All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Other public office ৳65.0K

CDA land Transfer Fee related

টাকা না দিলে ট্রান্সফার ফাইল রেডি করতে অপারগ। ১টা সিন্ডিকেট কাজ করে কেরানি CDA তে। টপ লেবেলে দূর্নীতি আছে কিনা আমি জানি না তবে ফাইল রেডি করে যেসব মানুষ ওনারা অসম্ভব দূর্নীতি গ্রস্ত।আর যদি ট্রান্সফার অতিরিক্ত জমা হয় ওটা রিটার্ন করাতেও ঘুষ চায় আর এই রকম স্লো মনে হয় স্লথও না

Chittagong, Chattogram 2 September 2026 8 views CTDUJE48
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট

আমি নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে, ওই পাসপোর্ট অফিসের দালালচক্র আমার কাছ থেকে মোট ৭৭০০ টাকা দাবি করে। এবং আমার পাসপোর্ট ইমারজেন্সি হওয়াতে আমি পরবর্তীতে ৭৭০০ টাকা পরিশোধ করি। কিন্তু সরকারি ফি তো ৫৭০০ টাকা।

নওগাঁ, Rajshahi 2 September 2026 3 views RJAYVJAB
0 Comments
Paid Traffic Police ৳1.0K

পুলিশ কিয়ারেন্সের জন্য

আমার ছোট ভাইয়ের জন্য পুলিশ কিয়ারেন্স এর রিপোর্ট আনতে যাই সে আমাকে বলল এটার জন্য কিছু খসড়া দিতে হবে তখন আমি তাকে ৫০০ টাকা দেই সে বলল এই খরচ হতে হবে না টাকা বের করেন পরে বাধ্য হয়ে আমি ১০০০ টাকা দেই কারণ পুলিশ কি আরেন্সটা খুব দরকার ছিল না হলে আমার ভাইয়ের অনিশ্চিত হয়ে যেত কারন আমার ভাইয়ের ভিসা আগে এসে পড়েছিল সে সময় মত না যেতে পারলে পরবর্তীতে না যাওয়া সম্ভাবনা ছিল তাই এক পদের বাধ্য হয়ে আমি ১০০০ টাকা ঘুষ দেই

শরীয়তপুর, Dhaka 2 September 2026 5 views DKRJP5LY
0 Comments
Paid Other public office ৳1.50M

খামার বাড়ি ঢাকা

উপ সহকারী কৃষি কর্ম কর্তা পদের চাকরির জন্য, ১৫০০০০০ টাকা দাবি করে এবং ১৫৭০০০০ টাকা পরিশোধকরা হয়েছে, সংসদ ভবনের একজন আইন বিভাগে চাকরি করে সে টাকা নিয়েছে, ঐ লোকের বাড়ি টাংগাইল,

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKC4PEJK
0 Comments
Paid Education Office ৳8.0K

অবসর বেতন

বাবার মারা গেছে তার পেনশন এর টাকা মায়ের নামে করার জন্য শিক্ষা অফিসের একাউন্ট বিভাগে ৮০০০ টাকা চেয়েছে, আমি দিয়েও দিয়েছি কিন্তু কাজ হয় নাই। আমাকে একাউন্ট অফিসের এক কর্মকর্তা এসে বলছে সবাইকে কিছু করে টাকা দিতে হবে প্রথম ৫ হাজার চেয়েছিলো পরে বলে আর ৩ হাজার লাগবে নাহলে হবে না। সর্বমোট ৮ হাজার নিছে কাজ করে দেয় নাই।

চিতলমারী, বাগেরহাট, Khulna 2 September 2026 3 views KH3AH4K9
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

মায়ের জন্য পাসপোর্ট বানাতে গিয়েছিলাম। পাসপোর্টটা পেন্ডিং ফালাই রাখছিল। ডেলিভারি ডেটওভার হয়ে গেছিল। খোঁজ নিয়েছি বারবার বলছে আজ হবে কাল হবে। হচ্ছিল না। ২০০০ টাকা দেয়ার পর। সাথে সাথে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। বরিশাল পাসপোর্ট অফিস।

বরিশাল, Barishal 2 September 2026 3 views BR939ZJL
0 Comments
Paid BRTA ৳500

ট্যাক্স টোকেন নবায়ন

আমার দশ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থ্রি কাজ করাতে গেলে অফিস সহকারী দুই সপ্তাহ যাবত ঘুরায়, তারপর এক সপ্তাহ পর আসুন বলে, যাওয়ার পর বলে আজকেও আমাদের এডি স্যার আসে না এডিছার না আসলে হবে না, সারাদিন বসে থেকে বিকেল চারটায় এক ভাইয়ের পরামর্শে ওনার হাতে ৫০০ টাকা দিলে, পাঁচ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়।

Barguna, Barishal 2 September 2026 5 views BRUJHKDG
0 Comments
Paid Other public office ৳48.0K

আইবাস+ সেলারি একাউন্ট খোলা

সরকারি চাকুরীতে যোগদানের শুরুতে বেতন পাওয়ার জন্য আইবাস+ এ সেলারি একাউন্ট করার জন্য অফিসের উচ্চমান সহকারীকে ১২ জনে ৪৮০০০ টাকা দিতে হয়েছে। শ্রান্তি বিনোদনের ভাতার জন্য ১৪ জনের ২১,০০০ টাকা দিতে হয়েছে। এছাড়া টিএ/ ডিএ বিল থেকে ১০% দেওয়া লাগে

লক্ষ্মীপুর, Chattogram 2 September 2026 3 views CTJWZ7JZ
0 Comments
Paid Other public office ৳1.0K

জন্মসনদ সংশোধন

কক্সবাজার জেলা মাতামুহুরি উপজেলা ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ দফাদার জন্মসনদ সংশোধন ১০০০টাকা দাবি করে,মানুষভেদে আরও বেশি দাবি করে

কক্সবাজার জেলা মাতামুহুরি উপজেলা ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ, Chattogram 2 September 2026 3 views CTMKRLSU
0 Comments
Paid Other public office ৳8.0K

ভোটার আইডির নাম পরিবর্তন

ভোটার আইডর নাম পরিবর্তন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসে স্থানীয় দালাল ঘুষ দাবি করে। তৎকালীন নির্বাচন অফিসারের প্রশ্রয়েই সেটাব হয়েছে। অথচ টাকা দেয়ার পরও বছরের পর বছর ঘুরিয়েছে। যদিও ফরিদপুর জোনাল অফিসে যাওয়ার পর কোনো ঘুষ ছাড়া একদিনেই কাজ হয়ে গেছে।

শরীয়তপুর, Dhaka 2 September 2026 3 views DKKJR6WE
0 Comments
Paid Land Office ৳8.0K

জামি নাবায়ন

আমার বাবা ভূমি অফিস অফিসের কাগজ সমাধান করতে গেছিলো এবং তারা জমির সঠিক কাগজপত্র দাবি করে এক সপ্তাহ পর আমরা তাকে কাগজপত্র দেখাতে সক্ষম হয় তারপর ভূমি অফিসার আট হাজার টাকা চায় খরচের সাথে কিন্তু সরকারি কোন খরচ নেই ওই কাজের জন্য তিনারা বলে এই জমির কাগজ ডিস্ট্রিকে পাঠানোর কিছু টাকা দিতে হবে আমরা তাদের কথা মত টাকা দেয়ই

বীরগঞ্জ, Rangpur 2 September 2026 5 views RN8VQMRE
0 Comments
Paid Land Office ৳4.0K

জমির নাম জারি

নামজারীর আবেদন নিয়ে ভুমি অফিসে যাই ভূমি অফিসের নায়েব সাহেব আমার কাছে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি হবে না তাই আমি টাকা দিতে বাধ্য হই।

Jawaar Bhumi office, tarail, Kishanganj, Dhaka 2 September 2026 6 views DKB6PYB6
0 Comments
Paid Other public office ৳500

সাংবাদিক

গ্রামের বিভিন্ন ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান কিছু সাংবাদিকরা প্রতিনিয়ত মাসিক চাঁদা আদায় করে আসছে এবং নিরুপায় হয়ে প্রতিষ্ঠান প্রধানরা সেই টাকা পরিশোধ করছে

Rajshahi, Rajshahi 2 September 2026 3 views RJP3CNCT
0 Comments
Paid Land Office ৳13.0K

নামজারি

আমার ছোট ভাই এবং আমার বাবার জমি নামজারি করার জন্য আমার মা প্রায় ছয় মাস যাবৎ তহশিল অফিস ও ভুমি অফিস এ ঘুরছে। শেষমেশ ১৩০০০/- টাকায় সেটেল্ড হয়। এর মধ্যে ১০০০০/- টাকা দেওয়া হয়েছে

পীরগনজ, ঠাকুরগাঁও, Rangpur 2 September 2026 3 views RNM7JBBJ
0 Comments