All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

Bangladesh Railway

আমি বাংলা‌দেশ রেলও‌য়ে পাক‌শি থে‌কে লালম‌নি ডি‌ভিশ‌নে আসার পর এল‌পি‌সি নি‌তে গি‌য়ে ডি‌টিও অ‌ফি‌সে "ছ" নামক ‌ব‌্যা‌ক্তি আমার কা‌ছে ১০০০ টাকা দা‌বি ক‌রে ।আমা‌তক দি‌তে বাধ‌্য ক‌রে।

Pabna, Rajshahi 2 September 2026 3 views RJK6E2RN
0 Comments
Paid Customs Office ৳42.0K

Vat Return Submit

প্রতিমাসে সকরকারী ভ্যাট অনলাইনে জমা দেওয়ার পর, ভ্যাট চালানে সাইন করার জন্য ৪২০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। যা একটা কোম্পানীর জন্য খুব কষ্টের। শুধু আমি না, আমার মত হাজার হাজার লোক সরকারী লোকের কাছে জিম্মি।”

Shibpur,Circle,Narsingdi, Dhaka 2 September 2026 3 views DKZY9RRZ
0 Comments
Paid Land Office ৳7.0K

ভূমি উন্নয়ন কর ও নামজারি

উন্নয়ন কর দিতে চাইলে ৭০০০ টাকা দিতে হবে এবং রশিদে কম টাকা থাকবে বলা যাবে না এবং নামজারী করতে হলে রিপোর্টের জন্য টাকা দিতে হবে

৬ নং ভান্ডারা ইউনিয়ন ভূমি অফিস, Rangpur 2 September 2026 3 views RNKABHZF
0 Comments
Paid Accounts Office ৳1.0K

এল পি সি ছাড় করণ এবং গ্রহণ।

আমারা যারা সরকারি চাকুরী তাদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে একাউন্স অফিস থেকে একটা শেষ বেতনের প্রত্যয়ন নিতে হয়। এটা নিতে গেলে ও তাদের টাকা দিতে হয়। আবার নতুন কর্ম স্থলে রিসিভ করালেও তাদের কমপক্ষে 500 টাকা দিতে হয়। এবং যে কোন সরকারি বিলে তাদের 5% কমিশন দিতে হয়। যে কোন নিয়ম এর মধ্যে নেই। টাকা না দিলে অযথা ঘুরাবে। টাকা দিলে আর কোন আইনের বাধ্যবাদগতা থাকে না।

কুলাউড়া+ বিয়ানী বাজার, Sylhet 2 September 2026 5 views SYACW6HF
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ থানায় জিডি

কিছুদিন আগে আমার মোবাইল হারিয়ে যায়। আমি চট্টগ্রামের ডবলমুরিং থানায় যাই জিডি করতে। আমার সাথে খুব ভালো ভাবে ব্যবহার করেছে। আমিতো খুব অবাক তাদের ব্যবহার দেখে। জিডি করার প্রক্রিয়া শেষে হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাকে বলে অনেক কষ্ট করেছি। খরচের টাকা দেন। আমি নিরুপায় হয়ে মোবাইল ফেরত পাওয়ার আশায় টাকা দেই। হায়রে দেশ! সরাসরি টাকা চায়।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 5 views CT8EPYJ5
0 Comments
Paid Other public office ৳10.0K

NID সংশোধন

সরকারি কর্মকর্তারা ভোটার করার সময়ে নাম ভুল করে। একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে গেলেও প্রতিবার ৩০০/৫০০ টাকা করে নিত এবং বলত ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিবার হতাশ হয়েছি। সবশেষ বিভাগীয় নির্বাচন অফিসে যায় এবং সেখানে অফিসারের সাথে সাক্ষাৎ করা যায় না। পিএস আবেদনপত্রটি জমা নিয়ে সাথে ৫০০ টাকা দিতে হয়! এগুলো নাকি খরচ লাগে। আমি অপারগ থেকে তা প্রতিবার পরিশোধ করেছি কিন্তু তা সবসময় ব্যর্থ হওয়া লেগেছে। এরকম মিনিমাম ৮/১০ বার হয়েছে। সবশেষে ID কার্ড সংশোধন হয়েছে। অনেক হয়রানি হওয়া লেগেছে! এ দেশে। মানুষ কখনো তার ন্যায্য অধিকার পাইনি। বাশখালী চট্টগ্রাম।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 5 views CTQYWYFN
0 Comments
Paid Other public office ৳2.0K

নতুন ভোটার জন্য

নির্বাচন অফিসে আমি যাই নতুন ভোটার হওয়ার জন্য এর আগে দুইবার আবেদন কফি জমা দেয়ার জন্য নিয়ে গেছিলাম নেই নাই যেকোনো বাহানায় জমা নেই নাই পরে তৃতীয় বার যাই জমা দিতে আমাকে ফাকে ডেকে 200 টাকা দাবি করে পরে 200 টাকা দেওয়ার পর জমা নেয় তার 7 দিন পর ছবি ও হাতের ছাপ দেওয়ার জন্য ডাকা হয় আমি যাই আবার ওই একি কাহিনী বলে আপনার আজ হবে না সাভার সমস্যা এই রকম নানান অজুহাত দেখায় আমি তাদের বললাম ভাই এটা আমার খুব জরুরী আমার এটা করে দিলে ভালো হয় পরে 2000 টাকা দাবি করে আমি বাধ্য হয়ে দেওয়ার লাগছে

গাইবান্ধা, Rangpur 2 September 2026 3 views RNG8J69L
0 Comments
Paid Other public office ৳6.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

বরিশাল জেলার, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমে বিদ্যালয়। বিভিন্ন সেশনের এসএসসি পরীক্ষার্থীদের, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য নির্ধারিত সাবজেক্টকে আরো দুই তিন বিষয় ফেল বারিয়ে, সাবজেক্ট প্রতি ৫০০ টাকা করে জরিমানা নেওয়া হয়, টাকা না দিলে তাদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ নেয়া হয় না। এই পরিস্থিতিতে এমন বহু ঘটনা আছে, এক–এক জন শিক্ষার্থী থেকে আট নয় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে ওইসব শিক্ষার্থীদের টিচারদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি এবং অবহেলার স্বীকারও হতে হয়। তাছাড়া শিক্ষা ব্যবস্থায় এতটা ঢল না মার কারণ, সারা বছর ক্লাসের প্রতি তেমন গুরুত্ব দেয়া হয় না। পরীক্ষা আসলেই শিক্ষার্থীদের প্রতি যত চাপ প্রয়োগ করা হয়।

গ্রাম, Barishal 2 September 2026 5 views BR8XBYB4
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিষয়

আমি প্রবাসে আসার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করি, পরবর্তী সময়ে আমদের বোয়ালমারী থানায় ক্লিয়ারেন্স এর তদন্ত আসে তখন আমাকে কল করে বলা হয় আমি যেনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিদিষ্ট সময়ে থানার কম্পিউটার কক্ষে হাযির হই, আমি সময় মত সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হওয়ার পরে সব কিছু ঠিক থাকায় আমি চলে আসতে চাইলে তখন বলে চা খাওয়ার জন্য কিছু দিয়ে যান পরবর্তী সময়ে আমি যখন বলি যে টাকা নাই তখন আমাকে বলে যে ৫/৬ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন আর আমাদের মাত্র ১ হাজার টাকা দিতে পারবেন না. তারপর অনেক কথা বলার পর ৩০০ টাকা দেই। তারপর আমাকে বলা হয় টাকা বেশি হলে কাজ দ্রুত হয় এতটুকু মথায় রাইখেন। তারপর আমার ক্লিয়ারেন্স ২৫ দিন পর হাতে পাই

উপজেলা : বোয়ালমারী, Dhaka 2 September 2026 5 views DKKH5VHU
0 Comments
Paid Public Hospital ৳100

ড্রাভিং লাইসেন্স এর জন্য চক্ষু পরীক্ষা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের আউটডোরে ডাক্তার দেখাতে গেলে সেখানে ফর্সা একজন লোক কম্পাউন্ডার সম্ভবত মধ্যবয়সী একজন লোক চা নাস্তার জন্য টাকা চায়। অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়। তিনি টাকাটি নেন তার টেবিলের পেছনে কিচেনরুমে ডেকে নিয়ে। টাকাটি তিনি নিজের হাতে নেন নি, একজন খালাকে দেখিয়ে বলেন চা নাস্তার জন্য কিছু দেন।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK4ZLXBJ
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি আবেদন

বগুড়া সদর, নিশিন্দাড়া ভূমি অফিস, নামজারি খারিজের জন্য গিয়েছিলাম। আমার কাছ থেকে ১০০০০ টাকা দাবি করেন বিভিন্ন সমস্যা দেখিয়ে কিন্তু আমি সমস্ত কাগজপত্র দেওয়ার পরও তারা টাকা দাবি করছেন নিরুপায় হয়ে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে নাম জানি খারিজ এর জন্য আবেদন করেছি।

বগুড়া সদর, Rajshahi 2 September 2026 5 views RJDLHL8Z
0 Comments
Paid Other public office ৳1.0K

সরকারি চাকুরিতে প্রবেশকালে নতুন বেতন চালুকরণ

না দিলে প্রথম চাকুরির যোগদানে বেতন চালু প্রক্রিয়া চালুতে জটিলতা সৃষ্টি করতেছিলো। তাই আমাদের সাথে যোগদান করা সবাই দিতে বাধ্য হলো।

নৌবাহিনী হেডকোয়ার্টার বেতন শাখা, Dhaka 2 September 2026 3 views DKAG86AH
0 Comments
Paid Traffic Police ৳1.0K

পুলিশ তদন্তে ঘুষ নেওয়া

ওমরা হজ্জে য়াওয়ার জন্য সরকারি চাকুরী জীবিদের জন্য পুলিশ তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য, তাদের হাত খরচের জন্য ১০০০ টাকা দাবী করেন এবং ১০০০ টাকা পরিশোধ করা হয়।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 9 views MYBERTE5
0 Comments
Paid Public Hospital ৳2.7K

ইমারজেন্সি থেকে ওটি রুম

আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন, আমার ছোট ছেলে বয়স ১ বছর ৩ মাস। হঠাৎ করে গরম পানিতে ডান হাত পরে ঝলসে যায় সাথে সাথে, আমি এবং আমার স্রী সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে যাই মটর সাইকেল করে, তখন সন্ধ্যা ৬.৩০ মি. ইমারজেন্সি ডা. কোন রকম ভাবে দেখে দালাল দিয়ে ওটিতে পাঠান সে খানে আমার ছোট মাসুম বাচ্ছাকে কি যে কষ্ট দিয়েছেন আমার সামনে দমকানো আমার কাছ হতে ২০০০/- টাকা নিয়ে পোড়ার ব্যন্ডিস কিনার কথা বলে কোন ব্যন্ডিস না দিয়ে হাতে সাধারণ গজ দিয়ে ব্যন্ডিস করে দেয় হারামিরা, পরে আমার কাছ হতে আবারও ৭০০/- নেয়, পরে ৩ তিন দিন পরে হাতের ব্যন্ডিস খুলে দেখি কোন প্রকাররব্যন্ডিস নেই হাতের অবস্থা খুবই খারাপ আপনারা আমার ছোট বাবুর হাতের ছবিটা যদি দেখতেন কেউ না কেঁদে থাকতে পারতেন না, ছবি দিব কি ভাবে। আমার দুঃখ।।

টাংগাইল সদর, Dhaka 2 September 2026 7 views DKRN6WGA
0 Comments