All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,389 reports found
Report a bribe
Paid Land Office ৳2.20M

ঢাকা সিলেট তামাবিল প্রকল্প সরকারি স্থাপনার ক্ষতিপূরণের টাকা উঠাতে ঘুষ

ঢাকা সিলেট তামাবিল প্রকল্প সরকারি স্থাপনার ক্ষতিপূরণের টাকা উঠাতে ঘুষ আমার থেকে 3th পার্টি চেক নিয়ে যায় পরে আমি তা পরিশোধ করি।আমার মতো সবাই তাই করসে ওরা 6% বা 7% করে টাকা নেয়

narayangonj, Dhaka 2 September 2026 3 views DKVG5VJ7
0 Comments
Paid Other public office ৳5.0K

পুলিশ ভেরিফিকেশন

আমি পাসপোট করতে যায় ২০২৫ সালে আমার স্থায়ি ঠিকানা যেটা ছিল আইডি কার্ডে এখানে আমরা তখন ছিলাম না তাই পুলিশ আমাকে ফোন করেছে বিদুৎ বিলের কপি নিয়ে এসপি অফিসে দেখা করতে বর্তমানে যে বাসায় ছিলাম সেটার বিদুৎ বিলের কাগজ নিয়ে দেখা করি তার পর পুলিশ বলে এটাতে হবে না যে ঠিকানায় আগে ছিলেন এটা লাগবে আমি বললাম এটাতে নাই আমার কাছে বাসা বিক্রি করে দিয়েছি পুলিশ বলে তাহলে আপনার পাসপোট হবে না তখন সে ১০০০০ টাকা দাবি করে অনেক বলে কয়ে ৫০০০ টাকাতে রাজি করে আমি পুলিশ ভেরিফিকেশন শেষ করলাম

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKYMENQC
0 Comments
Paid Other public office ৳3.0K

Meter

আমি অফিসের সকল ফর্মালিটিস শেষ করে মিটার প্রাপ্য হই। কিন্তু মিটার লাগাতে এসে বলে ৩০০০ টাকা না দিলে মিটার স্থাপন করবে না। অনেক ঝামেলা হয়, মিটার না লাগিয়ে ফিরে যায়। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে মিটার স্থাপন করি।

Gazipur, Dhaka 2 September 2026 5 views DKGR65AS
0 Comments
Paid Other public office ৳200

জন্মনিবন্দন + পত্যায়ন + মৃত্যু সনদ

আলমনগর,গোপালপুর,টাঙ্গাইল।আমার ইউনিয়ন পরিষধ এ জে কোন সেবা নিতে গেলে তাদেরকে ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দিতে হয়।যদি সরকারি ফী থাকে ৫০ আমাদের থেকে নেয় ২০০।না দিলে তারা কাজ করবে না বলে জানিয়ে দেয় 🥺

টাঙ্গাইল, Dhaka 2 September 2026 5 views DKG2U89C
0 Comments
Paid Other public office ৳25.0K

বিদ্যুৎ এর লাইন সচল

বজ্রপাত হয়ে বিল্ডিং এর বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। পরবর্তিতে লাইন পুনরায় চালু করতে ৫০,০০০ টাকা ডিপিডিসি খিলগাঁও অফিস থেকে ঘুষ চাওয়া হয়। বিনা খরচে এই সার্ভিস পাওয়ার কথা থাকলে অফিসের কন্ট্রোল রুমের ইঞ্জিনিয়ার অফিসের বাহিরে নিয়ে কয়েক বার দর কসাকসি করে ২৫০০০/- টাকা নিয়ে লাইন চালু করে। দেশের নাগরিক এবং গ্রাহক হিসেবে খুব অসহায় মনে হয়েছিল।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKUUKNU4
0 Comments
Paid Other public office ৳155.0K

গণপূর্ত আবাসন

গণপূর্ত আবাসন(হাউজিং) এর ক্রয়কৃত জায়গার ওয়ারিশ নামজারির জন্য প্রথমে হাউজিং এ বিল্ডিংয়ের রিপোর্ট করতে হয় এ রিপোর্ট করতে এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার ২০০০০ টাকা ডিভিশন ইন্জিনিয়ার ১৫০০০ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এক্সিয়েন)প্রথম ধাপে ৫৫০০০ হাজার ২য় ধাপে ২০০০০ স্টেট অফিসার ২০০০০ অফিস খরচ ১০০০০ ও হাজিরা ফরম পূরন ও উপস্থিত হাজিরা দেওয়ার সময় ১০০০০ টাকা ও বিভিন্ন সময় কখনো ৫০০ /১০০০ তাদের প্রদান করা হয়। হাউজিং এ নামজারি ফি (সরকারি কোষাগারে)১,১৫০০০ টাকা প্রানন করেছি।তারপর তারা (গণপূর্ত আবাসন) নামজারির অনুমতি প্রদান করলে ভূমি অফিসে নামজারি করি।ভূমি অফিসে নামজারি করতে ২৫০০০টাকা প্রদান করি।এখন হেবা করবো হাউজিং হেবার অনুমতি নিতে লাগবে প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা)।

জি ই সি চট্টগ্রাম, Dhaka 2 September 2026 5 views DK5DNGF4
0 Comments
Paid Other public office ৳30.0K

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য ৩০,০০০ টাকা দাবি

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ৩০,০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে পেনশনের টাকা উত্তোলনের কাজ করা হবে না বলে জানানো হয়।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKCFH43B
0 Comments
Paid Accounts Office ৳5.0K

শ্রান্তি বিনোদনের ভাতা উত্তোলন

শ্রান্তি বিনোদনের ভাতা উত্তোলন এর জন্য অফিসে গিয়ে সারাদিন ঘুরাঘুরি করেছি। দায়িত্বরত অফিসার বলে, বড় স্যার ছুটিতে আছেন, আজকে হবে না, ৭দিন পর আসেন, এখন এপ্লিকেশন করে যান, এরপর স্যার আসলে ফরোয়ার্ড করে দিব, ভাতা পেতে আরও প্রায় ২/৩ মাস লেগে যাবে। সারাদিন ঘুরাঘুরি করে অবশেষে যখন ক্লান্ত, তখন একজন বলল এসব কাজ এত সহজে হয় না, ৫০০০টাকা দেন দেখি কিছু করা যায় কিনা। তখন নিরুপায় হয়ে পকেটে ৩০০০ ছিল, সেটা দিয়ে দেই। যে কাজ সারাদিন ঘুরেও হচ্ছিল না, সে কাজ টাকা দেয়ার পর ৫ মিনিটের মধ্যে হয়ে গেল। ২দিনের মধ্যে ভাতাও পেয়ে গেলাম। দিজ ওয়াজ ম্যাজিক। সরকারী কর্মকর্তাদের যদি ঘুষ দিয়েই টাকা উদ্ধার করতে হয়, তাহলে সরকার কেন তাদের বেতন দিচ্ছে???

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKR6VC3X
0 Comments
Paid Other public office ৳10.0K

ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন

আমি একটি ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করার জন্য একে একে 4বার অনলাইনে আবেদন করি। আমাকে 4বারি রিজেক্ট করে দেয়। তারপর আমি দালালের সহায়তা নিই 10000 টাকা কন্ট্রাক্ট করে কাজটা করি। সময় লাগলো 25দিন। এভাবে আমাকে হয়রানি হতে হলো।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKESFDZT
0 Comments
Paid Land Office ৳50.0K

নামজারি

আমি আমার বাবার ক্রয়কৃত ১০০ শতাংশ জমি নামজারি করতে যাই ইউনিয়ন ভূমি অফিসে। আমি প্রথমে নিজে নিজে অনলাইনে আবেদন করি। কিন্তু আমার আবেদন না মন্জুর হতে থাকে। একাধিকবার আবেদন করে ব্যর্থ হয়ে ভূমি অফিসে ৫০০০০ টাকা চুক্তি করে আবার আবেদন করলে নামজারিটি সম্পন্ন হয়।

গ্রাম, Dhaka 2 September 2026 6 views DKW452YG
0 Comments
Paid Public Hospital ৳500

৫০০ টাকার মিনিময় রোগীর নিতে হয়

আমার মা অসুস্থ ছিলো। বেড পাওয়ার জন্য ডাক্তাররা ওয়ার্ড বয়দের কাছে যেতে বলে। তাদের কাছে গেলে আমার কাছে ৫০০ টাকা চাই। আমার রোগীর অবস্থা খারাব ছিলো বলে ৫০০ টাকা দিয়ে বেড নিতে হয়েছে।

খুলনা ২৫০ শয্যা হাসপাতাল, Khulna 2 September 2026 3 views KHJQMV6D
0 Comments
Paid Public Hospital ৳2.5K

আমি সরকারি চাকুরীজীবী।আমাদের যে কোনো ছুটি যেমন মাতৃত্ব কালীন, শ্রানতি বিনোদন, অর্জিত ছুটি যেই ছুটি

আপনার ছুটি আপনি পাশ করিয়ে আনবেন?নাকি আমাকে দিয়ে করালে খরচ দিতে হবে।অনেক জায়গা থেকে সাইন আনতে হয়।প্রত্যেক সাইনের জন্য ৫০০ টাকা দিতে হয়।

কালকিনি,মাদারীপুর, Dhaka 2 September 2026 3 views DK7VPACK
0 Comments