All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

ওমরা করার জন্য পাসপোর্ট করেছিলাম এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে আসে পুলিশ আমাদেরকে ফোন দিয়ে বলে বিদ্যুৎ বিলের কাগজ এবং এনআইডি কার্ড এবং সাথে এক হাজার টাকা নিয়ে আসতে

কলাপাড়া, Barishal 2 September 2026 5 views BRFM9382
0 Comments
Paid Customs Office ৳10.0K

Vat Return Submit

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমার দোকান আছে। আমি সেখানে নিয়ম মেনে ভ্যাট দিতে চেয়েছিলাম। কিন্তু ভ্যাট অফিসের লোক আমার কাছে ঘুষ দাবি করে এবং বলে আমাদেরকে টাকা দিলেই হবে সরকারকে টাকা দেয়া লাগবে না। এমনকি তারা সকল সোনার দোকান এবং সকল দোকান থেকে নিজেরাই টাকা সংগ্রহ করে নিজেরাই রিটার্ন দেয়।

Dhaka, Dhaka 2 September 2026 3 views DK5QYVHV
0 Comments
Paid Passport Office ৳1.0K

পুলিশ ভেরিফিকেশন

SB অফিসে ভেরিফিকেশন এর জন্য কাগজ জমা করতে গেলে পুলিশ অফিসার কাগজ হাতে নিয়ে সরাসরি ১হাজার টাকা দাবি করছে। বি:দ্র: বর্তমানে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়াতে একটু সুবিধা হয়ছে।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 5 views MYG3ASFR
0 Comments
Paid Other public office ৳500

এন আই ডি কার্ড

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিসে এনআইডি স্লিপ থাকা স্বত্তেও বলে যে কার্ড খুজে পাচ্ছে না। । টাকা দেওয়ার পর খুজে পায়।আমি আর্মির লোক হয়ে ও আমাকে ঘুস দিতে হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 7 views CTMQM2F8
0 Comments
Paid Passport Office ৳5.0K

নবায়ন

আমি ২০ বছর সৌদি আরব। আসতে হাতে লেখা পাসপোর্ট ছিলো। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হয়েছে পাসপোর্ট। মায়ের নামের সাথে NID অমিল।কিন্তু বাংলাদেশের নাগরিক হয়েও পাসপোর্ট সংশোধন করতে পারিনি। ঘুস দিয়ে পাসপোর্ট বের করে সৌদি ছলে আসলাম ২০২৩ সালে নতুন ভিসায়। আসলে শিক্ষত লোকেরা লেখা পড়া করে মা বাবার মূখ উজ্জ্বল করেনা।বরং ৩৫ বছর সরকারি চাকরী করে ৩৫ বছরই প্রায় সরকারী কর্মকর্তারা মা বাবা কে গাল মন্দ শুনাই।

কুমিল্লা, Chattogram 2 September 2026 8 views CT2SEDVC
0 Comments
Paid Land Office ৳54.0K

ভুমি কর ও নামজারি

আমাদের দুইটা খতিয়ানের জমির কর এবং নামজারি বাবদ ৫৪ হাজার টাকা নিয়েছে কিন্তু শুধুমাত্র নামজারীর ১১০০ টাকার রশিদ দিয়েছে আর কোন কিছু দেয় নাই, আমাদের তিন অংশীদারির নামে নাম জারি করে দিয়েছে । টাকা নিয়ে কর দেওয়ার কোন রশিদ অথবা টোকেন দেয় নাই, এখন অনলাইনে দেখতে পাচ্ছি কর পরিষদ করা হয়নি।

সাঁথিয়া, Rajshahi 2 September 2026 5 views RJFQVVMY
0 Comments
Paid Public Hospital ৳2.00M

ডাক্তারা পিকনিকে যাবে, আউটারে যাবে, ইফতার পার্টি করবে,

এটা হর হামেশাই হয়ে থাকে,। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে জোর করে আউটারে যাওয়ার নামে, পিকনিক করার নামে। ইফতার পার্টি করার নামে। পরিচালকেরা প্রতি কোম্পানি থেকে কম করে লাখ টাকা দাবি করেন। (বড় কোম্পানি থেকে আরো বেশি) টাকা না দিলে ডাক্তারদের সাথে দেখা করা ভিজিট করা বন্ধ থাকে। এই ঘুষ বন্ধ করার সাধ্য কার??? আওয়ামী লীগের সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এখন বিএনপির সময় ড্যাব। কারো নাম বলে কাউকে ছোট করছি না।

সারা দেশের সকল সরকারি হাসপাতালগুলোর পরিচালকরা, অধ্যক্ষ,।, Dhaka 2 September 2026 7 views DKKXR9MG
0 Comments
Paid Public Hospital ৳500

রোগী ভর্তি এবং মেডিকেল রিপোর্ট

ঘটনাটি ঘটে ৩১/০৮/২০২৬ এ এলাকায় তুচ্ছ ঘটনায় একজনকে মারধর করলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখানোর পর ডাক্তার ভর্তি দেয় এবং মামলা করার জন্য পরামর্শ দেয়। প্রথমে আমি বুঝতে পারিনি ডাক্তার কেন মামলার পরামর্শ দিবে। পরে আমি মেডিকেল রিপোর্ট চাইলে ওখানের কর্মরত একজন আমার কাছে ১০০০ টাকা চায়। নানান বাহানা দিয়ে পরে ৫০০ টাকার বিনিময়ে মেডিকেল রিপোর্ট দিতে রাজি হয়। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, জরুরি বিভাগে। ওখানে কয়েকজন কর্মরত ছিলেন, তাদের নাম এবং পদবি আমি জানি না।

লক্ষ্মীপুর, Chattogram 2 September 2026 6 views CTX76NGG
0 Comments
Paid Other public office ৳45.0K

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

সমাজ সেবায় চিকিৎসার জন্য যে টাকা হয় সেটার জন্য সমাজ সেবা অফিসের কর্মচারী আইডি কার্ড নেয়, যা যা কাগজ লাগে সব তিনিই পূরন করেন, পরবর্তীতে বলেন যে ব্যাংক একাউন্ট লাগবে, একাউন্ট না থাকলে খুলতে হবে, যখন টাকা আসে তখন বলে তোমার কাজটা এখনো হয় নাই তবে এই নামে অন্য একজনের টাকা আছে, তবে ঔ লোক মারা গেছে, ঔ লোকের টাকাটা তুলে দিতে হবে, যেহেতু একই নাম তাই, তবে এ কাজের জন্য ৫০০০/- টাকা দিবো, পরবর্তীতে জানা যায়, ঔ টাকা (৫০,০০০)আমার নামেই ছিলো, আমার কিছু করার ছিলো না, আমি নিরূপায়, এমটা অনেক লোকের সাথেই ঘটেছে, তা এখনো চলোমান।

রংপুর, Rangpur 2 September 2026 5 views RNSAXZJS
0 Comments
Paid Passport Office ৳2.8K

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট অফিসে চরম হয়রানি ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা সম্প্রতি পাসপোর্ট আবেদন করতে গিয়ে আমাকে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন সেবা পেতে পারি, সেজন্য আবেদনের প্রয়োজনীয় সকল মূল কাগজের পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত কাগজপত্রও আমি সাথে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমাকে নানা অজুহাতে সারাদিন ঘুরানো হয়েছে এবং শেষ পর্যন্ত বলা হয়েছে আমার "তথ্য সঠিক নয়"। পুরো প্রক্রিয়াটিতে যেসব অব্যবস্থাপনা আমার চোখে পড়েছে: ১. দালাল চক্রের প্রভাব: সাধারণ আবেদনকারীদের প্রতিটি পদে আটকানো হলেও, যারা দালালের মাধ্যমে আসছে তাদের কাজ অনায়াসে সম্পন্ন হয়ে যাচ্ছে—যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। ২. অহেতুক দেরি ও লাইন থেকে বের করে দেওয়া: পাসপোর্ট অফিসের সেবা প্রদানের গতি অত্যন্ত ধীর। তার ওপর ব

কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CTX3XQFT
0 Comments
Paid Passport Office ৳9.5K

পাচপোর্ট নবায়ন

আমি প্রবাসী পাচপোর্ট নবায় করা জরুরি ছুটি মাত্র একমাস।আমি আর্জেন্ট করার জন্য দিয়েছি। কিন্তূ আমার টাকা জমা দেয়া হলো নরমাল ২১ দিনের জন্য পাচপোর্ট পেলাম চার দিনে কিভাবে সম্ভব হলো সরকারি টাকা কে খেলো,পাচপোর্ট আর্জেন্ট কি ভাবে দিলো কিছু ই বুজলাম না

বাগেরহাট, Khulna 2 September 2026 3 views KHC95MZ4
0 Comments
Paid Accounts Office ৳500

বেতন নির্ধারন

বেতন কাঠামো নির্ধারন করার জন্য। নতুন সরকারি চাকরি জীবী বেতন কাঠামো ঠিক করার জন্য এজি অফিস ২ মাস ঘুরাইছে। পরে বাধ্য হয়ে ৫০০ দিলাম।পরে কাজ হয়েছে

কুমিল্লা এজি অফিস, Chattogram 2 September 2026 8 views CTSB9EK6
0 Comments