All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Education Office ৳10.0K

শিক্ষকদের হয়রানী

আমি ১২০০০ হাজার দিয়েছি। এনটিআরসি মিরপুর (বাংলা কলেজের পাশে), শিক্ষকদের নতুন এমপিও, উচ্চতর গেড সহ বিভিন্ন আবেদনে ১০,০০০/- থেকে ২০,০০০/- হাজার পর্যন্ত ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে কোন এমপিও শিক্ষক কোন কাজ করাতেন পারেন না। এই ঘুষ প্রায় ৯৫% শিক্ষককে দিতে হয়।

Manikganj, Dhaka 2 September 2026 3 views DKWMPT3G
0 Comments
Paid Other public office ৳500

এনআইডি

আমি ২০২২ সালে এনআইডি এর আবেদন করে প্রয়োজনীয় কাগজ জমা দেই উনারা জমা রাখেন এবং বলেন আপনার মোবাইলে মেসেজ গেলে আসবেন অমি মেসেজ এর অপেক্ষায় ১০-১৫ দিন। কিন্তু না আসায় অফিসে গিয়ে দেখি আমার ফাইল যেই টেবিলে ঐ টেবিলে পরে আছে তখন ফাইল হাতে নিয়ে বাধ্য হয়ে বলি যে কিছু টাকা দেই তখন উনি রাজি হলেন এবং আমার প্রয়োজনীয় ছবি ফিঙ্গার নিলেন

মৌলভীবাজার, Sylhet 2 September 2026 3 views SYGHUC5T
0 Comments
Paid Other public office ৳50.0K

ডিবি পুলিশ ব্যবসায়ীদের পন্য আটকিয়ে টাকা খায়।

কুরিয়ারে ই-কমার্স ব্যাবসায়ীরা প্রোডাক্ট পাঠায়। রাইডারকে আটকিয়ে ব্যবসায়ীর নাম্বার ও ঠিকানা নিয়ে ব্যবসায়ীর কাছে গিয়ে টাকা দাবি করে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে।

রাজবাড়ী, Dhaka 2 September 2026 3 views DKHVQAJS
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারি

আমার পিতার নাম পত্তন করার জন্য,খতিয়ান বের করার জন্য,DCR টাকা online পেমেন্ট করতে হয়েছে।5000টাকা পেমেন্ট করার পরও Online খাজনা কাগজ রেডি করার জন্য আরো 1000tk দিতে হয়েছে।

নড়াইল, Khulna 2 September 2026 5 views KHRMCVH5
0 Comments
Paid Education Office ৳50.0K

শিক্ষক বদলি

শিক্ষক বদলি থেকে শুরু করে বার্ষিক ইনক্রিমেন্ট বা অন্য যে কোন পাওনা পাওয়ার ক্ষেত্রে কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসে ঘুষ দিয়ে কাজ করতে হয়। তবে বর্তমানে নিযুক্ত থানা শিক্ষা অফিসার সৎ এবং ভালো মানুষ। নিচের দিকের কর্মচারীরা এবং ঘুষখোর।

কামারখন্দ থানা, সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 3 views RJ9LST2A
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন ঠিক করার জন্য

আমি সরকারি ফিস অনুযায়ী নিবন্ধন করার জন্য আবেদন করি কিন্তু আবেদন মোতাবেক আমার নিবন্ধন ঠিক হয়ে আসছিল না তারা আমাকে অফার দেয় একদিনের মধ্যেই হয়ে যাবে কিছু টাকা লাগবে তখন আমি বাধ্য হয়ে তাদেরকে তিন হাজার টাকা ঘুষ দেই এবং আমার জন্ম নিবন্ধন ঠিক করি

হবিগঞ্জ জেলা, বানিয়াচং থানা ৪ নং দক্ষিণ পশ্চিমে ইউনিয়ন পরি, Sylhet 2 September 2026 3 views SYL2S39N
0 Comments
Paid Land Office ৳1.3K

ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়

নেত্রকোণা সদর উপজেলার ফচিকা ইউনিয়ন ভূমি অফিসে ৩ শতাংশ জমির ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে হয়রানির শিকার হই। অনলাইনে বারবার সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করা সত্ত্বেও দাগ ও খতিয়ান ভুলের অজুহাতে তা বাতিল করা হচ্ছিল। সরাসরি অফিসে গেলে তহশিলদার নির্দ্বিধায় জানান, সেবাগ্রহীতাদের অফিসে এনে টাকা আদায়ের জন্যই ইচ্ছাকৃতভাবে অনলাইনে আবেদন বাতিল করা হয়, কারণ জেলা অফিসে তাদের নিয়মিত টাকা দিতে হয়। অনলাইনে বিনামূল্যে আবেদন করার নিয়ম থাকলেও তহশিলদার আবেদন করে দেওয়ার নামে প্রথমে ২,০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে তর্কবিতর্কের পর বাধ্য হয়ে সেবাগ্রহীতাকে ১,২৫০ টাকা ঘুষ দিতে হয়। কথোপকথনের সময় ওই তৃতীয় শ্রেণীর কর্মচারী জেলা ডিসি অফিসের পাশে নিজের চারতলা বাড়িটির কথাও প্রকাশ্যে গর্বের সাথে প্রকাশ করেন।

Netrakona Sadar,(ফচিকা ইউনিয়ন ভূমি অফিসটি ), Mymensingh 2 September 2026 5 views MYHF59T5
0 Comments
Paid Traffic Police ৳3.0K

baik

আমি প্রবাসী আমার বাইকের কাগজ করতে একটু সময় লাগছে তাই কাগজ না থাকায় আমর কাজ থেকে 3000 টাকা ঘোষ নিচে নইলে গাড়ি থানায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় গাড়ির ক্ষতি হবে এসব ভয় দেখিয়ে 3000 হাজার টাকা ঘোষ নিচে

গাজীপুর, কাপাসিয়া , তরগাঁও, Dhaka 2 September 2026 6 views DK5PBW4X
0 Comments
Paid Land Office ৳5.0K

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে

জমির কাগজপত্র সংশ্লিষ্ট কাজে আমার বাবা ভূমি অফিসে গিয়েছিল। তবে সেখানকার কর্তব্যরত ব্যাক্তি সরকার নির্ধারিত ফি থেকে অতিব অতিরিক্ত টাকা চেয়েছিলেন। এবং যেহেতু টাকা না দিলে কাজই হবেনা এবং যেহেতু আমাদের দরকার ছিলো তাই বাবা বাঁধ্য হয়ে কাজ করেছে। এবং এটি কিন্তু অনেক আগের ঘটনা তবে যেহেতু আজ বলার সুযোগ এর মতো জায়গা বললাম তাই বললাম।

জামালপুর, বকশীগঞ্জ, Mymensingh 2 September 2026 5 views MYQD4Y2S
0 Comments
Paid Tax Office ৳1.00M

১১৭ ই এসে হয়রানি

এসে বলে যে আপনার এই খাতা দেন ওই খাতা দেন আমরা যতটুকু ছিল দিচ্ছি তারপরেও আমরা সহযোগিতা করি নাই অসহযোগিতার জন্য 50 লক্ষ টাকা জরিমানা তারপর ১০ লক্ষ টাকা দিয়ে সেটেল করা হয়

সেগুনবাগিচা ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKGS5VKZ
0 Comments
Paid Customs Office ৳3.0K

সার্টিফিকেট

আমার জীবনে ঘুষ দেওয়ার দুইটি ঘটনা ঘটেছে। ১/ পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছে এস আই ১০০০ টাকা ছাড়া দিবে না। আমার জরুরি দরকার ছিলো পরে দিতে হইছে। ২/ কাস্টম অফিসে Bin সার্টিফিকেট করতে গেছে ৩০০০ হাজার টাকা দিতে হইছে৷

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKUF2FA5
0 Comments
Paid BRTA ৳1.5K

রেজিস্ট্রেশন নবায়ন

মোটরসাইকেলের ১০ বছর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে নতুন করে ২৩ টাকা জমা দিয়ে পাঁচ বছরের জন্য বাইক রেজিস্ট্রেশন আনতে হয় দুই তিন দিন করার পরে পনেরশো টাকা দিয়ে সেই কাজ করিয়েছি।

বরিশাল, Barishal 2 September 2026 3 views BRJSJ9NB
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করার জন্য

নেত্রকোনা জেলায় পাসপোর্ট অফিস এ টাকা না দিলে কাগজ নিয়ে গুরাগুরি করেছে দুইজন মহিলা ও ছোট ছোট তিন বাচ্চা। তাদেরকে বলা হয়েছে টাকা দিলে ফিঙ্গার প্রিন্ট হবে নচেৎ এই কাগজ লাগবে ওটা লাগবে, আর দ্বিতীয় তলায় থাকে বড়ো স্যার উনি হচ্ছেন কমিশনের মাস্টার। ফিঙ্গার প্রিন্ট রুমের তিনজন হচ্ছেন প্রধানমন্ত্রীর চেয়েও বেশি পাওয়ার।

নেত্রকোনা জেলা, দুর্গাপুর উপজেলা, Mymensingh 2 September 2026 5 views MYQ7XQE3
0 Comments
Paid BRTA ৳3.0K

গাড়ির কাগজ রেজিষ্ট্রেশন

আমি সবকিছু অনলাইনে টাকা পরিশোধ করি। তারপর কাগজ জমা দিতে গিয়ে তখন পিওন বলে তিন হাজার টাকা লাগবে। আমি বললাম কেন, তখন সে বললো কাগজ দেরিতে করছি তার জরিমানাওতো হতো এর চেয়ে বেশি। তাই তিন হাজার টাকা দেন কাজ হবে। তারপর আমি তিন হাজার টাকা দিলাম তারপর কাগজের উপর লিখলো ওকে

পটুয়াখালী, Barishal 2 September 2026 5 views BRCSS62Z
0 Comments
Paid Other public office ৳1.0K

Airport

ঢাকার বিমানবন্দরে একজন সহায়তাকারী দেখলেন আমার সঙ্গে ছোট বাচ্চা আছে, তাই তিনি আমাকে লাইনে সামনে যেতে সাহায্য করার প্রস্তাব দেন। তখন বিষয়টা স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে আমার কাছে টাকা চাইলেন, যা আমার কাছে খুবই অস্বস্তিকর ও অদ্ভুত লেগেছে। আমার মনে হয় বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং এ ধরনের সহায়তাকারীদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা উচিত, যাতে যাত্রীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

Dhaka, Dhaka 2 September 2026 5 views DKW4B4V5
0 Comments
Paid Land Office ৳50.0K

ক্রয়কৃত জমির নামজারী ও খতিয়ান- তৈরি

প্রত্যেক নামজারী ও খতিয়ান তৈরির সংক্রান্ত আবেদন প্রসেস করার জন্য বাড়তি টাকা প্রদান করতে হয়, যা জমির পরিমান, অবস্থান ও মূল্য অনুসারে 10,000/- থেকে 50,000/- টাকা পর্যন্ত হয়ে থাকে। টাকা প্রদান না করলে নানা ধরণের সমস্যা দেখিয়ে ফাইল বন্ধ করে রাখে বা দীর্ঘ দিন ভোগান্তিতে ফেলে। অনেক সময় খতিয়ান নম্বর ও জমির অন্যান্য তথ্য গরমিল করে কাগজ তৈরি করে দেয়, যা নিয়ে গ্রাহক পুনরায় ভোগান্তিতে পরে এবং তা সংশোধনের জন্য গেলে পুনরায় ঘুষ দিতে হয়। এভাবেই চলে দফায় দফায় ঘুষ প্রদানের ফাঁদ।

ভূমি অফিস, পটুয়াখালী সদর , পটুয়াখালী, Barishal 2 September 2026 3 views BRDW8VSW
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট তৈরী

এটা ২০১৪-১৫ সালের ঘটনা।আমার বাড়ি কুমিল্লা, আমি তখন টংঙ্গী,গাজীপুর একটা চাকুরী করতাম।তখন উওরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে ছিলাম।ব্যাংক ড্রাফট এবং সব কাগজ ঠিক ছিল।কিন্তু তখন পাসপোর্ট করার জন্য চারিত্রিক সাটিফিকেট প্রথম শ্রেনীর কর্মকর্তার স্বাক্ষর লাগবে।তা না হলে পাসপোর্ট করা যাবে।যেহেতু আমি গাজীপুরে থাকি কোন প্রথম শ্রেনীর কর্মকর্তা না চিনে চারিত্রিক সাটিফিকেট স্বাক্ষর দিবে না।ঐ দিকে চাকুরী বাদ দিয়ে আমি এত ঘুরাঘুরি করতে পারতেছিনা।তাছাড়া ব্যাংক ড্রাফটের মেয়াদ প্রায় শেষের দিকে। তখন এক পুলিশ কর্মকর্তা বলে ২৫০০ টাকা দিলে ওনি সব ব্যাবস্থা করে দিবে। তাই ইচ্ছার বাহিরে ও ২৫০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়ে ছিল।

উওরা, Dhaka 2 September 2026 5 views DKGWHTMY
0 Comments
Paid City Corporation ৳25.0K

হোল্ডিং ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিলো অনেক বছরের। ট্যাক্স দিতে গিয়ে তারা জানায় আমার ৭৫ হাজার টাকা হয়েছে। ডিসকাউন্ট দিয়ে ৪৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। আমি ৪৫ হাজার টাকা দিয়ে দেই, তারা আমাকে ট্যাক্সের যে রিসিট দিয়েছে সেখানে ২৫ হাজার টাকা লেখা। অর্থাৎ আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রিসিট দেয়। পরবর্তীতে জানতে পারি আমাকে যে হিসাব দিয়েছে সেটা বাড়তি ধরে বলা হয়েছিল। গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল ০৩ এর টাক্স কালেকশন এর দায়িত্বে যারা আছে তারা সবাই ই এরকম করে বাড়ির মালিকদের সাথে। আমাদের দাবী এটি সম্পূর্ণ অনলাইন করা হোক। আর যথাযথ ভাবে ট্যাক্স ধার্য করা হোক। রেকর্ড বইয়ে লেখা হয় কম, কিছু আদায় করা হয় বেশী। পরিত্রান চাই।

গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল - ০৩, Dhaka 2 September 2026 9 views DKZY7CSP
0 Comments
Paid Other public office ৳300

সিভিল সার্জেন্ট এর সিগনেচার নেওয়ার জন্য

একজন সিভিল সার্জেন্ট এর সিগ্নেচার লাগবে ফিট সার্টিফিকেট এ। এজন্য সিভিল সার্জেন্ট কার্যালয়ে গেলে ওখানকার যে অফিস সহকারি আছেন,উনি আর একজন পিয়ন ইনারা একপ্রকার সিন্ডিকেট করে নিয়েছে। গেলেই আগে বলে হবে না, একটা প্যেনিক তৈরি করে যত্ত জনই সাইন নিতে যাক সবার কাছে ৩০০/৫০০ টাকা পর্যন্ত রাখে। আর এটা বহুদিন যাবত চলে আসছে। দিনে যদি সর্বনিম্ন ৩০ জনও আসে ভাবেন কত টাকা। ওনার ছবিও আছে আমার কাছে লুকিয়ে তুলেছিলাম

কুড়িগ্রাম, Rangpur 2 September 2026 6 views RN5UPBQQ
0 Comments