All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,410 reports found
Report a bribe
Paid Other public office ৳12.0K

হেডম্যান প্রতিবেদন

আমি গরিব মানুষ, জমি সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলা আমতুলি মৌজা র হেডম্যান প্রতিবেদন এর জন্য হেডম্যান কে ১২০০০ টাকা দিয়েছি,প্রতিবেদন শীল স্বাক্ষর দিবে বলে আজকাল বলে অনেকদিন গড়াচ্ছে,,এখন আরো ১০০০০টাকা দাবি করে,, হেডম্যান কারবারি মাহিল্যায় রাজত্ব করছে

রাঙামাটি, Chattogram 2 September 2026 5 views CTBY72KY
0 Comments
Paid Other public office ৳100.0K

“বাবার পেনশন

“বাবা মায়ের পেনশনের টাকা ,উঠানোর জন্য উপজেলা এ জি অফিসে যাই। সেখানে তারা দুই লক্ষ টাকা ঘুষ দাবি করে। অনেকদিন দেনদনবান করে এক লক্ষ টাকা পরিশোধ করি,

পিরোজপুর, Barishal 2 September 2026 6 views BRU5R3X5
0 Comments
Paid Land Office ৳70.0K

জমা খারিজ - খতিয়ান সংশোধন

১৯৯০ এর ভূমি জরিপের সময় আমাদের কিছু ভূমি ১২ শতক অন্য জনের নামে রেকর্ড হয়। আমাদের বাবা মৃত- আর তখন আমরাও ছোট ছিলাম। তাই রেকর্ড -জাযগা জমির বিষ আমরা তেমন কিছুই বুঝতাম না। কিন্তু পরবর্তী তে চলতি বছর মার্চ-২০২৬ ইউ ভূমি অফিসে গিয়ে বিস্তারিত বিবরনের পর- ইউনিয়ন ভূমি কর্মকর্তা জখন জানতে পারেন আমি একজন প্রবাসী,,তখন উনি বিষয়টা সমাধান করে দিবেন কোন রকমের মামলা ব্যাতিত, সেই মর্মে আমার নিকট ৭০০০০ টাকা দাবি করেন। আমার যেহেতু ছুটি ১ মাস,,দীর্ঘ সময় দিতে পারবো না, তাই ৫০০০০ টাকায় বিষয়টা সমাধান করে দিবেন বলে রাজি হন। পরবর্তী তে ৫০০০০ টাকার বিনিময়ে আমাদের খতিয়ান সংশোধন করা হয়।

১১ নং নেয়াজপুর ইউনিয়ন,দেবীপুর- নোয়াখালী, Chattogram 2 September 2026 3 views CTTVQDUK
0 Comments
Paid Tax Office ৳5.0K

Vet registration certificate

আমরা একটা সরকার আবেদনের জন্য ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দরকার ছিল।আমি নিজে নিজে আবেদন করি। যে সার্টিফিকেট করতে আবেদন করেছি সেটা জন্য সর্বোচ্চ ৩ দিন লাগার কথা।কিন্তু তারা আমাকে মুন্সিগঞ্জ শাখায় যেতে বলে আমি যায়। সেখানে গেলে তারা আমাকে আনারপুরা শাখায় পাঠায় সেখানে আমাকে বলে তাদের নতুন অফিসার নিয়োগ হয়েছে এখন ওয়েবসাইটে লগিং করা পাসওয়ার্ড পাইনি এই সেই।বলে ১০ ১৫ দিন লাগবে। কিন্তু যখন আমি ৫০০০ টাকা দেয় এর পরে দিন সার্টিফিকেট পেয়ে যায়।

আনারপুরা,ভবেরচর,গজারিয়া,মুন্সিগঞ্জ, Dhaka 2 September 2026 6 views DKSCCWKR
0 Comments
Paid Other public office ৳360.0K

সৌদি আরব চাকরির জন্য

সৌদি আরব এর সুনামধন্য কম্পানি আলমারাই। এখানে কর্মী নেয় একদম ফ্রি ( ভিসা, মেডিকেল, বিমান ভারা, ইন্টারভিও এর যাতায়াত ভারা, ইন্টারভিউ এর দিন লান্স এর টাকাও কম্পানি দিয়ে দেয় এজেন্সি কে) । কিন্তু এজেন্সি এর লোক বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ ঘুষ না দিলে ভিসার অনুমোদন দেবে না। এবং আমি টাকা দেওয়ার পর তার একটি স্টাম্পে সাক্ষর করায় যে আমি এজেন্সি কে কোন টাকা দেই নি। এই সাক্ষর টি না করলে তারা পাসপোর্ট টিকিট ভিসা সব আটকিয়ে রাখে। এটা সুধু আমার গল্প নয় এটা সকল প্রবাসির গল্প

মির্জাপুর, Dhaka 2 September 2026 3 views DK69GC3C
0 Comments
Paid Other public office ৳50.0K

Pension

বাবা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পর ১বছর পর পেনশন কাজ শুরু হয়।১ দিন ঘাটাইল রেকর্ড থেকে ফোন আসে তারা 1লাখ টাকা দাবি করে অন্যথায় পেনশন পেতে অনেক সময় লাগবে।এমনকি 1-2 বছরো লাগতে পারে। অবশেষে তারা ৫০ হাজার টাকায় রাজি হয় এবং সেই টাকা পরিশোধ করতে হয়। (প্রায় প্রত্যেক সেনাবাহিনীর কর্মীদের অবসর এর পর পেনশন এর কিছু অংশ দিতেই হয় অন্যথায় তারা কাকে নানা সমস্যা ও বিলম্ব দেখিয়ে কাজটিকে আরও জটিল করে তোলে)

Rangpur, Rangpur 2 September 2026 5 views RNWC9H4W
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্টের আবেদন

পাসপোর্ট এর আবেদন জমা দিলে অফিসার বলে কি করো, আমি বললাম প্রাইভেট অফিসে চাকরি করি, পাসপোর্ট এর আবেদন ফর্মে পেশা দিয়েছিলাম প্রাইভেট সার্ভিস কিন্তু অফিসার বললো এটি হবেনা। চেঞ্জ করে নিয়ে আসো বলে ফাইল আটকে দিলো, পরে দালাল দরে ২০০০টাকায় সব সমাধান।

মৌলভীবাজার সদর, Sylhet 2 September 2026 3 views SYYZ2Q4Q
0 Comments
Paid Other public office ৳2.3K

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

anderkilla, Chattogram 2 September 2026 3 views CTVYFELM
0 Comments
Paid Tax Office ৳10.0K

ভ্যাট পরিশোধ

আমরা রেগুলার কর পরিষদ করি প্রতি মাসে। আমরা প্রতি মাসে কর আদায় করি এবং আমাদের কাছে জমা দেওয়ার রশিদ আছে তারপরও অফিসার আসছিল আমাদের কাছে বাড়তি টাকা নেওয়ার জন্য আমরা না দেওয়াতে আমাদের মামলা করার জন্য হমকি দেয় । তারপর ওনাদের মধ্যে আরেকজন অফিসার আমার ম্যানেজার সাথে গিয়ে আলোচনা করে এবং ১০ হাজার টাকা দিলে মামলা করবেনা বলে । আমার বাধ্য হয়ে টাকা দিতে হয় ।

সিলেট, Sylhet 2 September 2026 5 views SYXY6UTY
0 Comments
Paid Education Office ৳3.0K

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

বরিশাল, Barishal 2 September 2026 3 views BRVJTL8B
0 Comments