All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,359 reports found
Report a bribe
Paid Education Office ৳30.0K

এমপিও ভুক্তির পর বকেয়া বেতন উত্তোলনের জন্য

আমার এমপিও ভুক্ত হতেও ডিডি অফিস মিরপুরে টাকা দিতে হয়েছে, এবং বকেয়া টাকা উত্তোলনের জন্য টাকা ঘুষ দিতে হয়েছে, মোট 60,000 টাকা

ঢাকা ডিডি অফিস, মিরপুর, ঢাকা, Dhaka 2 September 2026 5 views DK9LPKL3
0 Comments
Paid Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন

ঘটনাটি আরও কয়েকবছর আগের,আমার জরুরী জন্মনিবন্ধন প্রয়োজন ছিলো,তো ২৫০ টাকার বিনিময়ে করে দিবে কিন্তু সময় লাগবে সর্বনিম্ন ১ মাস বা তারও বেশি।তো এটা শুনে আমি একটু আপসেট হয়ে বসে ছিলাম কারন আমার তখন জরুরী প্রয়োজন ছিলো।তখন ঔ পরিষদের কম্পিউটার অপারেটর আমাকে সাইডে ঢেকে নিয়ে বললো ভাই ১০০০ টাকা লাগবো, আপনি শুধু ১ ঘন্টা বসবেন আমি বাংলা ইংরেজি দুইটাই অরিজিনাল বের করে দিবো।তখন আমি একটু অবাকও হই আবার রাজিও হই কারন আমার জরুরী প্রয়োজন।কিন্তু এতে দ্রুত বের করা সম্ভব আমার কল্পাতেও ছিল না।তারপর আমি টাকা দেওয়ার সে কম্পিউটারে বসে সবার কাজ রেখে আমার কাজ আধাঘন্টার মধ্য জন্মনিবন্ধন বের কে চেয়ারম্যানের সাইন নিয়ে সবকিছু কম্প্লিট করে দিলো।জন্মনিবন্ধন যে এতো দ্রুত করা সম্ভব তা হয়তো আমার মতো অনেকেই জানে না।

বরিশাল, Barishal 2 September 2026 5 views BREJ9V9W
0 Comments
Paid Land Office ৳2.0K

নামজারি

অনলাইনে একটি ফ্ল্যাট মিউটেশন এর জন্য আবেদন করেছিলাম, সমস্ত কাগজপত্র দলিলাদি ঠিক থাকা সত্ত্বেও দুই হাজার টাকা দাবি করেছিল এবং সেটা দিতে বাধ্য হয়েছিলাম নতুবা তারা ভূমি অফিস থেকে এসি ল্যান্ড অফিসে ফরওয়ার্ড করবে না।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKF56KW9
0 Comments
Paid Land Office ৳7.0K

খারিজ

সাধারণত আমি ভুমি অফিস জমি খারিজ করতে সরকারি ফি লাগে ১১৫০ টাকা,,, সেখানে ১৪ শতাংশ জমি খারিজ করতে আমার কাছে 7000 টাকা নিয়েছে।

ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী থানা, Rangpur 2 September 2026 3 views RNFFBGDE
0 Comments
Paid City Corporation ৳15.0K

হোল্ডিং ট্যাক্স

গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মচারী লিট* আর *ভ ২০২৫ সালে চা নাস্তার কথা বলে প্রায় ১৫০০০ টাকা নেয়। খুব সম্ভবত উপ সহকারী পরিচালক / সহকারী পরিচালক এর যোগসাজশে তারা এই দুর্নীতির উৎসব পালন করে।

গাজীপুর সিটি কর্পোরেশন, Dhaka 2 September 2026 4 views DKTMYLYB
0 Comments
Paid Other public office ৳15.0K

বিএসটিআই থেকে নেয়া আমদানিকৃত পণ্যের গুনগত মান যাচাইয়ের মাধ্যমে ছাড়পত্র পেতে ঘুষ দিতে হয় ১৫ হাজার

একচেটিয়া সবার জন্য নিয়ম করে নিয়েছে তারা। প্রতি ফাইল কমপক্ষে ১৫হাজার টাকা। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ টাকাও হয়ে থাকে। যেমন পানির বোতল লাইসেন্স।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKZM2LCN
0 Comments
Paid Land Office ৳2.5K

জমির নামজারি খতিয়ান তৈরি

আমি যখন অনলাইনে আবেদন করি তখন ভূমি অফিস থেকে কল দিয়ে বলে তোমার নামজারি জন্য আবেদন গ্রহণ করা হয়েছে তখন বলেন তোমার অরজিনাল দলিল নিয়ে আমাদের সাথে দেখা কর পরের দিন দেখা করি সবকিছু চেক দিয়ে আমাকে বলে তোমার তোমার দলিল নাম প্রত্যয়নের জন্য আমাদেরকে ২৫০০ টাকা দিতে হবে নিরুপায় হয়ে আমি পে করেছি।

মাগুরা। মহম্মদপুর, Khulna 2 September 2026 3 views KHAYLGP8
0 Comments
Paid Passport Office ৳5.0K

পাসপোর্ট করার

আমার সকল পেপারস/ কাগজ ঠিক ছিল, কিন্ত যখন জমা দিতে যাই তখন ফিরিয়ে দেয় কাগজ পত্র ঠিক নেই বলে, বলেছিলাম কি লাগবে বলেন, তারা বল্লো বাহিরে লোক আছে দেখেন, তখন একদল দালাল চক্র তাদের থাকে পাসপোর্ট অফিসে, তাদের কাছে গিয়ে দেখি আসলে সবকিছুই ঠিক আছে কিন্তু তাদেরকে টাকা দিলে কাজ হবে না হয় হবে না

কুনিল্লা, Chattogram 2 September 2026 3 views CTKDYDTZ
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারি করতে গিয়ে ঘুষ দিয়েছি

আমি নামজারি করতে গেছিলাম। ২৮ দিনে নামজারি হওয়ার কথা ছিলো। ঘুষ ছাড়া ফাইল আটকে ছিলো। ৩ মাস পরে বলেছিলো ফাইল হারিয়ে গেছে। অফিসের নিচু পদের কেউ কৌশলে টাকা চেয়েছিলো। দেওয়ার ৩/৪ দিনেই কাজ হয়ে যায়।

৪নং পার্বতীপুর ইউনিয়ন ভূমি অফিস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 3 views RJ2KFQ7A
0 Comments
Paid BRTA ৳500

ফিটনেস

নতুন গাড়ি, তবুও কোথায় নাকি কার্বন আছে দাবী করে সাথে সাথে রিপোর্ট ক্লিয়ার করার জন্য প্রথমে ১হাজার টাকা দাবী করে। পরে ৫০০ টাকায় দফারফা করে। এটা কান মচলিয়ে পয়সা নেয়ার মতন। এটা খুবই কমন ব্যাপার বিআরটিএ তে। আর দালাল আছে প্রচুর, যারা এই দূর্নীতি আরও বাড়িয়েছে।

মিরপুর, ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKPQG7VH
0 Comments
Paid Land Office ৳3.5K

জমি রেজিস্টার

আমি গেছিলাম একটা জমি রেজিস্টার করতে, তো আমার কাগজ সব ঠিক ছিলো কিন্তু একটা কাগজ সাদাকালো ছিলো এর জন্য আমার জমি রেজিস্টার করতে চায় নি। পরে মেজিস্টেডের সাথে একটা লোক থাকে সে ৩৫০০ টাকা চায় তা না হলে সে দললি পাস করবে না। তো আমি বাদ্য হয়ে দিছি, যদি না দিতাম তাহলে জমি ওয়ালা ঝামেলা করতো, আর পরবর্তিতে আমার দলিল লেখক কেও সে হুমকি দেয় তার আর কোন কাজ করবে না। তাই আম বাধ্য হয়েই দিতে হয়। আর এখনো এগুলা করে অন্য লোকের সাথে। আর সেখানে আরো অনেক রকম ঘুষ লেনদেন করা হয়।যেমন জমির নকল উঠাইতে গেলে ১০০০ থেকে ১৫০০ টাকা নেওয়া হয়

ইসলামপুর, Mymensingh 2 September 2026 3 views MYJCFSEQ
0 Comments
Paid Customs Office ৳50

বিল অফ এন্ট্রি

এখানে প্রতি বিল অফ এন্ট্রি করতে টাকা প্রদান করতে হয় ডাটা এন্ট্রি অপারেটর দের টাকা না দিলে তারা নানা ভাবে কাজের সময় খ্যাপন করেন ।

ঢাকা কাস্টমস হাউজ DTI, Dhaka 2 September 2026 5 views DK94CB5D
0 Comments
Paid Land Office ৳8.0K

নাম জারি

নাম জারি করাতে গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে তাদের আশেপাশে প্রচুর দালাল থাকে তারা সরকারি চেয়ারে বসেই ঘুষ দাবি করে বলেই ফেলে সরকারি খরচে তে পারেন সে ক্ষেত্রে কতদিন সময় লাগবে বলতে পারছিনা হতে পারে ছয় মাস কিন্তু আপনি যদি আট হাজার টাকা দেন সে ক্ষেত্রে আপনাকে এক সপ্তাহের মধ্যে করে দিতে পারব। বাধ্য হয়ে মানুষ তিক্ততায় পড়ে সরকারি অফিসের কর্মকর্তাকেই দিতে বাধ্য থাকে তাদের শক্ত একটি দালাল চক্র সব সময়ই আশেপাশে থাকে। এই টাকা ভূমি অফিসের সকলেই এমনকি এসিলেন্ড সহ তারা খায়। এটা শুধু আলেকজান্ডার রামগতি থানার লক্ষ্মীপুরে নয় সারা বাংলাদেশে একি কাহিনী। সুতরাং মন্ত্রণালয় মূল্যায়ন কর্তৃক এটা কে শক্তভাবে হস্তক্ষেপ না করলে প্রত্যেকটি মানুষকে তারা এইভাবে বাধ্য করে অর্থ আত্মসাৎ করেই যাবে।

চর আলেকজান্ডার, Chattogram 2 September 2026 3 views CTVABD6A
0 Comments
Paid Other public office ৳3.0K

বরিশাল ম্যানপাওয়ার অফিস (ফিঙ্গার অফিস), মুসলিম পাড়া, হাতেমআলী কলেজ, চৌমাথা।

আমার মামার সৌদিতে যাবার জন্য ফিঙ্গার অফিসে গেলে, কম্পিউটার অপারেটর জনাব (M) & (F) ও পিওন (S) নামের ৩ জন্য ব্যক্তি, আমার কাছে মোফার কপি না থাকার কারনে ৪ হাজার টাকা ঘুষ দাবি করে। পরবর্তিতে ৩ হাজার টাকায় তারা রাজি হয় এবং ফিঙ্গার দেয়। কিন্তু মজার বিষয় হলো ফিঙ্গার দিতে শুধু পাচপোর্ট লাগে এবং ২০০ টাকা দিয়ে bmet রেজিট্রেশন লাগে, তারা মোফার কাগজ নামের নাটক সাজিয়ে জনগনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

বরিশাল ম্যানপাওয়ার অফিস (ফিঙ্গার অফিস), মুসলিম পাড়া, হাতেমআল, Barishal 2 September 2026 3 views BRQ3ZJDS
0 Comments
Paid BRTA ৳22.0K

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে চাইছিলাম, তাদের ওয়েবসাইটে গিয়ে নিয়ম মাফিক আবেদন করি এবং ডকুমেন্টস জমা দেই, কিন্তু মাসখানেক চলে যাওয়ার পরেও অনলাইনে আপডেট হয়না। পরবর্তী তে দালালের মাধ্যমে যোগাযোগ করার কয়েকদিন এর মধ্যে কাজ হয়ে যায়, ১১,০০০/- টাকা ফি এর সাথে অতিরিক্ত ৯,০০০/- মোট ২০,০০০/- টাকা দিতে হয়েছে।

মৌলভীবাজার, Sylhet 2 September 2026 5 views SYFVW58E
0 Comments