All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

14,309 reports found
Report a bribe
Paid Other public office ৳100.0K

পেটেন্ট, শিল্প -নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর

শিল্প মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ট্রেডমার্ক অফিস। এখানে শতকরা ৯৫% কর্মকর্তা ও কর্মচারী একত্রে সম্মিলিত ভাবে নিয়মিত ঘুষ আদায় করছেন, তারা সকলেই জড়িত হয়ে বিভিন্ন অংকের অতিরিক্ত অর্থ আদায়ের একটি নিয়মিত ব্যবস্থা করে আসছেন। সেই অতিরিক্ত অর্থের পরিমান কোটি কোটি টাকা। যা নির্দিষ্ট করে বলে বোঝানো সম্ভব নয়। আমরা যারা সেখানের সেবা নিচ্ছি তারাও অভ্যস্ত হয়ে গিয়েছি এই অতিরিক্ত অর্থ প্রদানে, টাকা প্রদান না করলে আমাদের ফাইল আটকে দেয়। গোপন অভিযান ব্যতীত এদের তৎপরতা উদ্ঘাটন করা সম্ভব হবে না।

Dhaka, Dhaka 23 September 2026 31 views DK2NZ7DP
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট অফিস

আমার পাসপোর্ট করতে ঘুষ দিতে হয়েছে।। শুধু আমার না সবাইকে দিতে হয়।। মুনসুরাবাদ পাসপোর্ট অফিস দিনে ৫ লক্ষ ইনকাম।।। সরকারি অফিস এর মানে কি ঘুষ।।

চট্টগ্রাম, Chattogram 23 September 2026 33 views CT4B63L3
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি দলিল উঠানো

জমির দলিল হারিয়ে যাওয়ায় নতুন জমির দলিল উঠানো জন্য টাকা নিয়েছে এবং যেকোনো কাজের জন্য টাকার দাবি করে থাকে ঠিকানা হচ্ছে পাবনা সুজানগর ভূমি অফিস

পাবনা, Rajshahi 23 September 2026 30 views RJXVWBEZ
0 Comments
Paid Land Office ৳200

ই পর্চা ভেরিফিকেশনের জন্য

ই পর্চা ভেরিফিকেশনের জন্য ভূমি অফিসে গেলে সেখানের পিউন আমাকে খতিয়ানের তথ্য নথিতে সংগ্রহের জন্য খরচ দিতে বলে, আমি অসুস্থ থাকার কারণে বেশি কথা না বাড়িয়ে দিয়ে দেই

গাজীপুর, Dhaka 23 September 2026 27 views DKK3RJU6
0 Comments
Paid Traffic Police ৳2.0K

পুলিশের অবৈধ রেকার বাণিজ্য

পান থেকে চুন খসলেই চট্টগ্রাম শহরে টিআই সার্জনরা গাড়ি আটক করে, বিশেষ করে মুরাদপুর, দুই নাম্বার গেট, বারেক বিল্ডিং, সি বিচ, কাঠগর, দেওয়ানহাট ধনিয়ালা পারা, সাগরিকার টিআই, নতুন বিরিজ নিউ মার্কেট কোতোয়ালি, এর টি আই গন গারি আটক করার পরে ডাম্পিং নিয়ে গেলে রেকার বিল নামক অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হয়, আমাদের গাড়ি নষ্ট হয় না ড্রাইভার নিজে চালায় নিয়ে যায় তারপরও কেন আমাদের কাছে জোর করে 2000 টাকার রেকার বিল আদায় করে চট্টগ্রামের ট্রাফিক পুলিশে। আমাদের তেল খরচ করে আমরা গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাই তাহলে আমাদের কাছে কেন রেকার নিচ্ছে আমাদের প্রশ্ন?? আমরা এর প্রতিকার চাই।

চট্টগ্রাম, Chattogram 23 September 2026 30 views CTBYELLJ
0 Comments
Paid Education Office ৳35.0K

প্রাইভেট প্রাথমিক শিক্ষায় বৃত্তিতে অংশ গ্রহনের সুযোগ দেয়ার বিনিময়ে।

যথা সময়ে প্রাইভেট প্রাথমিক স্কুল নিবন্ধন করা সম্ভব হয়নি বিধায় ফরম ফিলাপ করার পরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেয়ার হুমকি।

আখাউড়া, Chattogram 23 September 2026 35 views CTNQV46L
0 Comments
Paid Education Office ৳5.0K

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের জন্য

আমার কিন্ডারগার্টেন স্কুলের ডিডি অফিস থেকে নিবন্ধিত কিন্তু নিয়মে আবার পাঠদান অনুমোদনের জন্য নতুন আবেদন করতে হবে উপজেলা শিক্ষা অফিস থেকে, সেখানে সংশ্লিষ্ট এটিও এবং টিইও এ টাকা টা পরোক্ষভাবে নিয়েছেন, কাজে বেশ হয়রানি করছেন।

মোরেলগঞ্জ, Khulna 23 September 2026 10 views KHUHFF5A
0 Comments
Paid Traffic Police ৳1.0K

গাড়ীর কাগজ চেক

আমি কোম্পানীর কাজে কভার ভ্যান নিয়ে ঢাকা মেডিকেল সামনে আসি তখন অটোরিকশা গাড়ীর লুকিং গ্লাস ভেংগে ফেলেছে তার সামনের সিগন্যালে পুলিশ গাড়ী ধরে কাগজ পত্র সব কিছু ওকে ছিল কোন কিছুর সমস্যা ছিল না তার পর ও মামলা দিবে কিছুক্ষন তর্ক করি তারপর কিছু না ভেবে বলে আপনার গাড়ীর লুকিং গ্লাস নেই তাকে বলি কিছুক্ষণ আগে রিক্সায় ভেংগে দিয়েছে সামনের গ্যারেজে ঠিক করব। সে মানতে রাজি না বলে ৬০০০৳ মামলা হবে আমার কাগজ রেখে দিয়েছে পরে কনস্টেবল এসে বলে স্যারকে আমি বুঝিয়ে বলতাছি ১৫০০৳ টাকা দেন তখন বললাম ভাই আমার কাছে টাকা নাই সে বলে তাহলেতো কিছু করার নাই মামলা হয়ে যাবে।প্রায় ১গন্টা গাড়ী দাড় করিয়ে রেখেছে শেষমেশ বাধ্য হয়ে ১০০০৳ দিয়েছি।

ঢাকা, Dhaka 23 September 2026 12 views DKP77QM5
0 Comments
Paid Other public office ৳20.0K

Audit section of NGOAB ask money for audit clearance.

NGOAB-র অডিট বিভাগ অডিট ছাড়পত্রের জন্য টাকা চেয়েছে। NGOAB-র অডিট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্মকর্তার মাধ্যমে "সালাম" জানিয়ে অডিট রিপোর্টের ছাড়পত্রের জন্য ২০,০০০/- টাকা চেয়েছেন। আমরা টাকা পরিশোধ না করলে, তারা আমাদের অডিট ছাড়পত্র দেবে না।

Dhaka, Dhaka 23 September 2026 30 views DKX5E379
0 Comments
Paid BRTA ৳6.0K

ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন

আমি বিগত একমাস যাবত বেশ কয়েকবার চেষ্টা করেছি অনলাইনে ফ্রি পরিশোধ করে আবেদন করার জন্য কিন্তু বারবারই আমি ওটিপি চাই পোর্টাল থেকে আমাকে ওটি পি প্রদান করা হয় না, ওটিপি আমার মোবাইলে আসে না তাই লেনদেন সম্পূর্ণ করতে পারিনি।এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে দালালের সাথে যোগাযোগ করি সে আমার থেকে ৬ হাজার টাকা দাবি করে এবং আমার লাইসেন্সের নবায়নের এটা দিতে বাধ্য করা হয়েছে। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে ওদের ওয়েবসাইটে কোন হ্যাকার আছে যে ওটিপিটা গ্রাহকের কাছে পাঠাতে বাধা প্রদান করে।

চট্টগ্রাম, Chattogram 23 September 2026 34 views CTB54ENJ
0 Comments