All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,359 reports found
Report a bribe
Paid Accounts Office ৳50.0K

সোনালী ব্যাংকের লোন নিতে গিয়ে ৫ লক্ষ টাকা লোন নিতে ৫০০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল

আমার নানা একজন মুক্তিযোদ্ধা সে মারা গিয়েছে, এখন আমার নানী এবং আমার মা ব্যাংকে গিয়েছে লোন তোলার জন্য ফুলবাড়ী উপজেলা সোনালী ব্যাংকে। সেখানে তারা ৫ লক্ষ টাকার লোন ব্যাংকের কাছে চায়। সবকিছু পেপার সঠিক থাকা সত্ত্বেও তারা ৫০০০০ টাকা ঘুষের জন্য দাবি করে। এই ঘুষ যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে তারা নানান প্রকার ভাবে হয়রানি করে হাওয়া কাজও তারা ঢিলে করে দেয় এবং ঘুষ দেওয়ার পরে কাজটি তাৎক্ষণিকভাবে করে তারা।

ফুলবাড়ী, Rangpur 2 September 2026 3 views RNWEH695
0 Comments
Paid Traffic Police ৳600

ট্রাফিক পুলিশই গাড়ি থামিয়ে ছিলেন

গাড়ি ভাড়া করে বাসায় যাওয়ার পথে হঠাৎ ট্রাফিক পুলিশ সায়েন্স ল্যাব মেইন রোডে গাড়ি থামিয়ে গাড়ির ও ড্রাইভারের কাগজপত্র ও ইঞ্জিনের নম্বর চেক করেন। কিছু না পেয়ে গাড়ির প্লেট নম্বর ডিজিটাল না দাবিতে চালান দিয়ে দেন। দাবি করেছিলেন ১২০০৳। মূলত আমি নই যেহেতু ভাড়ার গাড়ি তাই ড্রাইভারই পরিশোধ করেছিলেন

সায়েন্স ল্যাব, Dhaka 2 September 2026 7 views DK5VY9MU
0 Comments
Paid Other public office ৳2.5K

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা এর খরচ চেয়েছে কথা বলার পর 2000 হাজার টাক

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা চেয়েছে একপর্যায়ে কথা বলার পর 2000 হাজার টাকা ঠিক হয় তারপর আমাকে সমাজসেবা কার্যালয় নিয়ে যায় সেখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর জন্য টাকা লাগবে তার পর ওখানে 500 টাকা নেয়

ভুরুঙ্গামারীর, Rangpur 2 September 2026 5 views RNPZDNTB
0 Comments
Paid Other public office ৳50.0K

VAT - মূল্য ঘোষণা

আমার ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের মূল্য ঘোষণা করার জন্য VAT অফিস এ ৫০,০০০ টাকা দিয়েছি। অন্যথায় আমার উৎপাদিত পণ্যের মূল্য তারা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। অর্থাৎ আমি আমার পণ্য বিক্রি করি ১০০ টাকা। VAT ১৫ টাকা। কিন্তু তাদের দাবি আমি আমার পণ্য বিক্রি করি ২০০ টাকা। তাই আমার VAT হবে ৩০ টাকা। ১৫ টাকা VAT কে ১৫ টাকা রাখার জন্য এই ঘুষ।

সাভার, Dhaka 2 September 2026 3 views DKU9CBXY
0 Comments
Paid Education Office ৳5.0K

এমপিও ফাইল প্রক্রিয়াকরণ ও অনুমোদন

এমপিও ফাইল এর আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের করার কথা কিন্তু উনি না করে ওটা একজনের কাছে পাঠিয়ে দেন তাকে আবার ৩ হাজার টাকায় কন্টাক্ট করা লাগে তারপর ফাইল আবেদন করার জন্য,পরে এটা আর অনুমোদন হয় না উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এবং রিজেক্ট করে দে পরবর্তীতে যার মাধ্যমে আবেদন করেছি তার সাথে যোগাযোগ করলে সে বলে শিক্ষা অফিসার কে দুই হাজার টাকা দিতে হবে, বাধ্য হয়ে দুই হাজার টাকা দিয়ে এবং এইবার উপজেলা অফিস থেকে ফাইল এপ্রুভ হল। টাকাটা আমি সশরীরে সসম্মানে প্যাকেটের ভিতর দিয়ে আসি।

গাজীপুর, Dhaka 2 September 2026 3 views DK7C47RC
0 Comments
Paid Other public office ৳10.0K

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ

আমার পিতার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে যৌথ বীমা 300000 টাকা পাবার কথা কিন্তু সব কাগজ ঠিক থাকার পরেও আমার আবেদনের ডায়েরী নাম্বার পড়ে না। অফিসে গিয়ে যোগাযোগ করলে যিনি এ বিষয়ে কাজ করেন তিনি বলেনে এনআইডি কার্ড অনলাইন নাই, ভুল আছে। সব ঠিক করলে 10000 টাকা লাগবে। আমি বাধ্য হয়ে টাকা দেই। পরে তিন দিনের মধ্যে সব হয়ে গেছে।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 4 views MYU8CBMH
0 Comments
Paid BRTA ৳4.0K

পরিক্ষায় পাশ করার জন্য টাকা প্রদান

আমি BRTA এর অধিনে ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরিক্ষায় সব কিছু ঠিক ঠাক দিলেও ওয়েব সাইটে রেজাল্ট চেক করে দেখি আমাকে ইচ্ছা করেই ফেইল দিয়ে দেয়। তারপরে সেখানের কর্ম রত এক ব্যাক্তি আমার কাছে থেকে ৪ হাজার টাকা নেয় লাইসেন্স পরিক্ষায় পাস দেওয়ার কথা বলে। টাকা দেওয়ার পরে আমাকে পাস দেওয়া হয়

সিলেট, Sylhet 2 September 2026 4 views SY2X87ZF
0 Comments
Paid Other public office ৳15.0K

ময়মনসিংহ কারিগরি অধিদপ্তর থেকে ঢাকা ফাইল পাঠানো নিয়ে ঘুষ চাওয়া

আমাদের প্রতিষ্ঠান থেকে এমপিওর ফাইল আটকে দিয়েছিল এক ব্যক্তি। আমাদের ফাইলে কোন ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও সে ইচ্ছাকৃতভাবে ভুল ধরেছিল। সেই বাহানায় আমাদেরকে অনেকদিন যাবত ঘুরিয়েছে। পর্যায়ক্রমে তাকে টোটাল ২০ হাজার টাকা দিতে হয়েছে আমাদের এমপিওর ফাইল ঢাকা পাঠানোর জন্য।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 3 views MY74L65X
0 Comments
Paid Traffic Police ৳2.0K

Foog light laganor, Opordha,,2000৳,Gush nicha,,Bogura,,Highway police,

মোটরসাইকেলে ফগ লাইট জ্বালানো ছিল এই অপরাধে ২০০০ টাকা ঘুষ প্রদান করা হয়েছে,, এবং একটা সরাসরি এক এসআই নিয়েছে,, নয়তো পাঁচ হাজার টাকার মামলা দিবে,,, আরো অনেক ঝামেলা করবে,, বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে মামলা দিবে বলছে

Bogura,, Rajshahi 2 September 2026 3 views RJZTRPCV
0 Comments
Paid Education Office ৳15.0K

এম পি ও

আমি ২০২৩ সালে NTRCA এর মাধ্যমে হাইস্কুল এ সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হই।MPO করার সময় উপজেলা শিক্ষা অফিস ১০০০০ টাকা দাবি করে সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও। আমি যেহেতু NTRCA সুপারিশ প্রাপ্ত আমার কাগজ পত্রে কোন সমস্যা ছিলনা। উপজেলা শিক্ষা অফিসার মিষ্টি বাবদ ১০০০০ টাকা দাবি করে আমি অপরাগতা প্রকাশ করলে আমার ফাইল আটকে রাখে।পরে উপায় না পেয়ে ৫০০০ টাকা দিলে ফাইল জেলায় পাঠায়। জেলা শিক্ষা অফিসার কোন টাকা নেয়নি উনি বিভাগে ফাইল পাঠায় কিন্তু বিভাগের তত্কালীন ডিডি ফাইল অনুমোদন ও দেয়না রিজেক্ট ও করেনা পেন্ডিং রাখে এমপিও মিস হয়ে যায়।৫ মাস পর ১০ হাজার টাকা দালাল এর মাধ্যমে ডিডিতে দেওয়ার সাথে সাথে ফাইল অনুমোদন হয়ে এমপিও হয়ে যায়।এই সমস্যা সমাধানে সরকারের অটো এমপিও চালু করা উচিত।

খাগড়াছড়ি, Chattogram 2 September 2026 3 views CTWV9W77
0 Comments
Paid Education Office ৳2.0K

MPO আবেদন অনুমোদন

MPO আবেদন করার পর তা সাভার উপজেলা শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা অফিসে পাঠায়নি। পরবর্তীতে আমরা তিনজন শিক্ষক ১০০০ করে মোট ৩০০০ টাকা দেওয়ার পর ফাইল জেলা শিক্ষা অফিসে পাঠায়।

সাভার, Dhaka 2 September 2026 3 views DKW7RTF2
0 Comments
Paid Land Office ৳6.5K

নামজারি

নামজারী করতে সরকারি খরচ ১১০০ এর কিছু বেশি। কিন্তু অই অফিসের নায়েব সাহেব এবং সংস্লিষ্ট ব্যাক্তিগণ এসিল্যান্ড এর কথা বলে ৬৫০০টাকা নিয়েছে। এসিল্যান্ড নাকি ৬৫০০ টাকার ছাড়া নামজারী করবে না।

উচাখিলা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 4 views MYV4WNU2
0 Comments
Paid Education Office ৳15.0K

এম পি ও

২০২২ সালে আমি NTRCA এর মাধ্যমে হাইস্কুল এ সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হ ই। এমপিও আবেদন এর সময় উপজেলা শিক্ষা অফিসার মিষ্টি বাবদ ১০ হাজার টাকা দাবি করে ,আমি অপরাগতা প্রকাশ করলে ফাইল আটকে রাখে।পরে ৫ হাজার টাকা দিলে ফাইল জেলায় পাঠায় জেলা শিক্ষা অফিসার কোন ঘুষ নেয়নি কিন্তু বিভাগে যাওয়ার পর ডিডি অফিস ফাইল আটকে রাখে অনুমোদন ও দেয়না রিজেক্ট ও করেনা।পরে ৫ মাস পরে দালাল খুঁজে ১০ হাজার টাকা দিলে সাথে সাথে ফাইল অনুমোদন হয়ে এমপিও হয়ে যায় আমি তো অবাক। সরকারের উচিত অটো এমপিও করা যাতে ৫ মাস বেতন ছারা জীবন যাপন না করতে হয়।

খাগড়াছড়ি, Chattogram 2 September 2026 3 views CT23Q2HK
0 Comments
Paid Customs Office ৳70.0K

লোকাল গার্মেন্টস রপ্তানি অনুমতির জন্য প্রতি ডুকুমেন্ট এর জন্য দিতে হয়।

প্রতি ডুকুমেন্টস এর লোকাল গার্মেন্টস বিশেষ করে দুবাই বা মালয়শিয়ারবা আফ্রিকার গার্মেন্টস রপ্তানীতে এই টাকা দিতে হবে।

চট্টগ্রাম ইনকন্ট্রেড এবং নেমসন ডিপু, Chattogram 2 September 2026 5 views CTEBNJTT
0 Comments
Paid Land Office ৳1.0K

জমির নাম্পত্যন

জমি নাম্পত্তন করতে গিয়ে ভূমি অফিস থেকে অন্য অফিস কিসু সাইন করতে পাঠায় ।সেখানে গেলে আমার কাস থেকে ১০০০ টাকা কা ।জানতে চাইলে বলে এটা সবাই দেই ।ডকুমেন চাইলে বলে লাগবেনা ।আমি আর বাড়াবাড়ি করলামনা ভয়ে যদি আমর পেপারে সাইন না করে।তখন ধরে নিলাম এই টাকাটা সবার কাস থেকে নেওয়া হয়।এটা প্রতিনিয়ত চলছে ।আমি ধারণা করি এই টাকার ভাগ উপরের সবাই পাই।তাই কেউ বাধা দেই না

খুলনা দিঘলিয়া, Khulna 2 September 2026 3 views KHK8XLF4
0 Comments
Paid Other public office ৳1.5K

মাতৃকালিন ভাতার জন্য আবেদন করতে গেলে, পৌরসভা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়

আমার স্ত্রীর মাতৃকালীন ভাতার আবেদন করতে গেলে, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার( চরফ্যাশন পৌরসভার নিচ চলায় বসে) আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও ১৫০০ টাকা নেয়। অথচ এটি সম্পূর্ণ সরকারি ফ্রি সেবা। আমি যানতে পারি ঐই অফিসার নিয়মিত এমন ঘুস নিয়ে থাকে।

চরফ্যাশন পৌরসভা, Barishal 2 September 2026 3 views BRX5YLE8
0 Comments