্স আছে, খালা আছে। তাদের ভাগ দেওয়া লাগে। খালাদের কোন বেতন নাই। তাই টাকা দিতে হবে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে MYLBWXDX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ ড্রাইভিং পরীক্ষা, ৩ হাজার টাকা দিলেই আপনি লাইসেন্স পরীক্ষায় পাশ করবেন। তবে সমস্যা অন্য জায়গায়! ওদের গাড়ির ফিটনেস নেই এবং ডানের দরজায় এক গাড়িতে মিররও নেই। এটা নিয়ে অভিযোগ জানালে অন্য গাড়ি দেয়, সেটার আবার রাস্তার পাশ কম যেখানে গাড়ির থেকে ১.৫ গুণ প্রশস্ত রাস্তা হওয়ার কথা সেখানে খুবই চাপা করে দিয়েছে রাস্তা যাতে পাশ করা প্রায় অসম্ভব। আমি পরীক্ষার কয়েকঘন্টা আগেও বাইরে ২বার টেস্ট দিয়ে জিগজ্যাগে পাশ করেছি এমনকি NSDA থেকেও পাশ করেছি কিন্তু BRTA যেভাবে পরীক্ষা নেয় সেখানে একা-একা গিয়ে পাশ করে আসা সম্ভব না। আমি যখন দেখলাম পাশ করা সম্ভব না তখন বাধ্য হয়ে টাকা দিয়ে দেই।

টাঙ্গাইল, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKUP77CN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট কাগজ জমা

প্রথমে সব কাগজ জমা দিছি ভুল ধরে বাতিল করে দিছে পরে 1500 টাকা নিয়ে কাজ পরে দিছে অথচ কাগজে কোনো প্রকার ভুল ছিলো না

সিরাজগঞ্জ, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে RJH7W9AC
০ মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

সকল সেবায় আলাদা আলাদা একটা নিদিষ্ট পরিমান টাকা ঘুষ নিচ্ছে সকল কর্মকর্তারা

আমি নিজে আমার গাড়ির রেজিষ্ট্রেশন এর জন্য গিয়েছিলাম তখন ঝিনাইদহ বিআরটিএর এডি আমার কাছে ডিরেক্ট বলে যে এই ফাইলে ৪ হাজার টাকা লাগবে। তাই আমি ফাইল নিয়ে চলে এসেছি।

ঝিনাইদহ, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ৩১ বার দেখা হয়েছে KH86SUM9
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ভ্যাট কাষ্টম

যতগুলো শুরুম আছে সবাই ভ্যাট ফাকি দিয়ে অফিসার কে ঘুস দেয় যে খানে সরকার ভ্যাট পাবে ৪ লাখ সেটা ২০ হাজারে মিটানো হয়

রাজশাহী, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RJZAXJT8
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

ভূমি উন্নয়ন কর

আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আবেদন করেছি! আবেদন সমন্বয় করতে আমার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেছে! আমি এটা প্রত্যাখ্যান করে আমি সমন্বয় না করে চলে আসছি! পরবর্তীতে দেখি আমি তাদের দাবি না মানায় অনলাইন আবেদন বাতিল করে দিয়েছে! ঠিকানা লোহাগাড়া, চট্টগ্রাম!

লোহাগাড়া, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTUCN6AM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৬.০ হাজার

নামজারি

বাবা মারা যাওয়ায় পরিবারের অন্য সদস্যদের নামে জমি নামজারি করতে যাই। কিন্তু ভূমি অফিস থেকে সঠিক তথ্য না দিয়ে হয়রানি করে। অনলাইন এ নামজারি করলেও, কোনও না কোনও অজুহাত এবং ভুল বলে নামজারি ঝুলিয়ে রাখে। পরে অফিস এর আসে পাশে কম্পিউটার দোকানে গিয়ে বললে তারা দাবিকৃত অর্থ দিয়ে ধ্রুত কাজ করিয়ে নিতে পারবো আশা দেয়। পরবর্তীতে অতিরিক্ত অর্থ দিয়েই কাজ সম্পন্ন করি।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে DK3WW2DY
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

চাকুরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য এই পরিমান টাকা দিতে হয়েছিল পুলিশকে।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKHW4GC8
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

জমির দলিল করা

৫ জনের নামের জমি ১ জায়গায় বিক্রি করেছে | ওটা দলিল করার সময় খাতুন / বেগম , নামের আকার এ কার এর জন্য ২৫০০০ টাকা ঘুষ নিয়েছে

বাগেরহাট, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে KH633YFD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড আবেদন

আমি দেশের বাহিরে যাবার জন্য জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড আবেদন করতে গিয়েছিলাম বিআরটিএ সার্কেল ২ অফিস কেরানিগঞ্জে। এই কার্ডটি সরকার থেকে বিনা মুল্যে দেয়া হয় যদি সঠিক কাগজপত্র থাকে। সেখানকার অফিসারেরা শুধু মাত্র আবেদন গ্রহণ করার জন্য ৬ হাজার টাকা ঘুষ চেয়ে বসেন নাহলে আবেদনই গ্রহণ করবেননা। যেহেতু আমি বিপদে ছিলাম তাই বাধ্য হয়ে সেই টাকা দিয়ে চলে আসি। কার্ডটি পরে আমি ৭ দিনের মাথায় পেয়েছিলাম

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKQC54K6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

দুপ্তারা ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে খাজনা পরিশোধ করা।।

জুলাই ২০২৬ মাসে জমি বিক্রি করার আগে অনলাইন খাজনা পরিশোধ করা যাচ্ছিল না। তার প্রেক্ষিতে দশ হাজার টাকা ঘুষ দিয়ে ৩৬ টাকা খাজনা পরিশোধ করা হয়। দুপ্তরা ইউনিয়ন ভূমি অফিস, আড়াই হাজার, নারায়ণগঞ্জ।।

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKWKBPDA
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

Traffic Rules Misuse

বাইক কেনা হইছে নড়াইল থেকে, বলছে নম্বর প্লেট পেতে সময় লাগবে এক মাস। এজন্য বাইক রেজিস্ট্রেশন নম্বর ও ক্রেতার ডিটেইলস সহ একটা কার্ড বাইকের নম্বর প্লেটের জায়গায় লাগায় দিছে। স্থানীয় থানা থেকে এই কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সহ বাইক চালানোর অনুমতি দিছে। ঢাকার মিরপুরে এক পুলিশ সব কাগজ দেখার পরও নম্বর প্লেট না থাকায় ৬০০ টাকার মামলা দিয়ে দিছে।

Mirpur, Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKVLMUGB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport

New passport করতে যেয়ে।।।আমার কোনো সমস্যা না থাকা সত্বেও দুইদিন হয়রানি করছে।।তারপর একটা দালালকে টাকা দিয়েছি।।তারপর আর কোনো সমস্যা নাই।।গেছি হয়ে গেছে।।

Narail, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে KHQTWKBA
০ মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

NID সংসধন

First Name & Last Name এর মাঝখানে কোন স্পেস ছিল না, জাস্ট একটা স্পেস দিবে এইজন্য ১৫০০০ হাজার টাকা দাবি করছিল, পরে তাকে দিয়ে করাইনি, অনেকদিন ঝুলে থাকার পর কি করব আরেকজন কে দিয়ে করাইছি ৫ হাজার

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৩ আগস্ট ২০২৬ ২৯ বার দেখা হয়েছে MYSN6J74
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫ হাজার

একটা পুরনো নামজারী মামলার নথি তল্লাশী

একটা জমির পুরনো নামজারী মামলার নথি দরকার ছিল। প্রথমে সব সরকারি নীতি মোতাবেক আগালে এক সপ্তাহেও পাওয়া যাচ্ছিলনা। পরে একজন পিয়ন জানায় সে কাজটা করে দিবে স্যারের জন্য চা পানি সহ দুই থেকে ২৫০০ টাকা খরচ দিতে হবে!

Chittagong, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTCGR362
০ মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

NUMBER PLATE

আমি মোটরসাইকেলের নাম্বার প্লেট আনতে গেলে তারা আমাকে বলে যে আমার সিরিয়াল আসতে অনেক দেরি হবে। অথচ আমি কোনো সিরিয়াল দেখতে পাইনি। এরপর তারা বলে, ৫০০ টাকা দিলে নাকি আমার নাম্বার প্লেট পাওয়া যাবে

JASHORE, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ৩০ বার দেখা হয়েছে KHLN6NEF
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

BIN registration

I'd applied for BIN on NBR online portal. But it has to be approved by VAT officials after that I got the BIN. But, for this approval they asked me to pay 5000 BDT. After negotiations I have to pay 2000 bdt then I got the BIN & drop box in NBR online portal.

Chattogram, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৭ বার দেখা হয়েছে CTPHLPFB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ট্রান্সফর্মার নষ্ট হলে নতুন আরেকটি স্থাপন, অভিযোগ দিলে সমাধানে টাকা চায়, মিটার নামাইতে গেলে টাকা চায়

জামালপুর ইউনিয়নের পল্লি বিদ্যুৎতের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং লাইন টেকনিশিয়ান, ওয়ারিং পরিদর্শক, এবং সকল লাইনম্যান টাকা ছাড়া কোন কাজ করেনা, আমি তাঁর প্রধান সাক্ষী।

জামালপুর সাব জোনাল অফিস, কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKE6EHEN
০ মন্তব্য