All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Other public office ৳15.0K

বিদ্যুৎ সংযোগ

বাণিজ্যিক বিদ্যুত সংযোগের জন্য বিদ্যুৎ অফিসে যাই। তারা নতুন সংযোগের অনুমোদন পেতে অনেল দেরি হবে বলে জানায়। তবে ১৫০০০ টাকা দিলে উক্ত কর্মকর্তা দ্রুত সংযোগ দেয়া হবে বলে জানান। প্রথমে টাকা দেইনি। সংযোগের অনুমোদনও হচ্ছিল না। পরে টাকা দেয়ার ৭ দিনের মধ্যেই বিদ্যুতের সংযোগ পেয়েছি।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK95EJU4
0 Comments
Paid Tax Office ৳4.0K

আয়কর রিটার্ন জমা সংক্রান্ত

আমার ভুলবশত টিন আইডি খুলে ফেলছিলাম। সেই হিসেবে আমার স্যালারির আয় দেখিয়ে আমি হিসাব জমা দিয়েছিলাম। সেই হিসেবে নাকি কি ভুল ছিল সেটা আর আমি নাকি প্রথম বছরের রিটার্ন জমা দেয় নি। এই নিয়ে ট্যাক্স এর বই দেখিয়ে প্রথমত ১ লক্ষ টাকার জরিমানার ভয় দেখায়। পরে ২০,০০০ টাকা দাবি করে। শেষ অবধি এই সমস্যা থেকে মুক্তি পেতে ৪০০০ টাকা পরিশোধ করেছিলাম

উত্তরা, Dhaka 2 September 2026 3 views DKS8GFPV
0 Comments
Paid Other public office ৳35.0K

ওয়াসা লাইন আবাসিক করন

ঢাকা ওয়াসার উত্তরা জোন অফিসে পানির বিলের ৫০% বাণিজ্যিক ও ৫০% আবাসিক ক্যাটাগরি থেকে ১০০% আবাসিক ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য যোগাযোগ করি। ভবনটি বর্তমানে সম্পূর্ণ আবাসিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়ায় আমার কাছে ৮০,০০০ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ করছি। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে ৩৫,০০০ টাকা প্রদান করার পর আমার পানির বিলের ক্যাটাগরি/সংযোগের কাজ সম্পন্ন করা হয়। অথচ পূর্ববর্তী সময়ে ঢাকা ওয়াসা কর্তৃক নির্ধারিত ৫০% আবাসিক ও ৫০% বাণিজ্যিক হারে যে বিলগুলো দেওয়া হয়েছিল, সেগুলো আমি নিয়মিত পরিশোধ করেছি এবং কোনো বকেয়া ছিলো না।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKHCFXFR
0 Comments
Paid Other public office ৳3.0K

এনআইডি কার্ড তৈরি

প্রথমে আমার এনআইডি কার্ডের জন্য অযথা তিন মাস ঘুরিয়েছে, এরপর আমি একটা কম্পিউটার দোকান থেকে এ বিষয়টা আলোচনা করলে তারা বলে যে তিন হাজার টাকা দিলেই হয়ে যাবে। এরপর আমি টাকা দিলে দুই দিনের মাথায় আমার nid হয়ে যায়।

জামালপুর, Mymensingh 2 September 2026 3 views MYTVC8QG
0 Comments
Paid Sub-Registry Office ৳12.5K

জানা নাই

দানপত্র দলিল করতে গেছিলাম প্রথমে ১২০০০ টাকা বলছিল পরে আমার কাছ থেকে ২৫ হাজার টাকার দাবি করেন তা না হলে হবে না পরে আমি ২৫ হাজার টাকা দিতে রাজি হই তারপর আমার রেজিস্টি কমপ্লিট হয়

Manikgong, Dhaka 2 September 2026 3 views DKK7V4N2
0 Comments
Paid BRTA ৳32.0K

soudi asar jonno takamul chatipikat. gajipur.

Ami 1jon soudi pobasi. 2026 soudi asar jonno Heavy track driver takamul lakba. aita 50 dolar sorkari free. but 50 dolar (7000tk) dila hoi na. exam nia fall kora dai. 30k, 35k amonki 40k nia ai takamul chatipikat dai. ami 32k dia koraici. potoma 7k dia koraita chaici but fall pora 32k dia koraici mot 39k tk lakcha. Noakhali thaka Gajipur asa jawa koroc to acaii. medical o same soudi jabar jonno normal medical 10k. korar pora unfit pora abr 22k dia koraici r fit. mot medical 32k lakcha. NOAKHALI thaka Dhaka asa jawar koroc to aca.

noakhali, Chattogram 2 September 2026 3 views CT6RUG46
0 Comments
Paid Tax Office ৳1.10M

ভ্যাট না দেয়া

আমার কোম্পানি নিয়মিত ভ্যাট ফাকি দিচ্ছিল। ভ্যাট অফিস ২০ লাখ ঘুষ চাইছিল নচেৎ ব্যাবসা বন্ধ করে মামলা করবে। বাধ্য হয়ে ১১ লাখ ঘুষ এবং ১ লাখ ট্রেজারী দিয়ে ৬ মাসের জন্য ব্যাবসা করার অনুমতি পাইছি। উল্লেখ্য প্রতি মাসে ভ্যাট অফিসে ৪৫০০০ অফিস খরচ বাবদ ঘুষ দিতে হত। দয়াগঞ্জ ভ্যাট অফিস , সূত্রাপুর সারকেল

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKXVHPDR
0 Comments
Paid Sub-Registry Office ৳4.0K

দলিল রেজিস্ট্রি

সরকারি রাজস্দেব দেওয়ার পর। হেবা দলিল রেজিস্ট্রি করতে গেলে সাব রেজিস্টার এবং তার সরকারীদেরকে তিন থেকে চার হাজার টাকা নির্ধারিত ঘুষ দিতে হয় পাশাপাশি অন্যান্য দলিলের জন্য আলাদা ঘুষের একটি রোড ম্যাপ তৈরি আছে যে, এত লক্ষ টাকা হলে এত টাকা দিতে হবে এর উর্ধ্বে হলে এত টাকা দিতে হবে এই সিস্টেমে। প্রতিদিনই ঘোষের বাজার রমরমা। এখান থেকে প্রেসক্লাব এবং বিভিন্ন নেতা-নেত্রীরাও কিছু অংশ পায়।

ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল, Chattogram 2 September 2026 6 views CTPLLPTP
0 Comments
Paid Land Office ৳7.5K

নামজারি বা মিউটেশন

নামজরি আবেদন করলে এই টাকা দিয়েই আপনাকে সেটা নিস্পত্তি করতে হবে। আপনি যেই ভাবেই চেষ্টা করেন না কেনো, আপনাকে শেষ পর্যন্ত বাধ্য করবে। এবং এটাই সিস্টেম।

ফরিদপুর পৌর ভুমি অফিস, Dhaka 2 September 2026 3 views DKG2P9NY
0 Comments
Paid Passport Office ৳5.0K

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করার সময় অনলাইনে আমার বর্তমান ঠিকানা পরিবর্তন করি, কারণ আগের পাসপোর্টে থাকা ঠিকানার সঙ্গে আমার বর্তমান ঠিকানা মিল ছিল না এবং আগের বাড়িটিও বর্তমানে নেই। ঠিকানার প্রমাণ হিসেবে আমার নামে থাকা বিদ্যুৎ বিলও সঙ্গে নিয়ে যাই। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার বলেন, আগের ঠিকানা দিয়েই আবেদন করতে হবে এবং আমাকে ফিরিয়ে দেন। যেহেতু অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া হয়ে গেছে, তাই নতুন করে আবেদন করাও সম্ভব ছিল না। পরদিন অন্য ডেস্কে গিয়েও একই সমস্যার সম্মুখীন হই। শেষ পর্যন্ত একজন দালালের মাধ্যমে কোনো তথ্য বা ঠিকানা পরিবর্তন না করেই আমার পাসপোর্ট রিনিউ হয়ে যায়।

আফতাবনগর, Dhaka 2 September 2026 3 views DKPRUXY3
0 Comments